অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাঁকুড়া

বাঁকুড়ার জঙ্গলে মিলল বিরল ‘রাবণ তাল’, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি! পশ্চিম মেদিনীপুর

বাঁকুড়ার জঙ্গলে মিলল বিরল ‘রাবণ তাল’, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও BSI-এর যৌথ গবেষণায় বড় সাফল্য, পশ্চিমবঙ্গে প্রথম নথিভুক্ত ‘রাবণ তাল’!পূর্ব ভারতের উদ্ভিদবৈচিত্র্য গবেষণায় এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা। বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর এলাকার শুষ্ক পর্ণমোচী অরণ্যে সন্ধান মিলেছে বিরল প্রজাতির শাখাবিশিষ্ট তালগাছ Hyphaene dichotoma-র, যা স্থানীয়ভাবে ‘রাবণ তাল’ নামে পরিচিত। একাধিক শাখায় বিভক্ত কাণ্ডের কারণেই এই নামের প্রচলন বলে মনে করছেন গবেষকরা। এ

ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য,চিকিৎসায় গাফিলতির অভিযোগ,তদন্তের দাবি ! ঝাড়গ্রাম

ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য,চিকিৎসায় গাফিলতির অভিযোগ,তদন্তের দাবি !

জঙ্গলমহলের জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের অকাল মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। তাঁর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সরব হয়েছে পরিবার, ঝুমুর শিল্পী মহল এবং কুড়মি সমাজের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নার্সিংহোমের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে

হুল দিবসে মুকুটমণিপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সিধু-কানুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনজাতি উন্নয়নে বার্তা! বাঁকুড়া

হুল দিবসে মুকুটমণিপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সিধু-কানুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনজাতি উন্নয়নে বার্তা!

হুল দিবস উপলক্ষে মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রধান অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বাঁকুড়া জেলা সফর। অনুষ্ঠানে তিনি সাঁওতাল বিদ্রোহের বীর শহিদ সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ, ভৈরব, ফুলো, ঝানো এবং বীরসা মুন্ডা-র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে জনজাতি সম্প্রদায়ের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন জনজাতি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধ

মুকুটমণিপুরে সিধো-কানহোর মূর্তি, হুল দিবসে উন্মোচন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! বাঁকুড়া

মুকুটমণিপুরে সিধো-কানহোর মূর্তি, হুল দিবসে উন্মোচন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু!

বাঁকুড়ার অন্যতম পর্যটনকেন্দ্র মুকুটমণিপুরে নতুন পরিচয় পেতে চলেছে একটি গুরুত্বপূর্ণ স্থান। আগে যেখানে বিশ্ব বাংলা গ্লোব ও হরিণের ভাস্কর্য ছিল, সেখানে এবার স্থাপন করা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধো-কানহোর মূর্তি। আগামী ৩০ জুন হুল দিবস উপলক্ষে এই মূর্তির আবরণ উন্মোচন করতে পারেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বাঁকুড়া সফরে যাচ্ছেন শুভেন্দু। হুল দিবসের সরকারি অনুষ্ঠান এ বছর মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত হতে চলেছ

জঙ্গলমহলে বড় বার্তা, লালবাজারে আত্মসমর্পণ প্রাক্তন মাওবাদী সদস্যের! পশ্চিম মেদিনীপুর

জঙ্গলমহলে বড় বার্তা, লালবাজারে আত্মসমর্পণ প্রাক্তন মাওবাদী সদস্যের!

দীর্ঘদিনের মাওবাদী জীবন ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার পথ বেছে নিলেন প্রাক্তন মহিলা মাওবাদী সদস্য পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতার লালবাজারে নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামের বাসিন্দা পুষ্পা ২০০১ সালে সাংস্কৃতিক শাখার সদস্য হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও! পশ্চিমবঙ্গ

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ

মৌমাছি নেই, মাঠে ফলন শূন্য! বিষ্ণুপুরে ভেঙে পড়ছে কুমড়ো চাষ, আমদানির পথে নির্ভরতা! বাঁকুড়া

মৌমাছি নেই, মাঠে ফলন শূন্য! বিষ্ণুপুরে ভেঙে পড়ছে কুমড়ো চাষ, আমদানির পথে নির্ভরতা!

