অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

বিধানসভা-নির্বাচন ২০২৬

মেদিনীপুরে স্কুলে রাজনৈতিক লিফলেট বিতরণের অভিযোগ, তৃণমূলের তীব্র প্রতিবাদে চড়ল বিতর্ক! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে স্কুলে রাজনৈতিক লিফলেট বিতরণের অভিযোগ, তৃণমূলের তীব্র প্রতিবাদে চড়ল বিতর্ক!

মেদিনীপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান Saraswati Shishu Mandir-কে ঘিরে ভোটের আগে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের মধ্যে রাজনৈতিক লিফলেট বিলি করে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে শাসকদল TMC।বুধবার এক সাংবাদিক বৈঠকে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান Soumen Khan এই ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর অভিযোগ, ২০ ও ২১ এপ্রিল বিদ্যালয়ের আচার্যদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবক

ভোটের আগে বড় পদক্ষেপ, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু লোক ভবনের—অভিযোগে তৎপর প্রশাসন! পশ্চিমবঙ্গ

ভোটের আগে বড় পদক্ষেপ, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু লোক ভবনের—অভিযোগে তৎপর প্রশাসন!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত ভোটপরিবেশ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের Lok Bhavan West Bengal। নাগরিকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে চালু করা হল ২৪ ঘণ্টার হেল্পলাইন পরিষেবা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য হিংসা, ভয়ভীতি বা অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও তার সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল R. N. Ravi। উল্লেখ্য, এর আগেও পঞ্চা

প্রথম দফার ভোটের আগে পশ্চিমমেদিনীপুরে তুঙ্গে প্রস্তুতি, ডিসিআরসি সেন্টারে ইভিএম বিতরণে কড়া নজরদারি! পশ্চিম মেদিনীপুর

প্রথম দফার ভোটের আগে পশ্চিমমেদিনীপুরে তুঙ্গে প্রস্তুতি, ডিসিআরসি সেন্টারে ইভিএম বিতরণে কড়া নজরদারি!

প্রথম দফার বিধানসভা ভোটের প্রাক্কালে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। বুধবার সকাল থেকেই Medinipur College-এর ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততা তুঙ্গে। ভোর হতেই ধাপে ধাপে পোলিং পার্সোনেলরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন।কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হয়েছে ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী বিতরণের কাজ। কোনও রকম ত্রুটি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ব্যবস্থা। মেদিনীপুর কলেজ প্রাঙ্গণে মোট চারটি ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। এখান থে

ভোররাতে ট্রাইব্যুনাল নিষ্পত্তি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, অনলাইনে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট! পশ্চিমবঙ্গ

ভোররাতে ট্রাইব্যুনাল নিষ্পত্তি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, অনলাইনে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট!

ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২১ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার পর ২২ এপ্রিল ভোরে এই তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলিকে আলাদা করে দেখানো হয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটাররা সহজেই অনলাইনে দেখে নিতে পারবেন তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। কোনও বুথে যদি ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া কোনও আবেদন না থাকে, তাহলে সেটিও স্পষ্টভাবে

পূর্ব মেদিনীপুরে ভোটের আগে জুড়ে ১৬৩ ধারা, দিঘা-মন্দারমণি,নন্দীগ্রামসহ গোটা জেলায় কড়া বিধিনিষেধ জারি! পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরে ভোটের আগে জুড়ে ১৬৩ ধারা, দিঘা-মন্দারমণি,নন্দীগ্রামসহ গোটা জেলায় কড়া বিধিনিষেধ জারি!

পূর্ব মেদিনীপুরে ভোটের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো। মঙ্গলবার সন্ধ্যা থেকে গোটা জেলাজুড়ে কার্যকর করা হয়েছে ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা)। এই নির্দেশ কার্যকর থাকবে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব মেদিনীপুরে। সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র Nandigram-সহ গোটা এলাকাতেই বাড়তি সতর্কতা জারি

বিধানসভা নির্বাচন ২০২৬: নিরাপত্তা ও সমন্বয়ে জোর, প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক ঝাড়গ্রামে! ঝাড়গ্রাম

