কবিতা
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত
পশ্চিমবঙ্গ
বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!
প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের
কবিতা
এসেছেন, তিনি এসেছেন -- তপন বন্দ্যোপাধ্যায়
যেই না বোশেখ এল ডালে ডালে কী হিল্লোল কৃষ্ণচূড়ার মুখে হাসি আকাশবাতাস জুড়ে রবিঠাকুরের গান ওড়াউড়ি করে রাশি রাশি; ছাতিম তলায় বসে শালিকেরা গুনগুন তারাও কি গান গায় আজ জারুলফুলের রঙে হাওয়াদের মাখামাখি তাদেরও কী বৈশাখী সাজ! একটি কিশোর যায় কী সুন্দর সেজেগুজে আবৃত্তি করবে বুঝি সেও কিশোরী নাচের বেশে শরীরে বিভঙ্গ তুলে রবিবাবু ডেকেছে তাকেও; সুখী গৃহকোণে আজ বেজে যায় গ্রামোফোন পুরোনো দিনের স্মৃতি নিয়ে ওরে গৃহবাসী আজ খোল দ্বার খোল তিনি এসেছেন সবাইকে জানিয়ে।
"শহিদ ক্ষুদিরাম" - সুমন বিশ্বাস
বুকে তোমার বারুদ ছিল, অকুতোভয় মন। স্বাধীনতার স্বপ্নে তোমার জীবন মরণ পণ। বিশ্বাসের শক্তি আর সংকল্পের জোর, দেশ সেবার কর্ম তোমার, সারা জীবন ভোর। ভারত মায়ের আপন হাতে গড়া সন্তান তুমি, আত্মবলিদানে তোমার, জাগলো ভারত ভূমি। জন্মদিয়ে ধন্য তোমায়, মোহবনী গ্রাম, মেদিনীপুরের গর্ব তুমি, শহিদ ক্ষুদিরাম। দিদি তোমায় কিনেছিলো ক্ষুদের বিনিময়ে, শৈশব কাটলো তোমার দিদিরই আশ্রয়ে। দাসপুরের হাটগেছিয়ায় ছেলেবেলা কাটে, ডাক লুন্ঠন করলে তুমি বড়শিমুলিয়ার মাঠে। হ্যামিলটন স্কুল জুড়ে ছড়িয়ে তোমার স্মৃতি, স্বাধীনতার শপথ নিয়ে পড়াশোনা
"ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো" - গীতিকার : জয়দেব বেরা
ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো... তোমায় চিরদিনের করে আমি যে পাবো। তুমি আমার প্রিয়তমা,তুমি আমার স্বপ্নের যে রাণী... সারাজীবন তুমি আমার মনে থাকবে জানি। ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো... তোমায় চিরদিনের করে আমি যে পাবো। প্রকৃতির যত রূপ আছে তোমার হাসিতে... তাই তো আমি পারি তোমায় এত ভালোবাসিতে। ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো... তোমায় চিরদিনের করে আমি যে পাবো। তোমার মায়াবী চোখে রয়েছে যাদু... আমি ভালোবাসি কেবল তোমায় শুধু। ভালোবাসি তোমায় ভালোবেসে যাবো... তোমায় চিরদিনের করে আমি যে পাবো।
"অলীক সফটওয়্যার কোম্পানি" - রতনতনু ঘাটী
অনেকদিন পরে আজ অনিলেশের সঙ্গে দেখা তেরো মাথার মোড়ের উদয়পদ্ম গাছটার নীচে। অনিলেশ বলল, ও নাকি রোজ এখান থেকেই সেক্টর নাইন্টি-নাইনের বাস ধরে, ওর কোম্পানির নাম অলীক সফটওয়্যার। আমি ওর মুখের দিকে তাকিয়ে চেনার চেষ্টা করলাম, এ কি সেই অনিলেশ, যে ক্লাস সেভেনে পড়ার সময় আমার একটা সুগন্ধি ইরেজার নিয়ে আর ফেরত দেয়নি? ওর হাতের টিফিনবক্সের দিকে তাকিয়ে চোখ নাচালাম? অনিলেশ বলল, এতে নানা রঙের রূপকথা ভরে দিয়েছে ওর বউ। বাইরে কিচ্ছু খেতে দেয় না, তাই এইসব রূপকথা খেয়েই ওর সারাদিন কাটে! আমি ওর চোখে চোখ রাখলাম, এ কি সেই অ
