মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ম্যাগাজিন

"সবুজগানে ভরিয়ে দিও" --- 
             আরণ্যক বসু কবিতা

"সবুজগানে ভরিয়ে দিও" --- আরণ্যক বসু

সত্যিকথা বলার সাহস আমার আছে এই ভাষাতেই বাঁচার ইচ্ছে, ভাসার সাহস, ডোবার দুঃসাহসের নেশা, এই ভাষাতে, এই ভাষাতেই শত লক্ষ শব্দ আছে, স্তব্ধ নিষ্ফলতার কাছে, জলস্রোতের সরলতায়, বিলীন ভাটিয়ালীর সুরে, গাঁয়ের স্নিগ্ধ প্রতিবেশীর আড়বাঁশিতে, পাগলগারে; মাধুকরীর জন্যে আছে, আকুল প্রার্থনাতেও আছে, কলজে ছেঁড়া শেষের কথায়, আছে ক্ষমায়, কথকতায়; হাজার বছর আগেও ছিল, আরও হাজার বছর পরেও- ছবির সঙ্গে, স্মৃতির পথে, ধুলোর ওড়ায়, ঝড়ের কাছে, আকাশ হয়ে জড়িয়ে আছে অন্ধকারের সজনে গাছে আমার আকাঙ্খাতে আছে, আছে তোমার নিবেদনে, সাঁঝ বিহানে

"দেশটা জাগছে" --সংঘমিত্রা সরকার কবিরাজ কবিতা

"দেশটা জাগছে" --সংঘমিত্রা সরকার কবিরাজ

দেশটা জাগছে, আলোড়ন উঠছে নদীর বাঁকের তলদেশে কখনো কামদুনিতে কখনো সন্দেশখালিতে হাতে হাতে হাতা খুন্তি গুলো শব্দ করে উঠছে। রান্নাঘরের এক চিলতে আগুন ধীরে ধীরে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। দেশটা জাগছে, মৌন পাহাড় আগ্নেয়গিরি হচ্ছে। দেশটা জাগছে, ভোর চারটের আর রাত দশটার লোকাল ট্রেনটা আরো জোরে ছুটবে প্রস্তুতি নিচ্ছে। ভাঙা চুবড়ি, ফুলের ডালি, মাছের জালি খলবল ক'রে উঠছে শাঁখা পলা পরা হাত গুলো ধীরে ধীরে লাঠি হয়ে যাচ্ছে হাড় ভাঙা দিন খাটুনির চোখ রাতেও শ্বাপদের মতো জ্বলছে পিছিয়ে পড়ছে কালো রাত, ভাঙছে অত্যাচারের দাঁত নক

"ও ভাষাজননী"   -– আরণ্যক বসু কবিতা

"ও ভাষাজননী" -– আরণ্যক বসু

শেষ রাত ও ভোরের বৃন্তে ধীরে ধীরে ফুটে ওঠে যে আহির ভৈরবী তার কড়ি ও কোমল ছুঁয়ে থাকে বেদনা ও আশার বাংলা ভাষা। অত্যাচারের কালশিটে ঘিরে, যে নারীর চিবুক ও চোখের জলে জেগে ওঠে প্রতিবাদের শিলালিপি, তার বিন্দুতে বিন্দুতে বাংলা ভাষা। অমর একুশের দিন ও রাতের আবেগে-বিষাদে বুক ফাটা আর্তনাদ করবে মায়ের ভাষা বাংলা। অপমানিতার দিনলিপি মিশে যাবে ক্রোধের আগুনে। শীত থেকে ফাল্গুন হয়ে চৈত্র-বৈশাখের দিকে ভেসে যায় যে ধিক্কার ও মিছিল-তারও মুখর ও মৌনতা বাংলা ভাষা। ভৈরবী থেকে দীপক, পূরবী থেকে ইমন, বেহাগ থেকে দরবারীর যে স

রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন আজ ! পশ্চিম মেদিনীপুর

রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন আজ !

