বিধানসভা-নির্বাচন ২০২৬
বিধানসভা-নির্বাচন ২০২৬
বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় !
সদ্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। বীরভূম থেকে বিজেপির হয়ে লড়বেন দেবতনু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যয় কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” নিজস্ব সংবাদদাতা : শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যয় গেলেন বীরভূমের খয়রাশোলে, তারকা প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে জনসভা করতে। সেখান থেকেই তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন এই কেন্দ্রে সদ্য মনোনয়ন বাতিল হওয়া বিজেপি প্রার্থী, আইপিএস দেবাশিস ধরকে। তাঁর কটাক্ষ, ”পাপ বাপকেও ছাড়ে না।” তিনি নিজেও প্রার্থী এবারের লোকসভা ভোটে। ডায়মন্ড হারবারের মতো হাইভোল্টেজ কেন্দ্রে এখনও সেভাবে প
খড়্গপুরে,পার্টি অফিস দখল ঘিরে শুরু হয় গন্ডগোল !
ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের জাপেটাপুর এলাকায়।শুক্রবার ২৬শে এপ্রিল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খড়গপুর পুরসভার ৩২নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুকেশ হুমনে। শুক্রবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়্গপুর শহরের ঝাপেটাপুরে ছিল বিজেপির বিজয় সংকল্প সভা। সেই সভাতেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী।তারপর শুভেন্দুর সভামঞ্চে থেকে ই অগ্নিমিত্রা পালের হাত থেকে তুলে নেন ৩২নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কা
দেশ
আবার অশান্ত মণিপুর, জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন CRPF দুই জওয়ান !
ভোটপর্ব মিটতেই আবার অশান্ত হয়ে উঠল মণিপুর......... নিজস্ব সংবাদদাতা : আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে । সেনা ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি করে দুষ্কৃতীরা। জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন সিআরপিএফের দুই জওয়ান। গুরুতর জখম আরও দুই জওয়ান। নতুন করে অশান্তি শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষ্ণুপুরে নতুন করে শুরু হয়েছে
বিধানসভা-নির্বাচন ২০২৬
ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার সেই আবেদন যথাক্রমে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট!
দেশের ১০০ শতাংশ বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মেলানোর দাবির বিরোধিতা আগেই করেছিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটপর্বের মাঝেই সমস্ত ভোটের বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার সেই আবেদন যথাক্রমে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ-সহ বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের (ক্রস-ভেরিফিকেশন) দাবিতে ওই আর্জির শুনানির পরে শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।
পশ্চিমবঙ্গ
ফের রাজনৈতিক সৌজন্য বোধের পাঠ দিতে দেখা গেল তৃণমূলের স্টার প্রার্থী দেবকে !
বাংলার মাঠে-ঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা যাচ্ছে স্টার প্রার্থী দেবকে। ঘাটালে ব্লকবাস্টার প্রচারের সাথে সাথে বালুরঘাট, রায়গঞ্জ, হাওড়াতে প্রচার করতে দেখা গিয়েছে । এসবের ফাঁকেই বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের কাছে হাজির হয়ে ফের রাজনৈতিক সৌজন্যবোধের পাঠ দিতে দেখা গেল তৃণমূলের স্টার প্রার্থীকে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে ‘গদ্দার’ বলে আক্রমণ করেন ভোটপ্রচারের ময়দানে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “এই মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু তখন তো
লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে!
আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আজ ১২ রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের ৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।আজ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি, অসমের পাঁচটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের তিনটি, কর্ণাটকের ১৪টি, কেরলের ২০টি, মধ্যপ্রদেশের ছ'টি, মহারাষ্ট্রের আটটি, মণিপুরের একটি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরায় একটি, উত্তরপ্রদেশে আটটি ও জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ চলছে। সাত সকালে বেঙ্গালুরুর ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ইনফোসিসের সহপ্রত
পশ্চিমবঙ্গ
লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি!
এদিন বিকেলে মহারাষ্ট্রের ইয়াবৎমল এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই বক্তৃতা রাখতে রাখতে আচমকা সংজ্ঞা হারান কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা তাঁর সুশ্রুষার ব্যবস্থা করেন। কিছুক্ষণের বিরতির পর অবশ্য আবার মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎ এভাবে সংজ্ঞা হারাতে দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে সেই সভা শেষের পর নীতিন গড়করি নিজেই জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।এদিকে নীতিন গডকরির
পূর্ব মেদিনীপুরের তমলুকের জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি!
