মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ম্যাগাজিন

কালাষ্টমীতে দুর্লভ সংযোগ! অন্যান্য

কালাষ্টমীতে দুর্লভ সংযোগ!

এবার ৩০মে বৃহস্পতিবার পালিত হচ্ছে কালাষ্টমী। কালাষ্টমীর দিন ভগবান কাল ভৈরবের বিশেষ পুজো করা হয়। কালভৈরবকে ধ্বংস ও রক্ষার দেবতা মনে করা হয়। কালাষ্টমীর দিন ভগবান কাল ভৈরবের পুজো করলে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়।পুরাণ অনুসারে কালাষ্টমীর দিন দান করলে শুভ ফল পাওয়া যায়। কালাষ্টমীর দিন দান করলে ভগবান কাল ভৈরব প্রসন্ন হন। গ্রহের দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। কালো তিল শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত, যা প্রেম এবং বিবাহের জন্য দায়ী গ্রহ হিসাবে বিবেচিত হয়। এই দিনে কালো তিল দা

The book Bodybuilding Sport in India   Written by Rama Prasad Mukherjee বই প্রকাশ

The book Bodybuilding Sport in India Written by Rama Prasad Mukherjee

রমা প্রসাদ মুখোপাধ্যায় ১৯৩৪ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার জন্মগ্রহণ করেন।তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বডি বিল্ডার এবং তার সময়ের সেরা সংগঠক ছিলেন তিনি।ইউকে, ইউএসএ আফ্রিকা এবং এশিয়া থেকে অনেক দেশ সেখানে অংশগ্রহণ করেছিল, লি হানি ছিলেন মিস্টার ইউনিভার্স ৮২।এরকম অনেক ঘটনা তার জীবনে আছে । শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বাংলা ও ইংলিশে তার জীবনী!

উচ্চ মাধ্যমিক এর পর 'সমাজতত্ত্ব এবং  সমাজকর্ম' বিষয় নিয়ে পড়ার ক্যারিয়ার - জয়দেব বেরা আপনাদের মতামত

উচ্চ মাধ্যমিক এর পর 'সমাজতত্ত্ব এবং সমাজকর্ম' বিষয় নিয়ে পড়ার ক্যারিয়ার - জয়দেব বেরা

শিক্ষাক্ষেত্রে মূলত তিনটি বিভাগ নিয়ে পড়াশোনা করা হয় – (১) বিজ্ঞান বিভাগ, (২) কলা বিভাগ এবং (৩) বাণিজ্য বিভাগ। এই বিভাগ গুলির আবার অন্যান্য শাখা রয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে এই তিনটি বিভাগের মধ্যে থেকে যেকোনো একটি বিভাগ নির্বাচন করে উচ্চশিক্ষা অর্জন করতে হয়। আমার আলোচনার প্রসঙ্গ হল কলা বিভাগ বা আর্টস বিভাগ নিয়ে। এই কলা বিভাগের অন্তর্ভুক্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল - 'সমাজতত্ত্ব(Sociology)' এবং 'সমাজকর্ম (Social Work)'। এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র ও স্ব-বৈশিষ্ট্যের অধিকারী। এই দুটি বিষয় সা

‘ব্লাইন্ড আর্টিকেলস’- এর কথায় সুশান্তের প্রসঙ্গ, মুখ খুললেন মনোজ ! ম্যাগাজিন

‘ব্লাইন্ড আর্টিকেলস’- এর কথায় সুশান্তের প্রসঙ্গ, মুখ খুললেন মনোজ !

কোনও ব্যক্তির পরিচয় সরাসরি না দিয়ে তাঁর সম্পর্কে মুখরোচক খবর লিখে দেওয়া ‘ব্লাইন্ড আর্টিকেলস’- এর কথায় সুশান্তের প্রসঙ্গ আসে। ১৪ জুন,২০২০ বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। অভিষেক চৌবে পরিচালিত ‘সোনচিড়িয়া’ ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করছিলেন মনোজ বাজপেয়ী । কাছ থেকে দেখেছিলেন সুশান্ত সিং রাজপুতকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন সেই অভিজ্ঞতা। সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন মনোজ। মনোজ জানান, এই ধরনের খবর সুশান্তকে খুব প্রভাবিত করত। অভিনেতা মনোজ ব

