অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুর

ডেকোরেটর শিল্পের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সম্মেলন! পশ্চিম মেদিনীপুর

ডেকোরেটর শিল্পের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুরে রাজ্য সম্মেলন!

সংগঠনকে আরও শক্তিশালী করা, ডেকোরেটর শিল্পের বর্তমান সমস্যা এবং শিল্পীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হচ্ছে ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দু’দিনের রাজ্য সম্মেলন। ৫ ও ৬ সেপ্টেম্বর শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডেকোরেটর শিল্পী ও সংগঠনের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।রবিবার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলার শিল্প ও সংস্কৃতি

কাঁথিতে ‘আন্তরিক কাপ ২০২৬’-এর ফাইনালে SB XI-এর বাজিমাত, ২-০ গোলে হারল Bubai XI! খেলা

কাঁথিতে ‘আন্তরিক কাপ ২০২৬’-এর ফাইনালে SB XI-এর বাজিমাত, ২-০ গোলে হারল Bubai XI!

SB XI (Medinipur) — ২ Bubai XI (Kharagpur) — ০ নিজস্ব সংবাদদাতা : কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে জমজমাট ফুটবল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল ‘আন্তরিক কাপ ২০২৬’। ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে কাঁথির আন্তরিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার ৬ সেপ্টেম্বর।ফাইনালে মুখোমুখি হয় SB XI (Medinipur) ও Bubai XI (Kharagpur)। টানটান উত্তেজনার ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়ে আন্তরিক কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হয় SB XI (Medinipur)। ফাইনাল ম

উৎসবের আনন্দে নিরাপত্তার কড়া বলয়—খড়গপুরে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে! পশ্চিম মেদিনীপুর

উৎসবের আনন্দে নিরাপত্তার কড়া বলয়—খড়গপুরে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে!

২০২৬ সালের দুর্গাপুজোকে সামনে রেখে খড়গপুরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হল। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদভাবে দুর্গাপুজো, গণেশপুজো ও বিশ্বকর্মা পুজো সম্পন্ন করতে ৬ সেপ্টেম্বর আইআইটি খড়গপুরের নেতাজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ মেগা সমন্বয় সভা।সভায় বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি, মাইক ও আলোকসজ্জা সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি

যক্ষ্মা নির্মূলে খড়্গপুরে রেশমি গ্রুপের সামাজিক উদ্যোগ, সচেতনতা ও সহযোগিতার বার্তা! পশ্চিম মেদিনীপুর

যক্ষ্মা নির্মূলে খড়্গপুরে রেশমি গ্রুপের সামাজিক উদ্যোগ, সচেতনতা ও সহযোগিতার বার্তা!

ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম (NTEP)-কে সামনে রেখে খড়্গপুরে রেশমি গ্রুপের উদ্যোগে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি। যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধি, আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্যশঙ্কর সারঙ্গী, রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী-সহ অন্যান

লোধাদের জীবন বদলানোর লড়াইয়ে যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই প্রবোধকুমার ভৌমিক! পশ্চিম মেদিনীপুর

লোধাদের জীবন বদলানোর লড়াইয়ে যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, সেই প্রবোধকুমার ভৌমিক!

৬ সেপ্টেম্বর ১৯২৬। পূর্ব মেদিনীপুরের আমদাবাদ গ্রামে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ, যাঁর কাছে নৃতত্ত্ব শুধু মানুষের জীবনকে বইয়ের পাতায় বিশ্লেষণ করার বিজ্ঞান ছিল না—ছিল মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবন বদলে দেওয়ার দায়বদ্ধতাও। তিনি অধ্যাপক প্রবোধকুমার ভৌমিক।আজ তাঁর জন্মদিন। একইসঙ্গে ১৯৪২ সালের এই সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের এক গৌরবময় অধ্যায়। মাত্র ১৬ বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ৯ সেপ্টেম্বর ১৯৪২ তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৩ সেপ্টেম্বর তাঁকে কারাদণ্ড দেওয়া হয়

গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত দীর্ঘদিনের শিক্ষকরা! পশ্চিম মেদিনীপুর

গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত দীর্ঘদিনের শিক্ষকরা!

