অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ

পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, মিঠুনের দায়িত্ব থেকে মাদ্রাসা বিতর্ক—একাধিক ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, মিঠুনের দায়িত্ব থেকে মাদ্রাসা বিতর্ক—একাধিক ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী!

সাতসকালে খড়্গপুরে চা-চক্রে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক পদক্ষেপ, আইনশৃঙ্খলা এবং বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। মিঠুন চক্রবর্তীর নতুন দায়িত্ব থেকে শুরু করে মাদ্রাসায় নাবালক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ, আরএসএসের সাংগঠনিক কার্যকলাপ, খড়্গপুরে গুলির ঘটনা—একাধিক বিষয়েই প্রতিক্রিয়া জানান মন্ত্রী। মিঠুন চক্রবর্তীর নতুন দায়িত্ব

চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়ের ৭ দিনের পুলিশি হেফাজত, স্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন খারিজ! পশ্চিম মেদিনীপুর

চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়ের ৭ দিনের পুলিশি হেফাজত, স্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন খারিজ!

চাকরি দুর্নীতি মামলায় বুধবার গড়বেতা আদালতে পেশ করা হল সুমিত রায়কে। মামলার তদন্তে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আদালতে তুলে ধরে তাঁকে ১২ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুমিত রায়কে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে, পুলিশি হেফাজতে থাকাকালীন স্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে তাঁর আইনজীবীর করা আবেদনও মঞ্জুর করেনি আদালত।আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, প্রাথমিক তদন্তে সুমিত রায়ের কাছ থেকে বেশ কি

১৯তম আন্তঃকলেজ খো-খো লড়াইয়ে মেদিনীপুর কলেজের দাপট, দুই বিভাগেই চ্যাম্পিয়ন পশ্চিম মেদিনীপুর

১৯তম আন্তঃকলেজ খো-খো লড়াইয়ে মেদিনীপুর কলেজের দাপট, দুই বিভাগেই চ্যাম্পিয়ন

খো-খোর মাঠে দুরন্ত পারফরম্যান্স, আর তারই হাত ধরে জোড়া সাফল্য। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল মেদিনীপুর কলেজ (অটোনমাস)। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ১৯তম আন্তঃকলেজ খো-খো প্রতিযোগিতা ২০২৬-এ দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করল কলেজের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১৩টি কলেজ অংশগ্রহণ করে। মহিলা বিভাগে রানার্সআপ হয় পাঁশকুড়া বনমালী কলেজ (অটোনমাস)। এই বিভাগে মেদিনীপুর কলেজের অনামিকা জানা নির্

বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা নিয়ে মেদিনীপুরে সেবা জ্যোতি যাত্রা, প্রস্তুতি পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত পশ্চিম মেদিনীপুর

বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা নিয়ে মেদিনীপুরে সেবা জ্যোতি যাত্রা, প্রস্তুতি পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত

‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যকে সামনে রেখে মেদিনীপুরে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার, ৭ অক্টোবর সকাল ৯টায় ঐতিহাসিক মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠ থেকে এই কর্মসূচির সূচনা হওয়ার কথা। তার আগে মঙ্গলবার কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত।যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে। নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করা এবং আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। মঙ্গল

মেদিনীপুরে বামেদের এসপি অফিস অভিযান, পুলিশের ভূমিকা নিয়ে সরব মীনাক্ষী পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বামেদের এসপি অফিস অভিযান, পুলিশের ভূমিকা নিয়ে সরব মীনাক্ষী

রাজ্যজুড়ে বাম কর্মীদের উপর হামলা, পার্টি অফিসে ভাঙচুর, ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বহাল রাখা এবং পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে মঙ্গলবার মেদিনীপুরে এসপি অফিস অভিযানের ডাক দেয় বামপন্থী দলগুলি।মেদিনীপুর শহরে পুলিশ সুপারের দফতরের কাছে বিক্ষোভ অবস্থানে বসেন বাম নেতা-কর্মী ও সমর্থকেরা। উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিক্ষোভ ঘিরে এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী, নেটের ব্যারিকেড ও জলকামান।বিক্ষোভ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্

৫০ লক্ষ টাকা তোলাবাজি-প্রতারণার মামলা: ফের ১৪ দিনের জেল হেফাজতে সুমিত রায়! পশ্চিম মেদিনীপুর

৫০ লক্ষ টাকা তোলাবাজি-প্রতারণার মামলা: ফের ১৪ দিনের জেল হেফাজতে সুমিত রায়!