এদিন তমলুকেও জনসভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভায় নন্দীগ্রামের স্মৃতিচারণা করেন মমতা ব্যানার্জি। তীব্র কটাক্ষ করেন অভিজিৎ গাঙ্গুলিকে। নন্দীগ্রাম প্রসঙ্গে নাম না করে বাবা–ছেলে অর্থাৎ শিশির–শুভেন্দুকে নিশানা করেন মমতা ব্যানার্জি। তীব্র গরমে সাত দফায় ভোট করানোর জন্য কমিশনকে দুষে মমতার প্রশ্ন, ‘মেদিনীপুরের রোদে একবার দাঁড়িয়ে দেখুন।’ সবশেষে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করেন ।নাম না করে ‘গদ্দা
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!
আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দ্বিতীয় দফা ভোট রাজ্যে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার প্রচারে উপস্থিত হয়েছেন তিনি।নিয়োগ বাতিলের রায় প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন,টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি আইনটা একটু-আধটু জানি। আমি নিজেও একজন আইনজীবী। প্রশাসনের আধিকারিকরাও সুপ্রিম কোর্টে গিয়েছে, ছাত্রছাত্রীরাও গিয়েছে। তিনি আরও বলেন, "আমি বলেছি, কাজ করতে গিয়ে যদ
প্রচারে গিয়ে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ!
রাজনীতির দুনিয়ায় চূড়ান্ত অপমানের মুখে পড়তে হল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। প্রচারে বেরিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তাঁকে বলতে শোনা গেল, “আগেও তোমাকে আসতে বারণ করেছিলাম। গ্রামের দিকের প্রচারে তুমি প্লিজ এসো না। গ্রামের মহিলারা ভীষণ রিঅ্যাক্ট করছেন।” এর পর তারকা বিধায়ক গাড়ি থেকে নেমে যান। বৃহস্পতিবার কোন্নগরের নবগ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি। হুডখোলা গাড়িতে তাঁর পাশে ছিলেন উত্তরপাড়ার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। হঠাৎই তা
দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে রেগে গেলেন দিলীপ ঘোষ!
দলের ঝান্ডা রাস্তায় পড়ে থাকতে দেখে রেগে গেলেন দিলীপ ঘোষ। বুধবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শাঁখারিপুকুর এলাকায় প্রাত:ভ্রমণে যান। সেখানেই দেখা যায় বিজেপির বেশ কয়েকটি পতাকা মাটিতে পড়ে আছে। দেখামাত্র দিলীপ ঘোষ ও অন্যান্য কর্মীরা সেগুলি কুড়িয়ে নেন।তিনি বলেন, "আমাদের কর্মসূচি থাকলে কর্মীরা পতাকা লাগায়। আজ এসে দেখি সেগুলো ডান্ডা ভেঙে পথের ধারে ফেলে দেওয়া হয়েছে। ড্রেনের ধার থেকে পাওয়া গেছে পতাকাগুলি। তৃণমূলের রাজনীতি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এভাবে বিজেপিকে আটকানো
পশ্চিম মেদিনীপুর
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বিজেপি প্রার্থী হিরণ মাঠে নেমে ধান কাটলেন!
লোকসভা নির্বাচন যত সময় এগিয়ে আসছে, শাসক দল থেকে বিরোধীরা প্রচারে ভিন্ন কায়দায় মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছে দলের প্রার্থীরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে হিরন চট্টোপাধ্যায় জনসংযোগে বেরিয়েছিল ঝেঁতলা, ইন্দ্র বাজার কাওয়াগেড়্যা। তারই মধ্যে ভোট প্রচারে বেরিয়ে ১৪নম্বর অঞ্চল রন্ধাতে ধান জমির মাঠে নেমে ধান কাটলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি মাঠে নেমে কথা বললেন এলাকার চাষীদের সাথে। এলাকার মানুষদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্
কালিম্পং
২ দিন পরে ভোট!নেই কোনও ব্যানার, ফেস্টুন বা ফ্ল্যাগ,চুপচাপ কালিম্পং!
লোকসভা ইলেকশন ২০২৪ দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই শহরে লক্ষাধিক ভোটার। কিন্তু ভোট নিয়ে নেই কোনো উত্তেজনা। এমনকী, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোটারের কাছে করজোড়ে ভোট প্রার্থনাও নেই।এমনিতেই কালিম্পংয়ে বাম কিংবা কংগ্রেসের তেমন অস্তিত্ব নেই। আছে কেবল তৃণমূল সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিজেপি ও তাঁর সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ। নির্বাচন ঘোষণার পরে বিজেপি এখনও পর্যন্ত একটি কর্মিসভা করেছে। আলাদা করে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফও কর্মিসভা করেছে।
বিধানসভা-নির্বাচন ২০২৬
কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকরা ভোটের ডিউটি করতে কি রাজি হবেন?
