দেশ
জাপানে স্বপ্নপূরণের সফর থামল অকালে, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আইআইটি খড়গপুরের তরুণ পড়ুয়ার!
আন্তর্জাতিক শিক্ষানবিশ কর্মসূচিতে অংশ নিতে জাপানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল আইআইটি খড়গপুরের স্নাতকোত্তর পড়ুয়া শ্যাম সন্তোষ আগরওয়ালের। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে।শ্যাম সন্তোষ আগরওয়াল আইআইটি খড়গপুরের স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের স্থাপত্যে স্নাতকোত্তর পাঠক্রমের ছাত্র ছিলেন। তিনি প্রতিষ্ঠানের লাল বাহাদুর শাস্ত্রী আবাসিক হলের আবাসিক ছিলেন।প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত জাপানের
তিব্বতে বন্যায় নিখোঁজ ৮০ তীর্থযাত্রী, জিরং যাওয়ার অনুমতি চাইল ইশা ফাউন্ডেশন, সদগুরুর আবেদন চীনা কর্তৃপক্ষকে!
তিব্বতে আকস্মিক বন্যায় নিখোঁজ ৮০ জন তীর্থযাত্রীর সন্ধানে সহায়তা করতে চীনা কর্তৃপক্ষের কাছে জিরং যাওয়ার অনুমতি চাইলেন আধ্যাত্মিক নেতা সদগুরু জগ্গী বাসুদেব। বৃহস্পতিবার তিনি জানান, স্বেচ্ছাসেবকদের একটি ছোট দলকে সঙ্গে নিয়ে নেপাল সীমান্তবর্তী জিরং-এ পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজে সহযোগিতা করতে চান।বুধবার জিরং এলাকায় বিধ্বংসী বন্যা আঘাত হানার পর থেকেই কৈলাস তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জানান, তাঁর দলের ৭৭ জন তীর্থ
নেপালের পাশে ভারত, হড়পা বানে বিপর্যস্ত এলাকায় পাঠানো হল ১০ টন ত্রাণ!
ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াল ভারত। বন্যা-কবলিত মানুষের জন্য ভারত থেকে ১০ টন ত্রাণসামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি এই তথ্য জানান।বিদেশমন্ত্রী লেখেন, এই বিপর্যয়ে শোকাহত পরিবারগুলির প্রতি এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি ভারত সমবেদনা জানাচ্ছে। কঠিন এই সময়ে নেপালের জনগণের পাশে ভারত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।ভারতের পাঠানো ‘C-130J’ বিমানে করে প্রায় ১০ টন ত্রা
কলকাতা
একশো বছরের পথচলা, প্রজন্মের পর প্রজন্মের সঙ্গী—আকাশবাণী কলকাতা!
১৯২৭ সালের ২৬ আগস্ট বোম্বাইয়ের পর ভারতের দ্বিতীয় বেতার কেন্দ্র হিসেবে কলকাতায় শুরু হয় বেতার সম্প্রচার। প্রথমদিকে ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’ (IBC)-র অধীনে ১ নম্বর গার্স্টিন প্লেসের একটি ভাড়া বাড়ি থেকেই শুরু হয়েছিল কলকাতা বেতার কেন্দ্রের পথচলা। সময়ের সঙ্গে সেই কেন্দ্রই পরিণত হয় ‘আকাশবাণী কলকাতা’-য়।প্রতিষ্ঠার একশো বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আকাশবাণী কলকাতা আজ শুধুমাত্র একটি সম্প্রচার কেন্দ্র নয়। ভারতীয় উপমহাদেশের যোগাযোগ, সংস্কৃতি, সাহিত্য, সংগীত এবং রাজনৈতিক ই
শ্রীনগর সেন্ট্রাল জেল থেকে পকসো মামলার দুই অভিযুক্ত উধাও, তল্লাশি বিজ্ঞপ্তি জারি পুলিশের!
শ্রীনগর সেন্ট্রাল জেল থেকে পৃথক দুটি পকসো মামলায় বন্দি দুই অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তল্লাশি ও লুকআউট বিজ্ঞপ্তি জারি করেছে বলে রবিবার জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।এক শীর্ষ পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা কাশ্মীর নিউজ অবজারভার (KNO)-কে ঘটনাটি নিশ্চিত করে জানান, পৃথক পকসো মামলায় শ্রীনগর সেন্ট্রাল জেলে বন্দি থাকা দুই অভিযুক্ত জেল থেকে পালিয়ে গিয়েছে। ঘটনার পর থেকেই তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এব
দেশ
দিল্লিতে ফের ‘ককরোচ’দের বিক্ষোভের ডাক!
গত মাসে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল দিল্লি। সমাজ মাধ্যম থেকে জানা যায়,সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সরকার-বিরোধী কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।সিজেপির মুখপাত্র সৌরভ দাসের দাবি, তরুণ আন্দোলনকারী ও মৃতদের পরিবারের সঙ্গে সরকারের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়নি। তাঁর অভিযোগ, গত ২৫ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে দেওয়া
দেশ
সেপ্টেম্বরে ব্যাঙ্ক ইউনিয়নের ধর্মঘটের ডাক,বাড়ছে উদ্বেগ!
দেশজুড়ে ফের ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু, পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (PLI) নিয়ে বৈষম্যের অভিযোগ-সহ একাধিক দাবিতে সেপ্টেম্বর থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর একদিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট হবে। এরপর ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলি নিয়ে সমাধান না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের
দেশ
পাহাড়ের কিনারায় ছেলে, প্রাণ গেল বাবা-মায়েরও: সম্ভাজীনগরের ঘটনায় ভাইরাল মর্মান্তিক ভিডিয়ো!
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে পাহাড় থেকে পড়ে মৃত্যু হল বাবা, মা ও তাঁদের ১৮ বছরের ছেলে কুণাল চাঁদওয়াড়ের। তিসগাঁওয়ের কাছে ‘খাওড়িয়া ডোঙ্গার’-এ ঘটনাটি ঘটে।মৃত্যুর আগে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা কুণালকে বারবার সরে আসার জন্য কাকুতিমিনতি করতে দেখা যায় তাঁর মা সঙ্গীতাকে। ভাইরাল হওয়া ভিডিয়োয় তাঁকে কাঁদতে কাঁদতে ছেলের কাছে হাত-পায়ে ধরার কথাও বলতে শোনা যায়। স্থানীয় বাসিন্দা ও এক পুলিশকর্মীও কুণালকে বোঝানোর চেষ্টা করেন। এরপর কুণালের বাবা মুরলীধর ছেলের হাত ধরে তাঁকে নিরাপদ জায়গায় সরিয়
বেঙ্গালুরুর ভার্থুরের জলমগ্ন রাস্তায় গর্তে পড়ল বাইক, পিষে দিল ট্যাঙ্কার! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইকার!
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ভার্থুরের কাছে। জলমগ্ন রাস্তায় থাকা গর্তে মোটরসাইকেল পড়ে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বাইক আরোহী। জানা গিয়েছে, সৌরভ নামে ওই যুবক বেঙ্গালুরুর ওয়ালমার্টে কর্মরত। বৃষ্টির জলে ডুবে থাকা রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় আচমকাই তাঁর বাইক একটি গর্তে পড়ে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি।ঠিক সেই সময় পিছন দিক থেকে আসছিল একটি ট্যাঙ্কার। জলমগ্ন রাস্তায় বাইক ও আরোহীকে দেখতে না পেয়ে ট্যাঙ্কারটি সরাসরি মোট
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
দুর্নীতির বিরুদ্ধে ‘সিংহম’ (IAS)তুকারাম মুন্ডে! কড়া পদক্ষেপে ফের চর্চায় মহারাষ্ট্রের এই আমলা!
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, নিয়মভঙ্গের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ—এই কারণেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার আইএএস (IAS) তুকারাম মুন্ডে। জনস্বাস্থ্য এবং খাদ্যের গুণমান নিয়ে কোনওরকম আপস করতে নারাজ এই আমলার কঠোর পদক্ষেপ ইতিমধ্যেই নজর কেড়েছে দেশবাসীর।কখনও ভেজাল পনিরের বিরুদ্ধে অভিযান, কখনও আবার নামী-দামি খাবারের সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা—তুকারামের নজর এড়ায়নি কোনও অনিয়মই। তাঁর কড়া প্রশাসনিক পদক্ষেপের
বেঙ্গালুরুতে আন্ডারপাস নির্মাণে ভয়াবহ ধস, মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের!
বেঙ্গালুরুতে আন্ডারপাস নির্মাণের কাজ চলাকালীন মাটি ধসে মৃত্যু হল দুই শ্রমিকের। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি (বিডিএ)-র অধীনে নির্মাণকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) বসানোর জন্য একটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল। সেখানে জল জমে যাওয়ায় পাম্পের মাধ্যমে জল বের করার কাজ চলছিল। সেই সময় আচমকাই মাটি ধসে পড়ে এবং পাঁচজন শ্রমিক মাটির নিচে আটকা পড়েন।উদ্ধারকারীরা দ্রুত অভিযান শুরু করেন। তাঁদের মধ্যে ২৬ বছর
ভোটার তালিকা থেকে নাম বাদ অভিনেতা প্রকাশ রাজের! ‘খেলা শুরু হোক’, সরব তারকা!
কর্নাটকে চলা বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়েছে বলে দাবি করলেন অভিনেতা প্রকাশ রাজ। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় তিনি জানান, বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রের প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার যে দাবি উঠেছে, তাঁদের মধ্যেই তাঁর নামও রয়েছে।প্রকাশ রাজ বলেন, বেঙ্গালুরুতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এই শহরেই স্কুল-কলেজ, থিয়েটার এবং অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে তাঁর। এমনকি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল
ছাত্র আন্দোলনে উত্তপ্ত রাঁচি, বিধানসভা অভিযানে জলকামান—গ্রেফতার প্রাক্তন JPSC চেয়ারম্যান!
