অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা করলেনতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের মাটি থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা থেকে তিনি এলাকার উন্নয়ন ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। সাম্প্রতিক একাধিক সভাতেও তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে জনমুখী প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেছেন।তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ (TRDA) গঠনকে তিনি এই অঞ্চলের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন। তাঁর দ

শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা করলেনতৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের মাটি থেকেই বিজেপিকে রাজনৈতিকভাবে উপড়ে ফেলার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা থেকে তিনি এলাকার উন্নয়ন ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। সাম্প্রতিক একাধিক সভাতেও তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে জনমুখী প্রকল্পগুলির সাফল্য তুলে ধরেছেন।তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ (TRDA) গঠনকে তিনি এই অঞ্চলের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন।

তাঁর দাবি, মন্দির চত্বরের সংস্কার, বৈদ্যুতিক চুল্লি স্থাপন, চার লেনের রাস্তা নির্মাণ, ব্রাহ্মণী নদীর উপর সেতু এবং হাসন বিধানসভা এলাকায় স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের ফলে গোটা এলাকার চেহারাই বদলে গিয়েছে।একই সঙ্গে তিনি জানান, হাসন কেন্দ্রে প্রায় ৮৪ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

রাজ্য সরকার বছরে প্রায় ৩২ হাজার কোটি টাকা ব্যয় করে সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রেখেছে বলেও দাবি করেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার-সহ জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েই তৃণমূল মানুষের দরজায় পৌঁছচ্ছে বলে সভা থেকে বার্তা দেন অভিষেক।ভোটের মুখে বীরভূমে এই বার্তা যে রাজনৈতিক তাৎপর্য বহন করছে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে জেলা রাজনৈতিক মহলে।

সম্পর্কিত খবর

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত! বীরভূম

সাধারণ মানুষ যখন ক্ষেপে যায়! চেয়ারে কেষ্ট, সামনে ভাঙচুর—হাতজোড় অনুব্রত!

সিউড়িতে অনুব্রত মণ্ডলকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় তিন যুবক আটক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সামনেই টেবিল, চেয়ার, এসি ও জানলার কাচ ভাঙচুর করছেন কয়েকজন যুবক।ভিডিয়োয় অনুব্রতকে বলতে শোনা যায়, “আমার একটা কথা শোন…”। জবাবে এক যুবক তাঁকে থামিয়ে দিয়ে গত ১৫ বছর ধরে অত্যাচারের অভিযোগ তোলে। অন্য এক যুবককে অনুব্রতর কলার ধরে প্রশ্ন করতে শোনা যায়, “লোকগুলোকে কেন মেরে এসেছিলে?” তাঁকে

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা! বীরভূম

সিউড়ির অফিসে অনুব্রতকে ঘিরে তাণ্ডব, ভাঙচুরের মাঝে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা!

কাচের শিশি, টেবিল-চেয়ার ও এসি ভাঙচুরের অভিযোগ; ভাইরাল ভিডিওতে উত্তেজনাকর পরিস্থিতির ছবি! ৩০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিউড়িতে নিজের অফিসেই উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অভিযোগ, কয়েকজন যুবক তাঁর অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। কাচের শিশি থেকে শুরু করে টেবিল-চেয়ার এবং এসি—অফিসের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে দাবি।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙচুরের পর অফিসের ভিতর ধ্বংসস্তূপের মতো পরিস্থিতির মধ্যে চেয়ারে

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ! বীরভূম

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নিষেধ!

কৌশিকী অমাবস্যাকে ঘিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে তারাপীঠে। রাজ্যের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই সময়ে তারাপীঠে পুজো দিতে আসেন। এ বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। মন্দিরে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবার কৌশিকী অমাবস্যার সময় গর্ভগৃহে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে এ বছর ৫ কোটি টাকার ফান্ড বরাদ্দের কথাও জানা গিয়েছে। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন