পশ্চিম মেদিনীপুর
মানবতার টানে রক্তদান, চন্দ্রকোনারোডে ৩৮ জনের স্বেচ্ছায় জীবন বাঁচানোর অঙ্গীকার!
রক্তের সংকট মোকাবিলা এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রায় ৩৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দিনভর ক্লাব প্রাঙ্গণে ছি
পশ্চিম মেদিনীপুর
আবর্জনায় ঢেকেছে মেদিনীপুর শহর! মাথায় নোংরার বালতি নিয়ে পৌরসভায় যুব কংগ্রেসের অভিনব বিক্ষোভ
শহরজুড়ে জমে থাকা নোংরা-আবর্জনা নিয়ে এবার সরব হল যুব কংগ্রেস। মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীদের টানা কর্মবিরতির জেরে কার্যত আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে শহরের ২৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা। রাস্তার ধারে, নালা-নর্দমা থেকে শুরু করে বিভিন্ন ভ্যাটে জমে রয়েছে আবর্জনার পাহাড়। দীর্ঘদিন ধরে পড়ে থাকা সেই নোংরা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। চরম সমস্যায় পড়েছেন সাধারণ শহরবাসী।সাফাই পরিষেবা ব্যাহত হওয়ায় শহরের একাধিক প্রান্তে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়ানোর আশঙ্কাও তৈরি হয়েছে বলে অভি
পশ্চিম মেদিনীপুর
সংস্কৃত ভাষার ঐতিহ্য ও গুরুত্বের বার্তা, নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে বর্ণাঢ্য সংস্কৃত দিবস পালন
শালবনি ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে সোমবার মহা সমারোহে পালিত হল সংস্কৃত দিবস। প্রাচীন এই ভাষার ঐতিহ্য, গুরুত্ব ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে বিদ্যালয়ে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে দেবী সরস্বতীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায়-সহ শিক্ষক-শিক্ষিকারা। এরপর বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে একত্রে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিক
নিরাপদ সড়কের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে পুলিশের বিশেষ পরিষ্কার অভিযান!
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার উদ্যোগে রাস্তা নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে নেওয়া হলো বিশেষ কর্মসূচি। রবিবার, ৩০ আগস্ট সাঁকরাইল ব্লকের বিভিন্ন রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তার বাঁক ও টার্নিংয়ে বেড়ে ওঠা ঝোপঝাড় এবং রাস্তার উপর ঝুলে থাকা ডালপালা পরিষ্কার করা হয়।সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্রের নেতৃত্বে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এই অভিযান চালানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এসআই সৌমেন দত্ত এবং এএসআই কৌসর আলি মল্লিক।এদিন ওসি
পশ্চিম মেদিনীপুর
বায়ুমণ্ডল গবেষণায় মেদিনীপুরের মুকুটে নতুন পালক, সফল রেডিওসাউন্ড উৎক্ষেপণ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের!
পূর্ব ভারতে বায়ুমণ্ডলীয় গবেষণা এবং উপগ্রহ-তথ্য যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ (CES)-এর উদ্যোগে এবং ISRO-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)-এর সহযোগিতায় রবিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল উন্নত GPS-Aided রেডিওসাউন্ড পেলোড। ৩০ আগস্ট দুপুর ১টায় এই উৎক্ষেপণ করা হয়। এটি ছিল এই গবেষণা উদ্যোগের দ্বিতীয় সফল উৎক্ষেপণ।উচ্চ-উচ্চতার আবহাওয়া বেলুনের মাধ্যমে উৎক্ষেপণ করা এই রেড
সরকারের কাজ মানুষের কাছে পৌঁছে দিন- খড়গপুরে, বিজেপি কর্মীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর!
৩০শে আগস্ট ,রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরে একটি বেসরকারি হোটেলে আয়োজিত বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে যাওয়ার পথে বেলদায় প্রবল বৃষ্টির মধ্যেও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন তিনি এবং তাঁদের সঙ্গে কথা বলেন।মকরামপুরের প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সংগঠন ও সরকারের মধ্
২৩.৮ কিমি উচ্চতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেডিওসোন্ড! NRSC-ISRO-র সহযোগিতায় বড় গবেষণা সাফল্য!
বায়ুমণ্ডলীয় গবেষণা এবং উপগ্রহ-তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বড় সাফল্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ (CES)-এর উদ্যোগে এবং ISRO-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC)-এর সহযোগিতায় সফলভাবে উৎক্ষেপণ করা হল উন্নত GPS-Aided রেডিওসোন্ড পেলোড।রবিবার দুপুর ১টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এই উচ্চ-বায়ুমণ্ডলীয় গবেষণা অভিযান পরিচালিত হয়। এটি ছিল এই ধরনের দ্বিতীয় সফল রেডিওসোন্ড উৎক্ষেপণ। ২৩.৮১৯ কিলোমিটার উচ্চতায় পৌঁছ
খড়্গপুরে রবিবার প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক!
