দেশ
একসময় ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া বিনোদ কাম্বলি আজ চিকিৎসাধীন বৃদ্ধাশ্রমে!
একসময় তাঁর ব্যাটে ঝড় উঠত। বাঁ-হাতি ব্যাটিংয়ের নান্দনিকতা, চোখধাঁধানো স্ট্রোক আর অনায়াস আত্মবিশ্বাসে মুগ্ধ হতেন ক্রিকেটপ্রেমীরা। তাঁকে ঘিরে তৈরি হয়েছিল বড় স্বপ্ন। মনে হয়েছিল, ভারতীয় ক্রিকেটের আকাশে আরও এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটেছে।তিনি বিনোদ কাম্বলি।আজ সেই বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ ক্রিকেটবিশ্ব। ৫৪ বছর বয়সি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বর্তমানে থানের Nidan Centre for Elderly Care-এ চিকিৎসাধীন। সাম্প্রতিক ভিডিওতে তাঁকে কথা বলতে যথেষ্
বিতর্ক-চোট-চাপ পেরিয়ে নাগোয়ায় রুপো, টানা তিন এশিয়ান গেমসে পদক রোশিবিনার!
টানা তিনটি এশিয়ান গেমসে পদক জিতে বিরল নজির গড়লেন মণিপুরের রোশিবিনা দেবী নাওরেম। তবে নাগোয়ায় ম্যাটে নামার আগে তাঁর পথ মোটেও মসৃণ ছিল না। দল নির্বাচন ঘিরে সতীর্থ দিব্যাংশী চৌধুরীর মানসিক নির্যাতন ও ‘চক্রান্ত’-এর অভিযোগের মধ্যেই প্রতিযোগিতায় নামতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার ৬০ কেজি সান্দা বিভাগে রুপো নিশ্চিত করার পর সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন রোশিবিনা।বিতর্কের সূত্রপাত গত জুনে শ্রীনগরে অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালকে ঘিরে। সেই ট্রায়ালে রোশিবিনাকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছিল
ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে নাগোয়ায় ভারতের ব্রোঞ্জ জয়, ডাবল স্কালসে নজর কাড়লেন সাতনাম-সলমন!
ঘূর্ণিঝড় ‘দুয়ান’-এর প্রভাবে চার দিনের প্রতিযোগিতা নামিয়ে আনা হয়েছিল মাত্র দুই দিনে। তার সঙ্গে টিম কম্বিনেশন বদল নিয়েও তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে অসন্তোষ। সব প্রতিকূলতা ও মানসিক চাপকে পিছনে ফেলে শেষ পর্যন্ত নাগোয়ার রোয়িং ট্র্যাকেই সাফল্যের হাসি হাসল ভারত।বৃহস্পতিবার পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের দুই রোয়ার সাতনাম সিং ও সলমন খান। ২০০০ মিটারের মেগা ফাইনালে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ১০০০ মিটার পর্যন্ত চিন ও উজবেকিস্ত
SIR বিতর্কে নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগ, স্বচ্ছতার দাবি প্রাক্তন কমিশনারদের!
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে এবার নির্বাচন কমিশনের অন্দরেই মতপার্থক্যের অভিযোগ সামনে এসেছে। প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি গত ১০ মাসে একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির বিষয়গুলির মধ্যে ছিল ভোটার তালিকা পরিচালনা, নতুন ভোটার নথিভুক্তির Form 6-এ পরিবর্তন এবং ভোটার তালিকার ডেটাবেসের নিয়ন্ত্রণ।তবে এই অভি
ওড়িশা উপকূলের কাছে গভীর সমুদ্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধান, সাফল্য ONGC-র!
ওড়িশা উপকূল থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে মহানদী অববাহিকার গভীর সমুদ্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)। সংস্থার এই আবিষ্কার ভারতের অভ্যন্তরীণ জ্বালানি সম্পদের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে।ONGC জানিয়েছে, আবিষ্কৃত কূপ থেকে টানা তিন দিন ধরে উৎসাহব্যঞ্জক হারে এবং স্থিতিশীল চাপে গ্যাসের প্রবাহ পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত গ্যাসের সঠিক প্রবাহের হার কিংবা ওই এলাকায় মোট কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে, সে সম্পর্কে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, ‘আর্টিকেল ৩৭০’-এর জুনি হাকসারের চরিত্রে বাজিমাত!
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে ‘জুনি হাকসার’-এর চরিত্রে তাঁর অভিনয়ের জন্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গুজরাটের একতা নগরী (কেভাডিয়া)-তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন ইয়ামি গৌতম। দিল্লির বাইরে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই মঞ্চে দাঁড়িয়ে কেরিয়ারের প্রথম জাতীয় পুর
এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর!
পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক ফের আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন। ২০২৬ এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে অংশ নেওয়া প্রণতি মহিলাদের ব্যক্তিগত ভল্ট ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাঁর এই সাফল্যে নতুন করে গর্বিত পিংলা তথা বাংলা।মঙ্গলবার আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের ব্যক্তিগত ভল্টের যোগ্যতা অর্জন পর্বে মোট ১৯ জন প্রতিযোগীর মধ্যে ১২.৯১৬ স্কোর করে সপ্তম স্থানে শেষ করেন প্রণতি। ফলে আটজন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত ফাইনালের ছাড়পত্র পেয়ে যান বঙ্গকন্যা
ইন্দোরে রাহুলের অনুষ্ঠানে মোদীর নকল, কটাক্ষের অভিযোগে সরব বিজেপি!
মধ্যপ্রদেশের ইন্দোরে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে কৌতুকশিল্পী পুলকিত মণির সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভঙ্গি নকল করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।শনিবারের অনুষ্ঠানে পুলকিত মণি প্রধানমন্ত্রীর কথাবার্তা ও আচরণ অনুকরণ করে কৌতুক পরিবেশন করেন। বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং তাঁদের ‘মাই ফ্রেন্ড’ বলে সম্বোধনের প্রসঙ্গও সেই পরিবেশন
দেশ
সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মৃত্যুতে নতুন মোড়, FIR সিবিআইয়ের!
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের ২০২০ সালের মৃত্যু নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। বোম্বে হাইকোর্টের নির্দেশের পর সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ১৩ সেপ্টেম্বর FIR নথিভুক্ত করেছে। অভিযোগকারী হিসেবে দিশার বাবা সতীশ সালিয়ানের নাম রয়েছে।FIR-এ ফৌজদারি ষড়যন্ত্র, গণধর্ষণ, খুন, প্রমাণ নষ্ট বা বিকৃত করা এবং সরকারি কর্মীদের কথিত অসদাচরণ-সহ একাধিক ধারার উল্লেখ রয়েছে। তবে FIR-এ কারও নাম থাকা মানেই তাঁকে অভিযুক্ত করা হয়েছে—এমন নয়। তদন্তের পরই
দেশ
১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট UPI ব্যবসায়িক লেনদেনে বসছে MDR, ২০০০ টাকা পর্যন্ত লেনদেন থাকছে সম্পূর্ণ বিনামূল্যে
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক UPI লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু করা হবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। বিশেষ করে ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও মাশুল দিতে হবে না।মঙ্গলবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। একই সঙ্গে UPI-এর নতুন MDR কাঠামোও প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ২,
গণেশ চতুর্থীর আগেই উন্মোচিত ‘লালবাগচা রাজা’, উৎসবের সাজে মুম্বই!
গণেশ চতুর্থীর আর মাত্র ২ দিন বাকি। গণেশ উত্সব উপলক্ষ্যে গোটা মহারাষ্ট্রই এখন আনন্দোত্সবে মেতে উঠেছে। তবে শুধু মহারাষ্ট্রই নয়, কলকাতা, বিহার-সহ দেশের বিভিন্ন শহরেও ধুমধাম করে গণপতি বন্দনা করা হয়। তার আগেই শুক্রবার সন্ধ্যায় দেশ-বিদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উন্মোচিত হল মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’-র গণেশ প্রতিমা। প্রতিমার আবির্ভাব ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। উন্মোচনের সময় জনপ্রিয় ‘বাহুবলী’ ছবির ‘কৌন হ্যায় ওহ’ গানটি ব
বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বে BRICS 2026: দিল্লিতে এক মঞ্চে বিশ্বশক্তির নেতারা!
আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির পালাবদলের আবহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে BRICS 2026। ভারতের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম BRICS শীর্ষ সম্মেলন। ২০২৬ সালের ১ জানুয়ারি ভারত চতুর্থবারের মতো BRICS-এর সভাপতিত্ব গ্রহণ করে।এবারের সম্মেলনের মূল ভাবনা—“Building for Resilience, Innovation, Cooperation and Sustainability”। অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের ভিত্তিতে BRICS দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলাই ভারতের
পশ্চিম এশিয়ার সঙ্কটের আবহে মোদী-পেজেশকিয়ান বৈঠক, আলোচনায় বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা!
পশ্চিম এশিয়ায় চলমান তীব্র অস্থিরতার মধ্যেই শুক্রবার নয়াদিল্লিতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ইরানের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। ফলে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দুই রাষ্ট্রনেতার এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি মোদী ও পেজেশকিয়ানের দ্বিতীয় দ্বিপাক্ষিক বৈঠক। এর আগে ৩১ অগস্ট কিরগিজস্তানের বিশ
H-1B ভিসাধারীদের জন্য নতুন দুশ্চিন্তা, চাকরি গেলেই ৬০ দিনের গ্রেস পিরিয়ড উঠতে পারে
আমেরিকায় কর্মরত H-1B-সহ একাধিক ক্যাটেগরির বিদেশি কর্মীদের জন্য উদ্বেগের খবর। চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজার জন্য এতদিন যে সর্বোচ্চ ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ পাওয়া যেত, তা তুলে দেওয়ার প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে চাকরি শেষ হওয়ার পর বিদেশি কর্মীদের হাতে নতুন চাকরি খোঁজার জন্য আগের মতো ৬০ দিনের সময় নাও থাকতে পারে। তবে এখনও এই পরিবর্তন চূড়ান্ত হয়নি।H-1B ভিসাধারীদের একটি উল্লেখযোগ্য অংশ ভারতীয় পেশাদার। বিশেষ করে আমেরিকার প্রযুক্তি ও IT পর
বিহারে ভয়াবহ বন্যা! গঙ্গার জল ছাপাল পুরনো রেকর্ড, ২২ লক্ষের বেশি মানুষ!
