অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ব্যবসায়ীকে লক্ষ্য করে ‘গুলি’

আসানসোলে এক ব্যবসায়ীকে গুলি করে গুলিচালনার ঘটনায় চার জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়। ধৃতদের নাম অভিষেক মুখোপাধ্যায় ওরফে পাপাই, টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং ও কুলদীপ কুমার ওরফে কাল্লু। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের পাশাপাশি পুরানো শত্রুতার জেরে ব্যবসায়ী দীনেশ গরাইকে লক্ষ্য করে গ

ব্যবসায়ীকে লক্ষ্য করে ‘গুলি’

নিজস্ব প্রতিবেদন : আসানসোলে এক ব্যবসায়ীকে গুলি করে গুলিচালনার ঘটনায় চার জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়। ধৃতদের নাম অভিষেক মুখোপাধ্যায় ওরফে পাপাই, টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং ও কুলদীপ কুমার ওরফে কাল্লু। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের পাশাপাশি পুরানো শত্রুতার জেরে ব্যবসায়ী দীনেশ গরাইকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ধৃতরা বলে পুলিশের প্রাথমিক ধারণা। খাবারের দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন ব্যবসায়ী। গাড়ির দরজা বন্ধ করেন তাঁরা। চালক গাড়ি স্টার্টও দিয়ে দেন। গাড়ির সামনের দিকে ডান হাতে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল এক যুবক। কথা বলার ছুতোয় গাড়ি দাঁড় করায়, আর বাকিরা গুলি চালাতে থাকে। তবে চালক গাড়ি চালিয়ে দেওয়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সিসিটিভির ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