"মা" -- শ্যামলী রক্ষিত
ছায়ার মত নির্লিপ্ত ভালোবাসায় ফিরিয়ে দাও জীবনের প্রতি মুহূর্ত জীবন্ত উচ্ছ্বাসে - - - পূর্ণ কলসির মত অনাবৃত স্নিগ্ধ মায়ায় ছেয়ে রাখো খর মধ্যাহ্ন প্রহর -- - কতদিন সেই স্পর্শ পাই না মা - - কত দিন সেই ডাক ভেসে আসে না কানে তবু প্রতিটা প্রভাত নতুন হয় আজো তোমার অসমাপ্ত প্রতিটা গানে - - -
"জননী" --অজয় সান্যাল
পুরোনো কালো ঈষৎ বিবর্ণ আজন্ম চেনা ছাতাটি ঘরের এক কোণে বহুদিন ধরে রাখা বৃষ্টিতে ভিজেছিল ছাতাটি বহুদিন আমাদের সর্বাঙ্গ মাথা চুঁইয়ে বরফ কুচি সময় অসময়ে অশান্ত জলধারা নেমে আসলেও ভেসে যায় নি নাড়ির টান পায়ের নিচে মাটি আশ্রয় স্থল ছাতা কি বনস্পতির ছায়া মলিন বৃদ্ধ হয়ে দূরে সরে যায় ক্রমশ ? গিফট শপের দোকানে সাজনো থাকে বছরের নির্দিষ্ট কোন একটা দিনে মাদার্স ডে আজকাল বিজ্ঞাপনের কার্ড হয়ে যায় ? সন্ধ্যা হলো গো মা এত রাতেও কিন্তু নিরভিমান অপেক্ষায় জেগে আছে পুরোনো ঘরের দেওয়াল ডিসটেম্পার গন্ধ কালো
কবিতা
"ফিরে এসো শুরু থেকে" -- আরণ্যক বসু
যেখানে পঁচিশ খোলা হাওয়া আর মেঘ, যেখানে ক্ষণিকা বৃষ্টির সুখবরে, যেখানে ডেকেছে চার অধ্যায় ও গোরা, সেখানে বন্যা শেষ কবিতায় ঝরে। এখনও অমিত শিলং পাহাড়ে আসে! স্টিয়ারিঙে একা, যে পথিক পথভোলা, এখনও তো কেউ জোছনা কুড়োতে যায়, সাধের আসন অনায়াসে বুনে তোলা! পাহাড়ি বাঁকের আনাচে কানাচে যেন, বিস্ময় আজও রডোডেনড্রনে থাকে, দু'জোড়া ঠোঁটের আলতো আকর্ষণে, উন্মনা তুলি ভুরুর ধনুক আঁকে! বিশ্বাস করো, বৈশাখী সন্ধ্যায়, ঝড়ের খেয়াতে শুধু তোমাকেই চাই, মহাসাগরের দিকভুল তরণীতে, ফেলে চলে যাব বেদনা-বোধের ছাই। ও রবিঠাকুর, তুমিও ছয় ঋত
বাংলা "নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩১" দৈনিক সংখ্যা
নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা নিয়ে এলো বাংলায় নববর্ষের ১৪৩১ বিপ্লবী সংবাদ দর্পন নতুন সংখ্যা! বাংলা "নববর্ষ বিশেষ সংখ্যা ১৪৩১" দৈনিক সংখ্যা প্রকাশিত হয়েছে ! পরম করুণাময়ের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া অত্যন্ত কম লোকবল নিয়ে এই কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভবপর ছিল না। পত্রিকাটি সম্পূর্ণ পাঠ করে পাঠক প্রতিক্রিয়া জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে পত্রিকাটি সকলের মাঝে ছড়িয়ে প্রত্যেককে পড়ার সুযোগ করে দেবেন। হার্ড কপি পেতে যোগাযোগ করুন এই নম্বর ই : ৭৫৮৬৮৫৮৫৭৩ বা ৭০৬৩১৭৪৫৩৩ বিপ্লবী সং
কবিতা
"আমি খারাপটাই দেখি" -- মধুবন চক্রবর্ত্তী!