টানা বৃষ্টি এবং একের পর এক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে বিহার। প্রতি বছর বর্ষায় গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে পটনার একাধিক নিচু আবাসিক এলাকা প্লাবিত হয়। এ বারও পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। গঙ্গার পাশাপাশি রাজ্যের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে।টানা বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে গঙ্গা। বিহারে পটনায় গঙ্গার জলস্তর আগের সর্বোচ্চ জলস্তরের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বিহারের ১৪টি জেলা প্লাবিত হয়েছে। ২২ লক
জামশেদপুরে পুলিশের বড় সাফল্য, ৯০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার! ওড়িশার পাচারকারী গ্রেপ্তার!
আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল জামশেদপুর পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে ওড়িশার এক পাচারকারীকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব সিংভূম জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডঃ এহতেশাম ওয়াকারিবের কাছে আন্তঃরাজ্য মাদক পাচার সংক্রান্ত গোপন তথ্য আসে। তাঁর নির্দেশে দ্রুত একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়। তথ্য যাচাইয়ের পর শুরু হয় অভিযান।এরপর বাহারাগোড়া থানার
দেশ
আহত চিতাবাঘের হামলা! উদ্ধার করতে গিয়ে বনকর্মীকে মাটিতে ফেলে দিল বাঘ, ভাইরাল ভিডিও!
কর্ণাটকের দাবণগেরে জেলায় আহত একটি চিতাবাঘকে উদ্ধারের সময় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসার জন্য চিতাবাঘটিকে উদ্ধার করতে গিয়ে আচমকাই এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে প্রাণীটি। মুহূর্তের মধ্যে ওই কর্মকর্তাকে মাটিতে ফেলে থাবার নিচে চেপে ধরে চিতাবাঘটি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে, একটি মহাসড়কে গাড়ির ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিল চিতাবাঘটি। খবর পেয়ে বন দফতরের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহত প্রাণীটিকে চিকিৎসার জন্য নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্
NEP ২০২০ ও জেনএআই-এ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আইআইটি খড়গপুরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি!
স্কুল শিক্ষায় আধুনিক প্রযুক্তি ও নতুন শিক্ষণ পদ্ধতির ব্যবহার বাড়াতে পাঁচ দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সফলভাবে আয়োজন করল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড কনভারজেন্ট টেকনোলজিস (CIDCT)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল বিষয় ছিল—‘স্কুল শিক্ষায় শিক্ষণ পদ্ধতির রূপান্তর: NEP 2020, ডিজিটাল শিক্ষণ পদ্ধতি এবং GenAI’।মূলত PGT রসায়ন এবং TGT (ওয়ার্ক এক্সপেরিয়েন্স) শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে প্রযুক্তি ও অভ
দেশ
‘ডক্টর গড’,পদ্মশ্রী চিকিৎসককে ঘিরে বিতর্ক, রিপোর্টে নয়া তথ্য
পদ্মশ্রীপ্রাপ্ত প্রবীণ চিকিৎসক ও BHU-এর প্রাক্তন এমেরিটাস অধ্যাপক ডা. টি কে লাহিড়ীকে হাসপাতালে মারধরের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে নয়া মোড়। অভিযোগের পর তদন্তে মেডিক্যাল বোর্ড গঠন করেছিল বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়। তবে বোর্ডের রিপোর্টে মারধরের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সম্প্রতি লাহিড়ীর চোখে রক্তজমাট ও মুখে আঘাতের চিহ্নের ছবি-সহ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই তাঁর এক আত্মীয় পরিচয়দানকারী ব্যক্তি BHU-এর উপাচার্য, IMS-এর অধিকর্তা ও মেডিক্
গবেষণাগার থেকে প্রত্যন্ত মানুষের দোরগোড়ায়—সাশ্রয়ী স্বাস্থ্য প্রযুক্তির নতুন দিগন্ত আইআইটি খড়গপুরে!
গবেষণাগারের উদ্ভাবনকে বাজার এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা বিষয়ক DSIR-CRTDH এবার টেকসই পর্যায়ে প্রবেশ করল। শনিবার এই পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসআইআর-এর সচিব এবং সিএসআইআর-এর মহাপরিচালক ডঃ এন. কালাইসেলভী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের পরিচালক তথা CRTDH-এর প্রধান গবেষক অধ্যাপক সুমন চক্রবর্তী। আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০১৯ সালে ভারত স