অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা,বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু!

সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদেরকে নাম নুসরত জাহান (৬) ও সামিয়া সুলতানা (১১)। বিস্ফোরণের অভিঘাতে নুসরতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। নুসরত বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নুসরত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তারা ঝোঁপের মধ্যে কয়ে

ফের  উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা,বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু!

নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদেরকে নাম নুসরত জাহান (৬) ও সামিয়া সুলতানা (১১)। বিস্ফোরণের অভিঘাতে নুসরতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। নুসরত বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নুসরত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তারা ঝোঁপের মধ্যে কয়েকটি প্লাস্টিকের বল খুঁজে পায়। নুসরত বলের মতো দেখতে জিনিসটিকে তুলতে গেলে হঠাৎই সেটি প্রচণ্ড শব্দে ফেটে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সম্পর্কিত খবর

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদ

রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য

উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল দেশ

জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল

গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী মুর্শিদাবাদ

বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী

স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু