অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

বিধানসভা-নির্বাচন ২০২৬

সবং-নারায়ণগড়ে বামেদের শক্তি প্রদর্শন: বিমান বসুর নেতৃত্বে জনজোয়ারে রোড শো! পশ্চিম মেদিনীপুর

সবং-নারায়ণগড়ে বামেদের শক্তি প্রদর্শন: বিমান বসুর নেতৃত্বে জনজোয়ারে রোড শো!

সোমবার, ২০ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বামেদের নির্বাচনী প্রচারে জোরালো উপস্থিতি দেখা গেল। বর্ষীয়ান বাম নেতা Biman Bose-র নেতৃত্বে বটচারা থেকে দশগ্রাম পর্যন্ত বিস্তৃত রোড শো কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়।সবং বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নকুল চন্দ্র বেরা এবং নারায়ণগড় কেন্দ্রের প্রার্থী তাপস সিনহার সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক। সবংয়ের তিনটি গ্রাম পঞ্চায়েত এবং নারায়ণগড়ের একটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা জুড়ে এই রোড শো ঘিরে মানুষের ব্যা

দাঁতনে নির্বাচনী ডিউটিতে রহস্যমৃত্যু! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঘিরে শোকের ছায়া! পশ্চিম মেদিনীপুর

দাঁতনে নির্বাচনী ডিউটিতে রহস্যমৃত্যু! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঘিরে শোকের ছায়া!

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী ডিউটিতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। সোমবার সকালে এই ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।মৃত জওয়ানের নাম আর. লালফাকওয়ামা (৩৯)। তাঁর বাড়ি মিজোরামে। পুলিশ ও বাহিনী সূত্রে জানা গিয়েছে, গত ৫ এপ্রিল লোকসভা নির্বাচনের দায়িত্বে একটি কেন্দ্রীয় বাহিনীর দলের সঙ্গে দাঁতনে এসেছিলেন তিনি। ৩১৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন লালফাকওয়ামা।জানা গেছে, দাঁতনে পৌঁছানোর পর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। সহকর্মীদের দ

ভোটের আগে কড়া নিরাপত্তা! কলকাতায় একসঙ্গে সব কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তারা! পশ্চিমবঙ্গ

ভোটের আগে কড়া নিরাপত্তা! কলকাতায় একসঙ্গে সব কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তারা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে ঘিরে নিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন পদক্ষেপ। কলকাতায় একসঙ্গে বৈঠকে বসলেন দেশের বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তারা—CRPF, CISF, BSF, SSB এবং ITBP।রবিবার কলকাতায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূল জোর দেওয়া হয় বাহিনীগুলির মধ্যে সমন্বয় বা “সিনার্জি” আরও মজবুত করার উপর। ভোটের প্রথম দফা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় নিরাপত্তা প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।রাজ্য পুলিশের ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফ-এর আইজি সলভ মাথুরের

চন্দ্রকোনায় অভিষেকের হুঙ্কার: কেন্দ্রকে কড়া আক্রমণ, উন্নয়ন-চাষির ইস্যুতে বড় বার্তা! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় অভিষেকের হুঙ্কার: কেন্দ্রকে কড়া আক্রমণ, উন্নয়ন-চাষির ইস্যুতে বড় বার্তা!

চন্দ্রকোনার মাটি থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা Abhishek Banerjee। চন্দ্রকোনা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে বসনছোড়া ফুটবল ময়দানে আয়োজিত বিশাল জনসভা কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়।চন্দ্রকোনা কেন্দ্রের প্রার্থী সূর্য্যকান্ত দোলই এবং ঘাটালের প্রার্থী শ্যামলী সর্দ্দারের সমর্থনে আয়োজিত এই সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সরাসরি নিশানা করেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্য

পিংলায় যোগীর হুঙ্কার: ‘ডাবল ইঞ্জিনেই চিকিৎসা সম্ভব’, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে তীব্র আক্রমণ! পশ্চিম মেদিনীপুর

পিংলায় যোগীর হুঙ্কার: ‘ডাবল ইঞ্জিনেই চিকিৎসা সম্ভব’, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে তীব্র আক্রমণ!

পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath। সোমবার, ২০ এপ্রিল বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে তিনি সরাসরি বার্তা দেন—তৃণমূলের “গুন্ডাদের চিকিৎসা” সম্ভব একমাত্র “ডাবল ইঞ্জিন” বিজেপি সরকারের হাতেই।সভা মঞ্চ থেকে যোগী দাবি করেন, পিংলার সাধারণ মানুষের উচ্ছ্বাসই প্রমাণ করছে যে তারা পরিবর্তন চায়। তাঁর কথায়, তৃণমূলের “নৈরাজ্য” থেকে মুক্তি পেতে বাংলার মানুষ বিজেপির ওপর ভরসা রাখতে প্রস্তুত। একইসঙ্

ভোটের আগে ‘৮০০ গ্রেফতারি’র আশঙ্কা! হাইকোর্টে তৃণমূলের মামলা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক! কলকাতা

ভোটের আগে ‘৮০০ গ্রেফতারি’র আশঙ্কা! হাইকোর্টে তৃণমূলের মামলা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক!