আমি ওর ভালটা দেখতে পাইনা খারাপগুলোই দেখি বেশী করে লোকে বলে ও নাকি রাজনীতি ভালো বোঝে!! আমি তো বুঝি বোঝাপড়া আমপোড়া সরবতের মত, বেশ লাগে গ্রীষ্মের দুপুরে একফালি ঝর্না যেন রাজার মত বেশ চাইনি তো মন চেয়েছিলাম আমি ওর ভালটা দেখি না খারাপটাই বুঝি দেখি কূটনীতি, রণনীতি, ছলনার পর ছলনা ছলছল চোখে দেখি শুধু দেখি সিনেমার মতো মনখারাপ হলে ' ও ' বলে খারাপ দেখতে দেখতে আমি নাকি দৃশ্য দূষণের কবলে আমি কি শুধু ওর খারাপটাই দেখি? আমার নাকি দেখার চোখ নেই! তবু একবার চোখের দেখা দেখব বলে ভবঘুরের মত ঘুরেছি এ প্রান্ত থেকে ও
কবিতা
"বৃক্ষগন্ধ সন্তান" - খুকু ভূঞ্যা
একটু একটু কুয়াশা জমছে, হেমন্তের এক ফালি চাঁদে দেখা যাচ্ছে না ধান ফুলের মুখ অস্পষ্ট সন্ধ্যা প্রার্থনা রেখে দেয় শাঁখের কাছে জন্ম সুন্দর হোক নক্ষত্র তুমি জেগে থাকো বেহুলার মতো সারারাত মৃত্যু সুযোগ নিচ্ছে প্রতিদিন প্রতিদিন বিকৃত সময় ও সমাজ আমি অন্ধকার তোমাদের বলি ছায়াগর্ভা জননী চায়, চাঁদের আটি ফেড়ে বেড়ে উঠুক জোসনা গাছ নিকোনো উঠোনে শোষকের মুখ নয় সহজপাঠ খুলে চেয়ে থাক নীলঘন আকাশের দিকে আমাদের বৃক্ষগন্ধ সন্তান (কান্না যত গভীর হবে।
কবিতা
"একুশ" -- সুমন বিশ্বাস
একুশ শতক, বিশের দশক, একুশে ফেব্রুয়ারি। রক্তের দাগ আজও অমলিন, ভুলতে কি আর পারি? ভাষা কেড়ে নেবে? দেশ কেড়ে নেবে? কেড়ে নেবে ভিটেমাটি? বাঙালী মানেই জাত বিপ্লবী, কী কলম - কী লাঠি। ৫২তে বরকতেরা ভাষার জন্যে খুন। সেদিন থেকেই বঙ্গদেশ বিপ্লবে নবারুণ। গঙ্গা, যমুনা, পদ্মা বক্ষে বয়ে গেছে ইতিহাস। ফেব্রুয়ারি মানেই আবেগ আর বিপ্লবের মাস। আমার ভাষা - তোমার ভাষা, বাংলা ভাষা - বাংলা ভাষা। এই ভাষাতেই গাইছে বাউল, মাঝিমাল্লা , জেলে, চাষা। এই ভাষাতেই মাকে ডাকি, দুঃখে কাঁদি, সুখে হাসি। এই ভাষাতেই বসন্তে আজ প্রেয়সীকে ভালব
কবিতা
"আমি আমার বাংলা ভাষাটাই খুঁজে পেয়েছি" --- মহিবুল আলম
ভাষা নিয়ে গল্পটা আমার, আমাদের, স্থায়ী বসতির ও পরিযায়ী পাখির- বায়ান্নতে যখন এক রিকশাওয়ালা প্যাডেল চাপতে চাপতে মিছিল দেখে হঠাৎ থেমে গিয়ে বলে ওঠে, কোন শালা আমার ভাষা নেয়... আমি তার গালিতে আমার বাংলা ভাষাটাই খুঁজে পেয়েছি। আমার বয়স আর তখন কত ছিল? স্কুলের উর্দু শিক্ষক ক্লাসে যখন উর্দুতে বলে ওঠেন, শুনেছিস কাজী, তুই বড় ঘরের মানুষ। উর্দুকেই আগলে রাখিস- আমি এর আগামাথা কিছুই বুঝিনি। শুধু স্কুলঘরে সূত্রধর ক্লাসে কপাট লাগাতে গিয়ে আঙুলে হাতুড়ির আঘাত খেয়ে যখন বলে ওঠে, লওয়ের পুত... আমি তার গালিতে আমার বাংলা ভা