কমিশন সূত্রের খবর, স্কুলের যে সব শিক্ষক শিক্ষিকা, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মচারী চাকরিহারা হয়েছেন তাঁদের অনেকেই ভোটকর্মী হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন।কয়েক দিন বাদেই দ্বিতীয় দফার ভোট থাকায় এই মুহূর্তে তাঁদের ভোটের ডিউটি থেকে বাদ দিতে গেলে সমস্যা হতে পারে। তাছাড়া, কোর্ট তাঁদের চাকরি বাতিল করলেও সরকারি ভাবে কমিশনকে কিছু জানানো হয়নি। এ অবস্থায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভোটের ডিউটি দেওয়া নিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়েছে কমিশন।কমিশনের কর্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, কলকাতা হাইকোর্
দেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য নিয়ে চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে!
ভোট প্রচারে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মঙ্গলবার রাজস্থানে এক সভায় গিয়ে মোদী বলেন, আমি ৯০ সেকেন্ডের বক্তব্যের মাধ্যমে কিছু সত্যি কথা তুলে ধরেছিলাম। আমি বলেছিলাম, কংগ্রেস কীভাবে আপনার কাছ থেকে আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।উল্লেখ্য, কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে সম্পত্তি বন্টন করার কথা বলা হয়েছে, তার সমালোচনা করে দু’দিন আগে মোদী বলেছিলেন, কংগ্রেস সাধারণ মানুষের সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাদের প্রিয় লোকজনের মধ্যে বিলিয়ে দিতে চাইছে
বালুরঘাটের সভামঞ্চ থেকে অভিনেতা-প্রার্থী দেব বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন!
মঙ্গলবার বালুরঘাটের সভামঞ্চ থেকে অভিনেতা-প্রার্থী দেব বিপ্লবের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন। তিনি বললেন, বিজেপিতে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম সুকান্তদা। তিনি খুব ভালো মানুষ। এই মঞ্চ থেকেই আমি তাঁকে শুভেচ্ছা জানাই। মানুষ যাঁকে ভালোবাসবে, ভোটে হারা-জেতা রয়েছে। দেবের মুখে সুকান্তর এই প্রশংসার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন, এটা আমাদের কালচার। অপরপক্ষ যতই অভদ্রতা করুক তৃণমূলের এটি
পশ্চিম মেদিনীপুর
তৃনমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট নিয়ে ক্যাম্পেন তৃণমূলের !
এবার লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার ১৩ বছরের তৃনমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট প্রকাশ করা হল মঙ্গলবার। এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের গত ১৩ বছরে সাধারন মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে, সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিফলেট প্রকাশ করা হল। একই সাথে বিজেপি সাধারন মানুষের জন্য কি করেছে, তারও উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা
পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতৃত্ব কর্মী সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান!
লোকসভা নির্বাচনের পূর্বে দলের শক্তি বাড়াতে দল থেকে বহিষ্কৃত নেতৃত্ব ও কর্মীদের পুনরায় দলে ফেরালো তৃণমূল। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতৃত্ব কর্মী সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। মুলত গড়বেতা ২ নং ব্লকের শারবৎ ৮ নং অঞ্চলের সভাপতি, মাইনরিটি সেলের ব্লক সভাপতি মনিরুল খান, ST সেলের সভাপতি কিষান হেমব্রম, ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি চিন্ময় মাহাত সহ বেশকিছু বহিষ্কৃ
দেশ
অরুণাচল প্রদেশের আটটি বুথে পুনর্নির্বাচন, কেন হবে আবার ভোট?
অরুণাচলের মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কোয়ু সোমবার বলেন, ‘‘আগামী ২৪ এপ্রিল (বুধবার) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই বুথগুলিতে ফের ভোট হবে।’’ তিনি জানান, গত শুক্রবার ভোটগ্রহণপর্বে অনিয়ম, হিংসা এবং ভোটযন্ত্রে (ইভিএম) গোলযোগের কারণে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হল উত্তর-পূর্বাঞ্চলের আর এক রাজ্য অরুণাচল প্রদেশে আটটি বুথে। অন্যদিকে আবার রবিবার মণিপুরের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত শুক্রবার অরুণাচলে দু’ট
দেশ
বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল Google !
Google বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে সামিল। দেশজুড়ে শুরু গণতন্ত্রের উৎসব। দেশের ১৮ তম লোকসভা নির্বাচন শুরুর দিনে নতুন ডুডল প্রকাশ করল তারা। আঙুলে কালি দেওয়া ভোটের চিহ্নেই সেজে উঠল গুগল এর ডুডল। গুগল শব্দটির মধ্যেই আঙুলে কালি দিয়ে ভোটদানের চিহ্ন মিলিয়ে তৈরি করা হয়েছে এই ডুডল। প্রসঙ্গত, নির্বাচনের প্রথম দফায় আজ ভোট হচ্ছে দেশের ১০২টি কেন্দ্রে। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসন