T20-World Cup
টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের হ্যাটট্রিক!
টি-২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত। তিনটি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জয় পেয়েছে মেন ইন ব্লু। আয়ারল্যান্ড, পাকিস্তানের পর এবার আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকেও হারিয়ে দিলেন রোহিত শর্মারা। সেই সঙ্গে সুপার এইটেও নিজের জায়গা পাকা করে ফেলল ভারতীয় দল। চলতি টি-২০ বিশ্বকাপে পেসারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়াম। বুধবার সেখানে নজর কাড়লেন অর্শদীপ সিং। চার ওভারে মাত্র ৯ রান দিলেন তরুণ পেসার। সেই সঙ্গে তুলে নিলেন চারটি উইকেট। এদিন কোনও উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন জশপ্র
বুধবার আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত!
পর পর দু’ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে রোহিত শর্মারা। বুধবার আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আমেরিকাও ভারতের মতোই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে। আমেরিকাকে তাদের ঘরের মাঠে হারাতে পারলে সুপার ৮ প্রায় পাকা হয়ে যাবে রোহিত শর্মাদের। সেই পথে ভারতের কাঁটা ভারতীয় ক্রিকেটারই।বুধবার ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু খেলা। টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।
ঐতিহাসিক জয় ভারতের!
জসপ্রীত বুমরা যে বর্তমানে বিশ্বের সেরা বোলার, এ বিষয়ে কোনও তর্ক হতে পারে না। নিউ ইয়র্কের পিচ নিয়ে আশঙ্কার শেষ নেই। সেটাই হল। ব্যাটারদের শট সিলেকশন, কিছুটা খলনায়ক পিচও। কিন্তু দলে বুমরা রয়েছে, ভারতীয় শিবির তা ভোলেনি। সেই বিশ্বাসটা ছিলই। চোটের জন্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। নিউ ইয়র্কে নিউ মিশন। বিশ্বকাপে টানা দু-ম্যাচে জয় ভারতের। দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিলেন জসপ্রীত বুমরা। মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে পাকিস্তান বধ ভারতের। হ্যাঁ, ঠিকই পড়ছেন। টি-
টি২০ বিশ্বকাপ: উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়!
১১৯/১০ (ঋষভ ৪২, অক্ষর ২০, নাসিম ২৩/২) পাকিস্তান: ১১৩/৭ (রিজওয়ান ৩১, ওয়াসিম ১৫, বুমরাহ ১৪/৩) নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপেও তো দেখা গিয়েছে কত রুদ্ধশ্বাস লড়াই। সেখানে চিরকাল আধিপত্য ছিল ভারতের। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এতদিন এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ভারত। সৌজন্যে বুমরাহর দুরন্ত বোলিং। সঠিক সময়ে জ্বলে উঠলেন হার্দিকরাও। ১৯ রানে ২ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ভারত। সেখান থেকে দলকে ছন্দে ফেরানোর চেষ্টা করছিল ঋষভ আর অক্ষর প্যাটেলের জুটি। কিন্তু না
আগামী ৯ই জুন পাকিস্তানের বিরুদ্ধে মহারণ ভারতের!
আগামী রবিবার ৯ই জুন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টির হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। আর এই ম্যাচটি ভেস্তে গেলে বড় চাপে পড়বে পাকিস্তান।এই ম্যাচটি যদি কোনও ভাবে বৃষ্টিতে ভেসে যায়, তবে পাকিস্তান কিন্তু চাপে পড়বে। পাক ব্রিগেডের এই ম্যাচ এখন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি
আমেরিকার কাছে হারল পাকিস্তান!
আমেরিকার কাছে সুপার ওভারে হারল পাকিস্তান। চলতি টি-২০ বিশ্বকাপে যা সবচেয়ে বড় অঘটন। সুপার ওভারে আগে ব্যাট করে আয়োজক দল তুলেছিল ১৮ রান। জবাবে ১৩ রানে আটকে যায় বাবর আজমের দল। টি২০ বিশ্বকাপের সবথেকে বড় অঘটন ঘটে গেল বৃহস্পতিবার রাতে। আমেরিকার কাছে হেরে গেল পাকিস্তান। ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে নবজাতক মার্কিনদের এটাই সবচেয়ে বড় জয়। বাবর আজমদের সুপার ওভারে ৫ রানে হারিয়েছে তারা।টসে জিতে বোলিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে বাবর আজমরা করেন ১৫৯। বাবর নিজে
96 রানে আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়ে 12.2 ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিল ভারতীর!
যেন স্বপ্নের শুরু! অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন দাপুটে পারফরম্যান্স হয়তো স্বপ্নেও ভাবেননি ভারতের অতি বড় সমর্থক ৷ কিন্তু বোলারদের দাপটে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে 8 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া, তাও আবার 46 বল বাকি থাকতে ৷ বুধবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে দুরন্ত হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরার দাপটে মাত্র 96 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ৷ হার্দিক পান্ডিয়া নেন তিন উইকেট, আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা নেন 2টি করে উইকেট ৷ জবাবে 12.2 ওভারে মা
সৌরভ গাঙ্গুলী গৌতম গম্ভীরের এবং ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল সম্পর্কে কথা বলেছেন!
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পয়লা জুন বলেছিলেন যে গৌতম গম্ভীর জাতীয় ক্রিকেট দলের একজন "ভাল কোচ" হবেন যদি তিনি চাকরির জন্য আবেদন করেন কারণ সদ্য সমাপ্ত আইপিএলে তার "ক্ষুধা ও আবেগ" স্পষ্ট ছিল। "আমি একজন ভারতীয় কোচের পক্ষে কারণ আমাদের দেশে প্রচুর প্রতিভা আছে, প্রচুর উচ্চ-দক্ষ খেলোয়াড় যারা ভারতীয় ক্রিকেটের জন্য বিস্ময়কর কাজ করেছে এবং খুব সঠিকভাবে তাদের সিস্টেমের অংশ হওয়া উচিত," গাঙ্গুলি বলেছিলেন।৫১ বছর বয়সী বলেছেন যে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের পরাম
আইসিসি টি২০ বিশ্বকাপ আমেরিকার মাটিতে প্রথমবার আয়োজিত শুরু হলো!
আমেরিকার মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ। সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। এই প্রথমবার ২০টি দল নিয়ে আয়োজিত হচ্ছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ । ফলে উন্মাদনা তুঙ্গে থাকবে, এমনটা ভাবাই খুব স্বাভাবিক। বিশেষ করে, ভারতের মতো ক্রিকেটপাগল এক দেশের ভক্তের কাছে সেটা মনে হতেই পারে। উদ্বোধনী ম্যাচে জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দিনের দ্বিতীয় ম্যাচে জিতল আর এক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। হোম গ্রাউন্ডে ম্যাচ। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, সকাল
মার্কিন যুক্তরাষ্ট্র এখন টি২০ বিশ্বকাপ ক্রিকেট উৎসবের জন্য সেজে উঠেছে!
মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন উৎসবের জন্য সেজে উঠেছে। টি২০ বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই আচমকা টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যার জেরে বাতিলই হয়ে গেল যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচও। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত সে শহরের একাংশ। ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় গ্যালারির কিছু অংশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই এলইডি ভিডিও রিপ্লে স্ক্রিন দুমড়ে ভেঙে যায়। যদিও কর্তৃপক্ষ আশাবাদী, বিশ্বকাপের ওপেনি