অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

রাতে প্রকাশ ১২তম অতিরিক্ত ভোটার তালিকা, ৬০ লক্ষ নাম নিষ্পত্তিতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ফের বড় আপডেট সামনে আনল নির্বাচন কমিশন। রবিবার গভীর রাতে প্রকাশ করা হল দ্বাদশ (১২তম) অতিরিক্ত ভোটার তালিকা, যার ফলে ধারাবাহিকভাবে প্রকাশিত সম্পূরক তালিকার সংখ্যা আরও বাড়ল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পর্যন্ত রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ৬ হাজারেরও বেশি বিবেচনাধীন তথ্যের নিষ্পত্তি হয়েছে, যা শনিবারের তুলনায় প্রায় এক লক্ষ বেশি।তবে এখনও পর্যন্ত কত জনের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হল এবং কত জনের নাম বাদ পড়ল, সেই নির্দিষ্ট হিসাব আলা

রাতে প্রকাশ ১২তম অতিরিক্ত ভোটার তালিকা, ৬০ লক্ষ নাম নিষ্পত্তিতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্ট!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ফের বড় আপডেট সামনে আনল নির্বাচন কমিশন। রবিবার গভীর রাতে প্রকাশ করা হল দ্বাদশ (১২তম) অতিরিক্ত ভোটার তালিকা, যার ফলে ধারাবাহিকভাবে প্রকাশিত সম্পূরক তালিকার সংখ্যা আরও বাড়ল। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল পর্যন্ত রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ৬ হাজারেরও বেশি বিবেচনাধীন তথ্যের নিষ্পত্তি হয়েছে, যা শনিবারের তুলনায় প্রায় এক লক্ষ বেশি।তবে এখনও পর্যন্ত কত জনের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হল এবং কত জনের নাম বাদ পড়ল, সেই নির্দিষ্ট হিসাব আলাদা করে প্রকাশ করেনি কমিশন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার প্রথম অংশ প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার ‘বিবেচনাধীন’ অবস্থায় ছিলেন। কমিশনের দাবি, বাকি যাচাই প্রক্রিয়াও শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং সোমবার রাতের মধ্যেই সব নামের নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এদিন বিষয়টি নিয়ে শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ৬ এপ্রিল রাতের মধ্যেই ৬০ লক্ষ নামের নিষ্পত্তি সম্পূর্ণ করতে হবে, যাতে দ্রুত চূড়ান্ত সম্পূরক তালিকা প্রকাশ করা যায়। একই সঙ্গে আদালত জানিয়েছে, বাদ পড়া নামের ক্ষেত্রে বিচারকদের দেওয়া কারণগুলি খতিয়ে দেখতে ১৯টি আপিল ট্রাইব্যুনাল একই পদ্ধতি অনুসরণ করবে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৩ এপ্রিল।শীর্ষ আদালত আরও স্পষ্ট করেছে, আপিল ট্রাইব্যুনালগুলি বাদ যাওয়া ভোটারদের ক্ষেত্রে বিচারকদের নথিভুক্ত কারণ পর্যালোচনা করে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবে। মঙ্গলবারের মধ্যেই এই প্রাথমিক আপিল প্রক্রিয়া শেষ হওয়ার আশাবাদও ব্যক্ত করেছে আদালত। তবে আপিল শুধুমাত্র কলকাতায় জমা হবে, নাকি অন্য জেলাতেও সেই সুযোগ থাকবে— সেই সিদ্ধান্ত তিন সদস্যের কমিটির উপরই ছেড়ে দেওয়া হয়েছে।ভোটের মুখে এই অতিরিক্ত তালিকা প্রকাশ এবং সুপ্রিম কোর্টের কড়া সময়সীমা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