পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
খাদ্য সুরক্ষা দপ্তরের পর এবার পথে বিধায়ক! মেদিনীপুরের বিরিয়ানি দোকানে আচমকা পরিদর্শন
খাবারের গুণগত মান থেকে শুরু করে রান্নাঘরের পরিচ্ছন্নতা—রেস্টুরেন্টগুলিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে এবার সরেজমিনে পরিদর্শনে নামলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত।সম্প্রতি মেদিনীপুর শহরের একাধিক রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দপ্তর। সেই অভিযানে খাবারের গুণগত মান, প্রস্তুত প্রণালী এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। এবার একই বিষয়কে সামনে রেখে শহরের একটি বিরিয়ানি দোকানে পৌঁছলেন বিধায়ক।পরিদ
খড়্গপুরের বিভিন্ন হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান!
খাবারের গুণগত মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে খড়্গপুর শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশকে সঙ্গে নিয়ে জাতীয় সড়কের ধারে অবস্থিত একাধিক হোটেলে এই অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা হোটেলগুলিতে খাবারের মান এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। পাশাপাশি রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্যসামগ্রী সংরক
পশ্চিম মেদিনীপুর
১২২২২ হাওড়া-পুণে দূরন্ত এক্সপ্রেসে বিপত্তি! খড়্গপুরের কাছে অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ১২২২২ হাওড়া-পুণে দূরন্ত এক্সপ্রেস। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার খড়্গপুরের কাছে চলন্ত অবস্থায় আচমকাই ট্রেনটির একটি কাপলিং ছিঁড়ে যাওয়ায় ট্রেনের পেছনের কয়েকটি কামরা সামনের অংশ ও ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনার জেরে মুহূর্তের মধ্যে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির পেছনের অংশ আলাদা হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে রেলের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যুদ্ধকালীন ত
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনায় ডেঙ্গির থাবা, আক্রান্ত ৪ বছরের শিশু,জেলায় ডেঙ্গু আক্রান্ত ৮৪
বর্ষার মরশুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভায় ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলল। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চার বছরের এক শিশুর ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় শুরু হয়েছে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা প্রচার এবং মশা নিধনের বিশেষ অভিযান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুটি গত প্রায় ১৪-১৫ দিন ধরে জ্বরে ভুগছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও
শালবনিতে ‘অগ্নিকন্যা’ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা, আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষণ পেলেন ছাত্রীরা!
নারী সুরক্ষা ও আত্মরক্ষার প্রতি ছাত্রীদের আরও সচেতন এবং আত্মবিশ্বাসী করে তুলতে বিশেষ উদ্যোগ নিল শালবনি থানা। শালবনি থানার উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় শালবনির রানা পাড়া ময়দানে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘অগ্নিকন্যা’ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা। এই প্রশিক্ষণ শিবিরে শালবনির বিভিন্ন স্কুল থেকে আগত বিপুল সংখ্যক ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রানা পাড়া ময়দান প্রাণবন্ত হয়ে ওঠে। দক্ষ ক্যারাটে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রীদের হাতে-কলমে শেখানো হয় আত্মর
মশাবাহিত রোগ রুখতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালি!
মশাবাহিত ও অন্যান্য বাহকবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বুধবার, ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালির।কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তিনি সচেতনতা র্যালির উদ্বোধন করে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেককে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্
নারায়ণগড়ে শুরু MLA কাপ ২০২৬, ৩৬ স্কুলের ফুটবল লড়াই!
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগড়ে শুরু হলো MLA কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। জানা গিয়েছে, নারায়ণগড় বিধানসভার অন্তর্গত মোট ৩৬টি স্কুলকে নিয়ে ১২ দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থি
পশ্চিম মেদিনীপুর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘রেড রান ম্যারাথন’, স্বাস্থ্যসচেতনতায় সামিল বিভিন্ন জেলার যুবসমাজ
যুবসমাজকে সুস্থ ও স্বাস্থ্যসচেতন জীবনের প্রতি উৎসাহিত করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘রেড রান ম্যারাথন’। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেড রিবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যুবসমাজের মধ্যে শারীরিক সুস্থতা, স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেও
চন্দ্রকোনারোডে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য দপ্তরের অভিযান!
সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও রাস্তার ধারের খাবারের দোকানে বিশেষ অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর।রাজ্যজুড়ে চলা খাদ্য সুরক্ষা ও গুণমান পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা খাদ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, আইসি অনুপ ভট্টাচার্য-সহ প্রশাসনের অন্যান্য
লোহার রডে গুরুতর জখম রামলাল, যন্ত্রণায় কাতর প্রিয় হাতিকে ঘিরে উদ্বেগ জঙ্গলমহলে!
জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি দলছুটশান্ত স্বভাবের দাঁতাল হাতি হলো রামলাল। জঙ্গলমহলের মানুষের অত্যন্ত পরিচিত ও প্রিয় হাতি রামলাল গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে রামলালকে সুস্থ করে তোলার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।জানা গিয়েছে, প্রায় ৩–৪ দিন আগে রামলালের পায়ে একটি লোহার রড ঢুকে যায়। গুরুতর চোট পেলেও যন্ত্রণার মধ্যেই থেমে থাকেনি হাতিটি। আহত পায়ে ভর দিয়
সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে মেদিনীপুর, বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!
সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলতে পারে। কোথাও কোথাও হতে পারে এক-দু’পশলা ভারী বৃষ্টিও।হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। পশ্চিমবঙ্গ, সংলগ্ন ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরজুড়ে বিস্তৃত এই নিম্নচাপের প্রভাবেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আলিপুর আ
FOOTBALL
পাশের গ্রামের ছেলে আজ মেদিনীপুরের গর্বের দলে, SB XI এ বাবুলালের নতুন ইনিংস!
পাশের গ্রামের এক তরুণ ফুটবলারের সাফল্যে গর্বিত গোটা এলাকা। চাঁদাবিলা গ্রামের বাসিন্দা বাবুলাল মল্লিক নিজের প্রতিভা, নিষ্ঠা এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের জেরে জায়গা করে নিয়েছেন মেদিনীপুরের পরিচিত ফুটবল দল SB XI Medinipur-এ।ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহ ছিল বাবুলালের। সেই ভালোবাসাকে সঙ্গী করে নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ গোলকিপার হিসেবে গড়ে তুলেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক বড় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই তরুণ খেলো
মেদিনীপুরে মাদকচক্রে পুলিশের কড়া হানা-ব্রাউন সুগারের সঙ্গে উদ্ধার সোনা ও নগদ টাকা!
মেদিনীপুর শহরে বড়সড় মাদকচক্রের সন্ধান পেল কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোতোয়ালি বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনায় চয়ন বেরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের কারবার নিয়ে পুলিশের কাছে খবর আসছিল। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা হয়। এরপর
পশ্চিম মেদিনীপুর
সাপ ধরতে গিয়েই ‘সর্পবন্ধু’র মৃত্যু, খরিশের ছোবলে মর্মান্তিক পরিণতি মেদিনীপুরে!
সাপ দেখলেই আতঙ্ক নয়, বরং সাপকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। বাড়িতে সাপ ঢোকার খবর পেলেই ছুটে যেতেন ঘটনাস্থলে। পাশাপাশি সাধারণ মানুষকে সাপ না মেরে বনদপ্তর বা বিশেষজ্ঞদের খবর দেওয়ার জন্য সচেতন করতেন। এলাকায় তাই ‘সর্পবন্ধু’ হিসেবেই পরিচিত ছিলেন ৫৪ বছরের তপন সিংহ। সেই সাপ ধরতে গিয়েই এবার মর্মান্তিক মৃত্যু হলো তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুর সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায়।জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এক গৃহস্থের বাড়িতে সাপ ঢোকার খবর পেয়ে সে
পশ্চিম মেদিনীপুর
চুয়াডাঙ্গা হাইস্কুলে পালিত সংস্কৃত দিবস, ছাত্রছাত্রীদের নানা পরিবেশনায় মুখর বিদ্যালয়!