বিধানসভা নির্বাচন ২০২৬: নিরাপত্তা ও সমন্বয়ে জোর, প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক ঝাড়গ্রামে!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হল। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) এবং জেলা প্রশাসনের মধ্যে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকরা। পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) সহ জেলা প্রশাসন ও CAPF-এর একাধিক শীর্ষ আধিকারিকরাও অংশ নেন।নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নি

ভাইপো নয়, ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী”—চন্দ্রকোনা রোডে বিস্ফোরক বার্তা Amit Shah-র! পশ্চিম মেদিনীপুর

ভাইপো নয়, ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী”—চন্দ্রকোনা রোডে বিস্ফোরক বার্তা Amit Shah-র!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটের মাত্র দু’দিন আগে পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছাল। শালবনি কেন্দ্রের চন্দ্রকোনা রোডে আয়োজিত জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ বার্তা দেন। সভামঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কোনও ‘ভাইপো’ হবেন না, বরং “বাংলার ভূমিপুত্র” একজন নেতা সেই দায়িত্ব নেবেন। এই মন্তব্যে সরাসরি নিশানা

সাইকেলে চড়ে প্রচারে ঝড়—ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাটের ব্যতিক্রমী জনসংযোগ! পশ্চিম মেদিনীপুর

সাইকেলে চড়ে প্রচারে ঝড়—ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাটের ব্যতিক্রমী জনসংযোগ!

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ঘাটাল বিধানসভা কেন্দ্র জুড়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতেই ঘাটাল পৌরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে অভিনব কায়দায় প্রচারে নামলেন বিজেপি প্রার্থী Shital Kapat।সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে এদিন সাইকেল চালিয়ে একটি নজরকাড়া র‍্যালির আয়োজন করেন তিনি। ১৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে এই র‍্যালি ১৭ নম্বর ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। দলীয় পতাকা হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, আর সাইকেল মিছিলে অংশ নিয়ে উৎসাহে ফেটে পড়েন কর্মী-সমর্থ

শেষ মুহূর্তে তারকার ঝলক—চন্দ্রকোনায় কোয়েল মল্লিকের রোড শো ঘিরে জনতার ঢল! পশ্চিম মেদিনীপুর

শেষ মুহূর্তে তারকার ঝলক—চন্দ্রকোনায় কোয়েল মল্লিকের রোড শো ঘিরে জনতার ঢল!

ভোট প্রচারের শেষ দিনে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে জমে উঠল রাজনৈতিক আবহ। তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলুইয়ের সমর্থনে রোড শো-এ অংশ নিলেন জনপ্রিয় অভিনেত্রী Koel Mallick। ক্ষীরপাইয়ের বামারিয়া থেকে ডাকবাংলো পর্যন্ত এই রোড শো ঘিরে ছিল উপচে পড়া ভিড়।রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখার জন্য ভিড় জমায়। ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সাধারণ মানুষ। পাল্টা হিসেবে গাড়ি থেকেই কর্মী-সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানান Koel Mallick। পুরো রোড শো জুড়ে কর্মী-সমর

মঙ্গলবার সন্ধ্যা থেকেই ‘নীরবতা বিধি’! ৪৮ ঘণ্টা বন্ধ সব প্রচার, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের! পশ্চিমবঙ্গ

মঙ্গলবার সন্ধ্যা থেকেই ‘নীরবতা বিধি’! ৪৮ ঘণ্টা বন্ধ সব প্রচার, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের!

ভোটের আগে কড়া নিয়ম জারি করল Election Commission of India। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার ‘নীরবতা বিধি’ (Silence Period), যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।নির্দেশ অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে এই নীরবতা শুরু হচ্ছে। অন্যদিকে মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে ২৩

শেষ দিনে খড়্গপুরে তৃণমূলের ‘মেগা শো’! অভিষেক-জুনের রোড শোয়ে উপচে পড়ল ভিড়! পশ্চিম মেদিনীপুর

শেষ দিনে খড়্গপুরে তৃণমূলের ‘মেগা শো’! অভিষেক-জুনের রোড শোয়ে উপচে পড়ল ভিড়!