"মা"    -- শ্যামলী রক্ষিত কবিতা

"মা" -- শ্যামলী রক্ষিত

ছায়ার মত নির্লিপ্ত ভালোবাসায় ফিরিয়ে দাও জীবনের প্রতি মুহূর্ত জীবন্ত উচ্ছ্বাসে - - - পূর্ণ কলসির মত অনাবৃত স্নিগ্ধ মায়ায় ছেয়ে রাখো খর মধ্যাহ্ন প্রহর -- - কতদিন সেই স্পর্শ পাই না মা - - কত দিন সেই ডাক ভেসে আসে না কানে তবু প্রতিটা প্রভাত নতুন হয় আজো তোমার অসমাপ্ত প্রতিটা গানে - - -

"জননী" --অজয় সান্যাল কবিতা

"জননী" --অজয় সান্যাল

পুরোনো কালো ঈষৎ বিবর্ণ আজন্ম চেনা ছাতাটি ঘরের এক কোণে বহুদিন ধরে রাখা বৃষ্টিতে ভিজেছিল ছাতাটি বহুদিন আমাদের সর্বাঙ্গ মাথা চুঁইয়ে বরফ কুচি সময় অসময়ে অশান্ত জলধারা নেমে আসলেও ভেসে যায় নি নাড়ির টান পায়ের নিচে মাটি আশ্রয় স্থল ছাতা কি বনস্পতির ছায়া মলিন বৃদ্ধ হয়ে দূরে সরে যায় ক্রমশ ? গিফট শপের দোকানে সাজনো থাকে বছরের নির্দিষ্ট কোন একটা দিনে মাদার্স ডে আজকাল বিজ্ঞাপনের কার্ড হয়ে যায় ? সন্ধ্যা হলো গো মা এত রাতেও কিন্তু নিরভিমান অপেক্ষায় জেগে আছে পুরোনো ঘরের দেওয়াল ডিসটেম্পার গন্ধ কালো

"ফিরে এসো শুরু থেকে" -- আরণ্যক বসু কবিতা

"ফিরে এসো শুরু থেকে" -- আরণ্যক বসু

যেখানে পঁচিশ খোলা হাওয়া আর মেঘ, যেখানে ক্ষণিকা বৃষ্টির সুখবরে, যেখানে ডেকেছে চার অধ্যায় ও গোরা, সেখানে বন্যা শেষ কবিতায় ঝরে। এখনও অমিত শিলং পাহাড়ে আসে! স্টিয়ারিঙে একা, যে পথিক পথভোলা, এখনও তো কেউ জোছনা কুড়োতে যায়, সাধের আসন অনায়াসে বুনে তোলা! পাহাড়ি বাঁকের আনাচে কানাচে যেন, বিস্ময় আজও রডোডেনড্রনে থাকে, দু'জোড়া ঠোঁটের আলতো আকর্ষণে, উন্মনা তুলি ভুরুর ধনুক আঁকে! বিশ্বাস করো, বৈশাখী সন্ধ্যায়, ঝড়ের খেয়াতে শুধু তোমাকেই চাই, মহাসাগরের দিকভুল তরণীতে, ফেলে চলে যাব বেদনা-বোধের ছাই। ও রবিঠাকুর, তুমিও ছয় ঋত

"স্বাধীনতার বলিদান" - বিপ্লবী প্রফুল্ল চাকী'র আত্ম বলিদান দিবস - ২মে ১৯০৮! ধারাবাহিক

"স্বাধীনতার বলিদান" - বিপ্লবী প্রফুল্ল চাকী'র আত্ম বলিদান দিবস - ২মে ১৯০৮!

১০ই ডিসেম্বর, ১৮৮৮ সাল আত্মবলিদান: ২রা মে, ১৯০৮ সাল সময়টা ১৯০৭ সালের শেষের দিক। ব্রিটিশ ভারতের স্বাধীনতার ইতিহাসে যে সময়টি চিহ্নিত হয়ে আছে ‘অগ্নিযুগ’ হিসেবে। ‘নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের প্রতি’ অবিশ্বাস দেখা দেয় তৎকালীন তরুণ সমাজের একটি অংশের মধ্যে। ক্রমশঃ তাঁদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা গড়ে ওঠে যে ‘অস্ত্রশক্তি’ ব্যতীত ‘রাজনৈতিক মুক্তি’ সম্ভব নয়। অর্থাৎ মাতৃভূমির শৃঙ্খল মোচনের একমাত্র পথ হলো ‘সশস্ত্র সংগ্রাম’। কিন্তু সুপ্রশিক্ষিত ইংরেজ সেনাদের বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার

বাংলা "নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩১" দৈনিক সংখ্যা ম্যাগাজিন

বাংলা "নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩১" দৈনিক সংখ্যা

নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে এলো বাংলায় নববর্ষের ১৪৩১ বিপ্লবী সংবাদ দর্পন নতুন সংখ্যা! বাংলা "নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩১" দৈনিক সংখ্যা প্রকাশিত হয়েছে ! পরম করুণাময়ের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া অত্যন্ত কম লোকবল নিয়ে এই কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভবপর ছিল না। পত্রিকাটি সম্পূর্ণ পাঠ করে পাঠক প্রতিক্রিয়া জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে পত্রিকাটি সকলের মাঝে ছড়িয়ে প্রত্যেককে পড়ার সুযোগ করে দেবেন। হার্ড কপি পেতে যোগাযোগ করুন এই নম্বর ই : ৭৫৮৬৮৫৮৫৭৩ বা ৭০৬৩১৭৪৫৩৩ বিপ্লবী সং

মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব! কলকাতা

মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব!

গতকাল রবিবার ২৪ শে মার্চ কোলকাতার শিয়ালদহের,কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে মহা সমারোহে মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক অর্পিতা কামিল‍্যার সুন্দর উদ‍্যোগে, এই সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক স্বনামধন্য বিশিষ্ট কবি ও গুণীজনেরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি আরণ‍্যক বসু মহাশয়।এই অনুষ্ঠানের আয়োজনে ও প্রয়োজনে, সব সময় সাথে থেকেছেন আনন্দ প্রকাশনীর কর্ণধার শ্রী নিগমানন্দ মন্ডল মহাশয়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলে

একটি বই বদলে দিল একটি জাতির ভবিষ্যত! পশ্চিম মেদিনীপুর

একটি বই বদলে দিল একটি জাতির ভবিষ্যত!

বাংলায় শিয়ালগিরি জাতির আবির্ভাব মেদিনীপুরের সীমানায়।বাংলায় শিয়ালগিরি জাতির আবির্ভাব মেদিনীপুরের সীমানায়।বাংলা-ওড়িশা সীমানার নিমপুরে আয়োজিত এক সভায় এলাকায় বসবাসকারী বিশেষ-অন্ত্যজ শ্রেণির মানুষজনেরা 'শিয়ালগিরি' সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করলেন । সভায় উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, গবেষক তথা শিয়ালগিরি আন্দোলনের মুখপাত্র সন্তু জানা, আন্দোলনের সভাপতি ভজহরি পাত্র, গিরিশ পাত্র, শিক্ষক শিবশঙ্কর সেনাপতি সহ প

"আমি খারাপটাই দেখি"   -- মধুবন চক্রবর্ত্তী! কবিতা

"আমি খারাপটাই দেখি" -- মধুবন চক্রবর্ত্তী!

আমি ওর ভালটা দেখতে পাইনা খারাপগুলোই দেখি বেশী করে লোকে বলে ও নাকি রাজনীতি ভালো বোঝে!! আমি তো বুঝি বোঝাপড়া আমপোড়া সরবতের মত, বেশ লাগে গ্রীষ্মের দুপুরে একফালি ঝর্না যেন রাজার মত বেশ চাইনি তো মন চেয়েছিলাম আমি ওর ভালটা দেখি না খারাপটাই বুঝি দেখি কূটনীতি, রণনীতি, ছলনার পর ছলনা ছলছল চোখে দেখি শুধু দেখি সিনেমার মতো মনখারাপ হলে ' ও ' বলে খারাপ দেখতে দেখতে আমি নাকি দৃশ্য দূষণের কবলে আমি কি শুধু ওর খারাপটাই দেখি? আমার নাকি দেখার চোখ নেই! তবু একবার চোখের দেখা দেখব বলে ভবঘুরের মত ঘুরেছি এ প্রান্ত থেকে ও

নতুন আর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হল "মনের কোনের বাইরে" বই প্রকাশ

নতুন আর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হল "মনের কোনের বাইরে"