৩০শে আগস্ট রবিবার খড়্গপুরে দলীয় কর্মীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।জানা গিয়েছে, খড়্গপুর লোকাল থানা এলাকার একটি হোটেলে দলীয় কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করতে পারেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি প্রশাসনিক ও সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়
রক্তের সংকট মেটাতে এবার আরও জোরদার আন্দোলন,কেশিয়াড়িতে রক্তযোদ্ধাদের বড় সম্মেলন!
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকে রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী, গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে বিশেষ কনভেনশনের আয়োজন করল মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেশিয়াড়ি ব্লক ইউনিট।২৯ আগস্ট কেশিয়াড়ির মণিমাধব লজে অনুষ্ঠিত এই কনভেনশনে ব্লকের বিশিষ্ট রক্তযোদ্ধা এবং আটটি প্রথমসারির ক্লাব সংগঠনের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। রক্তের চাহিদা পূরণ, নিয়মিত রক্তদান শিবিরের সংখ্যা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কর
মেদিনীপুর শহরে আবর্জনার স্তূপ, সার্কিট হাউসের সামনেও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষোভ!
শহরজুড়ে জমে থাকা আবর্জনা নিয়ে বাড়ছে উদ্বেগ। মেদিনীপুর সার্কিট হাউসের সামনেও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ। শুধু এই এলাকা নয়, শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি চোখে পড়ছে বলে অভিযোগ।বিশেষ করে বাজার, হাট, বাসস্ট্যান্ড-সহ শহরের ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে আবর্জনা দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। জমে থাকা ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর ফলে রোগজীবাণুর সংক্রমণের আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, স
বেআইনি কাঠের কারবারে কড়া নজরদারি, বনদপ্তর-পুলিশের যৌথ অভিযানে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে বড়সড় পদক্ষেপ!
বেআইনি কাঠের কারবার এবং নিয়মবহির্ভূতভাবে স-মিল চালানোর অভিযোগে বড়সড় অভিযান চালাল বনদপ্তর ও পুলিশ। শনিবার আচমকা সাঁকরাইল ব্লকের কুলটিকরী, রোহিনী-সহ একাধিক এলাকায় বিভিন্ন স-মিলে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে ১০টি বেআইনি স-মিল সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের অভিযোগে আরও ৩টি স-মিলকে শোকজ করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের উদ্যোগে সাঁকরাইল থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন জেলা পুলিশের ডিএসপি (ডি
ক্যাটালিনা চ্যানেল জয়ের স্বপ্নে আফরিনের পাশে রশ্মি গ্রুপ, মোট সহায়তা ১০ লক্ষ ২৫ হাজার টাকা!
আন্তর্জাতিক ওপেন-ওয়াটার সাঁতারের মঞ্চে ভারতের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন পশ্চিম মেদিনীপুরের কৃতী সাঁতারু আফরিন জাবী। আগামী ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল পার হওয়ার সাঁতার অভিযান শুরু করবেন আফরিন।ক্যাটালিনা চ্যানেল এক্সপিডিশন ২০২৬’-এ ভারতের প্রতিনিধিত্ব করে বিশ্বের অন্যতম কঠিন এই জলপথ জয়ের স্বপ্ন নিয়ে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন তিনি। আর তাঁর সেই স্বপ্নপূরণের অভিযানে ফের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল রশ্মি গ
পশ্চিম মেদিনীপুর
চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পড়ুয়াদের পাঠক্রম স্পষ্ট করতে বেলদা কলেজে বিশেষ কর্মশালা!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো NEP-2020 চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাম্মানিক স্তরের ছাত্রছাত্রীদের বিষয় পাঠক্রম সম্পর্কিত এক বিশেষ কর্মশালা। কর্মশালায় নতুন পাঠক্রম, বিষয়ভিত্তিক শিক্ষার দিকনির্দেশনা এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানের শুভ সূচনা করেন বেলদা কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি। তাঁর উপস্থিতি
কর্মব্যস্ততার মাঝেও বোনের হাতে রাখি, চন্দ্রকোনায় ভাই-বোনের ভালোবাসার অনন্য ছবি!
