অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ! দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী দেশ

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব

রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে বন্ধ চার্জিং পয়েন্ট! পুরনো নিয়ম কার্যকরে তৎপর ভারতীয় রেল দেশ

রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে বন্ধ চার্জিং পয়েন্ট! পুরনো নিয়ম কার্যকরে তৎপর ভারতীয় রেল

দূরপাল্লার ট্রেনে রাতের যাত্রায় মোবাইল, ল্যাপটপ কিংবা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দেওয়ার ক্ষেত্রে এবার আরও কড়াকড়ির পথে ভারতীয় রেল। ট্রেনে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্ট বন্ধ রাখার বিদ্যমান নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ অক্টোবর রেল বোর্ডের নির্দেশে এই নিয়ম পালনের পাশাপাশি রেলকর্মীদের প্রশিক্ষণ এবং আকস্মিক পরিদর্শনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে রাতের

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ

ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! এক ছাত্রীর জরুরি অস্ত্রোপচার দেশ

ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! এক ছাত্রীর জরুরি অস্ত্রোপচার

স্কুলের ভিতরে ক্লাস চলাকালীন দুই ছাত্রীর উপর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অনন্তপুর জেলার রাপ্তাডু গ্রামের জিলা পরিষদ হাইস্কুলের দশম শ্রেণির ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ২১ বছর বয়সি এক যুবক। হামলায় দু’জনেই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর আহত দুই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের জরুরি অস্ত্রোপচার চলছে। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এয়ার অ্যাম্বুল্যান্সে

আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান দেশ

আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল

বিহারের ‘ছোট সরকার’-এর জামিন বাতিল, সুপ্রিম নির্দেশে ফের জেলে অনন্ত সিং দেশ

বিহারের ‘ছোট সরকার’-এর জামিন বাতিল, সুপ্রিম নির্দেশে ফের জেলে অনন্ত সিং

বিহারের রাজনীতিতে পরিচিত নাম তথা ‘ছোট সরকার’ হিসেবে পরিচিত বাহুবলী নেতা অনন্ত সিংয়ের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১ নভেম্বর আত্মসমর্পণ করতে চলেছেন মোকামার এই জেডিইউ বিধায়ক। অনন্ত নিজেই জানিয়েছেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই তিনি আত্মসমর্পণ করবেন।উল্লেখ্য, গত বছর বিহারের মোকামা বিধানসভা কেন্দ্র থেকে জেডিইউয়ের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অনন্ত সিং। সেই সময় তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান! দেশ

সাত সমুদ্র পেরিয়েও ভারতীয় সংস্কৃতিতে অটুট টান!

বিদেশের মাটিতে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি টান একটুও কমেনি বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় স্বামী নিক জোনাসের সঙ্গে সাড়ম্বরে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবারের উদযাপনে বিশেষভাবে নজর কেড়েছেন নিক জোনাস। ভারতীয় রীতিনীতি মেনে স্ত্রীর সঙ্গে ব্রত ও পুজোর আয়োজনে তাঁর উৎসাহ যেন চোখে পড়ার মতো।সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে সংসার পাতলেও নিজের শিকড়কে ভোলেননি প্রিয়াঙ্কা। ভারতীয় উৎসব, আচার-অনুষ্ঠান এবং পার

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়, তবুও কাটেনি বিপদ! বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! দেশ

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়, তবুও কাটেনি বিপদ! বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়লেও তার প্রভাব পুরোপুরি কাটেনি। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক রয়েছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। ঘূর্ণিঝড়

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব! নরসাপুরে ল্যান্ডফল, কাকিনাড়া-বিশাখাপত্তনমে ব্যাপক ক্ষয়ক্ষতি! দেশ

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব! নরসাপুরে ল্যান্ডফল, কাকিনাড়া-বিশাখাপত্তনমে ব্যাপক ক্ষয়ক্ষতি!

পূর্বাভাস অনুযায়ী ২৮শে অক্টোবর বুধবার ভোররাত থেকেই অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব শুরু করে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে নরসাপুর এলাকায় ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানানো হয়েছে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’। তবে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে।কাকিনাড়া, অনকাপল্লি, বিশাখাপত্তনম এবং ইয়

নীলচক্রের মাঝে পূর্ণিমার চাঁদ! পুরীর জগন্নাথ মন্দিরের অপূর্ব দৃশ্য মুগ্ধ করল! দেশ

নীলচক্রের মাঝে পূর্ণিমার চাঁদ! পুরীর জগন্নাথ মন্দিরের অপূর্ব দৃশ্য মুগ্ধ করল!