সংস্কৃত ভাষার ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্বকে সামনে রেখে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হলো সংস্কৃত দিবস। বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে সংস্কৃত ভাষার প্রতি পড়ুয়াদের আগ্রহ ও ভালোবাসা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়।‘বন্দেমাতরম্’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে অনুষ্ঠিত হয় সংস্কৃত স্তোত্রপাঠ, শ্লোক পাঠ, সংস্কৃত কবিতা আবৃত্তি, সংস্কৃত সঙ্গীত পরিব
জাপানে স্বপ্নপূরণের সফর থামল অকালে, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আইআইটি খড়গপুরের তরুণ পড়ুয়ার!
আন্তর্জাতিক শিক্ষানবিশ কর্মসূচিতে অংশ নিতে জাপানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের স্নাতকোত্তর পড়ুয়া শ্যাম সন্তোষ আগরওয়ালের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে।শ্যাম সন্তোষ আগরওয়াল আইআইটি খড়গপুরের স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের স্থাপত্যে স্নাতকোত্তর পাঠক্রমের ছাত্র ছিলেন। তিনি প্রতিষ্ঠানের লাল বাহাদুর শাস্ত্রী আবাসিক হলের আবাসিক ছিলেন।প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত জাপানের
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর কলেজে পালিত বিশ্ব সংস্কৃত দিবস!
সংস্কৃত ভাষার সুপ্রাচীন ঐতিহ্য, সাহিত্য ও ভারতীয় জ্ঞান-সংস্কৃতিতে তার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করে মেদিনীপুর কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয় বিশ্ব সংস্কৃত দিবস। দিনটি উপলক্ষে কলেজে আয়োজিত হয় নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি।অনুষ্ঠানে সংস্কৃত ভাষার ইতিহাস, সাহিত্য, দর্শন এবং ভারতীয় সংস্কৃতিতে এই প্রাচীন ভাষার অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সংস্কৃত কেবল একটি প্রাচীন ভাষা নয়, ভারতীয় জ্ঞানচর্চা ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
শালবনীর মাঠ থেকে পাঞ্জাবের ময়দান—পাঁচ বছরের চুক্তিতে নতুন স্বপ্নের পথে!
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনী থেকে ফুটবলের বড় মঞ্চে পা রাখার সুযোগ পেল দুই প্রতিভাবান কিশোর। শালবনী ফুটবল একাডেমির রোহান মাহাতো ও সমর বাসফোর পাঞ্জাবের স্বনামধন্য মিনার্ভা ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৪ বিভাগে জায়গা করে নিয়েছেন। শনিবার দু’জনের সঙ্গেই মিনার্ভা ফুটবল একাডেমির চুক্তি স্বাক্ষরিত হয়। শালবনী অঞ্চলের কোলশিবাঙ্গা গ্রামের বাসিন্দা রোহান মাহাতো এবং মেদিনীপুর শহরের সমর বাসফোরের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দের আবহ শালবনী ফুটবল একাডেমিতে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খে
‘খেলেগা ভারত, জিতেগা ভারত’— গড়বেতা কলেজে ক্রীড়া দিবসে পড়ুয়াদের উচ্ছ্বাস!
উৎসাহ, উদ্দীপনা ও ক্রীড়াসুলভ মনোভাবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস-২০২৬। ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে কলেজের Games and Sports Sub-Committee-এর উদ্যোগে দিনভর বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়।এদিন ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই কলেজ চত্বরে দেখা যায় উৎসবের আবহ ও ব্যাপক উচ্ছ্বাস।কলেজের পতাকা উত্তোলন এবং বন্দেমাতরম পরিবেশনের মধ্য দিয়
প্রাচীন ভাষায় আধুনিকতার বার্তা! নাড়াজোল রাজ কলেজে বর্ণময় আয়োজনে সংস্কৃত দিবস!
প্রাচীন ঐতিহ্য, সাহিত্যিক সমৃদ্ধি ও আধুনিক সমাজে সংস্কৃত ভাষার প্রাসঙ্গিকতাকে সামনে রেখে নাড়াজোল রাজ কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হল সংস্কৃত দিবস। সোমবার কলেজের সংস্কৃত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।সংস্কৃত ভাষার ইতিহাস, বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, সাহিত্য ও ভারতীয় জ্ঞান-সংস্কৃতিতে তার অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানের সূচনা