অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং লাল সিগন্যালেও বিপদ এড়ানো গেল না! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের 5 কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাঁকুড়া জেলা পরিষদ অডিটরিয়াম হল প্রাঙ্গনে শুরু হলো ৩৮ তম পুষ্প প্রদর্শনী ও পুষ্প প্রতিযোগিতার!

সোমবার ৬-ই জানুয়ারী বাঁকুড়া জেলা পরিষদ অডিটরিয়াম হল প্রাঙ্গনে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন ৩৮ তম পুষ্প প্রদর্শনী ও পুষ্প প্রতিযোগিতার আয়োজন করেছে। আনুষ্ঠানিকভাবে পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার, উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ, কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।এবারের পুষ্প প্রদর্শনীতে বেশ কিছু বিরল প্রজাতির গাছ এসেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল ও সবজি প্রদর্শনীতে জায়গা পেয়েছে। যেমন গোলাপ, চন্দ্রমল্লিকা ,

বাঁকুড়া জেলা পরিষদ অডিটরিয়াম হল প্রাঙ্গনে  শুরু হলো ৩৮ তম পুষ্প প্রদর্শনী ও পুষ্প প্রতিযোগিতার!

নিজস্ব সংবাদদাতা :  সোমবার ৬-ই জানুয়ারী বাঁকুড়া জেলা পরিষদ অডিটরিয়াম হল প্রাঙ্গনে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন ৩৮ তম পুষ্প প্রদর্শনী ও পুষ্প প্রতিযোগিতার আয়োজন করেছে। আনুষ্ঠানিকভাবে পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার, উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ, কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।এবারের পুষ্প প্রদর্শনীতে বেশ কিছু বিরল প্রজাতির গাছ এসেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল ও সবজি প্রদর্শনীতে জায়গা পেয়েছে। যেমন গোলাপ, চন্দ্রমল্লিকা ,ডালিয়া, ক্যাকটাস ,বনসাই থেকে শুরু করে শীতকালীন মৌসুমী ফুল ও বিভিন্ন ধরনের শাক সবজি টমেটো, লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি ,ওলকপি বেগুন। উদ্যোক্তাদের দাবি এ বছরের প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অন্য বছরের তুলনায় অনেক বেশি প্রতিযোগী ফুল ও সবজির গাছ নিয়ে হাজির হয়েছেন।

সম্পর্কিত খবর

ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে বাঁকুড়া

ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায় বাঁকুড়া

ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়

ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা বাঁকুড়া

৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা

সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব