অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

বিধানসভা-নির্বাচন ২০২৬

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী!

বুধবার সন্ধ্যা সময় মেদিনীপুর শহরে জুন মালিয়ার সমর্থনে প্রচারে আসেন সোহম। সাথে ছিলেন জুন মালিয়াও। পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌ রায়ের উদ্যোগে বুধবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অশোকনগর চক থেকে মেদিনীপুর স্টেশন হয়ে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল সোহম। এদিন সোহম বলেন - মানুষ উন্নয়নে সামিল হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। আমি মানুষকে বলবো ২৫ তারিখ যেন সকলে ভোটদান করতে য

নির্বাচনের মাঝে ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন! বিধানসভা-নির্বাচন ২০২৬

নির্বাচনের মাঝে ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন!

গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার কে সরিয়ে দেয় কমিশন। এবার ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের মাঝে অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) এবং দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিককে সরানোর নির্দেশ দেওযা হয়েছে। তাঁদেরও নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না। বুধবার দুপুর তিনটের মধ্যে ওই পদে নিযুক্ত করা যাবে এমন ৩ জন IAS অফিসারের নাম প্রস্তাব করতে বলা হয়। ইতিমধ্যে নতুন জেলাশাসকের নাম জানিয়েছে কমিশন। দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ছি

শুভেন্দুর পর হিরণের PA-র বাড়িতে হানা পুলিশের! পশ্চিম মেদিনীপুর

শুভেন্দুর পর হিরণের PA-র বাড়িতে হানা পুলিশের!

মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশ হানা দেয়। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে হানা দিল পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে হিরণের পিএ তমঘ্ন দে-র বাড়িতে পুলিশের একটি দল যায়। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছন হিরণ। হিরণের দাবি, কী কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি। এমনকী পুলিশের কাছে তল্লাশির কোনও কাগজ ছিল না। ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায়, “আমার পিএ-র বাড়িতে রাত্

শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজ়ে আচমকা পুলিশ! পূর্ব মেদিনীপুর

শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজ়ে আচমকা পুলিশ!

কোলাঘাটের বাড়িতে হঠাৎ করে পুলিশি অভিযানের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন সোজা কোলাঘাট থানায় উপস্থিত শুভেন্দু। তিনি জানান, বহু মানুষ তার সঙ্গে দেখা করতে চান। কাঁথি এবং কলকাতার মধ্যে অনেকটাই দূরত্ব। সেই কারণেই সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে যাতে কোনরকম সমস্যায় পড়তে না হয় তাই ওই বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি।আজ কেশপুরে বিজেপির কর্মসূচিতে ছিলেন শুভেন্দু অধিকারী। বাড়ির কেয়ারটেকার ফোন করে শুভেন্দুকে জানান, সিভিল ড্রেসে আইপ্যাকের ছেল

পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ!

লোকসভা ভোটের মাঝেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার IPS ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। সোমবারই দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। IPS ধৃতিমান সরকারকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে বদলি করা যাবে না কমিশনের থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ। পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার সোনওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ব্যারাকপ

মেদিনীপুরে অভিনেতা  মিঠুন চক্রবর্তী রোড শো-এ চূড়ান্ত বিশৃঙ্খলা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো-এ চূড়ান্ত বিশৃঙ্খলা!

মিঠুন চক্রবর্তীর রোড শো-এ ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে।এদিন মেদিনীপুর শহরের কেরাণীতলে শেখপুরা সংলগ্ন এলাকায় রোড শো পেরোনোর সময় বিজেপি কর্মী সমর্থকদের দেখে শ্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। পুলিশের সামনেই বোতল ছোড়াছুড়ি ঘটনাটি ঘটে বলে অভিযোগ তুলেছে।সংঘর্ষ সৃষ্টির আশঙ্কায় মানুষদের দিগ্বিদিক বোতল ছোড়াছুড়ি করতে দেখা যায়। বিশৃঙ্খলা সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশ। মঙ্গলবার সকালে মেদিনীপুরে কেরাণীতলে শেখপুরা সা

পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ আধিকারিককে বদলে দিল কমিশন! পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ আধিকারিককে বদলে দিল কমিশন!

২৫ মে ষষ্ঠ দফায়,তাঁর আগেই পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ আধিকারিককে বদলে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে। সোমবার কমিশন জানিয়েছে, নবান্নের সুপারিশ মেনে কাঁথির এসডিপিও করা হল আজহারউদ্দিন খানকে। এর আগে দার্জিলিঙের ডিএসপি ছিলেন তিনি। পাশাপাশি সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে কমিশন। এসপি পদ থেকে সরানো হয়েছে ধৃতিমান সরকারকে। নির্বাচনের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে

সাধু-সন্তদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর ‘বিতর্কিত’ মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী! ঝাড়গ্রাম

সাধু-সন্তদের নিয়ে তৃণমূল সুপ্রিমোর ‘বিতর্কিত’ মন্তব্যের তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী!

