দেশ
শেষ পোস্টে ছিল নিরাপদে ফেরার প্রার্থনা, ব্রড পিকেই থেমে গেল নিমস দাইয়ের পথচলা!
পাকিস্তানের ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিক (Broad Peak)-এ ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা। কয়েক দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। রবিবার পাকিস্তানের আলপাইন ক্লাব জানায়, প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় উদ্ধারকারী দল নির্মল পুরজার দেহ উদ্ধার করেছে। একই অভিযানে তাঁর সঙ্গে থাকা আরও নয় জন পর্বতারোহীরও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার ব্রড পিকে আকস্মিক তুষারধস নামার পর থেকেই নির্মল পুরজার নেত
'প্রশ্নফাঁসে নষ্ট হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ'—সংসদে বিল পাসের পর বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!
পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ সংসদের দুই কক্ষেই পাস হওয়ার পরই দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়ে তিনি প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপের আশ্বাস দেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "দেশে একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম —এখনও জলবন্দি ৩ লক্ষের বেশি মানুষ!
অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্যোগের করাল গ্রাস এখনও কাটেনি। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যুর ঘটনায় রাজ্যে বন্যাজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। তবে জল কিছুটা নামায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে বর্তমানে প্রায় ৩ লক্ষ ৩২ হাজারে নেমে এসেছে।বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, কামরূপ মেট্রোপলিটন-সহ মোট সাতটি জেলা এখনও বন্যার কবলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরাইদেও জেলা, যেখানে প্রায় ১ লক্ষ ৪২ হাজার মানুষ জলবন্দি। এরপরেই রয়েছে শিবসা
দেশ
সর্বগ্রাসী বন্যায় কাঁদছে অসম,ভেসে যাচ্ছে জীবন-জীবিকা,বাড়ছে মৃতের সংখ্যা
অসমজুড়ে যেন প্রকৃতির তাণ্ডব। চারদিকে শুধু জল আর জল। তলিয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম, ডুবে রয়েছে রাস্তাঘাট, বাড়িঘর, কৃষিজমি। বন্যার জলে ভেসে আসছে মানুষের মৃতদেহ, শত শত গবাদি পশুর নিথর দেহ। নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায়, বাঁধের উপর কিংবা অস্থায়ী ত্রাণশিবিরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। দীর্ঘ কয়েক দশকের মধ্যে এত ভয়াবহ বন্যা অসম দেখেনি বলেই মনে করছেন প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। শিবসাগর, চরাইদেউ,
স্মার্ট উৎপাদন প্রযুক্তিতে নতুন দিগন্ত, জে.সি. বোস অনুদান পেলেন আইআইটি খড়গপুরের অধ্যাপক সূর্য কে. পাল!
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুরের ডিন (গবেষণা ও উন্নয়ন) এবং বিশিষ্ট গবেষক অধ্যাপক সূর্য কে. পাল ভারত সরকারের আনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF)-এর মর্যাদাপূর্ণ জে.সি. বোস অনুদান (J.C. Bose Grant) অর্জন করেছেন। দেশের প্রবীণ ও সক্রিয় বিজ্ঞানীদের অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।এএনআরএফ-এর জে.সি. বোস অনুদান ভারতের অন্যতম সম্মানজনক গবেষণা অনুদান হিসেবে বিবেচিত। যাঁরা দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ও ধারাবাহ
দেশ
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের ধর্না! কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি ‘ককরোচ জনতা পার্টি’র
নিট কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে ধরপাকড় বন্ধ, মামলা প্রত্যাহার এবং আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে ফের সরব হল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে নতুন করে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সোমবার সাংবাদিক বৈঠক করে সিজেপি-র প্রতিনিধিরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু দু’দিন কেটে গেলেও দেশের ব
জলবন্দি অসম! ১২ জেলায় ভয়াবহ বন্যা, ৭ লক্ষের বেশি মানুষ বিপর্যস্ত!
অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১২টি জেলায় এখনও পর্যন্ত ৭ লক্ষ ৫ হাজার ১৪৮ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ৬৬ থেকে ৬৮-তে পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উচ্চ অসমের শিবসাগর, জোরহাট ও চরাইদেও-সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর জেলা। এছাড়াও গোলাঘাট, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, ধেমাজি, শোণিতপুর, কামরূপ (মেট্রো) এবং ক
ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেমে সাইবার হামলার অভিযোগ, ডার্ক ওয়েবে ১ টেরাবাইট তথ্য ফাঁসের দাবি!
দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেমে সাইবার হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, ব্যাঙ্কের সিস্টেমে প্রবেশ করে প্রায় ১ টেরাবাইট সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তা ডার্ক ওয়েবে বিনামূল্যে প্রকাশ করা হয়েছে।হ্যাকারদের দাবি অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ব্যক্তিগত ও কর্পোরেট ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন তথ্য। এর মধ্যে নাম, আধার নম্বর, সেভিংস ও কারে
দেশ
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আন্দোলন প্রসঙ্গে আন্না হাজারে: “গণতন্ত্রে শান্তিপূর্ণ আন্দোলনই সমাধানের পথ”
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাসহ বিভিন্ন দাবি পূরণ হওয়ার পর আন্দোলনে ইতি টেনেছে ‘ককরোচ জনতা পার্টি’। এই প্রেক্ষাপটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের প্রবীণ সমাজকর্মী ও গান্ধীবাদী নেতা আন্না হাজারে।ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে স্বাগত জানিয়ে আন্না হাজারে বলেন, “ভারত একটি গণতান্ত্রিক দেশ। তাই মানুষের উচিত গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরা। শান্তিপূর্ণ আন্দোলন ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। হিংসা কখনও সমাধান নয়, বরং তা সমাধানের পথকে বিলম্বিত করে।”ইউপিএ স
দেশ
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা,৩৬ দিনের আন্দোলনের পর বড় সিদ্ধান্ত সিজেপির!
নিট কেলেঙ্কারির প্রতিবাদে দীর্ঘ ৩৬ দিনের দেশজোড়া ছাত্র আন্দোলনে-আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের পর থেকেই তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছিল আন্দোলনকারীরা। সেই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল—শিক্ষাক্ষেত্রে অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তে হবে। শেষে দেশজোড়া ছাত্র আন্দোলনের চাপে মন্ত্রিত্ব থেকে সরতে হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। শনিবার ধর্ম
যন্তরমন্তরের আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দিল দিল্লি বিশ্ববিদ্যালয়, তীব্র আক্রমণ রাহুল গান্ধীর!
যন্তরমন্তরে চলা পড়ুয়াদের আন্দোলনকে ঘিরে এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্দেশে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আইআইটি মাদ্রাজ-সহ কয়েকটি প্রতিষ্ঠান আগে থেকেই পড়ুয়াদের আন্দোলনস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল। এবার একই ধরনের নির্দেশ দিল খোদ দিল্লি বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়া ও অধ্যাপকদের জানানো হয়েছে, যন্তরমন্তরের আন্দোলনস্থলের আশপাশে থাকাও ঝুঁকিপূর্ণ হতে পারে। সেখানে গেলে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং তা ভবিষ্যতে তাঁদের জন্য সমস্যার ক
গুরু পূর্ণিমার আগে প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, বৃন্দাবনে ফের দেখা গেল তারকা দম্পতিকে!
বুধবার সকালে ফের বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে হাজির হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। গুরু পূর্ণিমার আগে আশীর্বাদ নিতেই তাঁরা আশ্রমে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। রাধা কেলি কুঞ্জ আশ্রমে গিয়ে প্রার্থনায় অংশ নিতে দেখা যায় তারকা দম্পতিকে। গুরু পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি যখন জোরকদমে চলছে, সেই সময়ই আশ্রমে তাঁদের উপস্থিতি নজর কাড়ে। এর আগে প্রায় এক মাস আগেও প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। তাঁদের সাম্প্রতিক সফরের বেশ
CJP-র সংসদ অভিযান ঘিরে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস, মহিলা আন্দোলনকারীদের মারধরের অভিযোগ?
ককরোচ জনতা পার্টি (CJP)-র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি মহিলা আন্দোলনকারীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। পাশাপাশি, ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা অভিযোগ করেন, আন্দোলনকার
দেশ
সিজেপির সংসদ অভিযানে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’! কেন্দ্র ও দিল্লি পুলিশের কাছে জবাব চাইল হাই কোর্ট
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ অভিযান ঘিরে পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের বক্তব্য জানতে চাইল দিল্লি হাই কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে কেন্দ্র এবং দিল্লি পুলিশকে। পাশাপাশি, ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ, ভিডিয়োগ্রাফি এবং অন্যান্য নথি ও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। গত ২০ জুলাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং ন
পড়ুয়াদের পাশে অরিজিৎ সিং, দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়ে সরব গায়ক!
আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি ককরোচ জনতা পার্টি (CJP)-র সংসদ অভিযানকে কেন্দ্র করে দিল্লি পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানান তিনি।নিজের এক্স হ্যান্ডেলে অরিজিৎ লেখেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এ বার নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে।
পশ্চিম মেদিনীপুর
মহাকাশে ভারতের ঐতিহাসিক উড়ান, বিক্রম-১ সাফল্যে উজ্জ্বল আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র!
ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে বেসরকারি উদ্যোগে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’। এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র এবং স্কাইরুট অ্যারোস্পেস-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও পবন কুমার চন্দনা। তাঁর নেতৃত্বে বিক্রম-১ মিশনের সফল উৎক্ষেপণে গর্ব প্রকাশ করেছে আইআইটি খড়গপুর।২০০৭ থেকে ২০১২ ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডুয়াল ডিগ্রি (বি.টেক.-এম.টেক.) প্রাপ্ত পবন কুমার চন্দনা কর্মজীবন শুরু করেছিলেন ভারতীয়
দেশ
দিল্লিতে অনশনরত সোনম ওয়াংচুক হাসপাতালে, তবুও স্যালাইন ও ওষুধ নিতে নারাজ!
দীর্ঘ ২০ দিনের অনশনের জেরে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা। শনিবার সকালে তাঁকে দিল্লির যন্তর-মন্তর থেকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হলেও, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও স্যালাইন, ওআরএস কিংবা কোনও ধরনের ওষুধ গ্রহণ করতেও রাজি হননি তিনি। গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসেছেন ৫৯ বছর বয়সী সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের ফলে ইতিমধ্যেই তাঁর প্রায় ৯ কেজি ওজন কমেছে। চিকিৎসকদে
দেশের প্রথম বেসরকারি কক্ষপথগামী রকেট উৎক্ষেপণ, ইতিহাস লিখল ‘বিক্রম-১’!
ভারতের মহাকাশ অভিযানে যুক্ত হল নতুন এক ঐতিহাসিক অধ্যায়। দেশের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। এই উৎক্ষেপণের মাধ্যমে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হল।‘বিক্রম-১’ তৈরি করেছে হায়দরাবাদ-ভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস। ভারতের মহাকাশ গবেষণার জনক ড. বিক্রম সারাভাই-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই রকেটের নামকরণ করা হয়
উৎসবের মাঝেই মর্মান্তিক ঘটনা, পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে আহত অন্তত ১২০!
বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নামলেও, সেই উৎসবের আবহে নেমে এল বিপর্যয়ের ছায়া। বৃহস্পতিবার (১৬ জুলাই) রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্রে ভক্তদের ব্যাপক ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত ১২০ জন পুণ্যার্থী আহত হন। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও প্রশাসনের তরফে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে। সকাল থেকেই জগন্নাথ মন্দির চত্বর এবং গ্র্যান্ড রোডে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। প্রভু জগন্নাথ, বলভদ্র ও স
'আমাকে নয়, সরকারকে প্রশ্ন করুন'—অনশন না ভাঙার বার্তা সোনম ওয়াংচুকের!
লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন ১৮ দিনে পড়তেই তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছে। দীর্ঘদিন খাদ্যগ্রহণ না করায় তাঁর ওজন দ্রুত কমেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে এবং একাধিক শারীরিক জটিলতা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও পুষ্টির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে আদালতে। গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস (CJP)-এর প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। আন্দো