বাঁকুড়া
বাঁকুড়া
বাঁকুড়াতে রাতের অন্ধকারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি, প্রাণে বাঁচলেন পরিবারের ৯ সদস্য
একটানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছিল। তারই মধ্যে গভীর রাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন একই পরিবারের ৯ জন সদস্য। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলার লাউগ্রাম পঞ্চায়েতের সেহার গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির মালিক নবকুমার মল্লিক। দীর্ঘদিনের পুরনো মাটির তৈরি দোতলা বাড়িটির উপরে ছিল অ্যাসবেস্টসের ছাউনি। পরিবারের সদস্যদের দাবি, এ বছর লাগাতার বৃষ্টির কারণে বাড়ির মাটির দেওয়ালগুলিতে জল ঢুকে স্যা
বাঁকুড়া
বন্ধ হস্টেল চালু থেকে পৃথক সাঁওতালি বোর্ড—একাধিক দাবিতে বাঁকুড়ায় ডেপুটেশন দিল আদিবাসী সমাজ
স্কুল রয়েছে, পড়ুয়া রয়েছে, কিন্তু মাতৃভাষায় পড়াশোনার পর্যাপ্ত সুযোগ নেই—এই অভিযোগকে সামনে রেখে একাধিক দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে জেলাশাসকের দপ্তর চত্বরে উত্তেজনা ছড়ায়।ডেপুটেশনকারীদের মূল দাবি, বাঁকুড়ায় সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিসর আরও বাড়াতে হবে। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মাতৃভাষায় পড়াশোনার সুযোগ তৈরি করতে ধারাবাহিক পরিকাঠামো গড়ে তোলার দাবি
বাঁকুড়া
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উচ্ছ্বাস,ইন্দাসে বিজেপির মিছিলে মহিলাদের ঢল
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আনন্দে বাঁকুড়ার ইন্দাসে বিজেপির উদ্যোগে বের হল বিশাল মহিলা মিছিল। সোমবার ইন্দাস বাজারের বিজেপি পার্টি অফিস থেকে শুরু হওয়া এই মিছিলে আনুমানিক ৫ হাজার মহিলা অংশগ্রহণ করেন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে সুপার মার্কেট হয়ে মিছিলটি এগিয়ে যায়।মিছিলকে ঘিরে এদিন ইন্দাসে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃষ্টিকে উপেক্ষা করেই বহু মহিলা মিছিলে অংশ নেন। মিছিলের সামনের সারিতে ছিলেন মণ্ডল-১ সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক দশরথ
বাঁকুড়া
রক্তদানের পাশাপাশি পরিবেশের বার্তা, ইন্দাসে ৭৫ জনের স্বেচ্ছায় রক্তদান
রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা এলাকায় সোমবার, ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে মোট ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। ফলে মানবসেবার সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে পড়ে এই উদ্যোগের মাধ্যমে।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইন্দাসের মণ্ডল সভাপতি ঝন্টু মল্লিক, বিধায়ক নির্মল ধাড়া, মণ্ডলের সাধারণ সম্পাদক কালু বিশ্বাস, বুথ সভাপতি বিমল আড়ি, সমাজসে
বাঁকুড়া
দুই কর্মীর মৃত্যুর পর পরিবারের পাশে উত্তম সরকার,আজীবন দায়িত্বের অঙ্গীকার
দুই পরিবারের উপার্জনক্ষম সদস্যের অকাল মৃত্যু। বাড়িতে স্ত্রী, ছোট ছোট সন্তান এবং বৃদ্ধ বাবা-মা। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া দুটি পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন ইন্দাস মণ্ডল-১-এর সভাপতি উত্তম সরকার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বিজেপি কর্মীর নাম জগন্নাথ বাগদী ও তপন ঘোষ। দু’জনেরই বয়স আনুমানিক ৩২-৩৩ বছর। জগন্নাথের বাড়ি সোমসার গ্রামে এবং তপনের বাড়ি খোসবাগ অঞ্চলের কুমরুল গ্রামে। দু’জনেরই স্ত্রী ও তিনটি করে সন্তান রয়েছে। পাশাপাশি তাঁদের বাবা-মাও রয়েছেন।পরিবারে
বাঁকুড়া
জয়রামবাটিতে রক্তদান শিবির, এগিয়ে এলেন ৭০ জন
রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে বাঁকুড়ার জয়রামবাটিতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। বুধবার, ৯ সেপ্টেম্বর জয়রামবাটি কৃষক বাজারে কোতুলপুর মণ্ডল-২-এর সভাপতি শুভঙ্কর পণ্ডিতের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বিষ্ণুপুর থেকে আসা মেডিক্যাল টিম রক্ত সংগ্রহ করে। এদিন মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুর মণ্ডল-১-এর সভাপতি কেসভি নাগা, শিহর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ঝন্টু পাঁজা,
বাঁকুড়া
বেআইনি বালি পরিবহণে কড়া পুলিশ, গঙ্গাজলঘাঁটিতে আটক ৩ ট্রাক
বেআইনি বালি পরিবহণ রুখতে ফের বড়সড় সাফল্য পেল গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ। রাতের নাকা চেকিং চলাকালীন বৈধ নথিপত্র ছাড়া বালি পরিবহণের অভিযোগে তিনটি বালি বোঝাই ট্রাক আটক করা হয়েছে।মঙ্গলবার রাতে গঙ্গাজলঘাঁটি থানার ঘনশ্যামপুর মোড়ে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। গঙ্গাজলঘাঁটি থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে চলা ওই অভিযানে সন্দেহভাজন বালি বোঝাই গাড়িগুলিকে দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনটি ট্রাকের চালকদের কাছে বালি তোলার বৈধ অনুমতিপত
লোহার রডে গুরুতর জখম রামলাল, যন্ত্রণায় কাতর প্রিয় হাতিকে ঘিরে উদ্বেগ জঙ্গলমহলে!
জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি দলছুটশান্ত স্বভাবের দাঁতাল হাতি হলো রামলাল। জঙ্গলমহলের মানুষের অত্যন্ত পরিচিত ও প্রিয় হাতি রামলাল গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে রামলালকে সুস্থ করে তোলার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।জানা গিয়েছে, প্রায় ৩–৪ দিন আগে রামলালের পায়ে একটি লোহার রড ঢুকে যায়। গুরুতর চোট পেলেও যন্ত্রণার মধ্যেই থেমে থাকেনি হাতিটি। আহত পায়ে ভর দিয়
জঙ্গলমহলে সাইবার প্রতারণা চক্রের হদিস,৭২ কোটি টাকার সাইবার প্রতারণার জাল ফাঁস, বাঁকুড়ায় গ্রেফতার ৭!
দেশজুড়ে ছড়িয়ে থাকা সাইবার প্রতারণার এক বড় চক্রের পর্দাফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ। অভিযোগ, প্রায় ৭২ কোটি টাকার সাইবার প্রতারণার সঙ্গে যোগ রয়েছে এই চক্রের। ঘটনায় বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্যাঙ্ক সংক্রান্ত নথি ও ইলেকট্রনিক সামগ্রী। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩৪টি ব্যাঙ্ক পাসবুক, ১৩টি ATM কার্ড, ৯টি চেকবই, ৮টি মোবাইল ফোন, একটি ট্যাব এবং একাধিক জাল স্ট্যাম্প। এছাড়াও উদ্ধার
নেপালে সেতু ভেঙে বিপর্যয়, তারপর থেকেই নিখোঁজ বাঁকুড়ার অশোক—‘একবার শুধু জানান, ভালো আছে’!
নেপালের রাসুয়া এলাকায় প্রবল জলের তোড়ে সেতু ভেঙে পড়ার ঘটনার পর থেকেই নিখোঁজ বাঁকুড়ার ইন্দপুরের মধুনিয়া গ্রামের বাসিন্দা অশোক পাল। নেপালের ওই এলাকায় একটি পাওয়ার প্রজেক্টে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোকের কর্মস্থল ছিল সেতু ভেঙে পড়া এলাকার কাছেই। ওই পাওয়ার প্রজেক্টে প্রায় ৪০ জন কর্মী কাজ করতেন। কিন্তু বিপর্যয়ের পর থেকে তাঁদের কারও
বাঁকুড়া
কবে কাটবে দুর্ভোগ? দুই দশক ধরে খানাখন্দে ভরা রাস্তা, ক্ষোভে জয়রামবাটীর মানুষ
বছরের পর বছর পেরিয়ে গেলেও রাস্তার হাল ফেরেনি। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরা রাস্তা—এভাবেই দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটী ও শিহর এলাকার বাসিন্দাদের। অভিযোগ, গত প্রায় ২০ বছর ধরে একাধিক গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ।স্থানীয়দের দাবি, জিভটা-বালা দ্বীপ রোডের প্রায় ৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। পাশাপাশি জিভটা প্
পশ্চিমবঙ্গ
ব্রিজ নেই, আমোদর নদ পারাপারে চরম দুর্ভোগ কোতুলপুরের পলাশবনের ১৬০০ আদিবাসীর
ব্রিজ নেই, নেই স্থায়ী সেতু কিংবা বাসের সাঁকো। ফলে বর্ষা এলেই আমোদর নদ পারাপার কার্যত বন্ধ হয়ে যায়। নদীর ওপারে থাকা নিজেদের চাষের জমিতে পৌঁছতে না পেরে চরম সমস্যায় পড়েন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লেগো অঞ্চলের পলাশবন গ্রামের আদিবাসী বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশবন গ্রামে প্রায় ১০-১২টি পাড়া রয়েছে। দুটি বুথ মিলিয়ে এলাকায় প্রায় ১৬০০ জন আদিবাসী মানুষের বসবাস। তাঁদের অধিকাংশই কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আমোদর নদীর উপর কোনও ছোট সেতু বা স্থায়
বাঁকুড়া
প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, স্কুলের গেটের বাইরে গোবর-ডিমে হেনস্থার অভিযোগ বাঁকুড়ায়
স্কুলের মিড ডে মিলের টাকা তছরুপ এবং স্কুল উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার বাঁকি সেন্দড়া হাইস্কুল। অভিযোগের জেরে স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁর মাথায় গোবর মাখিয়ে এবং ডিম ছুড়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের টাকা এবং স্কুল উন্নয়ন তহবিলের অর্থ নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ বেশ কিছুদিন
বাঁকুড়া
বিষ্ণুপুরের ডিহরে ইতিহাসের সাক্ষী: ষাঁড়েশ্বর-শৈলেশ্বরের প্রাচীন শিবমন্দির!
বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ডিহর গ্রামে দ্বারকেশ্বর নদীর তীরে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে প্রাচীন দুই শিবমন্দির—ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই ঐতিহাসিক মন্দির দু’টি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI)-এর তত্ত্বাবধানে রয়েছে।ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে, চতুর্দশ শতাব্দীতে বিষ্ণুপুরের ৩৭তম মল্লরাজ পৃথ্বীমল্লের আমলে এই মন্দিরগুলি নির্মিত হয়। বিষ্ণুপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই দুই মন্দির আজও এলাকার মানুষের ধর্মীয় আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়
বাঁকুড়া
কোতুলপুরে ‘হর ঘর তিরঙ্গা’ পদযাত্রা, জাতীয় পতাকা হাতে পথে কয়েকশো গ্রামবাসী
৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধের আবহে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা এলাকায় আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রা। জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় সামিল হন কয়েকশো গ্রামবাসী।চাঁদনি ঘাট থেকে শুরু হয়ে পদযাত্রা পৌঁছয় কোতুলপুর নেতাজি মোড়ে। হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেন সাধারণ মানুষ। দেশাত্মবোধক সংগীত ও স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। স্বাধীনতা দিবসের আগে এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।আ
ক্ষুদিরামের স্মৃতিধন্য ছেঁদাপাথর: জঙ্গলমহলের বুকে আজও অমলিন বিপ্লবের ইতিহাস!
বাঁকুড়ার জঙ্গলমহলের ছেঁদাপাথর—নিঃশব্দ জঙ্গলে ঘেরা এই স্থান আজও বহন করে চলেছে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। বিপ্লবী ক্ষুদিরাম বসুসহ তৎকালীন একাধিক বিপ্লবীর কর্মকাণ্ডের স্মৃতি জড়িয়ে রয়েছে এই এলাকার সঙ্গে।১৯০৮ সালের ১১ আগস্ট মাত্র ১৮ বছর ৮ মাস ৮ দিন বয়সে ফাঁসির মঞ্চে শহিদ হন ক্ষুদিরাম বসু। ৩ ডিসেম্বর ১৮৮৯ সালে জন্ম নেওয়া এই তরুণ বিপ্লবী অল্প বয়সেই ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন। পরবর্তীতে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন।ইতিহ
২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি!
আসন্ন জনগণনা (আদমশুমারি)-তে কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোডের দাবিতে দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটি। বুধবার, ৬ আগস্ট এই স্মারকলিপি পেশ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো এবং চন্দ্র প্রকাশ চৌধুরী।স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কুড়মি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। কুড়মালি ভাষা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্
বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানা, ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগে ৭৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য!
রাজ্যে নতুন সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ডানকুনি ও লাক্স কোজির প্রকল্পের পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও শিল্প সংস্থার প্রতিনিধিরা। শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই
পশ্চিমবঙ্গ
বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা!
পশ্চিমবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। ঝাড়খণ্ডের উপর অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগের মূল কেন্দ্র হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া