পশ্চিম মেদিনীপুর
খড়গপুর পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিজেপির বিক্ষোভ, পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি; উত্তপ্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন!
চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সোমবার, ১২ অক্টোবর, রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা চত্বর। পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছলে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরদের গাড়ি আটকে দেওয়া ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে পুরসভা সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।সম্প্রতি প্রাক্তন
পশ্চিম মেদিনীপুর
গড়বেতায় নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ, গ্রেফতার BMOH চিকিৎসক
কর্মস্থলে এক নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন গড়বেতার BMOH চিকিৎসক প্রবীর কুমার বাউরী। রবিবার রাতে গড়বেতা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রয়োজনীয় কিছু নথি সংগ্রহ করতে গড়বেতার BMOH-এর অফিসে গিয়েছিলেন একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক কমিউনিটি হেল
ডেবরায় রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতার আসর, দুই দিনে অংশ নিলেন প্রায় ৭৫০–৮০০ প্রতিযোগী!
যোগচর্চা, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের রাধামোহনপুর বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রাজ্যস্তরের যোগা প্রতিযোগিতা। শনিবার ও রবিবার, ১০ ও ১১ অক্টোবর আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিন প্রায় ২০০ জন এবং দ্বিতীয় দিন প্রায় ৫৫০ থেকে ৬০০ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন।রাধামোহনপুর ফিনিক্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং শান্তি যোগ দর্
মোহনপুরে পথিকৃৎ ট্রাস্টের রজতজয়ন্তী সমাপন অনুষ্ঠান, সংবর্ধিত শতাধিক কৃতী পড়ুয়া!
শিক্ষা ও সমাজকল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে মোহনপুর ব্লকের স্বনামধন্য পথিকৃৎ ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল অরুয়াঁর ইমেট-মোহনপুর পাবলিক স্কুলে। ২০০০ সালে পথচলা শুরু করা এই সংস্থার চলতি বছর ছিল রজতজয়ন্তী সমাপন বর্ষ। সেই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ব্লকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও NEET পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শতাধিক ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ১৫ জন দুঃস্থ ও মেধাবী পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় বিশেষ বৃত্তি।সুস্থ সমাজ গঠন এবং শিক্ষার প্রসারে অঙ
শালবনির প্রত্যন্ত পিরচকে ৪৫ জনের হাতে পুজোর নতুন পোশাক, মানবিক উদ্যোগ ইমারজেন্সী ব্লাড ফাউন্ডেশনের
শারদোৎসবের আনন্দ সমাজের প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ফের মানবিক উদ্যোগ নিল মেদিনীপুর শহরের সামাজিক সংগঠন ‘ইমারজেন্সী ব্লাড ফাউন্ডেশন’। প্রথম পর্বের সাফল্যের পর মহালয়ার পরদিন, ১১ অক্টোবর রবিবার বিকেলে শালবনি ব্লকের জঙ্গলঘেরা প্রত্যন্ত পিরচক গ্রামে বস্ত্র বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্ব সম্পন্ন করল সংগঠনটি।শালবনির এই প্রত্যন্ত গ্রামে মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস। দুর্গাপুজোর আনন্দ তাঁদের কাছেও পৌঁছে দিতে এদিন গ্রামে উপস্থিত হ
লোধাপাড়ায় শারদীয় বস্ত্র বিতরণ, ৯০ মহিলার হাতে নতুন শাড়ি—শিশুদেরও শিক্ষাসামগ্রী উপহার!
স্বামী বিবেকানন্দের ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ বাণীকে পাথেয় করে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভালিয়াচাটি গ্রামের লোধাপাড়ায় শারদীয় বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করলেন ‘আমারকার ভাষা আমারকার গর্ব সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি পরিবার’-এর সদস্যা রীতা দাস দত্ত।রবিবার দুর্গাপুজোর প্রাক্কালে ৯০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক পুলকেশ ভক্তা, সমীর সিট, দেবাশিস খিলারি, মিঠুন পাত্র-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই মা
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল ‘ইচ্ছে ডানা’, দুর্গাপুজোর উপহার ও অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ!
শারদোৎসবের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইচ্ছে ডানা ওয়েলফেয়ার সোসাইটি’। দুর্গাপুজোর প্রাক্কালে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক, মিষ্টির প্যাকেট, খাতা ও কলম তুলে দেওয়া হয়। নতুন উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।শিশুদের পড়াশোনায় উৎসাহ জোগাতে খাতা ও কলম উপহার দেন সংস্থার সদস্য সুমনা রায়। এদিনের কর্মসূচিতে বিশেষ অতিথি ও দাতা হিসেবে উপস্থিত ছিলেন সুতপা সেনাপতি ও রুমা রজক।উৎসবের
পশ্চিম মেদিনীপুরে প্রথম ডিজিটাল মালখানা চালু শালবনী থানায়!