শিক্ষক সম্প্রদায়ের নিষ্ঠা, নেতৃত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করল গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের মূল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান অভিষেক কুমার যাদব, অধ্যক্ষ প্রদীপ কুমার সামাল, প্রধান শিক্ষিকা সোনালী মহানন্দা, বিশিষ্ট অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীরা। অনুষ্ঠানের সূচনা হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অ

নামেনি বন্যার জল! ঘাটালে অসুস্থ বাসিন্দাকে স্পিডবোটে উদ্ধার করে হাসপাতালে পাঠাল রেসকিউ টিম! পশ্চিম মেদিনীপুর

নামেনি বন্যার জল! ঘাটালে অসুস্থ বাসিন্দাকে স্পিডবোটে উদ্ধার করে হাসপাতালে পাঠাল রেসকিউ টিম!

শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বন্যার জল নামার অপেক্ষায় চারদিন কেটে গেলেও এখনও বহু এলাকা জলমগ্ন। জলমগ্ন রাস্তাঘাটের কারণে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। বহু জায়গায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা।এরই মধ্যে ঘাটালের গঙ্গাপ্রসাদ এলাকায় অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল উদ্ধারকারী দল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা-২ গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় বন্যার জেরে রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় অসুস্থ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া

জন্মাষ্টমীর মঞ্চে শক্তির লড়াই, খড়গপুরে কুস্তি প্রতিযোগিতায় ১০০ প্রতিযোগী! পশ্চিম মেদিনীপুর

জন্মাষ্টমীর মঞ্চে শক্তির লড়াই, খড়গপুরে কুস্তি প্রতিযোগিতায় ১০০ প্রতিযোগী!

জন্মাষ্টমী উপলক্ষে খড়গপুরে জমজমাট কুস্তি প্রতিযোগিতার আয়োজন করল শ্রী সঞ্জয় ওস্তাদ ঝোলি আখড়া। খড়গপুর রেলওয়ে মেন হাসপাতালের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ঝাড়খণ্ড, বিহার, এলাহাবাদ, মেদিনীপুর ও খড়গপুরের বিভিন্ন আখড়া থেকে প্রায় ১০০ জন কুস্তিগীর অংশ নেন। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খড়গপুর শহরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন আরপিএফের ওসি-সহ খড়গপুর টাউন থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা। জন্মাষ্

খড়্গপুরের এমএলএ বাংলোয় বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব, ভোগে সামিল কয়েকশো মানুষ! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের এমএলএ বাংলোয় বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব, ভোগে সামিল কয়েকশো মানুষ!

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে খড়্গপুরের এমএলএ বাংলোয় আয়োজন করা হল এক বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব। ধর্মীয় আবহের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।বিকেল ৪টা নাগাদ মিষ্টান্ন ও হাড়িভাঙা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এরপর আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন তাঁর

শালবনের বুক চিরে স্কুলে ছুটে চলা শিক্ষক পেলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’-এ ভূষিত ড. প্রসূন কুমার পড়িয়া! পশ্চিম মেদিনীপুর

শালবনের বুক চিরে স্কুলে ছুটে চলা শিক্ষক পেলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’-এ ভূষিত ড. প্রসূন কুমার পড়িয়া!

কালো পিচের রাস্তা। দু’ধারে সাদা রঙের মার্কিং, ফুটপাতে লাল মোরামের আস্তরণ। সেই রাস্তা পেরিয়ে ঘন সবুজ শালবনের বুক চিরে এগিয়ে গেলে দেখা মেলে এক প্রত্যন্ত জনপদের। জঙ্গলমহলের সেই পরিবেশেই দাঁড়িয়ে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ। আর প্রতিদিন সেই শালবন ঘেরা রাস্তা ধরে বাইকে চেপে বিদ্যালয়ে পৌঁছে যান যিনি, তিনি আর কেউ নন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া।শিক্ষকতা তাঁর কাছে শুধুই চাকরি নয়, এক গভীর দায়বদ্ধতা। শিক্ষার প্রসারের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্য

গবেষণাগার থেকে প্রত্যন্ত মানুষের দোরগোড়ায়—সাশ্রয়ী স্বাস্থ্য প্রযুক্তির নতুন দিগন্ত আইআইটি খড়গপুরে! পশ্চিম মেদিনীপুর

গবেষণাগার থেকে প্রত্যন্ত মানুষের দোরগোড়ায়—সাশ্রয়ী স্বাস্থ্য প্রযুক্তির নতুন দিগন্ত আইআইটি খড়গপুরে!

গবেষণাগারের উদ্ভাবনকে বাজার এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা বিষয়ক DSIR-CRTDH এবার টেকসই পর্যায়ে প্রবেশ করল। শনিবার এই পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসআইআর-এর সচিব এবং সিএসআইআর-এর মহাপরিচালক ডঃ এন. কালাইসেলভী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের পরিচালক তথা CRTDH-এর প্রধান গবেষক অধ্যাপক সুমন চক্রবর্তী। আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০১৯ সালে ভারত স

শিক্ষক দিবসে নিমপুরা আর্য বিদ্যাপীঠে দিলীপ ঘোষ, পড়ুয়াদের সামনে তুলে ধরলেন রাধাকৃষ্ণন-বিবেকানন্দের আদর্শ! পশ্চিম মেদিনীপুর

শিক্ষক দিবসে নিমপুরা আর্য বিদ্যাপীঠে দিলীপ ঘোষ, পড়ুয়াদের সামনে তুলে ধরলেন রাধাকৃষ্ণন-বিবেকানন্দের আদর্শ!

শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নিমপুরা আর্য বিদ্যাপীঠ প্রাথমিক ও হাইস্কুলে উপস্থিত হলেন দিলীপ ঘোষ। ৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করার পাশাপাশি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন আদর্শ ও জীবনদর্শনের কথা তুলে ধরেন তিনি। শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী রিঙ্কু ঘোষ, টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টি. নগেন্দ্র, বিজেপির জ

দিনের আলোয় মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চম্পট! বেলদায় তদন্তে পুলিশ পশ্চিম মেদিনীপুর

দিনের আলোয় মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চম্পট! বেলদায় তদন্তে পুলিশ

দিনেদুপুরে ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। অভিযোগ, পিছন দিক থেকে মোটরসাইকেলে এসে চলন্ত সাইকেল থেকেই মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুই যুবক। ব্যাগে প্রায় ১০ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে।শনিবার সকালে ঘটনাটি ঘটে বেলদা থানার অন্তর্গত বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন জৈন মন্দির এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ওই মহিলা একটি স্থানীয় ব্যাংক থেকে আনুমানিক ১০ হাজা

মেদিনীপুরে খুঁটি-তারের ঝামেলা শেষের পথে! মাটির নীচে যাবে তার, বরাদ্দ ১৭০ কোটি ২৮ লক্ষ পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে খুঁটি-তারের ঝামেলা শেষের পথে! মাটির নীচে যাবে তার, বরাদ্দ ১৭০ কোটি ২৮ লক্ষ

রাস্তার ধারে সারি সারি বিদ্যুতের খুঁটি আর মাথার উপর তারের জঞ্জাল—এই চেনা ছবিই এবার বদলাতে চলেছে মেদিনীপুর শহরে। সল্টলেক ও নিউ টাউনের ধাঁচে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাটির নীচ দিয়ে বিদ্যুতের লাইন পাতার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য ১৭০ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর শহরের বিধায়ক শঙ্কর গুছাইত।বিধায়কের দাবি, আগামী দিনে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। ঝড়-বৃষ্টি বা দুর্ঘটনার কারণে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া, তার ছিঁড়ে পড

১০ দিনেও,হড়পা বানে নিখোঁজ স্বপন সিনহার খোঁজ নেই, ডিএনএ পরীক্ষায় রক্ত দিলেন ছেলে! পশ্চিম মেদিনীপুর

১০ দিনেও,হড়পা বানে নিখোঁজ স্বপন সিনহার খোঁজ নেই, ডিএনএ পরীক্ষায় রক্ত দিলেন ছেলে!

নেপালে ভয়াবহ হড়পা বানের পর প্রায় ১০ দিন কেটে গেলেও এখনও কোনও সন্ধান নেই পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন রেলকর্মী স্বপন সিনহার। প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। এরই মধ্যে নিখোঁজ স্বপনবাবুর পরিচয় শনাক্তকরণের সম্ভাবনা খতিয়ে দেখতে ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিলেন তাঁর ছেলে অর্ণব সিনহা।ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করার পর প্রশাসনের সহযোগিতায় খড়গপুর মহকুমা হাসপাতালে গিয়ে রক্তের নমুনা দেন অর্ণব। নেপাল থেকে এখনও কোনও নিশ্চিত খবর না আসায় উদ্বেগ আরও বাড়ছে পরিবারের

ঘাটালে জলযন্ত্রণা,২১ স্কুলে বন্ধ পঠন-পাঠন,স্কুলের ভিতরেই সাপ! পশ্চিম মেদিনীপুর

ঘাটালে জলযন্ত্রণা,২১ স্কুলে বন্ধ পঠন-পাঠন,স্কুলের ভিতরেই সাপ!