মন্দিরের চূড়ায় পবিত্র নীলচক্র, আর তার ঠিক পিছনে জ্বলজ্বল করছে উজ্জ্বল লক্ষ্মী পূর্ণিমার চাঁদ! প্রকৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধনে ধরা দিল পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের এক মনোমুগ্ধকর দৃশ্য। নীলচক্রের মাঝে চাঁদের এমন অপরূপ অবস্থান নজর কেড়েছে নেটিজেনদের। মুহূর্তেই এই দৃশ্য ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও মুগ্ধতা। লক্ষ্মী পূর্ণিমার পবিত্র রাতে চাঁদের স্নিগ্ধ আলোয় যেন অন্য রূপে ধরা দেয় মহাপ্রভু শ্রী জগন্নাথের ধাম। আকাশজুড়ে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ আর মন্দিরের চূড়ায় নীলচক্র—এই দু

ভারতীয় বিজ্ঞানজগতে নতুন ইতিহাস, অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি অশোক সেন! দেশ

ভারতীয় বিজ্ঞানজগতে নতুন ইতিহাস, অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি অশোক সেন!

কলকাতায় জন্ম, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা, আর সেখান থেকে তাত্ত্বিক পদার্থবিদ্যার আন্তর্জাতিক গবেষণার মঞ্চে অনন্য কৃতিত্ব। ভারতীয় বিজ্ঞানজগতে নতুন ইতিহাস গড়লেন বিশিষ্ট পদার্থবিদ অশোক সেন। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ অস্কার ক্লেইন পদক পেয়েছেন তিনি। এই সম্মান অর্জনকারী প্রথম ভারতীয় পদার্থবিদ অশোক সেনের এই সাফল্য দেশের বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক। স্ট্রিং তত্ত্ব, ব্ল্যাক হোলের এনট্রপি এবং স্ট্রিং ফিল্ড তত্ত্বে তাঁর মৌলিক গবেষণার স্বীকৃতি হিসেবেই এসেছে এই আন্ত

দিল্লির ঐতিহ্যবাহী কাশ্মীরি গেট দুর্গাপুজোয় জার্মান রাষ্ট্রদূত, শিল্পকলা ও সম্প্রীতিতে মুগ্ধ দম্পতি! দেশ

দিল্লির ঐতিহ্যবাহী কাশ্মীরি গেট দুর্গাপুজোয় জার্মান রাষ্ট্রদূত, শিল্পকলা ও সম্প্রীতিতে মুগ্ধ দম্পতি!

দিল্লির ঐতিহাসিক কাশ্মীরি গেট দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত ডঃ জ্যাসপার ভিক (Dr. Jasper Wieck) এবং তাঁর স্ত্রী। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই দুর্গাপুজো দিল্লির প্রাচীনতম বারোয়ারি দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। মণ্ডপে উপস্থিত হয়ে তাঁরা মা দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নারীশক্তির বন্দনা করেন।দুর্গাপুজোকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পকলা, বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখে মুগ্ধ হন জার্মান রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। পাশাপাশি, এই উৎসবকে ঘিরে বিভিন্ন সম্

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানের কোটা থেকে আটক তিন অভিযুক্ত! দেশ

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানের কোটা থেকে আটক তিন অভিযুক্ত!

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ের জুহু এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্তে নেমে দ্রুত সাফল্য পেল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানের কোটা স্টেশন থেকে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুহু এলাকার একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ। সেই সময় গাড়ির জানলা দিয়ে বাইরে অপেক্ষারত অনুরাগীদের দিকে হা

‘মাছি মারতে হাতুড়ি’ মন্তব্য ঘিরে নতুন ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ ‘মাখি জনতা পার্টি’ দেশ

‘মাছি মারতে হাতুড়ি’ মন্তব্য ঘিরে নতুন ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ ‘মাখি জনতা পার্টি’

সুপ্রিম কোর্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় উঠে এল ‘মাখি জনতা পার্টি’। দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ রাখা নিয়ে আদালতের পর্যবেক্ষণের পর এই নামে একটি গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে বলে জানা গিয়েছে। গোষ্ঠীটির দাবি, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তাদের ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজারে পৌঁছেছে এবং তাদের পোস্টে মোট ৪০ লক্ষ ভিউ হয়েছে।সম্প্রতি আন্দোলনের পরিস্থিতিতে দিল্লি পুলিশের তরফে একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছল

ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! ৭৫ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর! দেশ

ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! ৭৫ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর!

ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে হিন্দি ও মারাঠি চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভোরে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দীর্ঘক্ষণ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। সক

একদিনে ৬ সোনা! এশিয়ান গেমসে ভারতের সোনালি দাপট! খেলা

একদিনে ৬ সোনা! এশিয়ান গেমসে ভারতের সোনালি দাপট!

এশিয়ান গেমস ২০২৬-এ ২ অক্টোবর ভারতের জন্য হয়ে উঠল সোনালি দিন। একদিনেই ৬টি স্বর্ণপদক জিতে নজির গড়ল ভারতীয় ক্রীড়া দল। আর্চারি, বক্সিং, কুস্তি এবং মহিলা হকিতে এসেছে এই ছয় সোনা।দিনের শুরুতেই মহিলা রিকার্ভ দলগত বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করেন অঙ্কিতা ভকত, কুমকুম মোহোদ ও কীর্তি শর্মা। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে এই ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা নিশ্চিত করেন তাঁরা।এরপর বক্সিং রিং থেকে আসে পরপর তিনটি সোনা। পরভীন হুডা ৬৫ কেজি বিভাগে, অঙ্কুশ পাঙ্ঘা

বেঙ্গালুরুতে এশিয়ান মাস্টার্স সুইমিং চ্যাম্পিয়নশিপস, বাংলার চার সাঁতারু! খেলা

বেঙ্গালুরুতে এশিয়ান মাস্টার্স সুইমিং চ্যাম্পিয়নশিপস, বাংলার চার সাঁতারু!

৪ থেকে ১০ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে ২য় এশিয়ান মাস্টার্স সুইমিং চ্যাম্পিয়নশিপস ২০২৬। এই আন্তর্জাতিক মানের সাঁতার প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অংশ নিতে চলেছেন বাংলার চার সাঁতারু—দুর্গেশ নারায়ণ রায়, শেখর কর, সৌম্যদীপ চন্দ্র এবং অদ্রিব মিত্র।বেঙ্গালুরুর মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই সাঁতারুদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বাংলার এই চার প্রতিযোগী নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের পাশাপাশি রাজ্যের প্রতিনিধিত্ব করবেন।মাস্ট

‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—স্বচ্ছতার বার্তায় IIT খড়্গপুরে সম্মিলিত শ্রমদান! পশ্চিম মেদিনীপুর

‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—স্বচ্ছতার বার্তায় IIT খড়্গপুরে সম্মিলিত শ্রমদান!

দেশজুড়ে ‘স্বচ্ছতাই সেবা ২০২৬’-এর আওতায় পালিত হচ্ছে ‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’ পরিচ্ছন্নতা অভিযান। সেই কর্মসূচির অংশ হিসেবে IIT খড়্গপুরেও আয়োজিত হয় বিশেষ পরিচ্ছন্নতা ও সম্মিলিত শ্রমদান কর্মসূচি। ক্যাম্পাসের Technology Students’ Gymkhana (TSG) এবং সংলগ্ন এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে IIT খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, শ্রীমতি শর্মিষ্ঠা চক্রবর্তী, Technology Students’ Gymkhana-র সভাপতি অধ্যাপক দেবালয় চক্রবর্তী এবং যুগ্ম সভাপতি অধ্যাপক জয়ন্ত চক্রব

আইআইটি মাদ্রাজের সঙ্গে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের উদ্যোগ, ₹১,০০০ কোটির ডিপটেক ফান্ড! দেশ

আইআইটি মাদ্রাজের সঙ্গে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের উদ্যোগ, ₹১,০০০ কোটির ডিপটেক ফান্ড!

প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের সঙ্গে যখন দীর্ঘমেয়াদি মূলধনের সংযোগ ঘটে, তখন গবেষণাগারের যুগান্তকারী ধারণাগুলি বাস্তব ক্ষেত্রে দেশ গঠনের উদ্যোগে রূপ নেওয়ার নতুন সুযোগ পায়। ভারতের ডিপটেক বা গভীর প্রযুক্তি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে এমনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।এই উদ্যোগে গর্বিত আইআইটি খড়গপুরও। প্রতিষ্ঠানের দুই বিশিষ্ট প্রাক্তন ছাত্র ভাস্কর মজুমদার এবং রতুন লাহিড়ীর উদ্যোগে ইউনিকর্ন ইন্ডিয়া ভেঞ্চারস (UIV), আইআইটি মাদ্রাজের সঙ্গে অংশীদারিত্বে প্রতিষ্ঠা করেছে IITM Un