মামলার তদন্তে বাজেয়াপ্ত সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ এবং প্রয়োজনে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধার্থে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানায় প্রথম চালু হল ডিজিটাল মালখানা। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আধুনিক ব্যবস্থার উদ্বোধন করা হয়। জেলা পুলিশের এই উদ্যোগে তদন্তের কাজের পাশাপাশি আদালতে বিচার চলাকালীন প্রয়োজনীয় নথি ও সামগ্রী পেশ করার প্রক্রিয়াও আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এতদিন থানার মালখানায় বিভিন্ন মামলার নথি ও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত সামগ্রী সংরক্ষণ করতে গিয়ে
মহালয়ার পুণ্যতিথিতে ‘শাখা কুম্ভ’, চন্দ্রকোনা রোডে শেষ হল সঙ্ঘের শতবর্ষের অন্তিম কর্মসূচি!
মহালয়ার পুণ্যতিথিতে শাখা কুম্ভের মধ্য দিয়ে সমাপ্ত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড খণ্ডের শান্তিনগর কলোনি ময়দানে এই কর্মসূচির অন্তিম পর্ব অনুষ্ঠিত হয়। ‘শাখা বিস্তার—আমার গ্রাম, আমার শাখা’ কর্মসূচিকে কেন্দ্র করে স্বয়ংসেবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।সঙ্ঘের শতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবে চন্দ্রকোনা রোড খণ্ডের আটটি মণ্ডলের মোট ৩০টি স্থানে শাখা পরিচালিত হয়। আয়োজকদের
দাঁতনে তিন দিনের শিশু-কিশোর বইমেলার সমাপ্তি, নতুন কলেবরে প্রকাশিত ‘মৃৎস্না’!
বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিশু-কিশোরদের কল্পনাশক্তির বিকাশ এবং জ্ঞানের পরিধি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত তিন দিনের ‘শিশু-কিশোর বইমেলা’র সমাপ্তি হল শনিবার। ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার ব্যবস্থাপনায় এবং NDLI Club, NSS Unit, ভগবতী দেবী শিক্ষা নিকেতন ও দণ্ডভুক্তি রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় এই বইমেলার আয়োজন করা হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল কলেজের বার্ষিক দেওয়াল পত্রিকা ‘মৃৎস্না’-র নবকলেবরে আত্মপ্রকাশ।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাঁতন ভট্টর কলেজের অধ্যক্
সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশে যোগদান, পশ্চিম মেদিনীপুরের তিনজনকে সংবর্ধনা এসপি পাপিয়া সুলতানার!
সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশকর্মী হিসেবে নিযুক্ত হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার তিনজনকে সংবর্ধনা জানানো হলো মেদিনীপুরের পুলিশ সুপারের দপ্তরে। তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা।দীর্ঘদিন সিভিক ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের পর পুলিশ বিভাগে নতুন ভূমিকায় যোগ দেওয়ার সুযোগ পাওয়ায় তাঁদের এই সম্মাননা জানানো হয়। পুলিশ সুপারের দপ্তরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের নতুন কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশকর্মী হিসেব
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা! মহালয়ায় তর্পণে কংসাবতীর গান্ধী ঘাটে পুণ্যার্থীদের ভিড়!
পিতৃপক্ষের অবসান, সূচনা দেবীপক্ষের। মহালয়ার পুণ্যলগ্নে দেবীর আগমনী বার্তায় শারদোৎসবের আবহে মেতে উঠেছে বাঙালি। আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠে চণ্ডীপাঠের সুরে বাংলার ঘরে ঘরে বেজে উঠেছে দুর্গাপুজোর আগমনী। আর এই বিশেষ দিনে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধী ঘাটে ভিড় জমালেন অসংখ্য মানুষ। দীর্ঘদিনের ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে মহালয়ার সকালে শহর ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ উপস্থিত হন কংসাবতীর ঘাটে। পূর্বপুরু
আট বছরের প্রেমের পর বিয়ে, দশ মাসেই বধূর অস্বাভাবিক মৃত্যু মেদিনীপুরে!
আট বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্যের দশ মাস কাটতে না কাটতেই অশান্তির করুণ পরিণতি! শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল ২৫ বছরের বধূ স্নেহা চক্রবর্তীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায়। মৃতার বাবার অভিযোগ, পণের দাবিতে তাঁর মেয়ের উপর অত্যাচার করা হত। সেই অভিযোগের ভিত্তিতে স্নেহার স্বামী রণদীপ জানা ও শ্বশুর রতন জানাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্বামীকে চার দিনের পুলিশি হেফাজত এবং শ্বশুরকে ১৪ দিনের জেল হেফ
কেশপুর কলেজের নতুন অধ্যক্ষ ড. মৃণাল কান্তি পৈড়া, মানোন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার
কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অধ্যাপক ড. মৃণাল কান্তি পৈড়া। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক রমাপ্রসাদ গিরি তাঁকে নতুন দায়িত্বে স্বাগত জানান।রসায়নশাস্ত্রের কৃতী ছাত্র ড. পৈড়া এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেশপুর কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক মানোন্নয়নে তিনি
পশ্চিম মেদিনীপুর
‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’ নিয়ে আইআইটি খড়গপুর ও জেলা প্রশাসনের বৈঠক, উদ্ভাবনে জোর যুবসমাজের!
তরুণ প্রজন্মের উদ্ভাবনী ভাবনা, প্রযুক্তিগত দক্ষতা এবং সামাজিক সমস্যা সমাধানের ক্ষমতাকে কাজে লাগাতে বিশেষ উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারের ‘সেবা সংকল্প মহা অভিযান’-এর অধীনে আয়োজিত হতে চলা ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’-এর প্রস্তুতি, পরিকল্পনা ও সমন্বয় নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল পশ্চিম
পশ্চিম মেদিনীপুর
মায়ের সঙ্গে রক্তদানে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, কেশিয়াদিতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত!
পুলিশের উর্দির আড়ালেও রয়েছে এক মানবিক হৃদয়। সেই বার্তাই যেন আরও একবার তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। মায়ের উপস্থিতিতে নিজে রক্তদান করে কেশিয়াদিতে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তিনি। মায়ের পাশে দাঁড়িয়ে জেলা পুলিশ সুপারের এই রক্তদানের মুহূর্ত অনুষ্ঠানে এক বিশেষ মানবিক আবহ তৈরি করে।শুক্রবার কেশিয়াদি থানার উদ্যোগে সুবর্ণভূমি অডিটোরিয়ামে আয়োজিত হয় এই রক্তদান শিবির। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা নিজে রক্তদানের মাধ্যমে শিবিরের সূচন
পশ্চিম মেদিনীপুর
হিন্দুত্ববাদীদের ‘গুণ্ডা’ মন্তব্যের প্রতিবাদ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ!
মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ বিধায়ক শঙ্কর কুমার গুছাইতের, থানার বাইরে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ! সেখ ওয়ারেশ আলী : হিন্দুত্ববাদীদের ‘গুণ্ডা’ বলে উল্লেখ করার অভিযোগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। শুক্রবার এই অভিযোগ দায়েরকে কেন্দ্র করে থানার বাইরে প্রতিবাদে সামিল হন একদল বিক্ষোভকারী। তাঁদের হাতে গেরুয়া পতাকা দেখা যায় এবং বিভিন্ন স্লোগানও দিতে শোনা যায়। থানায় অভিযোগ জমা দেওয়
পশ্চিম মেদিনীপুর
আলো নিভলেও থামেনি বিজ্ঞানচর্চা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ১২ স্কুলের পড়ুয়াদের অভিনব অভিজ্ঞতা!
বিদ্যুৎ চলে গিয়েছে। চারপাশে নেমেছে অন্ধকার। অথচ থেমে নেই বিজ্ঞানচর্চা। মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চলছে পর্যবেক্ষণ, প্রশ্নোত্তর এবং হাতে-কলমে শেখার কাজ। প্রতিকূলতার মধ্যেও জানার আগ্রহ যে থেমে থাকে না, তারই এক অভিনব ছবি দেখা গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের ছুটির দিনেই মেদিনীপুরের ১২টি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নিল এক বিশেষ বিজ্ঞান-শিক্ষামূলক কর্মসূচিতে। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ, বৈজ্ঞা
দু’ রাউন্ড গুলি, কিশোরের কাঁধে বিদ্ধ বুলেট—চাঞ্চল্য খড়্গপুরে!
পুজোর মুখে ফের গুলির শব্দে চাঞ্চল্য ছড়াল রেলশহর খড়্গপুরে। বুধবার ৭ই অক্টোবর সকাল ১১টা নাগাদ খড়্গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বাইকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হল নবম শ্রেণির ছাত্র অক্ষয় কুমার ঝা। ঘটনায় গুরুতর জখম অক্ষয়কে প্রথমে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গিরি ময়দান স্টেশনের সামনে গীতাঞ্জলি কমিউনিটি হলের ঠিক পিছনের রাস্তায় বাইকে করে
খড়্গপুরে নাইন এমএম পিস্তলকাণ্ডে গ্রেফতার ৩, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
বন্ধুর বাড়িতে রাখা আগ্নেয়াস্ত্র কৌতূহলবশত দেখতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছিল খড়্গপুরে নবম শ্রেণির ছাত্র অক্ষয় ঝা। বুধবার খড়্গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে দাবি, এটি কোনও গ্যাং ওয়ার বা পরিকল্পিত হামলার ঘটনা নয়। আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করার সময়ই অসাবধানতাবশত গুলি চলে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওল্ড সেটেলমেন্ট এলাকার বাসিন্দা