পরাগায়ন না হলে নিষেক হয় না, ফলে জন্মায় না ফল বা বীজ—ব্যর্থ হয় গোটা ফসল। এই স্বাভাবিক প্রাকৃতিক চক্রের কেন্দ্রেই রয়েছে মৌমাছি। ফুল থেকে ফুলে উড়ে গিয়ে তারা পরাগ বহন করে, যার মাধ্যমে সম্ভব হয় ফলন। কিন্তু সেই মৌমাছির সংখ্যাই এখন ভয়াবহভাবে কমে যাচ্ছে।এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিষ্ণুপুরের পিয়ারডোবা এলাকায় কুমড়ো চাষে। একসময় এখানকার কুমড়ো দূরদূরান্তে রপ্তানি হত। এখন পরিস্থিতি উল্টো—মহারাষ্ট্র থেকে কুমড়ো আমদানি করতে হচ্ছে স্থানীয় বাজারে।স্থানীয় রাজপুরের চাষীদের অভিযোগ, অতিরিক্ত কী

গরমের দাপট কমবে, তবে আসছে কালবৈশাখীর দাপট—ঝড়-বৃষ্টিতে সতর্ক দক্ষিণবঙ্গ! পশ্চিমবঙ্গ

গরমের দাপট কমবে, তবে আসছে কালবৈশাখীর দাপট—ঝড়-বৃষ্টিতে সতর্ক দক্ষিণবঙ্গ!

গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির ইঙ্গিত মিললেও, সেই স্বস্তির সঙ্গেই আসছে ঝড়-বৃষ্টির সতর্কতা। সপ্তাহের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে একাধিক জেলায় পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিল

ভোটের দায়িত্বেই মৃত্যু? বাঁকুড়ায় গরমে অসুস্থ হয়ে বিএলও-র মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য! বাঁকুড়া

ভোটের দায়িত্বেই মৃত্যু? বাঁকুড়ায় গরমে অসুস্থ হয়ে বিএলও-র মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য!

প্রবল গরমের মধ্যে ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে এক বিএলও-র মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ায়। পরিবারের দাবি, নির্বাচনের দিন লাগাতার কাজ, তীব্র রোদ এবং পর্যাপ্ত পানীয় জলের অভাবেই অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী, যার জেরেই শেষমেশ মৃত্যু হয়।মৃতার নাম শম্পা লাই পরামানিক। তিনি বাঁকুড়ার মৌলাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং আইসিডিএস কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে অভিযোগ, ভোটের দিন সারাদিন ব

প্রতিবন্ধী ভোটারকে সহায়তায় মানবিক মুখ, বাঁকুড়া জেলার সলতোড়ার ভোটকেন্দ্রে নিরাপত্তা কর্মীদের উদ্যোগ! বাঁকুড়া

প্রতিবন্ধী ভোটারকে সহায়তায় মানবিক মুখ, বাঁকুড়া জেলার সলতোড়ার ভোটকেন্দ্রে নিরাপত্তা কর্মীদের উদ্যোগ!

২৩ এপ্রিল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সলতোড়া বিধানসভা কেন্দ্রের একটি ভোটকেন্দ্রে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সামনে আসে। ভোটাধিকার প্রয়োগ করতে আসা এক প্রতিবন্ধী ভোটারকে নিরাপত্তা কর্মীরা সহায়তা করেন, যাতে তিনি নির্বিঘ্নে নিজের ভোট দিতে পারেন।গণতন্ত্রের উৎসবে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ যে কতটা গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

বাঁকুড়ার তালডাংরায় ভোটের সকালে নজিরবিহীন সৌজন্য! বিজেপি প্রার্থীর প্রণাম তৃণমূল প্রার্থীকে ঘিরে চর্চা! বাঁকুড়া

বাঁকুড়ার তালডাংরায় ভোটের সকালে নজিরবিহীন সৌজন্য! বিজেপি প্রার্থীর প্রণাম তৃণমূল প্রার্থীকে ঘিরে চর্চা!

২৩ এপ্রিল, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ চোখে পড়ার মতো। সেই উত্তেজনার মাঝেই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি—যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে সামনে এল সৌজন্যের রাজনীতি।তালডাংরার তালদা বুথে দেখা যায়, বিজেপি প্রার্থী Souvik Patra পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Falguni Singh-কে। বয়সে ছোট হওয়ায় প্রতিপক্ষ প্রার্থীর প্রতি এই সম্মান প্রদর্শন ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।যেখানে সাধার

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে! পশ্চিমবঙ্গ

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে!