আবহাওয়া খারাপ জন্য তমলুকের সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ঝাড়গ্রামের সভা থেকে তমলুকবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঝাড়গ্রামের সভা শুরু করেন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি তমলুকের সভা বাতিলের কথা জানিয়ে সেখানকার বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন। বলেন, “হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আমি যেতে পারলাম না। এর জন্য আমি ক্ষমা চাইছি।” তবে এদিন ঝাড়গ্রাম থেকে ভারচুয়ালি তমলুকে সভা করেছেন তিনি। রামকৃষ্ণ মিশন এবং সন্তদে

বিকাল ৫টা পর্যন্ত কোন রাজ্যে কত ভোট! দেশ

বিকাল ৫টা পর্যন্ত কোন রাজ্যে কত ভোট!

পঞ্চম দফার ভোটে বিকাল ৫টা পযন্ত অভিযোগের সংখ্যা ছাড়াল প্রায় দু হাজার।এখনও পর্য্ন্ত অভিযোগের সংখ্যা ১৯১৩। পশ্চিমবঙ্গের সাত-সহ সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলা ছাড়াও ভোট রয়েছে বিহারের পাঁচটি কেন্দ্র, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে। এ ছাড়া, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট চলছে সোমবার। বিকেল ৫টা পর্যন্ত দেশের ৪৯টি কেন্দ্

জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

আগামী ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন ২৫ মে জঙ্গলমহলের জেলাগুলিতে। বিগত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি। তাই এই বছর জঙ্গলমহল পুনরুদ্ধারকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের আগে টানা নির্বাচনী প্রচার করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।দুপ

জুন মালিয়ার সর্মর্থনে মেদিনীপুর  কালেক্টরেট মোড় থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা! পশ্চিম মেদিনীপুর

জুন মালিয়ার সর্মর্থনে মেদিনীপুর কালেক্টরেট মোড় থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা!

ভিড়ে ভিড়াক্কার। উন্মাদনা। নেতা ও কর্মী ও সাধারণ মানুষ দের সঙ্গে নিয়ে হাঁটছেন নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার হইহই করে শেষ হল পদযাত্রা।মেদিনীপুর প্রার্থী শ্রীমতী জুন মালিয়া সমর্থনে ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর শহরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। এদিনের পদযাত্রায় মমতার সঙ্গে পা মেলান হাজার হাজার মানুষ। মুখ্যমন্ত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ছিল প্রচুর মানুষের ভিড়। বাড়ির ছাদেও অপেক্ষারত ছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব-এর সমর্থনে পাঁশকুড়াতে প্রচার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব-এর সমর্থনে পাঁশকুড়াতে প্রচার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের!

সোমবার একদিকে যখন লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট চলছে, সেই সময় ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব-এর সমর্থনে প্রচারে যান মমতা। সেখানেই নিজের পুরনো দিনের কিছু কথা স্মৃতিচারণ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝেই তিনি বলেন, ‘আমি মুড়ি তেলেভাজা খেতে ভালোবাসতাম। এখন অবশ্য খাওয়া হয় না।’ নির্বাচনী প্রচারে শেষ দেড় মাস ধরে জেলায় জেলায় প্রচারে রয়েছেন তিনি। দিনে দুটি থেকে তিনটি সভা এবং পদযাত্রা করতে হচ্ছে তাঁকে। মমতা বলেন, ‘আগে কেন বার বার পাশকুঁড়া আসতাম জানেন? আপনাদের মস

জেলায় তুমুল ঝড়বৃষ্টি! পশ্চিমবঙ্গ

জেলায় তুমুল ঝড়বৃষ্টি!

রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তাপ ৷ বেলার দিকে ঝড়বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে হয়ে গেল ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকায়।জানা গিয়েছে, এদিন হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। যার জেরে আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। ওই বুথের ভোটাররা জানাচ্ছেন, এদিন সকাল থেকেই একপ্রকার নির্বিঘ্নেই ভোট প্রক্রিয়া চলছিল ওই জায়গায়। হঠাৎই প্রবল বেগে হাওয়া বইত

সোমবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তমলুক এবং ঝাড়গ্রামে! পূর্ব মেদিনীপুর

সোমবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তমলুক এবং ঝাড়গ্রামে!

২০ মে পঞ্চম দফার ভোট চলাকালীন সোমবার ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ওড়িশার পুরীর মন্দিরের সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই ভিড় ছিল রাস্তাঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী রোড-শো শুরু করতেই চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের দুই কেন্দ্র তমলুক ও ঝাড়গ্রামে বিজেপির প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার

মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা বিকাল সাড়ে ৩টা তে! বাঁকুড়া

মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা বিকাল সাড়ে ৩টা তে!

আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরে টানা তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষ্ণুপুর, ঘাটাল তারপর মেদিনীপুর রোড-শো। তিনটি কর্মসূচিতেই ব্যাপক জনসমাগম নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তার দুদিকে প্রচুর জনসমাগম হবে। তাই বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ।বেলা ১২টার সময় বিষ্ণুপুর, নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর দেব- এর নির্বাচনী প্রচারে দুপুর ২ টার সময় পাঁশকুড়াতে আসছেন। তারপর জুন মালিয়ার সর্মর্থনে মেদিনীপু

খড়্গপুরের মোদীর সভার পরে খড়্গপুর শহরের সাহাচক এলাকার একটি লজে ৩২ লক্ষ টাকা পেল পুলিশ! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের মোদীর সভার পরে খড়্গপুর শহরের সাহাচক এলাকার একটি লজে ৩২ লক্ষ টাকা পেল পুলিশ!

রবিবার রাতে দুই শহরে ঘটে গেল দু’টি চাঞ্চল্যকর ঘটনা! জেলা শহর মেদিনীপুরে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, খড়্গপুর শহরের উপকন্ঠে ৬নং জাতীয় সড়কের পাশে সাহাচকে একটি বেসরকারী হোটেলে অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করল জেলা পুলিশ! এর মধ্যেই, রবিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের কুইকোটা সংলগ্ন আদিবাসী পাড়া এলাকায়, একটি বাইকে করে দুই যুবক এসে শূন্যে দু’রাউন্ড গুলি চ

সোমবার ২০ মে পঞ্চম দফার ভোট! দেশ

সোমবার ২০ মে পঞ্চম দফার ভোট!

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার ২০ মে ২০২৪। এদিন ভোট হবে বাংলার সাত লোকসভা আসনে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে। এরমধ্যে হাইভোল্টেজ দুই কেন্দ্র বনগাঁ ও ব্যারাকপুর। বিহারের ৭টি আসনে, ঝাড়খণ্ডে ৩টি, মহারাষ্ট্রে ১৩টি, ওড়িশায় ৫টি, উত্তরপ্রদেশে ১৪টি এবং জম্মু ও কাশ্মীর, বাংলার ৭ কেন্দ্রে এবং লাদাখে একটি করে আসনে ভোটগ্রহণ রয়েছে। পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি (বিজেপি), রাহুল গা

রবিবার প্রচারে মুখ্যমন্ত্রী জনপ্লাবনে ভেসে গেল পুরুলিয়া ও বাঁকুড়া! পুরুলিয়া

রবিবার প্রচারে মুখ্যমন্ত্রী জনপ্লাবনে ভেসে গেল পুরুলিয়া ও বাঁকুড়া!

দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া রোড-শোকে ঘিরে তুমুল উন্মাদনায় মাতলেন তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন প্রার্থীদের নিয়ে পুরুলিয়া ও বাঁকুড়ায় দুটি রোড-শো করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় এসপি অফিস মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত প্রথম পদযাত্রায় নেত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত-সহ জেলার নেতৃত্ব। রোড-শোয়ে চোখে পড়ে স্থানীয় ছৌ-সংস্কৃতির ছোঁয়া। এই রোড-শোকে ঘিরে বিপুল জনোচ্ছ্বাসের বাঁধ ভাঙে পুরুলিয়ার রাজপথে। নেত্রীর সঙ্গ

ঘাটালে এসে হিরণকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

ঘাটালে এসে হিরণকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়!

রবিবার কেশপুরে দেব-এর সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের নাম মুখে আনতে অস্বীকার করেন অভিষেক। হিরণকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘দু’নম্বরি লোকটার নাম নেব না। প্রার্থীর নাম নিলে সভার পরিবেশ খারাপ হবে। আমরা যে ক’টাকে দল থেকে বার কর দিই, সেই আবর্জনাগুলোকে বিজেপি তাদের মাথার উপর তুলে রাখে। দেব হিরণকে সৌজন্যে দিয়ে বলেন, ওর সিনেমার কেরিয়ারে একেবারেই শেষ। এখন যতটা যা টিকে আছে পুরোটাই রাজনীতি করে।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সভা করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

আজ খড়্গপুরে বিকালে বিষ্ণুপুরের সভা শেষ করে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ষষ্ঠ দফার ভোট প্রচারে আবার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এবং সোমবার মিলিয়ে বাংলায় মোট ছ’টি সভা করছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় তৃণমূল আতঙ্ক তৈরি করছে। তৃণমূল গুন্ডাবাহিনী দিয়ে ভোট করাতে চাইছ। তৃণমূলের শেখ শাহজাহানদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূলের সরকার ।