রাখি পূর্ণিমার পবিত্র দিনে কর্মব্যস্ততার মাঝেও ভাই-বোনের অটুট ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক আবেগঘন ছবি ধরা পড়ল চন্দ্রকোনায়। সদ্য চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়া সুকান্ত দোলুইকে স্নেহভরে রাখি পরিয়ে দিলেন তাঁর বোন।প্রতিবছর রাখি পূর্ণিমায় দাদার হাতে রাখি পরানো তাঁদের পারিবারিক রীতি। কখনও বোন দাদার বাড়িতে গিয়ে, আবার কখনও দাদা বোনের বাড়িতে গিয়ে এই বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেন। তবে এবছর পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন।বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর
জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রাখির বন্ধন, চন্দ্রকোনায় সম্প্রীতির অনন্য বার্তা!
জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে রাখির সুতোয় বাঁধা পড়লেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে চন্দ্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রাখীবন্ধন উৎসব। একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন উপস্থিত সকলে।রাখীবন্ধন উৎসবকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় সৌহার্দ্য ও মিলনমেলার পরিবেশ। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের এক সুন্দর ছবি ফুটে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকো
পশ্চিম মেদিনীপুর
বিপদের দিনে পাশে ছিলেন রক্তযোদ্ধা,তাঁর হাতেই রাখি—মেদিনীপুরে অনন্য নজির
রক্তের সম্পর্ক নয়, তবু রক্তের বন্ধনেই তৈরি হয়েছিল এক গভীর আত্মিক সম্পর্ক। সেই সম্পর্কই রাখি পূর্ণিমার দিনে পেল আরও এক নতুন মাত্রা। মেদিনীপুর শহর সাক্ষী থাকল এমনই এক মানবিক রাখী বন্ধনের।অবিভক্ত মেদিনীপুর জেলার রক্তদান আন্দোলনের পরিচিত মুখ তথা রক্তযোদ্ধা শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার হাতে রাখি বাঁধলেন সেই অনিন্দিতা সেন গুঁড়া, যাঁর সন্তান জন্মের সময় জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে দিয়েছিলেন সুদীপবাবু।শালবনী ব্লকের চাঁদাবিলা গ্রামের বাসিন্দা তথা কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের
বেলদায় রাখী বন্ধন উৎসবে জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, উৎসবে বাড়তি উন্মাদনা!
রাখী বন্ধন উৎসবকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় উৎসবের আবহ। এই বিশেষ উপলক্ষে নারায়ণগড়, বেলদা, দাঁতন ও সবং থানার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। তাঁর উপস্থিতিতে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।এদিন নারায়ণগড় বিধানসভার বিধায়কের সঙ্গে বেলদা কলেজেও রাখী বন্ধন উৎসবে অংশগ্রহণ করেন অভিনেতা বিশ্বনাথ বসু। সেখানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি।অভিনেতাকে কাছ থেকে দেখতে এবং
নেপালের ভয়াবহ বন্যা-ধসের মাঝে নিখোঁজ খড়গপুরের পর্যটক, উৎকণ্ঠায় প্রহর গুনছে পরিবার!
পাহাড়ের প্রতি ছিল তাঁর অদম্য টান। সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন প্রকৃতির টানে। কিন্তু সেই পাহাড় ভ্রমণই এবার পরিবারের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন খড়গপুরের এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। মঙ্গলবার রাত থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে না পারায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।নিখোঁজ ওই ব্যক্তির নাম স্বপন কুমার সিনহা (৬২)। তিনি খড়গপুরের প্রেমবাজার এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত দিন আগে বাড়ি থেকে বেরি
রাখি পূর্ণিমায় বোনের হাতে রাখি, ভাই-বোনের অটুট বন্ধনের বার্তা দিলেন বিধায়ক শীতল কপাট!
রাখি পূর্ণিমার পবিত্র দিনে বোনের হাত থেকে রাখি পরে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট। ভাই-বোনের অটুট ভালোবাসা, স্নেহ ও বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করার এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি।এদিন বোন স্নেহভরে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন। ভাই-বোনের পারস্পরিক ভালোবাসা ও আত্মিক সম্পর্কের এই মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বোনের কামনা, ভাইয়ের জীবনের সমস্ত অশুভ ও কালো ছায়া দূর হয়ে আগামী দিনগুলি সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলে ভরে উঠুক।এই ব
ট্রেন দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন! মোটরসাইকেলের চাবির সূত্রে রহস্যভেদ বেলদা পুলিশের!
খুন করে মৃতদেহ রেললাইনের ধারে ফেলে রেখে ঘটনাটিকে ট্রেন দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা! কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তেই ভেস্তে গেল সেই ছক। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সাঞ্যাপাড়া এলাকায় রেললাইনের ধারে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভকান্ত বস্তিয়া। তাঁর বাড়ি ওড়িশার ভুবনেশ্বরে। বুধবার সকালে জাতীয় সড়কের পাশে রেললাইনের ধারে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে ঘটনাটি ট্রেন দুর্ঘটনা কি না, নাকি এর পিছনে অন্