বৈশাখ পড়তেই যেমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, ঠিক তেমনই হু-হু করে বেড়েছে গরমের দাপট। ভ্যাপসা ও প্যাচপ্যাচে গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে এই অস্বস্তির মাঝেই মিলেছে বড় স্বস্তির খবর।বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে এই সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির

চৈত্র শেষে বিষ্ণুপুরে ডিহরে গাজনের উন্মাদনা, ষাঁড়েশ্বর মন্দির-শৈলেশ্বর মন্দিরে উপচে পড়া ভিড়! বাঁকুড়া

চৈত্র শেষে বিষ্ণুপুরে ডিহরে গাজনের উন্মাদনা, ষাঁড়েশ্বর মন্দির-শৈলেশ্বর মন্দিরে উপচে পড়া ভিড়!

চৈত্রের শেষ প্রহরে গাজনের আবহে মেতে উঠেছে বিষ্ণুপুর থানার ডিহর। সুপ্রাচীন ষাঁড়েশ্বর মন্দির ও শৈলেশ্বর মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে সকাল থেকেই। শিবভক্তদের ঢল, ঢাকের বাদ্যি আর গাজনের আচার-অনুষ্ঠানে উৎসবের রং এখন স্পষ্ট ডিহর জুড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বারকেশ্বর নদের তীরঘেঁষা এই দুই প্রাচীন মন্দিরে প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে গাজন উৎসবের ঐতিহ্য বহন করে আসছে। বাংলা বছরের শেষ কয়েকটি দিনে আশপাশের জনতা, মল্লগ্রাম, মণিপুর, বসন্তপুর, লয়ার, বিদ্যাসাগর

মঞ্চে বক্তৃতা শেষ হতেই দর্শকাসন থেকে দুই তরুণীকে ডাকলেন যোগী, নন্দকুমারের সভায় নজিরবিহীন মুহূর্ত! পূর্ব মেদিনীপুর

মঞ্চে বক্তৃতা শেষ হতেই দর্শকাসন থেকে দুই তরুণীকে ডাকলেন যোগী, নন্দকুমারের সভায় নজিরবিহীন মুহূর্ত!

বক্তৃতা প্রায় শেষের মুখে, আর ঠিক সেই সময়েই সভামঞ্চে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল নন্দকুমার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী Yogi Adityanath হঠাৎই দর্শকাসনের ভিড়ের মধ্য থেকে দুই তরুণীকে মঞ্চে ডেকে নেন, যা ঘিরে সভাস্থলে তৈরি হয় নতুন উন্মাদনা। ১২ এপ্রিল, রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জায়গায় নির্বাচনী প্রচারে ছিলেন যোগী আদিত্যনাথ। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দুটি সভা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য—একটি নন্দকুমারের খঞ্চিতে এবং অন্যটি কাঁথিতে। বাঁকুড়ার সভা সেরে হেলিকপ্টারে করে ১১৬ নম্ব

বাঁকুড়ার স্কুলডাঙায় সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক শেষে হামলার অভিযোগ, গুরুতর জখম শিক্ষক নেতা অরিন্দম মণ্ডল! বাঁকুড়া

বাঁকুড়ার স্কুলডাঙায় সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক শেষে হামলার অভিযোগ, গুরুতর জখম শিক্ষক নেতা অরিন্দম মণ্ডল!

বাঁকুড়ার পরিচিত শিক্ষক মুখ অরিন্দম মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী, প্রতিবাদী ও স্পষ্টভাষী শিক্ষক হিসেবে পরিচিত, শুক্রবার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১০ এপ্রিল বাঁকুড়া শহরের স্কুলডাঙা এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক শেষে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ, এবিটিএ-র হলঘরে সংগঠনের বৈঠক শেষ করে বেরোনোর পর মঞ্চের নেতা ভাস্কর ঘোষ-সহ কয়েকজন স্কুলডাঙা মাজারের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রায় ৪০ জন দুষ্কৃতী লাঠি ও হকি স্টিক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়! পশ্চিম মেদিনীপুর

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়!

ঝড়-বৃষ্টির জেরে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ব

বিধানসভা ভোটের আগে বাঁকুড়ায় কড়া নিরাপত্তা, রুট মার্চে নামল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ! বাঁকুড়া

বিধানসভা ভোটের আগে বাঁকুড়ায় কড়া নিরাপত্তা, রুট মার্চে নামল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ!

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী (CAPF) ও রাজ্য পুলিশ যৌথভাবে বিভিন্ন এলাকায় আস্থা অর্জনকারী রুট মার্চ শুরু করেছে।জেলার নির্বাচন আধিকারিক (DEO) এবং পুলিশ সুপার (SP)-এর উপস্থিতিতে এই রুট মার্চ পরিচালিত হচ্ছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে জোরদার টহলদারি চালানো হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামতও নেওয়া হচ্ছে।প্রশাসনের পক্ষ

ভোটের দিন ঘোষণা হতেই বাঁকুড়ায় বিজেপির অন্দরে বিক্ষোভ! দুই বিধায়ককে প্রার্থী না করার দাবিতে পথে কর্মীরা বাঁকুড়া

ভোটের দিন ঘোষণা হতেই বাঁকুড়ায় বিজেপির অন্দরে বিক্ষোভ! দুই বিধায়ককে প্রার্থী না করার দাবিতে পথে কর্মীরা

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রকাশ্যে এল বিজেপির অন্দরের অসন্তোষ। যে বাঁকুড়া জেলায় গত বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল বিজেপি, সেই জেলাতেই এবার দলীয় কর্মীদের বিক্ষোভ ঘিরে অস্বস্তিতে পদ্মশিবির। প্রার্থী তালিকা এখনও প্রকাশ না হলেও, দুই বর্তমান বিধায়ককে ফের প্রার্থী না করার দাবিতে রাস্তায় নেমেছেন কর্মীদের একাংশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া ও ছাতনা বিধানসভা এলাকায়। এই দুই কেন্দ্র থেকেই গত বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পেয়েছিল। কিন্তু সম্প্রতি ল

ধর্মঘটের জেরে স্কুল বন্ধ, ক্লাসরুমে ঢুকে শিক্ষকের উপর চড়াও পঞ্চায়েত প্রধান—বাঁকুড়ায় চাঞ্চল্য! বাঁকুড়া

ধর্মঘটের জেরে স্কুল বন্ধ, ক্লাসরুমে ঢুকে শিক্ষকের উপর চড়াও পঞ্চায়েত প্রধান—বাঁকুড়ায় চাঞ্চল্য!

শিক্ষকদের ধর্মঘটে সামিল হওয়ার কারণে আগের দিন স্কুল বন্ধ ছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই শনিবার বাঁকুড়ায় চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল। ধর্মঘটের দিনে কেন স্কুল বন্ধ ছিল—এই প্রশ্ন তুলে সরাসরি স্কুলে গিয়ে ক্লাসরুমে ঢুকে শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।ঘটনাটি ঘটেছে চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়-এ, যা বড়জোড়া ব্লক-এর অন্তর্গত। শনিবারের এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে শিক্ষক মহলেও তীব্র প্রতিক

শহর থেকে জেলা—LPG সংকটে নাজেহাল মানুষ, বুকিং বন্ধ বহু জায়গায়; কালোবাজারির অভিযোগে তৎপর প্রশাসন! পশ্চিমবঙ্গ

শহর থেকে জেলা—LPG সংকটে নাজেহাল মানুষ, বুকিং বন্ধ বহু জায়গায়; কালোবাজারির অভিযোগে তৎপর প্রশাসন!

জেলা হোক বা শহর—প্রায় সর্বত্রই LPG গ্যাসের তীব্র সংকটে নাজেহাল সাধারণ মানুষ। বহু জায়গায় অনলাইনে গ্যাস বুকিং কার্যত বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ গ্রাহকদের। শুধু তাই নয়, গ্যাস অফিসে সরাসরি গিয়ে সমস্যার কথা জানালেও মিলছে না কোনও স্পষ্ট সমাধান। ফলে সকাল থেকেই বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, উদ্বিগ্ন গ্রাহকদের ভিড়। এই পরিস্থিতির মাঝেই আরও এক গুরুতর অভিযোগ সামনে এসেছে—বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে কালোবাজারি করার চেষ্টা। প্রশাসনের দাবি, গ্যাসের ঘাটতিকে কেন্দ্র