পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
যাতায়াতের চিন্তা দূর করে ঠাকুর দর্শন, বিধায়কের উদ্যোগে খুশি ১৯৮ বৃদ্ধ-বৃদ্ধা
বয়সের ভারে পুজো মণ্ডপে যাওয়া কঠিন হলেও শারদোৎসবের আনন্দ থেকে দূরে থাকতে হল না প্রবীণদের। তাঁদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। বয়সের ভারে যাঁদের পক্ষে পুজো মণ্ডপে পৌঁছনো কঠিন, তাঁদের জন্য বিনামূল্যে ঠাকুর দর্শন, টোটো পরিষেবা এবং মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। বিধায়কের এই উদ্যোগে উপকৃত হয়েছেন মোট ১৯৮ জন প্রবীণ মানুষ।উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তমী থেকে নবমী পর্যন্ত চার দিনের এই কর্মসূচিতে প্রথম দিন ৪০ জন, অতিরিক্ত সপ
পশ্চিম মেদিনীপুর
খড়্গপুরে ১০২তম বর্ষে ঐতিহ্যবাহী দশেরা উৎসব!
বিজয়া দশমীর দিন ঐতিহ্য ও উৎসবের আবহে মেতে উঠল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহর। দেশের ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে পরিচিত এই শহরে মহাসমারোহে পালিত হল ঐতিহ্যবাহী দশেরা উৎসব ও রাবণ দহন অনুষ্ঠান। এ বছর এই উৎসব ১০২তম বর্ষে পদার্পণ করল। খড়্গপুরের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে প্রায় এক লক্ষ মানুষের সমাগম হয়। জনসমাগমে উৎসব প্রাঙ্গণ কার্যত জনসমুদ্রে পরিণত হয়।এ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা খড়্গপুরের বিধা
পশ্চিম মেদিনীপুর
ষষ্ঠীতে বস্ত্রদান, দশমীতে মধ্যাহ্নভোজ—বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে SB XI মেদিনীপুর
উৎসবের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রবীণ মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক মানবিক উদ্যোগ নিল মেদিনীপুরের পরিচিত ফুটবল দল SB XI মেদিনীপুর। দুর্গাপুজো উপলক্ষে ষষ্ঠীর দিন মেদিনীপুর পৌরসভার বৃদ্ধাশ্রমের আবাসিক গুরুজনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।এরপর বিজয়া দশমীর দিন নিজেদের সামর্থ্য অনুযায়ী তাঁদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন দলের সদস্যরা। বস্ত্রদান ও ভোজনের এই দুই কর্মসূচির মধ্য দিয়ে এ বছরের দুর্গাপুজো পর্ব শেষ করল SB XI মেদিনীপুর।বর্তমান সমাজে অন
পশ্চিম মেদিনীপুর
গান্ধীঘাটে হাইড্রোলিক মেশিনে প্রতিমা নিরঞ্জন, নিরাপত্তায় পুলিশ ও NDRF
মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। প্রতিমা বিসর্জন প্রক্রিয়াকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও নিরাপদ করতে এবার হাইড্রোলিক মেশিনের সাহায্যে চলছে নিরঞ্জন। গোটা ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। উপস্থিত রয়েছেন জেলার পুলিশ সুপার, জেলাশাসক, মহকুমাশাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।রামকৃষ্ণ মিশনের দুর্গাপ্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে হাইড্রোলিক মেশিনের ব্যবহার শুরু হয়। এই ব্যবস্থায় অল্প সময়ের মধ্যেই একাধিক প্রতিমা নিরঞ্
চাঁছাগোট আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে বস্ত্রদান, উপকৃত ৫০০ মহিলা ও শিশু!
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল চাঁছাগোট আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোট ৫০০ জন মহিলা ও শিশুর হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। মহিলাদের পাশাপাশি শিশুদের হাতেও বস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে উৎসবের মরশুমে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক
প্রতিমা বিসর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা খতিয়ে দেখতে গান্ধী ও ডিএভি ঘাট পরিদর্শনে প্রশাসন!
কলকাতার চোরবাগান মণ্ডপে সাম্প্রতিক দুর্ঘটনার পর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। সেই কথা মাথায় রেখে প্রতিমা বিসর্জন প্রক্রিয়াকে নিরাপদ, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।এবার প্রথাগত ক্রেনের পরিবর্তে রিমোট-নিয়ন্ত্রিত ট্রলি মেশিন ও হাইড্রোলিক পদ্ধতির সাহায্যে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে বিসর্জনের সময় মানুষের শারীরিক পরিশ্রম কমার পাশাপাশি দুর্ঘটনার
প্রয়াত ‘মেদিনীপুর টাইমস’-এর সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, শোকের ছায়া সাংবাদিক মহলে!