ভোটের প্রাক্কালে বড়সড় গ্রেফতারির আশঙ্কা তুলে TMC কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। প্রথম দফার ভোটের মাত্র দু’দিন আগে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শাসক দলের দাবি, প্রায় ৮০০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হতে পারে, যার মধ্যে একাধিক প্রভাবশালী নেতার নামও রয়েছে।মামলায় অভিযোগ করা হয়েছে, এই সম্ভাব্য গ্রেফতারির তালিকা নাকি তৈরি করেছে Election Commission of India। যদিও এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।আগামী বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট, আর ২৯ এ

পাস না পেয়ে প্রধানমন্ত্রীর সভায় বেলদায় তাণ্ডব! পশ্চিম মেদিনীপুর

পাস না পেয়ে প্রধানমন্ত্রীর সভায় বেলদায় তাণ্ডব!

প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি—তার মধ্যেই বাংলার মাটিতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। তবে সভাকে কেন্দ্র করে বেলদায় তৈরি হল বিতর্ক ও উত্তেজনা। অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় প্রবেশের পাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির এক প্রাক্তন মণ্ডল সভাপতি। সেই ক্ষোভ থেকেই তিনি বেলদায় দলের জেলা কোষাধ্যক্ষের উপর হামলার চেষ্টা করেন। এমনকি বাঁশ নিয়ে মারতে উদ্যত হন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও, সময়মতো হস্তক্ষেপ করে বড়

নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই! অভিষেক বনাম কঙ্গনা—শেষ রবিবারে প্রচারে তুঙ্গে উত্তাপ! পূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই! অভিষেক বনাম কঙ্গনা—শেষ রবিবারে প্রচারে তুঙ্গে উত্তাপ!

নন্দীগ্রামে শেষ ১৯শে এপ্রিল রবিবারে জমে উঠল হাইভোল্টেজ নির্বাচনী লড়াই। ভোটের মুখে প্রচারের শেষলগ্নে পূর্ব মেদিনীপুরের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে শক্তিপ্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই শিবিরই।একদিকে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করে ঝড় তোলেন অভিনেত্রী তথা সাংসদ Kangana Ranaut।রবিবার সকালে বিজেপির রোড শো-তে অংশ নেন কঙ্গনা রানাওয়াত। হুডখোলা গাড়ি

মেদিনীপুরে লাল ঝান্ডার জোয়ার! তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বামফ্রন্টের শক্তিপ্রদর্শন! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে লাল ঝান্ডার জোয়ার! তৃণমূল-বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বামফ্রন্টের শক্তিপ্রদর্শন!

মেদিনীপুর শহর ১৯শে এপ্রিল রবিবার বিকেলে দেখল লাল ঝান্ডার ঢেউ। যখন তৃণমূল কংগ্রেস ও বিজেপি দাবি করেছিল বাংলার মাটিতে আর লাল পতাকা থাকবে না, তখন সেই দাবির জবাব যেন রাস্তায় নামিয়ে দিল বামফ্রন্ট। এদিন শহর জুড়ে বামফ্রন্টের সুসজ্জিত, বর্ণাঢ্য ও বিশাল মিছিল নজর কাড়ে সাধারণ মানুষের।মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরইকে জয়ী করতে হবে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে ‘বাংলা বাঁচানোর লড়াই’-এর ডাক তোলা হয়। হাজার

ঝাড়গ্রামে হঠাৎ চমক—ঝালমুড়ির দোকানে থামলেন মোদী, জমল আড্ডা ও হাসির মুহূর্ত! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে হঠাৎ চমক—ঝালমুড়ির দোকানে থামলেন মোদী, জমল আড্ডা ও হাসির মুহূর্ত!

রবিবার ১৯ এপ্রিল নির্বাচনের আগে শেষ রবিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা সেরে বেলদার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী Narendra Modi। তবে পথেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা, যা মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে আচমকাই নিজের কনভয় থামান তিনি। তারপর হঠাৎই গাড়ি থেকে নেমে ঢুকে পড়েন স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউয়ের ছোট্ট দোকানে। দেশের প্রধানমন্ত্রীকে সামনে দেখে প্রথমে হতবাক হয়ে যান বিক্রম। মুহূর্তের মধ্যেই আশপাশে ভিড় জমে যায়—কৌতূহলী মানুষের

চন্দ্রকোনায় ‘মিঠাই’ ম্যাজিক—সৌমিতৃষা কুন্ডুর রোড শো-তে উপচে পড়া ভিড়! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় ‘মিঠাই’ ম্যাজিক—সৌমিতৃষা কুন্ডুর রোড শো-তে উপচে পড়া ভিড়!

