প্যানেলটা বাতিলে মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারেননি, মৃত্যু হল মুর্শিদাবাদের চাকরিহারা এক শিক্ষকের!
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চাকরিহারা এক শিক্ষকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। প্রবীণ কর্মকার (৩৩) নামে ওই শিক্ষক জিয়াগঞ্জের আমাইপাড়া বিদ্যাপীঠে পড়াতেন। প্যানেলটা বাতিলে মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারেননি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীণেরা তিন ভাই। তাঁদের মধ্যে প্রবীণ মেজ। বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছেন।এই ঘটনার পরিপ্রেক্ষ
নিজস্ব সংবাদদাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চাকরিহারা এক শিক্ষকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। প্রবীণ কর্মকার (৩৩) নামে ওই শিক্ষক জিয়াগঞ্জের আমাইপাড়া বিদ্যাপীঠে পড়াতেন। প্যানেলটা বাতিলে মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারেননি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীণেরা তিন ভাই। তাঁদের মধ্যে প্রবীণ মেজ। বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছেন।এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে শোকপ্রকাশ করেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।চাকরিহারারা এক সাংবাদিক সম্মেলন অভিযোগ করেন, রাজ্য সরকারের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রবীণবাবুর মানসিক যন্ত্রণা বাড়িয়ে দেয়, যা মৃত্যুকে ত্বরান্বিত করে। তাঁদের দাবি, বহু চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও কর্মী বর্তমানে শারীরিক ও মানসিক সংকটে ভুগছেন।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু