অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিধানসভা-নির্বাচন ২০২৬

কাঁথির দলীয় প্রার্থীর প্রচারে মে মাসে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, আদিত্যনাথ ! বিধানসভা-নির্বাচন ২০২৬

কাঁথির দলীয় প্রার্থীর প্রচারে মে মাসে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, আদিত্যনাথ !

কাঁথি বরাবরই অধিকারী পরিবারের দাপটে। ২০০৯ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ রয়েছেন প্রবীণ শিশির অধিকারী।পরপর তিনবার তিনি তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক। কাঁথিতে ঘাস ফুল ফুটিয়ে রাখতে মরিয়া তৃণমূল। তাই উত্তমের সমর্থনে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ও প্রচারে আসার কথা। অন্যদিকে গেরুয়া শিবিরও পিছিয়ে নেই। কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারীর

সরকারি কাজে বাধা!মেদিনীপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে এফআইআর! পশ্চিম মেদিনীপুর

সরকারি কাজে বাধা!মেদিনীপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে এফআইআর!

ঘটনার সূত্রপাত বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে তুমুল অশান্তিতে জড়ায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী। অভিযোগ, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। সেই অভিযোগ তুলে কোতয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন খোদ অগ্নিমিত্রা। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে থানার সামনেই পথ অবরোধ করে রাস্তার উপর বসে পড়েন। কোতয়ালি থানার গেটে তালাও ঝুলিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় এবার বিজেপি প্রার্থী-সহ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফ

বিজেপি-তৃণমূলকে ভোট নয়, সেটাই উল্লেখ করে  বামেদের ইস্তেহার প্রকাশ ! কলকাতা

বিজেপি-তৃণমূলকে ভোট নয়, সেটাই উল্লেখ করে বামেদের ইস্তেহার প্রকাশ !

বামেদের দাবি, মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন ১২০ দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৫৫। ২০২৩ সালে তা হয়েছে ১১১...... কলকাতা, নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র প্রতিশ্রুতি দেওয়ার পর, কোন কোন ক্ষেত্রে তা পূরণ করতে পারেনি ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ এই নিয়ে রাজ্যের প্রথম দফা নির্বাচনের ২৪ ঘণ্টা আগে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামেরা। বামেদের ইস্তেহারে বলা হয়েছে, কীভাবে  কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি- প্রতি ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছি

সাত দফা ভোট-পর্বের ,প্রথম দফায় দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে ! বিধানসভা-নির্বাচন ২০২৬

সাত দফা ভোট-পর্বের ,প্রথম দফায় দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে !

শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ হবে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তীসগঢ়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। যদিও, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তাই আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বাকি ১৩টিতে ভোটগ্র

রাম নবমীর দিনে ঘাটালের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব! পশ্চিম মেদিনীপুর

রাম নবমীর দিনে ঘাটালের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব!

বুধবার সকালে ঘাটাল শহরে কুশপাতায় রাম মন্দিরে যান দেব। সেখানে গিয়ে জয় শ্রী রাম বলতে বলতে সোজা মন্দিরে ঢুকে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী দেব।সকাল এগারোটার চড়া রোদে রাম মন্দির থেকে শুরু হয় রামনবমীর মিছিল।তার কিছুক্ষণ আগেই পদ্ম প্রার্থী হিরণও পাঁশকুড়ার বাসস্ট্যান্ডের রামমবমী অনুষ্ঠান থেকেই বাইক শোভাযাত্রায় অংশ নেন। দেবও সেখানে গিয়ে প্রণাম করেন। শরবত খান।তারপর ফের জয় শ্রী রাম,জয় শ্রী রাম বলতে বলতে গাড়িতে উঠে যান। এ দিন এই প্রসঙ্গে হিরণ বলেন, “আজ সকালে দেখেছি তিলক ল

মোদির গ্যারান্টি'র বিরুদ্ধে দিদির শপথ ! পশ্চিমবঙ্গ

মোদির গ্যারান্টি'র বিরুদ্ধে দিদির শপথ !