প্রকাশিত হল নতুন কাব্যগ্রন্থ "মনের কোনের বাইরে" - লেখক মনোজ মোহন চক্রবর্তী

"বৃক্ষগন্ধ সন্তান" - খুকু ভূঞ্যা কবিতা

"বৃক্ষগন্ধ সন্তান" - খুকু ভূঞ্যা

একটু একটু কুয়াশা জমছে, হেমন্তের এক ফালি চাঁদে দেখা যাচ্ছে না ধান ফুলের মুখ অস্পষ্ট সন্ধ্যা প্রার্থনা রেখে দেয় শাঁখের কাছে জন্ম সুন্দর হোক নক্ষত্র তুমি জেগে থাকো বেহুলার মতো সারারাত মৃত্যু সুযোগ নিচ্ছে প্রতিদিন প্রতিদিন বিকৃত সময় ও সমাজ আমি অন্ধকার তোমাদের বলি ছায়াগর্ভা জননী চায়, চাঁদের আটি ফেড়ে বেড়ে উঠুক জোসনা গাছ নিকোনো উঠোনে শোষকের মুখ নয় সহজপাঠ খুলে চেয়ে থাক নীলঘন আকাশের দিকে আমাদের বৃক্ষগন্ধ সন্তান (কান্না যত গভীর হবে।

২৩শে ফেব্রুয়ারি কানহু মুর্মু ১৬৮ তম শহীদ দিবস! পশ্চিমবঙ্গ

২৩শে ফেব্রুয়ারি কানহু মুর্মু ১৬৮ তম শহীদ দিবস!

আজ ২৩শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় হুল বিদ্রোহের নেতা কানহু মুর্মু ১৬৮ তম শহীদ দিবস পালন করা হছে।ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের সাঁওতাল বিদ্রোহের দুজন সর্বশ্রেষ্ঠ নেতা অমর বীর। যাঁরা অসম সাহসে আধুনিক অস্ত্রশস্ত্র-সজ্জিত ইংরেজবাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়়ে গিয়েছিলেন। লড়েছিলেন মুক্তির আকাঙ্ক্ষায়, স্বাধীনতার স্বপ্ন সত্য করার প্রেরণায়। আজও তাঁদের স্মরণ করা হয়। আজও তাঁদের প্রতি শ্রদ্ধায় নত হয় মন। একজন সিধো মুরমু (১৮১৫-১৮৫৬), অন্যজন কানহু মুরমু (১৮২০-১৮৫৬)।কানহু মুরমু ছিলেন ভারতের স্বাধীনতা

"একুশ"  -- সুমন বিশ্বাস কবিতা

"একুশ" -- সুমন বিশ্বাস

একুশ শতক, বিশের দশক, একুশে ফেব্রুয়ারি। রক্তের দাগ আজও অমলিন, ভুলতে কি আর পারি? ভাষা কেড়ে নেবে? দেশ কেড়ে নেবে? কেড়ে নেবে ভিটেমাটি? বাঙালী মানেই জাত বিপ্লবী, কী কলম - কী লাঠি। ৫২তে বরকতেরা ভাষার জন্যে খুন। সেদিন থেকেই বঙ্গদেশ বিপ্লবে নবারুণ। গঙ্গা, যমুনা, পদ্মা বক্ষে বয়ে গেছে ইতিহাস। ফেব্রুয়ারি মানেই আবেগ আর বিপ্লবের মাস। আমার ভাষা - তোমার ভাষা, বাংলা ভাষা - বাংলা ভাষা। এই ভাষাতেই গাইছে বাউল, মাঝিমাল্লা , জেলে, চাষা। এই ভাষাতেই মাকে ডাকি, দুঃখে কাঁদি, সুখে হাসি। এই ভাষাতেই বসন্তে আজ প্রেয়সীকে ভালব