একনাগাড়ে বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ায় বাড়ছে ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর। ফলে ঘাটাল ব্লক ও পুরসভার একাধিক এলাকা জলমগ্ন। রাস্তা-ঘাটের পাশাপাশি জলের তলায় চলে গিয়েছে স্কুল ও দুর্গাপুজোর মণ্ডপ।ঘাটাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সূত্রে খবর, পুর এলাকার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয় ও একটি জুনিয়র হাইস্কুলে পঠন-পাঠন বন্ধ। কোথাও ক্লাসরুমে জল, কোথাও বেঞ্চ-টেবিল ডুবে রয়েছে। ঘাটাল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকার যোগদা সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের

শালবনী জমি কাণ্ডে নয়া মোড়, পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের পশ্চিম মেদিনীপুর

শালবনী জমি কাণ্ডে নয়া মোড়, পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের

শালবনী জমি কেলেঙ্কারি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ার পরই তদন্তে নয়া মোড়। এবার মামলার অন্যতম অভিযুক্ত সুমিত রায়কে কাস্টডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিআইডি। সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি এখনও বিচারাধীন থাকায় আদালতের কাছে অনুমতি চেয়েছিল তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।সিআইডির পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতের অনুমতি মেলায় এবার তাঁর বিরু

প্লাবিত ঘাটাল, জলবন্দি বহু মানুষ,বন্যা কবলিত এলাকায় বিধায়ক ও প্রশাসনের তৎপরতা! পশ্চিম মেদিনীপুর

প্লাবিত ঘাটাল, জলবন্দি বহু মানুষ,বন্যা কবলিত এলাকায় বিধায়ক ও প্রশাসনের তৎপরতা!

জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটাল ব্লকের দেওয়ানচক-১ ও দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর-সহ একাধিক এলাকায় ঢুকেছে বন্যার জল। এর ফলে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। কোথাও জল ঢুকেছে বাড়িঘরে, আবার কোথাও জলমগ্ন হয়েছে যাতায়াতের রাস্তা।এই পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, মহকুমা শাসক অনন্য জানা এবং বিডিও অভিক বিশ্বাস। তাঁরা প্লাবিত বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি জলবন্দি মানুষের সঙ্গে কথা বল

দাঁতনে কাটারির কোপে রক্তাক্ত স্ত্রী,  আটক স্বামী! পশ্চিম মেদিনীপুর

দাঁতনে কাটারির কোপে রক্তাক্ত স্ত্রী, আটক স্বামী!

স্ত্রীকে ধারালো কাটারি দিয়ে একের পর এক কোপ মারার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতনের হরিপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত স্বামী সিদ্ধেশ্বর রায়-কে আটক করেছে পুলিশ।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর ৭ নম্বর অঞ্চলের য-ফলা গ্রামের।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিদ্ধেশ্বর রায়ের বিরুদ্ধে তাঁর স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, স্ত্রীর মাথায় একাধিক

প্ল্যাটিনাম জয়ন্তীতে সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব, বাংলা ভাষার আবেগে সাজছে ৭৫তম পুজো পশ্চিম মেদিনীপুর

প্ল্যাটিনাম জয়ন্তীতে সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব, বাংলা ভাষার আবেগে সাজছে ৭৫তম পুজো

মোদের গরব, মোদের আশা—আ-মরি বাংলা ভাষা’—এই আবেগকে সামনে রেখে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পা দিল সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের দুর্গাপুজো ৭৫তম বর্ষে পদার্পণ করছে। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি।জন্মাষ্টমীর শুভদিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ৭৫তম বর্ষের দুর্গোৎসবের কাউন্টডাউন। এদিন খুঁটি পুজো ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। মেদিনীপুর বিধানসভার বিধায়ক শংকর কুমার গুছাইতের হাত ধরে খুঁটি পুজোর আনুষ্ঠানিক সূ