গভীর শোকের ছায়া সাংবাদিক মহলে। প্রয়াত হলেন ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’ পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী। রবিবার, ১৮ অক্টোবর , সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর মেদিনীপুরের বাড়িতে প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। মেদিনীপুরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর শরীরে অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছিল। রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পে
খড়্গপুরে সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড ও ওল্ড এজ হোমের উদ্যোগে মানবিক কর্মসূচি!
বিপদকালীন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রবীণদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে যৌথ উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করল সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড ও খড়্গপুর ওল্ড এজ হোম। ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর মেন হসপিটালের সেন্ট জন অ্যাম্বুলেন্স অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের ব্রিগেডিয়ার কমান্ডার অসীম কুমার নাথের পরিচালনায় এবং কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জরুরি পরিস্থিতি
মোহনপুরে ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষাবিদ ও ইতিহাস গবেষকের হাতে দুর্গোৎসবের উদ্বোধন!
চারদিকে যখন প্রশাসনিক ব্যক্তিত্বদের হাত ধরে দুর্গাপুজোর উদ্বোধন চলছে, তখন ব্যতিক্রমী উদ্যোগের নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ ক্ষুদিরাম ইউথ অ্যাসোসিয়েশন। শিক্ষাবিদ, সমাজকর্মী ও ইতিহাস গবেষকদের উপস্থিতিতে শুভ পঞ্চমীর দিন উদ্বোধন হল সংগঠনের দুর্গোৎসব।১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করেছে। বৃহস্পতিবার শুভ পঞ্চমীতে ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-এর অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মূল মণ্ডপ
মেদিনীপুরে বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্যোগ, মহাষষ্ঠীতে ভূমিপূজা!
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় দলের সাংগঠনিক পরিকাঠামো আরও মজবুত করার লক্ষ্যে মেদিনীপুরে নতুন দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মহাষষ্ঠীর পুণ্যলগ্নে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় দলের নিজস্ব জমিতে প্রস্তাবিত কার্যালয় ভবনের ভূমিপূজা অনুষ্ঠিত হয়। পুজো-পাঠের মধ্য দিয়ে নতুন ভবন নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ।দলীয় নেতৃত্বের আশা, এই নতুন কার্যালয় আগামী দিনে বিজেপির সাংগঠনিক কাজকর্মকে আরও গতিশীল করবে। পাশাপাশি, বিভিন্ন স্তরের
খড়্গপুরে ‘রশ্মি গ্রুপ শারদ সম্মান ২০২৬’, ছয় বিভাগে সেরার স্বীকৃতি পেল পুজো কমিটিগুলি!
শারদোৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবং পুজো কমিটিগুলির সৃজনশীলতাকে উৎসাহিত করতে খড়্গপুরে আয়োজিত হল ‘রশ্মি গ্রুপ শারদ সম্মান ২০২৬ (সিজন-২)’। রশ্মি গ্রুপের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোগে ছয়টি বিভাগে সেরা পুজো কমিটিগুলিকে সম্মানিত করা হয়। মহাষষ্ঠীর দিন চূড়ান্ত মূল্যায়নের পর বিজয়ী কমিটিগুলির মণ্ডপে গিয়ে স্মারক ও ১৫ হাজার টাকার চেক তুলে দেন সংস্থার প্রতিনিধিরা। এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আইআইটি খড়্গপুরের কেমি
মন্ত্রী দিলীপ ঘোষ সকালে বুলেট সফর, চা-চক্রে জনসংযোগ!