"আমি আমার বাংলা ভাষাটাই খুঁজে পেয়েছি"  --- মহিবুল আলম কবিতা

"আমি আমার বাংলা ভাষাটাই খুঁজে পেয়েছি" --- মহিবুল আলম

ভাষা নিয়ে গল্পটা আমার, আমাদের, স্থায়ী বসতির ও পরিযায়ী পাখির- বায়ান্নতে যখন এক রিকশাওয়ালা প্যাডেল চাপতে চাপতে মিছিল দেখে হঠাৎ থেমে গিয়ে বলে ওঠে, কোন শালা আমার ভাষা নেয়... আমি তার গালিতে আমার বাংলা ভাষাটাই খুঁজে পেয়েছি। আমার বয়স আর তখন কত ছিল? স্কুলের উর্দু শিক্ষক ক্লাসে যখন উর্দুতে বলে ওঠেন, শুনেছিস কাজী, তুই বড় ঘরের মানুষ। উর্দুকেই আগলে রাখিস- আমি এর আগামাথা কিছুই বুঝিনি। শুধু স্কুলঘরে সূত্রধর ক্লাসে কপাট লাগাতে গিয়ে আঙুলে হাতুড়ির আঘাত খেয়ে যখন বলে ওঠে, লওয়ের পুত... আমি তার গালিতে আমার বাংলা ভা

"সত্যি বলছি......."       তাপস দেবনাথ কবিতা

"সত্যি বলছি......." তাপস দেবনাথ

হায়রে আমার ভাষা......... মিশে গেছে কবেই ডাল- চাউলে ঠাসা। খিচুড়ি সব মিলে- মিশে বাংলা টা আর ক‌ই? ভাষা দিবস আসলে শুধু আমরা সরব হ‌ই। বাপকে বলি বাপ্পি,ড্যাডি মাম্মি,মামা- মাকে ইং তারিখে সকাল দেখি গুড মর্নিং দিই হেঁকে। হায়রে আমার বাংলা ভাষা বাংলা নিয়ে মরি..... সবুজ ধানের বীজ খানিকেও রাইচ্ বলেই জানি। তণ্ডুল যে চালের‌ই নাম সে আর শেখে ক-জন বাংলা মায়ের দামাল ছেলে গুড বয় ,নয় সুজন। এমন অনেক উন্নতি সব বাংলা ছেড়ে বাঁচে বাংলা বাঁচাও বাংলা বাঁচাও নিছক শুধুই হাঁকে।

"এখন ও এবং আবহমান"  ---দেবাশিস বন্দ্যোপাধ্যায় কবিতা

"এখন ও এবং আবহমান" ---দেবাশিস বন্দ্যোপাধ্যায়

দেখবোনা প্যাঁচ পয়জার খাটবেনা কোনো জারিজুরি- বুকের উত্তপ্ত ঘরে, শান দেয় একুশে ফেব্রুয়ারি! রক্তের কালচে রেখা আলপনা আঁকে সারিসারি; কঠিন চোয়ালে হাসি নিয়ে অপেক্ষায় একুশে ফেব্রুয়ারি। শান দেওয়া দাঁত আর নখে বাংলাকে ধর্ষণের অভিসারী - সাবধান সাবধান সাবধান অমোঘ পাহারায় আছে, ঘুমহীন একুশে ফেব্রুয়ারি। এখনও বাংলাতেই 'মা' বলে ডাকি 'ভালোবাসি' বলে প্রিয় নারী! এখনও কবর পাহারা দেয়, অজস্র রফিক সালাম জব্বার আর একুশে ফেব্রুয়ারি।

"তুমি ভাসো অন্য জলে" -- মহিবুল আলম কবিতা

"তুমি ভাসো অন্য জলে" -- মহিবুল আলম

কোনো নদী শরীর ভিজিয়ে যদি বুক ছোঁয়া জলে ডোবে তুমি ভাসো অন্য জলে- মধ্যদুপুরে নারিকেলের চিরল পাতার ফাঁক গলা এতটুকু রোদ ঘাটের অর্ধেক ছুঁয়ে যখন তোমার কপোলে এসে খসে পড়ে, আমি তখন অন্য ঘাটে চণ্ডীদাসের মতো বড়শি ফেলে কড়িখেলার অমোঘ আহ্বানে একে একে হিসেবে মরি। বারোটি বছর- তুমি তো রজকিনী, কোনো দিঘল ঘাটের ফালি করা রোদ- ভালোবাসায় প্রণয়ে হাতছানি দাও, রোদের হিসেব কষে নদীর জলে ডুব দাও। দক্ষিণের বাতাস তখন শিস দিয়ে ডাকে, আয় আয়, আয় আয়...! যেখানে নদী যায়, যেখানেই যায়, তুমি ভাসো অন্য জলে। —মহিবুল আলম ,গোল্ড কোস্ট, কু