আজ বাঙালির প্রাণের কবির জন্মদিন। হ্যাঁ, জীবনানন্দ দাশ। বড্ড মন ছোঁয়া কথা বলে গিয়েছিলেন যে। 'বাংলার রূপ আমি দেখিয়াছি...' সত্যিই তো, এরপর আর পৃথিবীর রূপ দেখে কী হবে! আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি, জেনে নিন কিছু তথ্য, যেগুলো আপনি হয়তো জানেন। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতকের এক বাস্তবধর্মী কবি। যাঁর লেখার মধ্যে ছিল মৌলিকত্ব। ১৭ ফেব্রুয়ারি ওপার বাংলায় বরিশালে জন্ম কবির। বিভিন্ন কলেজে অধ্যাপনার পাশাপাশি খড়গপুর কলেজেও ২ বছর তিনি অধ্যাপনার কাজ করেছেন। জীবনানন্দ দাশের ডাক নাম ছিল মি

"The Eternal Player" কবিতা

"The Eternal Player"

-- Rhitwick Mookherjee (Table Tennis Player) A closer look at the mirror Makes him little sad, The whitish hair and greyish beard Looks really really bad. He finds it difficult to look afar With his diminishing sight, Blurry vision makes him realise Something’s just not right. Trembling hands make it hard To hold the tea-cup steady, As if it is trying to say I am no more ready. Fading memory fades away All the names and date, Things keep on getting deleted, At a slow but steady r

অভিজিৎ চৌধুরী লেখা"মীনাক্ষী অন্তর্ধান রহস্য" রহস্যময় গল্পের সম্প্রচার হবে আজ! ধারাবাহিক

অভিজিৎ চৌধুরী লেখা"মীনাক্ষী অন্তর্ধান রহস্য" রহস্যময় গল্পের সম্প্রচার হবে আজ!

" মীনাক্ষী অন্তর্ধান রহস্য" অভিজিৎ চৌধুরী লেখা রহস্যময় গল্পের সম্প্রচার হবে আজ ইউটুবে"49C Thrillers club"অডিও স্টেশন থেকে।অর্ণ সেন ডিটেকটিভ, সহকারী অভিমন্যু সেন।আর তাঁদের রহস্য সমাধানের জন্য ডাকেন এ সি পি সরখেল সাহেব।অর্ণের স্কুল জীবনের বন্ধু সরখেল সাহেব।মীনাক্ষী পেশায় ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যুক্ত।বিয়ে ভাঙছে একের পর এক। যাঁকে বিয়ে করেন একই সঙ্গে ডিভোর্সের কাগজও তৈরি থাকে।খুন হচ্ছে পর পর।বেশীর ভাগই মীনাক্ষীর প্রাক্তন প্রেমিকেরা।কেন! তারপর একদিন মীনাক্ষীও হারিয়ে যায়। কি করে পাওয়া যায় তাকে শেষমেশ!

"লাশবাহী কফিন" -মহিবুল আলম কবিতা

"লাশবাহী কফিন" -মহিবুল আলম

আমার মৃত্যু হলে আমার লাশটা আমি কাঁধে নিয়ে হাঁটবো। আমার কফিনবন্দি লাশ। চারিদিকে লোবানের ঘ্রাণ। দক্ষিণের শিস দেওয়া বাতাস। দুপুরের সন্ধিক্ষণ শেষে বিকেলের রোদটা যখন পুবের দেয়াল ঘেঁষে আড়াআড়ি কামরাঙা গাছটার দেহ বেয়ে একটু একটু নামবে। আমি লাশ নিয়ে কোনো একটা কবিতা লিখবো। আমি লাশবাহী কফিনটা নিয়ে একাই হাঁটবো। একটা দিঘল বিকেল- বিকেলের গায়ে বৃক্ষশোভিত একটা পথ। চারিদিকে পাখিদের কলতান। লাশের শরীর বেয়ে ওঠা বিকেলের প্রশান্তির রোদটুকু ঝিকিমিকি আলোতে রাস্তায় ক্রমাগত নৃত্য করবে। অসংখ্য ঝিঁঝিঁপোকা নিস্তব্ধতার সিঁড়ি

সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিলেন বিরিয়ানির জগতের বিখ্যাত নাম ‘দাদা বউদি বিরিয়ানি’-র দুই কর্ণধার! ধারাবাহিক

সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিলেন বিরিয়ানির জগতের বিখ্যাত নাম ‘দাদা বউদি বিরিয়ানি’-র দুই কর্ণধার!