সপ্তাহের শুরুতেই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে সোমবার শহরে জড়ো হন বিভিন্ন জেলার হাজার হাজার পড়ুয়া। ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে তাঁরা রাঁচিতে এসে বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের মূল দাবি, নিয়োগ পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে।বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঝাড়খণ্ড বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ। জলকামানের প্রবল স্রোত
‘একদিন তো আমাকে যেতেই হবে’—কনসার্টে মৃত্যুর প্রসঙ্গে আবেগপ্রবণ লাকি আলি, ভাইরাল ভিডিও!
নব্বইয়ের দশক থেকে আজও অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে রয়েছেন গায়ক লাকি আলি। ‘ও সানাম’, ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘দেখা হ্যায় অ্যায়সে ভি’, ‘সফরনামা’-র মতো একাধিক জনপ্রিয় গান দিয়ে একাধিক প্রজন্মের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এখনও বিভিন্ন কনসার্টে নিজের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তিনি।সম্প্রতি একটি কনসার্টে গান গাওয়ার মাঝেই জীবনের অনিবার্য পরিণতি অর্থাৎ মৃত্যুর প্রসঙ্গ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন ৬৭ বছর বয়সী এই শিল্পী। সেই মুহূর্তের একটি ভিডিও তিনি পর
শহীদ ক্ষুদিরাম বসু এক্সপ্রেস চালুর দাবি, মোজাফফরপুরে গিয়ে রেলমন্ত্রীর কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আশ্বাস!
শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতিকে আরও স্মরণীয় করে রাখতে মেদিনীপুর ও মোজাফফরপুরের মধ্যে যোগাযোগ স্থাপনে ‘শহীদ ক্ষুদিরাম বসু এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। এই দাবিকে সামনে রেখে Midnapore.in-এর প্রতিনিধি অরিন্দম ভৌমিক ইতিমধ্যেই মেদিনীপুরের সাংসদ ও বিধায়কের মাধ্যমে রেলমন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।এই দাবি নিয়ে মোজাফফরপুরে গিয়ে স্থানীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন অরিন্দম ভৌমিক। গতকাল রাতে মোজাফফরপুরের সার্কিট হাউসে পৌঁছে জল সম্পদ মন্ত্রী ড. রাজ ভূষ
রাঁচির ছাত্র আন্দোলনের মঞ্চে আইসা নেত্রী নেহা বোরাকে লক্ষ্য করে কালি নিক্ষেপ!
রাঁচিতে সরকারি পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে চলা ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কালি নিক্ষেপের শিকার হলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র নেত্রী নেহা বোরা। শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনস্থলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর এক ব্যক্তিকে আটক করে পুলিশ।জানা গিয়েছে, সরকারি পরীক্ষায় স্বচ্ছতা এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ছাত্রদের আন্দোলন চলছে। শুক্রবার সেই আন্দোলনের মঞ্চে বক্ত
২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি!
আসন্ন জনগণনা (আদমশুমারি)-তে কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোডের দাবিতে দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটি। বুধবার, ৬ আগস্ট এই স্মারকলিপি পেশ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো এবং চন্দ্র প্রকাশ চৌধুরী।স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কুড়মি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। কুড়মালি ভাষা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
দেশ
২০ বছরে ২৫ বার বদলি, তবু আপসহীন! আদালতের ক্যান্টিনেও রেড চালিয়ে শিরোনামে IAS তুকারাম মুন্ধে!
বলিউডের ‘রেড’ ছবিতে দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে অজয় দেবগণের অভিনয় দর্শকদের মনে আজও তাজা। তবে এবার সিনেমার পর্দায় নয়, বাস্তবেই তেমনই এক কড়া প্রশাসকের ভূমিকায় উঠে এসেছেন মহারাষ্ট্র ক্যাডারের আইএএস অফিসার তুকারাম মুন্ধে। তাঁর সাম্প্রতিক পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত দু’মাসে নজিরবিহীন অভিযান চালিয়েছে রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। রেস্তোরাঁ, হোটেল, ক্লাব, মিষ্টির দোক
দেশ
জল কমলেও দুর্ভোগ অব্যাহত অসমে, বন্যাদুর্গতদের পাশে রাজ্য সরকার
অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় এখনও স্বাভাবিক জনজীবন ফেরেনি। ধীরে ধীরে বন্যার জল নামতে শুরু করায় অনেক বাসিন্দা বাড়িতে ফিরলেও অধিকাংশ বাড়িই এখনও বসবাসের অনুপযোগী। ভেঙে পড়া ঘরবাড়ি মেরামত করে নতুন করে জীবন শুরু করার লড়াইয়ে নেমেছেন বহু মানুষ। সরকারি হিসাবে, এই দুর্যোগে এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে এবং রাজ্যের সাতটি জেলার বহু এলাকা এখনও জলমগ্ন।শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, বন্যায় গৃহহীন হয়ে পড়া মানুষের পুনর্বা