১৯ এপ্রিল, রবিবার চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্তের সমর্থনে জোরদার প্রচারে নামল দল। এই প্রচারের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী Soumitrisha Kundu। তাঁর উপস্থিতিতেই কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের নেতৃত্বে আয়োজিত এই রোড শো শুরু হয় মোল্লেশ্বরপুর থেকে। সেখান থেকে গাছ শীতলা ঠাকুরবাড়ি, বাজার এলাকা, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, গোসাই বাজার পেরিয়ে শেষ হয় জয়ন্তীপুরে। ‘মিঠাই’কে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধা

ভোটের আগে শেষ রবিবারে মোদীর ঝড়—বেলদার সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ, একগুচ্ছ প্রতিশ্রুতি! পশ্চিম মেদিনীপুর

ভোটের আগে শেষ রবিবারে মোদীর ঝড়—বেলদার সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ, একগুচ্ছ প্রতিশ্রুতি!

প্রথম দফার নির্বাচনের আগে শেষ রবিবারের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক উত্তাপ যখন চরমে, তার আগেই শনিবার বাংলার মাটিতে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। পশ্চিম মেদিনীপুরের বেলদা মাঠে জনসভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে নিশানা করেন তিনি।বক্তব্যে উঠে আসে একাধিক প্রতিশ্রুতি ও অভিযোগ। মোদীর দাবি, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে সাধারণ মানুষের জন্য নিয়মিত ভাতা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, চাকরির নামে হাজার হাজার যুবকের সঙ্গে যে প্রতারণা হয়

ঝাড়গ্রামে আচমকা থামল প্রধানমন্ত্রীর কনভয়, রাস্তার ধারে ঝালমুড়ি খেয়ে চমকে দিলেন! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে আচমকা থামল প্রধানমন্ত্রীর কনভয়, রাস্তার ধারে ঝালমুড়ি খেয়ে চমকে দিলেন!

জনসভা শেষ করে হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। পড়ন্ত বিকেলের ব্যস্ত সূচির মাঝেই আচমকা থমকে গেল তাঁর কনভয়। নিরাপত্তা বলয় ভেঙে নয়, বরং একেবারে স্বতঃস্ফূর্তভাবেই গাড়ি থেকে নেমে তিনি এগিয়ে গেলেন কলেজ মোড়ের একটি ছোট্ট ঝালমুড়ির দোকানের দিকে। আর সেখানেই তৈরি হল এক অন্যরকম মুহূর্ত। দোকানদার বিক্রম সাউ তখনও বুঝে উঠতে পারেননি কী ঘটছে? প্রধানমন্ত্রী সামনে এসে হেসে বললেন, “ভাই, ঝালমুড়ি খাওয়ান তো।” কথাটা শুনে খানিকটা হতবাক বিক্রম। তবুও স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন

মেদিনীপুর শহরের পঞ্চুর চকে বামফ্রন্টের পথসভা—গণসংগীতে সূচনা, তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর শহরের পঞ্চুর চকে বামফ্রন্টের পথসভা—গণসংগীতে সূচনা, তৃণমূল-বিজেপিকে তীব্র আক্রমণ!

মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মণিকুন্তল খামরইয়ের সমর্থনে আয়োজিত পথসভায় জমে উঠল রাজনৈতিক লড়াইয়ের আবহ। সভার সূচনাতেই গণসংগীত পরিবেশন করেন ভারতীয় গণনাট্য সংঘের কৃষ্টি সংসদ শাখার সদস্য-সদস্যারা, যা উপস্থিত জনতার মধ্যে আলাদা উদ্দীপনা সৃষ্টি করে।সভায় বক্তারা তীব্র ভাষায় তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, শ্রমিক-কৃষকের অধিকার, কর্মচারীদের দাবি এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষা ও স

চন্দ্রকোনায় মহিলাদের ঢল—বিজেপি প্রার্থী সুকান্ত দোলইয়ের সমর্থনে শক্তিপ্রদর্শনে বাড়ল রাজনৈতিক উত্তাপ! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় মহিলাদের ঢল—বিজেপি প্রার্থী সুকান্ত দোলইয়ের সমর্থনে শক্তিপ্রদর্শনে বাড়ল রাজনৈতিক উত্তাপ!