দাদাগিরির মঞ্চে এসেছিলেন বিরিয়ানির জগতের বিখ্যাত নাম ‘দাদা বউদি বিরিয়ানি’-র দুই কর্ণধার। ধীরেন ও সন্ধ্যার হাত ধরে ব্যারাকপুরে চালু হয়েছিল দোকান। সেখানকার মানুষই ভালোবেসে নাম দিয়েছিল দাদা বউদির বিরিয়ানি। সৌরভ গাঙ্গুলী কথাপ্রসঙ্গে জানালেন, তিনি নিজে গিয়েও চেখে দেখে এসেছেন। এমনিতেই সৌরভ বিরিয়ানি পাগল। আর সামনে যদি অমন দুজন মানুষ থাকে, তাহলে খাসগল্প তো হবেই।ধীরেবনবাবু জানালেন, ১৯৭৫ সালে শুরু। অনেক কষ্ট করেছেন প্রথমে। সৎ পথে চলেছেন। মানুষকে ভালোবেসেছেন। আর সেখান থেকেই ভালোবেসে পেয়ে

কী সর্বনাশ হতো!  - আরণ্যক বসু কবিতা

কী সর্বনাশ হতো! - আরণ্যক বসু

এই আপনার আজন্ম বিশ্বাস আর স্বপ্নের ভারতবর্ষ হে পিতা প্রতিটি দিনই ৩০শে জানুয়ারী হয়ে উঠছে ক্রমশ ভাগ্যিস বিশ্বকবি, নজরুল, বিবেকানন্দ নেই; আর- সুভাষও ঘরে ফেরেনি। ভাগ্যিস মা সারদা, নিবেদিতা নেই; ভাগ্যিস মানবতা ডুব দিয়েছে কালো দিঘির ভারী জলে ভাগ্যিস অস্ত্রের উল্লাস উন্মাদ হয়ে উঠেছে ভাগ্যিস পকেটে, হাতব্যাগে বারুদ দেশলাই উন্মুখ ভাগ্যিস সহিষ্ণুতার আলতো তুলির টানও চোখে পড়েনা আর ভাগ্যিস নেশা ও নির্যাতন আজ সর্বজনীন উৎসবের অঙ্গ ভাগ্যিস সর্বগ্রাসী উদাসীনতা বুকের দিগন্তে উদ্ভাসিত জীবাশ্ম ভাগ্যিস গৌতম বুদ্ধ

কলকাতা বইমেলায় চাঁদের হাট! কলকাতা

কলকাতা বইমেলায় চাঁদের হাট!

রবিবার (২৮ জানুয়ারি) বিকালে বিপ্লবী সংবাদ দর্পণের নিবেদন চোখে পড়ার মতো, এ যেন এক চাঁদের হাট বসেছিল প্রেস কর্নার অডিটোরিয়ামে।এক ঝাঁক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গনে প্রেস কর্নারে ঝলমল করে উঠেছিল রবিবার অপরাহ্নকাল । 0:00 /4:28 1×

৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা  বিপ্লবী সংবাদ দর্পন আনুষ্ঠানিক সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও বই প্রকাশ অনুষ্ঠ‍ান! পশ্চিম মেদিনীপুর

৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা বিপ্লবী সংবাদ দর্পন আনুষ্ঠানিক সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও বই প্রকাশ অনুষ্ঠ‍ান!

রবিবার (২৮ জানুয়ারি) বিকালে বিপ্লবী সংবাদ দর্পণের নিবেদন চোখে পড়ার মতো, এ যেন এক চাঁদের হাট বসেছিল প্রেস কর্নার অডিটোরিয়ামে।এক ঝাঁক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বইমেলা প্রাঙ্গনে প্রেস কর্নারে ঝলমল করে উঠেছিল রবিবার অপরাহ্নকাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, অভিনেতা-নির্দেশক তপন গাঙ্গুলী , বিশিষ্ট কবি সাহিত্যিক রতনতনু ঘাঁটি ও বিশিষ্ট কবি আরণ্যক বসু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ডঃ দীপক কুমার দাশগু

