অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিধানসভা-নির্বাচন ২০২৬

স্কুটি চালিয়ে ভোট দিতে এলেন অরিজিৎ সিংহ ! বিধানসভা-নির্বাচন ২০২৬

স্কুটি চালিয়ে ভোট দিতে এলেন অরিজিৎ সিংহ !

মঙ্গলবার তৃতীয় দফা লোকসভা নির্বাচনে স্কুটি চালিয়ে ভোট দিতে এলেন অরিজিৎ সিংহ। সঙ্গে ছিলেন স্ত্রী কোয়েল রায়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটার তিনি। কাজের সূত্রে বাইরে থাকলেও এখনও তিনি জিয়াগঞ্জের ভোটার। তাই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভিন্‌রাজ্য থেকে বাড়ি ফিরেছেন গায়ক অরিজিৎ সিংহ। মঙ্গলবার দুপুরে জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাসিন্দা অরিজিৎ স্কুটি চালিয়ে আসেন তাঁর ভোটকেন্দ্র প্রীতম সিং প্রাইমারি স্কুলে, ২৬ নম্বর বুথে। জানা যায় মঙ্গলবার ভোরেই বাড়ি ফিরেছেন ভারত খ্যাত গায়ক।

ঘাটাল মহকুমা প্রশাসনের SVEEP-P.G.E- প্রচেষ্টায় রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

ঘাটাল মহকুমা প্রশাসনের SVEEP-P.G.E- প্রচেষ্টায় রক্তদান শিবির!

শুধু মহকুমা প্রশাসনের করা কাজ নয়, সারা বছর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্টা থাকে পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা প্রশাসনের লোকজনরা। এক ফোঁটা রক্ত পেতে ছুটতে হচ্ছে রোগীর পরিবারকে এই ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে। আর এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে একটি ছোট্ট ক্ষুদ্র রক্তদান শিবিরের আয়োজন করা হল সোমবার পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা প্রশাসনের (SVEEP-P.G.E) পক্ষ থেকে। এই শিবিরে মোট ৫৮ জন রক্তদাতা রক্তদান করেন। নতুন ভোটার, বিএলও রা রক্তদান করেন। এ

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বর্ধমান-দুর্গাপুরের সমর্থন প্রচারে অমিত শাহ! বিধানসভা-নির্বাচন ২০২৬

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বর্ধমান-দুর্গাপুরের সমর্থন প্রচারে অমিত শাহ!

সোমবার এই প্রথম দিলীপের সমর্থনে প্রচারে এলেন অমিত শাহ ৷ রবিবার রাতে অন্ডালের বিশেষ বিমানে নামার পর দিলীপ ঘোষের হয়ে জনসভায় যোগ দিতে আসেন অমিত শাহ। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে রবিবার রাতে দক্ষিণবঙ্গের ছয়টি সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। গভীর রাত পর্যন্ত সেই বৈঠক চলার কারণে অমিত শাহের সোমবারের কার্যক্রমে সামান্য পরিবর্তন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সিটি সেন্টারের হোটেল থেকে সড়কপথে দুর্গাপুর স্টিল টাউনশিপ এর এএসপি স্টেডিয়ামে

মেদিনীপুর কলেজ মাঠ থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজ মাঠ থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া!

আজ সোমবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া মনোনয়ন জমা দিতে বের হলেন মেদিনীপুর কলেজ মাঠ থেকে। আগামী ২৫শে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব প্রায় শেষের দিকে। সোমবার মনোনয়নপত্র জমা দেবেন জুন মালিয়া। দলীয় প্রার্থী মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে একক উৎসাহ উদ্দীপনা নজরে আসে দলীয় সমর্থকদের। মেদিনীপুর কলেজ মাঠ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত টানা প্রায় দেড় ক

প্রদীপ পট্টনায়েক,বঙ্কিম মাইতি-সহ বেশ কয়েকজন রবিবার যোগদান করলেন তৃণমূলে! পশ্চিম মেদিনীপুর

প্রদীপ পট্টনায়েক,বঙ্কিম মাইতি-সহ বেশ কয়েকজন রবিবার যোগদান করলেন তৃণমূলে!