শনিবার, ১৮ এপ্রিল চন্দ্রকোনায় বিজেপি প্রার্থী সুকান্ত দোলইয়ের সমর্থনে বিশাল মহিলা মিছিল ঘিরে তীব্র হল রাজনৈতিক আবহ। জামতলা থেকে শুরু হওয়া এই মিছিল প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে তেল পাম্প সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।আয়োজকদের দাবি, প্রায় দুই হাজার মহিলা এই মিছিলে অংশগ্রহণ করেন, যা এলাকায় বিজেপির শক্তিপ্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। মিছিল জুড়ে ছিল উৎসাহ, স্লোগান এবং সংগঠনের প্রতি সমর্থনের স্পষ্ট বার্তা।স্থানীয় নেতৃত্বের মতে, চন্দ্রকোনায় ‘মাতৃশক্তি’র জাগরণ ঘটেছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো

ভোট প্রচারে ব্যতিক্রমী ছবি—ঘাটালে আলু কাটতে দেখা গেল তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দ্দারকে! পশ্চিম মেদিনীপুর

ভোট প্রচারে ব্যতিক্রমী ছবি—ঘাটালে আলু কাটতে দেখা গেল তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দ্দারকে!

ঘাটাল বিধানসভা কেন্দ্রে ভোটের আবহের মধ্যেই নজর কাড়ল এক অন্যরকম মুহূর্ত। তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দ্দার ১৮ এপ্রিল শনিবার সকালে প্রচারে বেরিয়ে এমন এক দৃশ্যের জন্ম দিলেন, যা নিয়ে ইতিমধ্যেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।প্রচারের পথে বীর সিংহ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁচিয়া গ্রামের শীতলা মন্দিরে পৌঁছন তিনি। সেখানে চলছিল হরিনামের সংকীর্তন, আর ভক্তদের জন্য প্রসাদ তৈরির ব্যস্ততা তুঙ্গে। সেই সময় উপস্থিত মহিলাদের সঙ্গে মাটিতে বসে নিজেই আলু কাটতে শুরু করেন শ্যামলী সর্দ্দার। প্রার্থীর এই

খড়গপুরে জমজমাট ভোট লড়াই—তারকাদের উপস্থিতিতে তৃণমূল-বিজেপির শক্তিপ্রদর্শন! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে জমজমাট ভোট লড়াই—তারকাদের উপস্থিতিতে তৃণমূল-বিজেপির শক্তিপ্রদর্শন!

খড়গপুর শহরে ভোটের আবহ ক্রমশই তীব্র হচ্ছে। প্রচারের ময়দানে এবার তারকা এবং ভিভিআইপি উপস্থিতির মাধ্যমে জনমত প্রভাবিত করার মরিয়া চেষ্টা শুরু করেছে প্রধান দুই রাজনৈতিক শিবির—তৃণমূল ও বিজেপি। শনিবার১৮ এপ্রিল তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে অংশ নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Yusuf Pathan। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে পৌঁছালেও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। জনতার উদ্দেশ্যে তিনি আবেদন জানান, খড়গপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রদীপ সরকারকে ‘জো

“সংস্কারের পথে চিরকাল বাধা কংগ্রেস, ‘ভ্রূণহত্যা’র অভিযোগে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর” বিধানসভা-নির্বাচন ২০২৬

“সংস্কারের পথে চিরকাল বাধা কংগ্রেস, ‘ভ্রূণহত্যা’র অভিযোগে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর”

নয়াদিল্লি: নারী সংরক্ষণ বিল সংসদে পাস না হওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোরের মধ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। শনিবার সন্ধ্যায় ভাষণে তিনি সরাসরি কংগ্রেস, তৃণমূল ও ডিএমকের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, “মা-বোন-কন্যাদের কাছে আমি ক্ষমা চাইছি। এই ঐতিহাসিক সুযোগ বিরোধীরা নষ্ট করেছে।”প্রধানমন্ত্রীর অভিযোগ, মহিলাদের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি। তাঁর কথায়, “মহিলাদের অন্ধকারে ঠেলে দিতে রাজনৈতিক চক্রান্ত করেছে কংগ্র

বেলদায় মোদির মহাসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টার ট্রায়াল—চরম উত্তেজনা এলাকায়! পশ্চিম মেদিনীপুর

বেলদায় মোদির মহাসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টার ট্রায়াল—চরম উত্তেজনা এলাকায়!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করতে ১৯ এপ্রিল নারায়ণগড়ের বেলদায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলদা স্টেডিয়াম সংলগ্ন বিস্তীর্ণ মাঠে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।শুক্রবার দিনভর সভাস্থলে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সভাস্থলের পাশেই তৈরি তিনটি অস্থায়ী হেলিপ্যাডে সফলভাবে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এতে প্রশ

দুর্গাপুরে মমতার পদযাত্রায় জনসমুদ্র, কবি দত্তের সমর্থনে শক্তিপ্রদর্শন তৃণমূলের! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরে মমতার পদযাত্রায় জনসমুদ্র, কবি দত্তের সমর্থনে শক্তিপ্রদর্শন তৃণমূলের!

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়াল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী কবি দত্তের সমর্থনে বিশাল পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা জুড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার, পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্