বুধবার অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন।একই সঙ্গে বিজেপির উদ্দেশ্যে বলেন, ”ইস্তেহারে বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতি খুঁজে পাবেন। ইচ্ছাকৃত বঞ্চনা। এর সঙ্গে এমন একটা মনোভাব মানুষকে অসম্মান করা। খুঁজে পাবেন আবেদনে। মানুষের অন্ন বস্ত্র বাসস্থান ছিনিয়ে নিচ্ছে।” একই সঙ্গে এবারের ইস্তেহারকে তৃণমূলের তরফ থেকে বলা হয়, ”দিদির শপথ”! তৃণমূল ইস্তেহারে উল্লেখ, সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের আয় এবং ৪০০ টাকা নুন্যতম ম

‘ধর্ম যার যার, উৎসব সবার’, রামনবমীতে লকেটের মুখে মমতার কথা ! বিধানসভা-নির্বাচন ২০২৬

‘ধর্ম যার যার, উৎসব সবার’, রামনবমীতে লকেটের মুখে মমতার কথা !

চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে খ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে বুধবারের প্রচার আরম্ভ করেন রচনা। সেখান থেকে ১৯, ২০, ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। প্রবল গরমের মধ্যেই বিভিন্ন এলাকায় চলে তারকা রচনার প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, ‘‘সব মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিচ্ছি। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। প্রচণ্ড গরমের মধ্যেও যাঁরা আমাকে আশীর্বাদ করছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’’ এর পরেই রচনার প্রশ্ন, ‘‘রাম তো সকলের। র

ভোটের প্রচারে ‘ধর্মের পরম ধর্ম’ শেখালেন দেব ! পশ্চিম মেদিনীপুর

ভোটের প্রচারে ‘ধর্মের পরম ধর্ম’ শেখালেন দেব !

চব্বিশের লোকসভা ভোটের প্রচারের ময়দানে পদে পদে টলিউড সুপারস্টারের আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব”।সেই দেবই এবার পশ্চিম মেদিনীপুরের হরিরামপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মের পরম ধর্মের কথা শোনালেন। যে দেশে ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের আবেগকে ভোটে ব্যবহার করে কিছু রাজনৈতিক দল

অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি- রিপোর্ট তলব  কমিশনের ! পশ্চিমবঙ্গ

অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি- রিপোর্ট তলব কমিশনের !

সোমবার সাংবাদিক বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী জানিয়েছে, সোমবারের পুরো ঘটনার বিবরণ জানতে চাওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সোমবার ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। তার আগে রবিবারও অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি চলেছিল। সোমবার দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়েছিল হেলিকপ্টারটি। সেই সময় একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিন

মেদিনীপুর লোকসভা পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল-আসছেন অভিষেক ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর লোকসভা পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল-আসছেন অভিষেক !

মেদিনীপুর লোকসভা বিজেপির দখলে গিয়েছিল গতবার।‌ জিতেছিলেন দিলীপ ঘোষ। এ বার আসনটি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। শীঘ্রই খড়্গপুরে আসতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক সূত্রে খবর, সব ঠিক থাকলে ২২ এপ্রিল খড়্গপুরে ওই বৈঠক হতে পারে। অনুমান, খড়্গপুরের বৈঠকে নির্বাচনী কৌশল বাতলাবেন অভিষেক। মেদিনীপুর লোকসভার দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করতে পারেন তিনি। মেদিনীপুর লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে দিলীপ ঘোষ গতবার খড়্

বিজেপির সাংগঠনিক দায়িত্বে  দিব্যেন্দু অধিকারী -পরিবারতন্ত্র কটাক্ষ ! পশ্চিমবঙ্গ

বিজেপির সাংগঠনিক দায়িত্বে দিব্যেন্দু অধিকারী -পরিবারতন্ত্র কটাক্ষ !

দীর্ঘদিন তৃণমূলে নিষ্ক্রিয় থাকার পর কিছুদিন আগে যোগ দেন পদ্ম শিবিরে। আর তার কয়েকদিনের মাথায় বিজেপিতে দিব্যেন্দুর পদ প্রাপ্তি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। দাদা' আর 'ভাইয়ের' পর এ বার বিজেপির সাংগঠনিক দায়িত্বে তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল বৃহস্পতিবার লোকসভা ভোট পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠক ডেকেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক

লোকসভা ভোটে বিজেপি ‘গুরুভার’ দিয়েছে মিঠুন চক্রবর্তীকে! জলপাইগুড়ি

লোকসভা ভোটে বিজেপি ‘গুরুভার’ দিয়েছে মিঠুন চক্রবর্তীকে!

১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে তিনি তাঁর ভোটপ্রচার শুরু করলেন। প্রথমদিনই জলপাইগুড়িতে। এই কেন্দ্রের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রোড শো করলেন মিঠুন। প্রচার শেষে নাচতেও দেখা গেল ‘মিঠুনদা’কে। ভিড় থেকে কেউ কেউ বলে উঠলেন, সেই ভাইরাল গানের লাইন, ‘মিঠুনদা নাচুন না…।’জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রবিবার বিশাল রোড শো হয়। সেখানে মিঠুনকে দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়।  ‘গুরু, গুরু’ ধ্বনি জলপাইগুড়ির ময়নাগুড়ির পুরাতন বাজারে।

লোকসভা নির্বাচন চলাকালীন থাকবে এয়ার অ্যাম্বুলেন্স! দেশ

লোকসভা নির্বাচন চলাকালীন থাকবে এয়ার অ্যাম্বুলেন্স!

আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ–পর্ব। সেখানে গরম পড়েছে মারাত্মকভাবে। তাই যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। এই আশঙ্কা থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হচ্ছে। যার নোডাল অফিসার হিসেবে রাখা হয়েছে রাজ্য পুলিশের আইজি (অর্গানাইজেশন) হৃষিকেশ মিনাকে বলে সূত্রের খবর। তারপরই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। এই আবহে বাংলায় লোকসভা নির্বাচনে এবার এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস

পিংলায় দেবের সমর্থনে সভা মুখ্যমন্ত্রী মমতার! পশ্চিম মেদিনীপুর

পিংলায় দেবের সমর্থনে সভা মুখ্যমন্ত্রী মমতার!

তৃণমূল সূত্রের খবর, ২৬ এপ্রিল পিংলার মুন্ডমারি মাঠে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। পিংলা থেকে তিনি ওই দিনই ঝাড়গ্রাম লোকসভার অধীন গড়বেতাতেও সভা করবেন বলে জানা গিয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হতেই শুরু হয়েছে সভার প্রস্তুতি। গত ৪ এপ্রিল দেবকে পাশে নিয়ে ঘাটালে রোড শো করেন অভিষেক। পথসভাও হয়। দেবকে ৩ লক্ষাধিক ভোটে জেতানোর আহ্বান জানিয়ে গিয়েছেন তৃণমূলের সবর্ভারতীয় সম্পাদক। এরপরই দেবকে ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ ঘোষণা করে ঘাটাল শহরে বড় বড় হোর্ডিং টাঙিয়েছে তৃণমূল। এ বা

লোকসভা ভোটের আগে  তৃণমূলে যোগদান করলো নির্দল পঞ্চায়েত সদস্যরা! পশ্চিম মেদিনীপুর

লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করলো নির্দল পঞ্চায়েত সদস্যরা!

শনিবার দুপুর নাগাদ তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন খড়্গপুর ১ নম্বর ব্লকের হরিয়াতাড়া নির্দল পঞ্চায়েতের সদস্য অমিত নায়েক। এই দিন দুপুরে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় অমিত নায়কের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা সভাপতি সুজয় হাজরা মহাশয়। তুই হযরত দাবি এই অমিত নায়েক খড়্গপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্য বিজেপি সমর্থক হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে জয় লাভ করেছিল। কিন্তু জয়লাভ করার পরে এলাকার কোন উন্নয়নে কাজে সহযোগিতা পাচ্ছিলেন না তাই অমিত মনে

ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান ! বিধানসভা-নির্বাচন ২০২৬

ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান !

লোকসভা নির্বাচন, হাতে মাত্র আর দিন কয়েক। শেষ মুহূর্তের প্রচার করছে সমস্ত রাজনৈতিক দল। ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান। “তবি তো সবহি মোদী কো চুনতে হ্যায়” নামক গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং কেন সবাই প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নেন, তাই-ই তুলে ধরা হয়েছে। বিজেপির তরফে এই নতুন গানটি প্রকাশ করে বলা হয়েছে যে এই গান আসলে গোটা দেশের অনুভূতির প্রতিফলন। দেশের প্রতিটি কোণা থেকে, সমাজের বিভিন্ন স

বালুরঘাট, বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ? পশ্চিমবঙ্গ

বালুরঘাট, বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ?

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির টিকিটে লড়ছেন বালুরঘাট থেকে।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ, বহরমপুরের মতো বালুরঘাট জয়ের ক্ষেত্রেও যে কোনও রাজনৈতিক দলের কাছে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। পরিসংখ্যান বলছে গোটা রাজ্যে সংখ্যালঘু ভোটার প্রায় ২৭ শতাংশ। বালুরঘাট লোকসভা আসনে সংখ্যালঘু ভোটার ২৯ শতাংশ। যদিও এবার বালুরঘাটে তাঁর ভোট অনেক বাড়বে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা আসনের তিনটি বিধানসভা সংখ্যালঘু ভোট বেশি। কুমারগঞ্জ, হরিরামপুর

লকেটকে ‘পরামর্শ’- হুগলি জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ! পশ্চিমবঙ্গ

লকেটকে ‘পরামর্শ’- হুগলি জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড !

আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলিতে। তার আগে দলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিকে পেপটক দিয়ে গেলেন অভিষেক। মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল। বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অভিষেককে। জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এবার নাম না করে বার্তা তৃণমূলের

জুন-অগ্নি-বিপ্লব,এগিয়ে কে ?শেষ হাসি হাসবে কোন দল! পশ্চিমবঙ্গ

জুন-অগ্নি-বিপ্লব,এগিয়ে কে ?শেষ হাসি হাসবে কোন দল!

'লালদুর্গ' হিসেবেই পরিচিত ছিল মেদিনীপুর। সিপিআই-এর শক্তঘাঁটি ছিল এই এলাকা। তবে সাতের দশকের আগে এই কেন্দ্রের কংগ্রেসও রাজত্ব করেছে। ১৯৫২-র প্রথম নির্বাচনে গোটা দেশের মতোই এখানে জিতেছিল কংগ্রেস। ১৯৫৭-৬২, ১৯৬২-৬৭, ১৯৬৭-৬৯ কংগ্রেসেরই দখলে ছিল আসনটি। ১৯৭৭ সাল পর্যন্ত দখলে রেখেছিল কংগ্রেস। কিন্তু সে বছরের নির্বাচনে জনতা দল জয়লাভ করে। এর পর পালাবদল হয়ে এই কেন্দ্রে লালদুর্গ হয়ে ওঠে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সিপিআই-র দখলে ছিল। এই কেন্

বাংলায় আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ! পশ্চিমবঙ্গ

বাংলায় আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী !

আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে।লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে শুরু করে দিয়েছিল কমিশন। ভোটের জন্য বাংলায় আরও বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে, প্রথম দফার ভোটের আগেই এই ১০০ কোম্পানি বাহিনী বাংলায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। এই ১০০ কোম্পানি বাহিনীর মধ্য়ে রয়েছে ৫৫ কোম্পানি সিআরপিএফ ও ৪৫ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভোটের ডিউটিতে বাংলায় পাঠাচ্ছে কমিশন। ইতিমধ্য়েই এই সংক্রান্