প্রদীপ পট্টনায়েক, বঙ্কিম মাইতির মতো বিজেপি নেতারা যোগ দিলেন তৃণমূলে। রবিবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।খড়গপুর বিধানসভা নির্বাচনে পাঁচ বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রদীপ। এছাড়াও অবিভক্ত মেদিনীপুর জেলায় BJP-র প্রতিষ্ঠার সময় থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত তিনি। একবার মেদিনীপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত

নারায়ণগড়ের  তুমুল ঝামেলা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে! পশ্চিম মেদিনীপুর

নারায়ণগড়ের তুমুল ঝামেলা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে!

শনিবার নারায়ণগড় বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত কুশবাসন অঞ্চলের বিভিন্ন গ্রাম এলাকায় প্রচার করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে পথে পাটনা মোড়ের কাছে তাঁর গাড়ি আটকায় পুলিশ। পুলিশ আটকাতেই বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তুমুল কথাকাটাকাটি শুরু হয়।পুলিশের বক্তব্য, কুশবাসনে প্রচারের অনুমতি বিজেপি প্রার্থীর ছিল। তবে পাটনা মোড়ে প্রচার করার অনুমতি ছিল না। তাই গাড়ি আটকানো হয়।এই নিয়ে তুমুল ঝামেলা শুরু হয় ।

শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব ভট্ট ও ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব ভট্ট ও ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়!

শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের বাম প্রার্থী বিপ্লব ভট্ট ও ঘাটালের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন দুই বাম প্রার্থীরা। মেদিনীপুরে বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। বাম- কংগ্রেসের যৌথ মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, সিপিআইয়ের জেলা সম্পাদক অশোক সেন, জেলা কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। জেলার দু’টি লোকসভা আসনে বামেদের তরফে বরাবর প্রার্থী দেয় সিপিআই। এ বারও তারা প্রার

শুক্রবার দুপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ঘাটালের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়  মনোনয়ন জমা! পশ্চিম মেদিনীপুর

শুক্রবার দুপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ঘাটালের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় মনোনয়ন জমা!

শুক্রবার দুপুরে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ঘাটালের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিলো।মিছিল চলাকালীন শুভেন্দু অধিকারীর বার্তা, ‘১৫ হাজার লোক হাঁটছে মিছিলে। ৪২ ডিগ্রি সেলসিয়াস, প্রবল দাবদাহ। মানুষ আছেন, মিছিলে গরিব মানুষই বেশি আছেন।তাঁরও দাবি, অগ্নিমিত্রা এবং হিরণ দু’জনই জিতবেন। গোটা বাংলা জুড়েই মোদী হাওয়া। মেদিনীপুরে তো ঘূর্ণিঝড়। এই মিছিল শুরু হয়েছিল অরবিন্দনগরের মাঠের সামনে থেকে। শেষ হয় কালেক

অল্পের জন্য রক্ষা পেলেন দেব,মাঝ আকাশে কপ্টার বিভ্রাট! বিধানসভা-নির্বাচন ২০২৬

অল্পের জন্য রক্ষা পেলেন দেব,মাঝ আকাশে কপ্টার বিভ্রাট!

এবারের ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ঘাটাল। দুইবারের সাংসদ দেবকে এবারও ঘাটাল থেকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। শুক্রবার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদহে প্রচারে গিয়েছিলেন দেব। একটি রোড শো-ও করেন তিনি। তারই মাঝে মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে কপ্টারটি ওড়ার পরই হঠাৎ ধোঁয়া বেরতে দেখা যায়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরই দ্রুত মালদহ এয়ারপোর্টে নামানো হয় হেলিকপ্টার। সেখান থেকেই গাড়িতে সড়কপথে করে রওনা হন দেবকে। জানা গিয়ে

কর্মী সমর্থকদেরকে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে এসেই  মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী! পশ্চিম মেদিনীপুর

কর্মী সমর্থকদেরকে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে এসেই মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী!

মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে কর্মী সমর্থকদেরকে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে এসেই মনোনয়ন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী । নীল সাদা বেলুনে পরিবৃত হয়ে মিছিল করলেন এবং তারপরে মনোনয়ন জমা দিলেন দীপক অধিকারী । মনোনয়ন জমা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হিরণ প্রসঙ্গে বলতে গিয়ে যেমন শুভেচ্ছা জানিয়েছেন হিরনকে, পাশাপাশি কটাক্ষও করেছেন হিরনকে । ও ভালো ছেলে ভোটে দাঁড়িয়েছে জিততে চাই ওকে শুভেচ্ছা রইল । পাশাপাশি কটাক্ষ করে বলেছেন , হি

মেদিনীপুর ডিএম অফিসে নমিনেশন ফাইলিং করতে এলেন "দেব"! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর ডিএম অফিসে নমিনেশন ফাইলিং করতে এলেন "দেব"!

প্রচন্ড গরম, তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। এমন পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে ঘাটাল ব্ল্যাড ব্যাংকে। তাই রক্তের চাহিদা বাড়তে পারে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর ওরফে দেব এর উদ্যোগে আজ দলপতিপুরের স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর পাঁচটা নেতার থেকে তিনি একদমই আলাদা। এর নজির এর আগেও বহুবার দিয়েছেন দেব। আর সেই একই পথে হেঁটে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার দিনে রক্তদান শিবিরে রক্ত দান করে আরেকটি নজির গড়লেন ঘাটা

চোখে জল কুণাল ঘোষের,আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন করবেন! পশ্চিমবঙ্গ

চোখে জল কুণাল ঘোষের,আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন করবেন!

পদ হারিয়েও কর্মীদের পাশে পেয়ে চোখে জল কুণাল ঘোষের । কুণাল ঘোষ পদ চায় না, পথে আছে। গোটা ঘটনার সূত্রপাত বুধবার, বাদ গিয়েছিল রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে। বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ। তাতেই যেন তৃণমূল নেতা কুণাল ঘোষের মনে বিষাদের মেঘ। কলকাতার রাজপথে দলের কর্মী, অনুগামীদের পাশে পেয়ে চোখে এল জল। খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়লেন। বললেন, কুণাল ঘোষের কোনওদিন পদ লাগেনি। পদ নয় পথে আছি। তৃণমূলের কর্মী ছিলাম, থাকব। আজ না হয় কাল মমতাদি-অভিষেক বুঝবেন, অনুধাবন কর

কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান  ব্রিজভূষণে  আপত্তি,পরিবারে নয়!এবার বিজেপি প্রার্থী করছে  ছেলেকে ! বিধানসভা-নির্বাচন ২০২৬

কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণে আপত্তি,পরিবারে নয়!এবার বিজেপি প্রার্থী করছে ছেলেকে !

ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে মামলা চলছে। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে টিকিট দিচ্ছে না বিজেপি। কিন্তু তা বলে দলের এ হেন দাপুটে নেতাকে ফেলে দিতে পারেনা। তাই তাঁর পরিবারেই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। সূত্রের দাবি, ব্রিজভূষণ উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিজভূষণকে প্রার্থী করার ম

জুনকে হারাতে  নতুন অস্ত্র অগ্নিমিত্রার ‘এক ফোনে দিদিভাই ’! বিধানসভা-নির্বাচন ২০২৬

জুনকে হারাতে নতুন অস্ত্র অগ্নিমিত্রার ‘এক ফোনে দিদিভাই ’!

‘এক ফোনে দিদি ভাই’ নামে একটি কর্মসূচি শুরু করলেন বুধবার মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে অগ্রিমিত্রা পাল। বিজেপির তরফে একটি থিম সংও রিলিজ করা হয়। প্রার্থী জানিয়েছেন, এই কয়দিনে লোকসভা কেন্দ্রের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। তার উপর গরমের কারণে অনেকটা সময় নষ্ট হচ্ছে। সেহেতু, একটি ফোন নম্বর চালু করা হল, যেখানে মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা ফোনে জানতে পারবেন। আগামী দিনে ভোট জিতে আসলে কী কী কাজ অগ্রাধিকার পাবে, তার একটা ধারণা তৈরি করা যাব

বারাণসীতে  নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত কৌতুকশিল্পী শ্যাম রঙ্গীলার! বিধানসভা-নির্বাচন ২০২৬

বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত কৌতুকশিল্পী শ্যাম রঙ্গীলার!

বুধবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে শ্যাম জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি। জানিয়েছেন তাঁর ভোটে দাঁড়ানোর কারণও। এক্স পোস্টে শ্যাম বলেন, “আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছি। কারণ এখন কেউ জানে না কে মনোনয়ন প্রত্যাহার করে নেবে.......... নিজস্ব সংবাদদাতা :  আগামী ১ জুন বারাণসীতে ভোটগ্রহণ। সম্প্রতি মোদীকে নকল করে সংবাদ শিরোনামে এসেছিলেন শ্যাম রঙ্গীলা। তাঁর ঘনিষ্ঠমহল তাঁকে ‘মোদীর অনুরাগী’ হিসাবেই জানত। তিনি যে মোদী এবং বিজেপির সমর্থক ছিলেন, সে কথা অবশ্

সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল কংগ্রেস বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে! মুর্শিদাবাদ

সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল কংগ্রেস বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে!

বুধবার কান্দি মহকুমার কুলি বড়োয়া এলাকায় ভোট প্রচার সেরে বেরিয়ে আসার এক সংবাদকর্মীর প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি।গত মঙ্গলবার নির্বাচনী সভা করেন অধীর চৌধুরী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিক বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জানতে তিনি এখন কী বলবেন। তখন, প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে  সেই সময় ওই সাংবাদিককে প্রথমে ধাক্কা মারেন। তার পর জামার কলার ধরে চড় মারেন।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ! বিধানসভা-নির্বাচন ২০২৬

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুণাল ঘোষ!

কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। বুধবার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রাজ্যের শাসক দল। একই সঙ্গে এ-ও জানিয়েছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল।দলের তরফে বুধবার বিকেলে জারি করা ওই বিবৃতিতে সই রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের।কিন্তু কুণাল ঠিক কী কী বলেছিলেন, যা দলের নীতির পরিপন্থী? বুধবার সকালে উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন তাপস এবং কুণাল দু’জনেই। তাপসের উপস্থিতিতেই ক

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতির যৌন কেলেঙ্কারি! দেশ

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতির যৌন কেলেঙ্কারি!

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রাজ্জ্বল রেভান্নার যৌন-ভিডিও কেলেঙ্কারি লোকসভা নির্বাচনের মধ্যে দেশজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মহিলা কমিশনের সুপারিশে দেবেগৌড়ার নাতির যৌন-কেলেঙ্কারির তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুধু দেবেগৌড়ার নাতি প্রাজ্জ্বল নয়, তাঁদের পরিবারের এক মহিলাকর্মী এবং তাঁর মেয়ে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন দেবেগৌড়ার ছেলে অর্থাৎ প্রাজ্জ্বলের বাবার বিরুদ্ধেও। কিন্তু এই মুহূর্তে প্রাজ্জ্বল জার্মান

লোকসভা ভোটের জন্য কোমর বেঁধে লড়াই চালাছেন অভিনেত্রী জুন মালিয়া ও বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল! পশ্চিম মেদিনীপুর

লোকসভা ভোটের জন্য কোমর বেঁধে লড়াই চালাছেন অভিনেত্রী জুন মালিয়া ও বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল!

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জুন মালিয়া। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তিনি দাপিয়ে কাজ করেছেন ও করে চলেছেন। একই সঙ্গে তিনি মন দিয়ে রাজনীতিটাও করছেন। মডেল, অভিনেত্রী, রাজনীতিক, বিধায়ক… একই অঙ্গে বহুরূপ জুন মালিয়ার। জীবনে যেমন স্ট্রাগলের দিন দেখে দাঁতে দাঁত চেপে লড়াই করা শিখেছেন, তেমন বর্তমানে নির্বাচনী ময়দানেও দাপুটে নেত্রী হয়ে উঠেছেন জুন মালিয়া।বিধায়ক হওয়ার পর এখন এমপি হওয়ার লড়াই।স্থানীয় রাজনীতিতে যিনি জুন অনুগামী হিসেবেই পরিচিত। সবটাই যেন পুনঃসম্প্রচার।

শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম! দক্ষিণ ২৪ পরগনা

শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম!

শুক্রবার বিকালে আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই আধিকারিকরা এদিন বিকালে গ্রামে হাজির হয় সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। যা খবর, বাড়ির ভিতরে কেউই নেই।শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। তিনটি দলে ভাগ হয়ে