"নিলাম" - মহিবুল আলম কবিতা

"নিলাম" - মহিবুল আলম

শহরে এখন বুবুদের কোনো নিলামের পাড়া নেই। ইংলিশ রোড বন্ধ। টানবাজারও আজ শকুনের নগ্ন তাড়ায় দৌড়াতে দৌড়াতে ঈশ্বরের মস্ত এক হালখাতা হয়েছে। বেবাক পাড়ায় বুবুরা এখন ফেরি হয় রাজনীতিকের হাতে। এই ঘর, ওই ঘর, শহর মোকাম, জলা আর জঞ্জাল- আড়ঙে বাজারে ওরা শুধু নিয়মে বিকোয়। আধা শিশি আলতা, রঙিন ফিতে, খসখসে একটা সোনালি শাড়ি আর জিভ বের করা ফুটপাতের একটা লাল লিপস্টিক। মধ্যবিকেলের লেপটানো গাল...। পাড়ায় পাড়ায় বুবুরা এখন হিসেবহীন নিলামে ওঠে না, রাজনীতিকরা ওঠে। বছরে বছরে মধ্যবর্তী মাসে ওরা পুন দেয়, পণ নেয়। আর কত কী অজস্র

"নয় দুয়ারের বারো উঠোন"   - মহিবুল আলম কবিতা

"নয় দুয়ারের বারো উঠোন" - মহিবুল আলম

গোমতী বানের উজানে আরিচা নামের একটা উপনদী- বুবুদের নয় দুয়ারের বারো উঠোনের গল্প হয়তো তোমাকে বলিনি। আরিচার মৃত্যুর মতো বুক উঁচিয়ে বুবুরা বেলা অবেলায় দিঘল উঠোন পেরিয়ে দিঘল বেলায় হাঁটতো। প্রতিদিন সন্ধ্যাবেলা গোধূলির আলো গায়ে মেখে একটা লোকাল ট্রেন কুঁউ ঝিঁক ঝিঁক, কুঁউ ঝিঁক ঝিঁক, খটাশ খটাশ শব্দ করে বিজাতীয় আর্তনাদে আরিচা স্টেশানে থমকে দাঁড়াতো। কিছু যাত্রি নামতো- কয়েকজন বোঁচকাপাটি নিয়ে প্রাণান্তর ট্যাঁ ট্যাঁ করা এঁদো ছেলেকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে ট্রেনের গতরে এক এক করে নিজ শরীরটা ঠেলে দিতো। তারপর

বিবেকানন্দ ... কবিতা

বিবেকানন্দ ...

কলমে - কাশীনাথ সাহা একটি ছেলে দস্যি ভীষণ কাউকে করে না ভয়রাত-বিরেতে খুঁজে বেড়ায়ভূতেরা কোথায় রয়!সেই ছেলেটা ছেলেবেলাতে ও মানতো না কোন জাতজাতিভেদকে তুড়ি মেরে ধরতো সবার হাত। দস্যিপনা ছেলের মাথায়নানান চিন্তা ঘুরে হুঁকোতে টান দিয়ে দেখে জাত কি গেল মরে! দস্যি কিন্তু বুদ্ধিতে সে এক্কেবারে পাকামানতো শুধু সেটাই যা নিজের চোখে দেখা। সেই ছেলেটি বড় হয়েজানতে চায় আরওরামকৃষ্ণের ছায়ায় এসেছাড়লো নিজের ঘরও।রামকৃষ্ণকে প্রশ্ন করেন কোথায় তোমার কালী? উত্তর পেয়ে মাথায় তুলেন ঠাকুরের পদধূলি। তারপর তিনি ভারত ঘুরেন পরিব্রাজক

পোড়া মাংসের গন্ধ ..... কবিতা

পোড়া মাংসের গন্ধ .....

কলমে - ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় গ্রামের ধারে ছোট্ট সে ঘর চাল ছিলো তার টিনের ঢাকা। কাল কে হঠাৎ ঘটলো যে কি চাল,দেওয়াল সবই ফাঁকা। ঢিল ছোড়া পথ ভিনরাজ্যে মেঠো রাস্তায় গাড়ির চাকা। আকাশ ঢাকা কালো ধোঁয়ায় মাংসপোড়া গন্ধ মাখা। ধোঁয়ায় ঢাকা জ্যৈষ্ঠ দুপুর নীল আকাশও অন্ধকারে। পুকুরপাড়ে কি যেন পড়ে সাদা কাপড়ে উঁকি মারে। গ্রামের মানুষ ছেঁড়া বসন নেইকো কোনোও প্রাণের দাম। টুকরো হয়ে ছড়িয়ে গেল কঠিন জীবনে পরম আরাম। কলজেটা তো এখনো তাজা বারুদ আগুন নিয়েছে সেঁকে। হাড়গুলো আজ ঝলসানো তার রক্ত মাংস সঙ্গে মেখে। পুলিশ তখন ঘ

বৃহস্পতিবার প্রকাশিত হল উদ্ভিদ শনাক্তকরণ সম্বন্ধে একটি বই! পশ্চিম মেদিনীপুর

বৃহস্পতিবার প্রকাশিত হল উদ্ভিদ শনাক্তকরণ সম্বন্ধে একটি বই!

বৃহস্পতিবার প্রকাশিত হল উদ্ভিদ শনাক্তকরণ সম্বন্ধে একটি বই। Plant Taxonomy, Biosystems and Molecular Taxonomy Laboratory উদ্যোগে বাংলার উদ্ভিদের শনাক্তকরণ সংক্রান্ত বিশেষ পুস্তকটির (Identification approach of Bengal plants: A Pictorial) শুভ উদ্বোধন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ জয়ন্ত কিশোর নন্দী, IQAC cell Director অধ্যাপক মধুমঙ্গল পাল, রসায়ন বিভাগের

আজ ১লা জানুয়ারী, শুভ কল্পতরু দিবস! বিনোদন

আজ ১লা জানুয়ারী, শুভ কল্পতরু দিবস!

১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ১৮৩৫ সালে ভারতবর্ষে রূপায়িত হল মেকলে-প্রসূত ও প্রবর্তিত ব্রিটিশ শিক্ষাব্যবস্থা। এটি খ্রিস্টীয়করণের পথে ঔপনিবেশিক ভারতে মানস-দখলের পরিকল্পনা। ঠিক পরের বছরই সেই ছন্দপতন! ১৮৩৬ সালে যে হিন্দু মনীষীর জন্ম, ১৮৮৬ সালের ১লা জানুয়ারি বিকেল তিনটেয় তিনিই তাদের প্রথম দিনটি ঐশী সৌন্দর্যে দখল করে নিলেন। তারপর ১৮৮৬ সালের ২৪ শে ডিসেম্বর আঁটপুরে এবং ১৮৯২ সালের ২৫ শে ডিসেম্বর কন্যাকুমা

অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগটও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন! অন্যান্য

অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগটও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন!

চলতি সপ্তাহেই অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক খেলা ছেড়ে দেওয়ার ঘোষণা করেন। বজরং পুনিয়াও তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেন। এবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। আরেক অলিম্পিক পদকজয়ী বীনেশ ফোগটও খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করলেন। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান নির্বাচন ও মহিলা কুস্তিগীরদের হেনস্থা সম্পর্কে।বিতর্কের সূত্রপাত বছরের গোড়া থেকে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রীজভূষণ সর

বিপ্লবী সংবাদ দর্পন  শারদীয়া পত্রিকা ১৪৩০ গল্প

বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা ১৪৩০

এই আগমনকালে প্রতিবছরের মতো এই বছরেও ‘বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা -১৪৩০’ তার অর্ঘ্যের ডালিকে সাজিয়ে তুলেছে। দর্শন, শিল্প, সাহিত্য, মনস্তত্ত্ব, সংস্কৃতি ও অন্যান্য বিবিধ বিষয়কেন্দ্রিক এক সাহিত্যসম্ভার হিসাবে ‘বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা’-এর শারদ সংখ্যা আত্মপ্রকাশ করেছে । ‘বিপ্লবী সংবাদ দর্পন শারদীয়া পত্রিকা'-এর ভাব ও আদর্শকে বিষয়বৈচিত্রের সমন্বয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শারদ সংখ্যাটির রূপায়ণ হয়েছে। সমস্ত লেখক -লেখিকাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।সবাইকে আন্তরিক প্রীত

আজ খ্যাতিমান কথাশিল্পী সমরেশ বসু- এর শুভ জন্মদিন! গল্প

আজ খ্যাতিমান কথাশিল্পী সমরেশ বসু- এর শুভ জন্মদিন!

খ্যাতিমান কথাশিল্পী সমরেশ বসু- এর শুভ জন্মদিন।সমরেশ বসু ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্মনাম সুরথনাথ বসু কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।মরেশ বসুর জন্ম ১১ ডিসেম্বর, ১৯২৪ বিক্রমপুর, ঢাকায়। তাঁর শৈশব কাটে বাংলাদেশের বিক্রমপুরে আর কৈশো