শালবনির এক বালি ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় ফের মেদিনীপুর আদালতে পেশ করা হল সুমিত রায়কে। এতদিন শালবনী থানার পুলিশের হেফাজতে ছিলেন তিনি। পুলিশি হেফাজতে থাকাকালীন তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে আদালতে জানিয়েছে পুলিশ।পুলিশের দাবি, অন্য ব্যক্তিদের নামে সিমকার্ড তুলে সেগুলি ব্যবহার করতেন সুমিত রায়। তদন্তে এখনও পর্যন্ত এমন ছয়জনের সন্ধান পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের নামে দুটি

পরিযায়ী স্বর্ণশিল্পীদের ঘরে ফেরানোর আশ্বাস, ফরিদপুরের গোল্ড হাব শর্তসাপেক্ষে লিজ চাইলেন এস. এস. আলম! পশ্চিম মেদিনীপুর

পরিযায়ী স্বর্ণশিল্পীদের ঘরে ফেরানোর আশ্বাস, ফরিদপুরের গোল্ড হাব শর্তসাপেক্ষে লিজ চাইলেন এস. এস. আলম!

ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী স্বর্ণশিল্পীদের নিজের এলাকায় ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দাসপুরের ফরিদপুরের গোল্ড হাব দ্রুত চালুর দাবি জানিয়ে সেটি শর্তসাপেক্ষে লিজ দেওয়ার আবেদন জানালেন স্বর্ণ ব্যবসায়ী তথা শিল্পপতি এস. এস. আলম।বিগত সরকারের আমলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ফরিদপুরে তৈরি করা হয়েছিল গোল্ড হাব। ঘাটাল ও দাসপুরের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত। ফলে এলাকায় গোল্ড হাব গড়ে ওঠার পর স্থানীয় স্বর্ণ

সরকারি প্রকল্পের টাকায় অনিয়মের অভিযোগ, নতুন মামলায় শোন অ্যারেস্ট অজিত মাইতি! পশ্চিম মেদিনীপুর

সরকারি প্রকল্পের টাকায় অনিয়মের অভিযোগ, নতুন মামলায় শোন অ্যারেস্ট অজিত মাইতি!

সরকারি প্রকল্পের বরাদ্দ অর্থ সম্পূর্ণভাবে কাজে না লাগিয়ে কমিশন নেওয়ার অভিযোগ উঠল পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানায় দায়ের হওয়া মামলায় ইতিমধ্যেই জেল হেফাজতে থাকা অজিত মাইতিকে সোমবার ‘শোন অ্যারেস্ট’ করল পুলিশ।পুলিশের অভিযোগ, সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পুরোটা কাজে ব্যবহার না করে একটি বড় অংশ কমিশন হিসেবে নেওয়া হত। পুলিশের দাবি, কোনও কোনও ক্ষেত্রে কমিশনের পরিমাণ প্রায় ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই অভিযোগের ভিত্তিত

স্কুলকেই ‘বাড়ি’ বানিয়ে বসবাস প্রধান শিক্ষকের! দুর্নীতির অভিযোগে রাতভর বিক্ষোভ চন্দ্রকোনায়! পশ্চিম মেদিনীপুর

স্কুলকেই ‘বাড়ি’ বানিয়ে বসবাস প্রধান শিক্ষকের! দুর্নীতির অভিযোগে রাতভর বিক্ষোভ চন্দ্রকোনায়!

স্কুল ভবনের দোতলার একটি কক্ষেই দীর্ঘদিন ধরে বিছানা পেতে বসবাস করছেন প্রধান শিক্ষক—এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। শুধু স্কুলে বসবাসের অভিযোগই নয়, মিড-ডে মিলের চাল সংক্রান্ত অনিয়ম-সহ একাধিক অভিযোগ তুলে রবিবার রাতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।ঘটনাটি চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ঝাঁকরা হাইস্কুলের। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল বেশ কয়েক বছর ধরে স্কুলের দোতলার একটি কক্ষ ব্যবহার করে থাকছেন

আস্থা ভোটে সরলেন কল্যাণী ঘোষ, খড়গপুরে নতুন পুরপ্রধান কে? জল্পনা তুঙ্গে! পশ্চিম মেদিনীপুর

আস্থা ভোটে সরলেন কল্যাণী ঘোষ, খড়গপুরে নতুন পুরপ্রধান কে? জল্পনা তুঙ্গে!

সোমবার, ৫ অক্টোবর খড়গপুর পুরসভায় শুরু হল আস্থা ভোট ঘিরে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে ২৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর অনাস্থার পক্ষে অবস্থান নেওয়ায় পুরপ্রধানের পদ থেকে কল্যাণী ঘোষকে সরানোর পথ পরিষ্কার হয়। ভোটাভুটিতে তিনজন কাউন্সিলর ভোট দেননি। এছাড়াও একজন কাউন্সিলর পরে উপস্থিত হওয়ায় ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে। ফলে ওই চারজনকে বাদ দিয়ে উপস্থিত অধিকাংশ কাউন্সিলরই অনাস্থার পক্ষে ভোট দেন।এই অনাস্থা প্রক্রি

সবংয়ে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তিন দিনের পূজা-পাঠ প্রশিক্ষণ শিবির! পশ্চিম মেদিনীপুর

সবংয়ে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তিন দিনের পূজা-পাঠ প্রশিক্ষণ শিবির!

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবং ব্লক কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী আবাসিক পূজা-পাঠ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সবং ব্লকের বড়চাহরা ৩ নম্বর অঞ্চলের নারায়ণ শাসমলের বাড়িতে। ২, ৩ ও ৪ অক্টোবর এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে। যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের জ্যোতির্ময় চক্রবর্তী। এরপর বিভিন্ন পণ্ডিত ও প্রশিক্ষকদের মাধ্যমে গুরুকুলীয় পদ্ধতিতে বেদপাঠ, দুর্গাপূজার পদ্ধতি, চণ্ডীপাঠ, সংস্

বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তীতে শিক্ষা-সংস্কৃতি-পরিবেশের মেলবন্ধন, আবক্ষ মূর্তি উন্মোচন! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তীতে শিক্ষা-সংস্কৃতি-পরিবেশের মেলবন্ধন, আবক্ষ মূর্তি উন্মোচন!

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল বিদ্যাসাগর বিদ্যালয় (জুনিয়র)-এর প্রাঙ্গণে। গত শনিবার চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজার নরেন্দ্রলাল খান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা, মেদিনীপুর কলে

মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়ুয়াদের পাশে চেতনা পাবলিক স্কুল, স্কলারশিপের সঙ্গে মিলল ল্যাপটপ! পশ্চিম মেদিনীপুর

মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়ুয়াদের পাশে চেতনা পাবলিক স্কুল, স্কলারশিপের সঙ্গে মিলল ল্যাপটপ!

মেধা থাকলেও আর্থিক সমস্যার কারণে যাতে কোনও পড়ুয়ার পড়াশোনা থমকে না যায়, সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নিল দাসপুরের চেতনা পাবলিক স্কুল। স্কুলের চেয়ারম্যান এস এস আলমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘাটাল মহকুমার মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল স্কলারশিপ ও ল্যাপটপ।এদিন ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়। পাশাপাশি, এর আগে স্কলারশিপ পাওয়া আরও ২৫০ জন পড়ুয়ার স্কলারশিপ পুনর্নবীকরণ করা হয়েছে। শ

হাজারো স্বপ্ন, একটাই লক্ষ্য WB PCS—মেদিনীপুর সিটি কলেজে কড়া নিরাপত্তায় পরীক্ষা! পশ্চিম মেদিনীপুর

হাজারো স্বপ্ন, একটাই লক্ষ্য WB PCS—মেদিনীপুর সিটি কলেজে কড়া নিরাপত্তায় পরীক্ষা!

হাজারো প্রার্থীর চোখে সরকারি চাকরির স্বপ্ন। সেই লক্ষ্যেই রবিবার মেদিনীপুর সিটি কলেজে অনুষ্ঠিত হল WB PCS 2026 পরীক্ষা। পরীক্ষা ঘিরে সকাল থেকেই কলেজ চত্বরে দেখা যায় প্রার্থীদের ভিড়। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের গেটের বাইরে তৈরি হয় দীর্ঘ লাইন।সকাল থেকেই শুরু হয় পরীক্ষার্থীদের রিপোর্টিং ও প্রবেশ প্রক্রিয়া। নির্ধারিত নিয়ম মেনে একে একে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন প্রার্থীরা। দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা।প্রচণ্ড গরম উপেক্ষা করেও পরীক্

শারদোৎসবের আগে বনডাঙায় মানবিক উদ্যোগ, খুদে পড়ুয়াদের হাতে খাতা-ব্যাগ ও পোশাক! পশ্চিম মেদিনীপুর

শারদোৎসবের আগে বনডাঙায় মানবিক উদ্যোগ, খুদে পড়ুয়াদের হাতে খাতা-ব্যাগ ও পোশাক!

