অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

'পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়'! বাংলার এক BSF জওয়ানের বাড়িতে পড়ল হুমকি চিঠি!

ক্রমশই বাড়ছে উদ্বেগ। অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। পাকিস্থানে ভারতীয় সেনার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর', কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। এবার কর্মরত বিএসএফ জওয়ানের নদিয়ার শান্তিপুরের বাড়িতে হুমকি চিঠি। ৯ই মে শুক্রবার বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখেন একটি কাগজের টুকরো পড়ে রয়েছে ৷ কাগজে লেখা, "পাকিস্তানের জয়, বাংলাদেশের জয় বলে অভিযোগ৷ বিএসএফ জওয়ানের নাম বিশ্বজিৎ নাগ৷ স্ত্রী সুপর্ণা নাগ বাড়িতে একা থাকেন বাচ্চাদের নিয়ে। চিঠিটি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন বিএসএফ জওয়ানের

'পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়'! বাংলার এক BSF জওয়ানের বাড়িতে পড়ল হুমকি চিঠি!

নিজস্ব সংবাদদাতা : ক্রমশই বাড়ছে উদ্বেগ। অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। পাকিস্থানে ভারতীয় সেনার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর', কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। এবার কর্মরত বিএসএফ জওয়ানের নদিয়ার শান্তিপুরের বাড়িতে হুমকি চিঠি। ৯ই মে শুক্রবার বাড়ির উঠোন পরিষ্কার করতে গিয়ে দেখেন একটি কাগজের টুকরো পড়ে রয়েছে ৷ কাগজে লেখা, "পাকিস্তানের জয়, বাংলাদেশের জয় বলে অভিযোগ৷ বিএসএফ জওয়ানের নাম বিশ্বজিৎ নাগ৷ স্ত্রী সুপর্ণা নাগ বাড়িতে একা থাকেন বাচ্চাদের নিয়ে। চিঠিটি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন বিএসএফ জওয়ানের স্ত্রী ৷ এই পরিস্থিতিতে নদিয়ার শান্তিপুরের বাড়িতে হুমকি-চিঠি আসায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ জওয়ানের পরিবার । ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

সম্পর্কিত খবর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান পশ্চিমবঙ্গ

প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া

মুখ প্লাস্টিকে ঢাকা,সেলুনে ঝুলছে নাপিতের দেহ! নদিয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চার দিন ধরে বন্ধ ছিল সেলুন। গত দু’দিন ধরে দোকান থেকে ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। মঙ্গলবার সকালে সেই দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠতেই পুলিশে খবর দেন আশপাশের ব্যবসায়ীরা। এরপর সেলুনের তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, দোকানের এক কোণে ঝুলছে এক যুবকের পচাগলা দেহ। মুখ কালো প্লাস্টিকে মোড়া। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার গয়েশপুরের বেদীভবন বাজারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিত শীল (৩৫)। তিনি গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঁতরাপুর এলাকার বাসিন্দা। প

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই নদিয়া

মেয়েকে বাঁচাতে বিষধর চন্দ্রবোড়া সাপ ধরলেন বাবা, ছোবল খেলেন নিজেই

মা-হারা একমাত্র মেয়েকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন বাবা। ঘুমন্ত মেয়ের পাশে বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পেয়ে খালি হাতেই সেটিকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত সাপটি ধরতে সক্ষম হলেও ছোবল খেলেন নিজেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা পুরসভা এলাকায়।হরিণঘাটা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোহনপুরে ওএনজিসি সংলগ্ন এলাকায় বাড়ি সঞ্জীব ওরাংয়ের।বেশ কিছুদিন আগেই তাঁর স্ত্রী মারা গিয়েছেন। বর্তমানে নাবালিকা একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। জানা গিয়েছে,শুক্রবার দুপুরে খাওয়া দাওয