প্রচার শেষের দিনেই জোরকদমে ময়দানে নামল TMC। দলের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে মঙ্গলবার খড়্গপুরে বিশাল রোড শো করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ Abhishek Banerjee। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ June Malia। খড়্গপুরে মালঞ্চা পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে প্রেমহরি ভবন পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে এই রোড শো এগিয়ে যায়। পথে পথে সমর্থকদের ঢল, স্লোগান ও পতাকায় কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।ভোটের আগে শেষ মুহূর্তে এই শক্তি প্রদর্শন যে তৃণমূল শিবিরের মনোবল বাড়িয়েছে, তা ব

শেষ দিনে খড়্গপুরে বিজেপির ‘স্টার শো’! দিলীপ ঘোষের সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার! পশ্চিম মেদিনীপুর

শেষ দিনে খড়্গপুরে বিজেপির ‘স্টার শো’! দিলীপ ঘোষের সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার!

প্রচার শেষের দিনে খড়্গপুরে জোরদার শক্তি প্রদর্শন করল BJP। দলের প্রার্থী Dilip Ghosh-এর সমর্থনে মঙ্গলবার দুপুর প্রায় ২টো নাগাদ রোড শো করলেন অভিনেতা ও নেতা Mithun Chakraborty।DVC গেট থেকে তালবাগিচা পর্যন্ত বিস্তৃত এই রোড শোয়ে উপচে পড়ে সমর্থকদের ভিড়। পথে পথে স্লোগান, পতাকা আর উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।ভোটের আগে শেষ মুহূর্তে এই স্টার ক্যাম্পেন যে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়।

শেষ দিনে তৃণমূলের ‘স্টার ঝড়’! কেশিয়ারী–শালবনীতে শ্রীকান্ত মাহাতোর সমর্থনে দেবের রোড শো! পশ্চিম মেদিনীপুর

শেষ দিনে তৃণমূলের ‘স্টার ঝড়’! কেশিয়ারী–শালবনীতে শ্রীকান্ত মাহাতোর সমর্থনে দেবের রোড শো!

প্রচার শেষের দিনেই জোরকদমে ময়দানে নামল TMC। মঙ্গলবার নির্বাচনী প্রচারে মেদিনীপুরের কেশিয়ারী ও ঝাড়গ্রামের শালবনী বিধানসভা কেন্দ্র জুড়ে চন্দ্রকোনা রোডে জোরদার শক্তি প্রদর্শন করল তৃণমূল শিবির।দলের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে রোড শোয়ে অংশ নিলেন তারকা সাংসদ ও অভিনেতা Dev। তাঁর উপস্থিতিতে পথে পথে উপচে পড়ে সমর্থকদের ভিড়—স্লোগান, পতাকা আর উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়।ভোটের আগে শেষ মুহূর্তে এই স্টার প্রচার যে সংগঠনের মনোবল বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। স্থানীয় স্

পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ভোটের আগে উত্তেজনা! বিজেপির প্রচারে বাধা, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ভোটের আগে উত্তেজনা! বিজেপির প্রচারে বাধা, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বাইক র‍্যালি ও প্রচারে হামলার অভিযোগ এবং বেশ কয়েকটা বাইক ও জ্বালিয়ে দেওয়া হয়।ভোটের আগে ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। মোহনপুরের আঁতলাতে BJP-র প্রচারে বাধা এবং প্রার্থী-সহ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় সরাসরি TMC-এর বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি।অভিযোগ, বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয় প্রচারে বেরোনো বিজেপি কর্মীদের উপর। আচমকা এই হামলায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।ঘট

ভোটের আগে মেদিনীপুরে কড়া নজরদারি! বুথ ঘুরে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল! পশ্চিম মেদিনীপুর

ভোটের আগে মেদিনীপুরে কড়া নজরদারি! বুথ ঘুরে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল!

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুরে পৌঁছালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal। মঙ্গলবার দুপুরে শহরের কুইকোটার স্থায়ী হেলিপ্যাডে অবতরণ করতেই প্রশাসনিক মহলে বাড়ে তৎপরতা। সেখানে তাঁকে স্বাগত জানান জেলাশাসক, পুলিশ সুপার-সহ একাধিক প্রশাসনিক ও নির্বাচনী আধিকারিক। হেলিপ্যাড থেকে সরাসরি তিনি যান শহরের সিপাই বাজার এলাকার একটি ভোটগ্রহণ কেন্দ্রে। সেখানে বুথের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি খুঁটিয়ে পর্যালোচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক তথা জেলা

একবালপুরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ! বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR, গ্রেফতার ৯! কলকাতা

একবালপুরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ! বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নামে জোড়া FIR, গ্রেফতার ৯!

বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বন্দর এলাকা। একবালপুরে TMC ও BJP কর্মীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। এই ঘটনায় কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী Rakesh Singh-এর নামে জোড়া FIR দায়ের করেছে পুলিশ।অভিযোগ, সংঘর্ষের সময় পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকর্মীদের ওপরও হামলা চালানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে রাকেশ সিংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে—পুলিশের বডি-ক্যাম ছিনতাই, সরকারি কর্মীদের কাজে বাধা ও মারধর, এবং সরকারি সম্পত্তি নষ্ট করার মত

ভোটের আগে কড়া নজরদারি! বাংলায় বাইক চলাচলে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের! পশ্চিমবঙ্গ

ভোটের আগে কড়া নজরদারি! বাংলায় বাইক চলাচলে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের!

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে কড়া পদক্ষেপ নিল Election Commission of India। ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাইক চলাচলের উপর ৪৮ ঘণ্টার কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নির্দেশিকা অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র‍্যালি করা যাবে না। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরোনো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়সীমায় নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনকি জরিমানাও করা হতে পারে।এছাড়াও, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

আগে থেকেই ক্যামেরা ছিল?’ বিতর্কে পাল্টা জবাব ঝাড়গ্রামের ঝালমুড়িওয়ালার! ঝাড়গ্রাম

আগে থেকেই ক্যামেরা ছিল?’ বিতর্কে পাল্টা জবাব ঝাড়গ্রামের ঝালমুড়িওয়ালার!

ঝাড়গ্রামের এক সাধারণ ফুটপাথের ঝালমুড়ির দোকান হঠাৎই জাতীয় রাজনীতির কেন্দ্রে। রবিবার প্রধানমন্ত্রী Narendra Modi-র আচমকা সেখানে নেমে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিক্রম সাউয়ের দোকান। তবে এই আকস্মিক জনপ্রিয়তা যেমন ব্যবসা বাড়িয়েছে, তেমনই বাড়িয়েছে চাপ এবং বিতর্ক। সোমবার সকাল থেকেই দোকানে ভিড় জমাতে শুরু করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। একই প্রশ্নের পুনরাবৃত্তিতে বিরক্ত বিক্রমের স্পষ্ট জবাব— “সবটাই সাজানো কি না, সেটা আমি কী করে বলব?” তাঁর দাবি, প্রধানমন্ত্রী আসার কয়

ভোটের আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে—পূর্ব মেদিনীপুরে উচ্চপর্যায়ের বৈঠক! পূর্ব মেদিনীপুর

ভোটের আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে—পূর্ব মেদিনীপুরে উচ্চপর্যায়ের বৈঠক!

সোমবার, ২০ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। জেলার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক নিরঞ্জন কুমার, আইএএস-এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, CAPF-এর জেলা সমন্বয়কারী এবং বিভিন্ন দপ্তরের অতিরিক্ত জেলাশাসকরা।আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ভোট গ্রহণ প্রক্রিয়ার সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখা হয় বৈঠকে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী CAPF-এর ভূমিকা ও মো

গড়বেতায় যোগীর ঝাঁঝালো আক্রমণ: ‘খেলা শেষ, উন্নয়ন শুরু’—মঞ্চ কাঁপাল বিজেপির সভা! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় যোগীর ঝাঁঝালো আক্রমণ: ‘খেলা শেষ, উন্নয়ন শুরু’—মঞ্চ কাঁপাল বিজেপির সভা!

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ আরও বাড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath। বিজেপি প্রার্থী প্রদীপ লোধার সমর্থনে আয়োজিত জনসভা থেকে একদিকে বাংলার ঐতিহ্য ও ইতিহাসের কথা তুলে ধরেন, অন্যদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান।সভা শুরুতেই গড়বেতার কৃষক ও সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে যোগী বলেন, “বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি।” বক্তব্যে উঠে আসে Indian Rebellion of 1857-এর প্রসঙ্গ, যা তিনি স্বাধীনতা সংগ্রামের সূচনা হিসেবে উল্লেখ করেন। পাশাপা