শারদোৎসবের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার বনডাঙা গ্রামে আয়োজিত হল মানবিক উদ্যোগ। গ্রামের ৪৫ জন খুদে পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী হিসেবে খাতা ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি আরও ২৫ জন কিশোরের হাতে জামা-প্যান্ট তুলে দেওয়া হয়েছে।শারদ উৎসবের আগে নতুন পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পেয়ে খুদে পড়ুয়াদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। উৎসবের আনন্দের পাশাপাশি শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

দলের নামে তোলাবাজি বরদাস্ত নয়, প্রয়োজনে বাড়িতে বসিয়ে দেওয়া হবে: দাঁতনে সৌমেন তেওয়ারি! পশ্চিম মেদিনীপুর

দলের নামে তোলাবাজি বরদাস্ত নয়, প্রয়োজনে বাড়িতে বসিয়ে দেওয়া হবে: দাঁতনে সৌমেন তেওয়ারি!

দলের নাম ব্যবহার করে তোলাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন তেওয়ারি। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের ধনেশ্বরপুরে ‘সেবা সংকল্প’ অভিযানের অংশ হিসেবে আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন তিনি।দলীয় কর্মসূচির মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সৌমেন তেওয়ারি স্পষ্ট করে জানান, দলের নাম ব্যবহার করে কোনও ধরনের তোলাবাজি বা অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। তা

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের ‘সিম-রহস্য’! অন্যের নামে সিম, আর্থিক লেনদেনের অভিযোগ—নতুন কী তথ্য খুঁজছে পুলিশ? পশ্চিম মেদিনীপুর

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের ‘সিম-রহস্য’! অন্যের নামে সিম, আর্থিক লেনদেনের অভিযোগ—নতুন কী তথ্য খুঁজছে পুলিশ?

বালি ব্যবসায়ীর কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা আরও বাড়ল। টানা ৯ দিনের পুলিশি হেফাজত শেষে শনিবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আরও চার দিনের পুলিশি হেফাজত চেয়েছিল পুলিশ। তবে সেই আবেদন পুরোপুরি মঞ্জুর না করে বিচারক আরও দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সুমিতের জামিনের আবেদনও খারিজ হয়েছে। কী অভিযোগ? এই মামলার তদন্ত

গড়বেতায় বামপন্থী আইনজীবীদের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব বাম শিবির! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় বামপন্থী আইনজীবীদের গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব বাম শিবির!

কয়েকদিন আগে গড়বেতা থানার বেনাচাপড়া, খড়কুশমা-সহ বিভিন্ন এলাকায় বামপন্থী কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। পরবর্তীতে বামপন্থী কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগও সামনে আসে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে রবিবার বেনাচাপড়া, খড়কুশমা-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পরিদর্শনে যান কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা।এদিন বেনাচাপড়ায় সামেদ গায়েন-সহ মোট আটটি পরিবারের বাড়িতে যান আইনজীবী সেলের প্রতিনিধ

খড়গপুর ট্রাফিক হাই স্কুলে মন্ত্রী দিলীপ ঘোষের হাতে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন স্মার্ট শিক্ষার সূচনা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর ট্রাফিক হাই স্কুলে মন্ত্রী দিলীপ ঘোষের হাতে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন স্মার্ট শিক্ষার সূচনা!

খড়গপুর ট্রাফিক হাই স্কুলে CSR তহবিলের অর্থায়নে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হল ৩ অক্টোবর ২০২৬। Tata Hitachi-র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।স্মার্ট ক্লাসরুমে অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তির মাধ্যমে কীভাবে পড়ুয়াদের আরও আকর্ষণীয় ও সহজ পদ্ধতিতে পাঠদান করা সম্ভব, অনুষ্ঠানে তা তুলে ধরেন শিক্ষক-শিক্ষিকারা। আধুনিক প্রযুক্তির সাহায্যে শিক্ষার পরিসর আরও বাড়বে বলে আশা স্কুল কর্তৃপক্ষের।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প

সংসদের সেন্ট্রাল হলে ‘Know Your Leader’ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেবায়ন! পশ্চিম মেদিনীপুর

সংসদের সেন্ট্রাল হলে ‘Know Your Leader’ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেবায়ন!

মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হল ‘Know Your Leader’ কর্মসূচি। দেশজুড়ে UGC ও উচ্চশিক্ষা ক্ষেত্রের মাধ্যমে নির্বাচিত ৩৪ জন প্রতিনিধির মধ্যে অন্যতম ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন চক্রবর্তী।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিনিধি হিসেবে দেবায়নের সংসদে এই কর্মসূচিতে অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের কাছে বিশেষ গর্বের মুহূর্ত। জাতীয় স্তরের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্