সাত সকাল সার্কিট হাউস থেকে নিজে বুলেট চালিয়ে শহরের রিং রোডে বেরিয়ে পড়েন মন্ত্রী দিলীপ ঘোষ। এরপর জুগনুতলা এলাকায় চা-চক্রে যোগ দিন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, আদালতের নির্দেশ, দুর্নীতির অভিযোগ এবং শহরের নীল-সাদা রং—একাধিক ইস্যুতে বলেন তিনি।‘লেহরা দো তেরঙ্গা’ ককরোচ-কর্মসূচি বলেন , বাকি দল গুলো যারা কংগ্রেসের কথা বলেন, যারা ত
পশ্চিম মেদিনীপুর
উৎসবের আনন্দে প্রবীণদের পাশে SB XI মেদিনীপুর
দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর নতুনের আহ্বান। কিন্তু সেই আনন্দ যদি সমাজের প্রবীণ মানুষদের মুখেও হাসি ফোটাতে পারে, তবেই উৎসব হয়ে ওঠে আরও অর্থবহ। শারদোৎসবের প্রাক্কালে মানবিকতার এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মেদিনীপুরের অন্যতম জনপ্রিয় ফুটবল দল SB XI মেদিনীপুর। মেদিনীপুর পৌরসভা পরিচালিত বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে শারদীয়ার আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এলেন ক্লাবের সদস্যরা। প্রতি বছরের মতো এ বছরও তাঁদের উদ্যোগে বৃদ্ধাশ্রমের মহিলা আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি এবং প্
পশ্চিম মেদিনীপুর
পিড়াকাটায় ভয়াবহ বাস দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
লালগড় হয়ে মেদিনীপুর আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা ফাঁড়ির অন্তর্গত দামাকাটা ও সাতপাটির মাঝামাঝি এলাকায় একটি পুরনো নীলকুঠির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে উল্টে যায় ‘মোহন’ নামের বাসটি। দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে খবর।জানা গিয়েছে, লছিপুর থেকে লালগড় ও পিড়াকাটা হয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাসে বহু যাত্রী ছিলেন।
স্নেহার মৃত্যুর বিচার চেয়ে মেদিনীপুরে মৌন মিছিল, দোষীদের কঠোর শাস্তির দাবি!
মেদিনীপুর শহরের যমুনাবালিতে স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে ক্ষোভ। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে মৌন মিছিলে শামিল হলেন স্নেহার বাবা-মা, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে নীরবে পথ চলার মধ্য দিয়ে প্রয়াত স্নেহার প্রতি শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীর
পশ্চিম মেদিনীপুর
স্নেহার মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে মেদিনীপুরে মৌন মিছিল
মোমবাতি হাতে, কালো ব্যাজ পরে শহর পরিক্রমা; কালেক্টরেট মোড়ে মিছিলের সমাপ্তি, উপস্থিত মৃতার মা-বাবা সেখ ওয়ারেশ আলী:বিয়ের কয়েক মাসের মধ্যেই তরুণী বধূ স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মৌন মিছিল করলেন মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার বাসিন্দা ও মৃতার পরিজনেরা। মোমবাতি হাতে এবং কালো ব্যাজ পরে শহর পরিক্রমা করে মিছিলটি শেষ হয় মেদিনীপুরের কালেক্টরেট মোড়ে। মিছিলে উপস্থিত ছিলেন স্নেহার মা ও বাবা ধ্রুব চক্রবর্তী। তাঁদের দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরে ১৭৯১টি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান,চেক বিতরণে জেলা পুলিশ
দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত আর্থিক অনুদান তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার জেলা পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০টি থানার অন্তর্গত মোট ১৭৯১টি দুর্গাপুজো কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানার মাধ্যমে পুজো কমিটিগুলির কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।এদিন পশ্চিম মেদিনীপুরের পাঁচটি থানার পুজো কমিটিগুলির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন জেলা পুলিশ সুপার প
পশ্চিম মেদিনীপুর
মৎস্যচাষে নতুন দিশা, BENJHARCO-র সঙ্গে মউ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
মৎস্যবিজ্ঞানের গবেষণা, আধুনিক মৎস্যচাষের প্রসার এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ এবং বেঙ্গল ঝাড়খণ্ড ফিশারিজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ লিমিটেড (BENJHARCO)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখে এই সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে শিক্ষা ও মৎস্যশিল্পের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলল।এই সমঝোতার মূল লক্ষ্য যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ব্যবহারিক
পশ্চিম মেদিনীপুর
পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ, পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি
চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল খড়্গপুর পুরসভায়। পুরসভার গেটে তালা লাগিয়ে বিজেপির বিক্ষোভকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় পুরসভা চত্বরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।প্রাক্তন পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে প্রদীপ সরকার-সহ ২৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই খড়্গপুর পুরসভ
খড়গপুর পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিজেপির বিক্ষোভ, পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি; উত্তপ্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন!
চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সোমবার, ১২ অক্টোবর, রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা চত্বর। পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছলে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরদের গাড়ি আটকে দেওয়া ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে পুরসভা সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।সম্প্রতি প্রাক্তন