কবিতা
"সত্যি বলছি......." তাপস দেবনাথ
হায়রে আমার ভাষা......... মিশে গেছে কবেই ডাল- চাউলে ঠাসা। খিচুড়ি সব মিলে- মিশে বাংলা টা আর কই? ভাষা দিবস আসলে শুধু আমরা সরব হই। বাপকে বলি বাপ্পি,ড্যাডি মাম্মি,মামা- মাকে ইং তারিখে সকাল দেখি গুড মর্নিং দিই হেঁকে। হায়রে আমার বাংলা ভাষা বাংলা নিয়ে মরি..... সবুজ ধানের বীজ খানিকেও রাইচ্ বলেই জানি। তণ্ডুল যে চালেরই নাম সে আর শেখে ক-জন বাংলা মায়ের দামাল ছেলে গুড বয় ,নয় সুজন। এমন অনেক উন্নতি সব বাংলা ছেড়ে বাঁচে বাংলা বাঁচাও বাংলা বাঁচাও নিছক শুধুই হাঁকে।
কবিতা
"এখন ও এবং আবহমান" ---দেবাশিস বন্দ্যোপাধ্যায়
দেখবোনা প্যাঁচ পয়জার খাটবেনা কোনো জারিজুরি- বুকের উত্তপ্ত ঘরে, শান দেয় একুশে ফেব্রুয়ারি! রক্তের কালচে রেখা আলপনা আঁকে সারিসারি; কঠিন চোয়ালে হাসি নিয়ে অপেক্ষায় একুশে ফেব্রুয়ারি। শান দেওয়া দাঁত আর নখে বাংলাকে ধর্ষণের অভিসারী - সাবধান সাবধান সাবধান অমোঘ পাহারায় আছে, ঘুমহীন একুশে ফেব্রুয়ারি। এখনও বাংলাতেই 'মা' বলে ডাকি 'ভালোবাসি' বলে প্রিয় নারী! এখনও কবর পাহারা দেয়, অজস্র রফিক সালাম জব্বার আর একুশে ফেব্রুয়ারি।
কবিতা
"তুমি ভাসো অন্য জলে" -- মহিবুল আলম
কোনো নদী শরীর ভিজিয়ে যদি বুক ছোঁয়া জলে ডোবে তুমি ভাসো অন্য জলে- মধ্যদুপুরে নারিকেলের চিরল পাতার ফাঁক গলা এতটুকু রোদ ঘাটের অর্ধেক ছুঁয়ে যখন তোমার কপোলে এসে খসে পড়ে, আমি তখন অন্য ঘাটে চণ্ডীদাসের মতো বড়শি ফেলে কড়িখেলার অমোঘ আহ্বানে একে একে হিসেবে মরি। বারোটি বছর- তুমি তো রজকিনী, কোনো দিঘল ঘাটের ফালি করা রোদ- ভালোবাসায় প্রণয়ে হাতছানি দাও, রোদের হিসেব কষে নদীর জলে ডুব দাও। দক্ষিণের বাতাস তখন শিস দিয়ে ডাকে, আয় আয়, আয় আয়...! যেখানে নদী যায়, যেখানেই যায়, তুমি ভাসো অন্য জলে। —মহিবুল আলম ,গোল্ড কোস্ট, কু
কবিতা
"সবুজগানে ভরিয়ে দিও" --- আরণ্যক বসু
সত্যিকথা বলার সাহস আমার আছে এই ভাষাতেই বাঁচার ইচ্ছে, ভাসার সাহস, ডোবার দুঃসাহসের নেশা, এই ভাষাতে, এই ভাষাতেই শত লক্ষ শব্দ আছে, স্তব্ধ নিষ্ফলতার কাছে, জলস্রোতের সরলতায়, বিলীন ভাটিয়ালীর সুরে, গাঁয়ের স্নিগ্ধ প্রতিবেশীর আড়বাঁশিতে, পাগলগারে; মাধুকরীর জন্যে আছে, আকুল প্রার্থনাতেও আছে, কলজে ছেঁড়া শেষের কথায়, আছে ক্ষমায়, কথকতায়; হাজার বছর আগেও ছিল, আরও হাজার বছর পরেও- ছবির সঙ্গে, স্মৃতির পথে, ধুলোর ওড়ায়, ঝড়ের কাছে, আকাশ হয়ে জড়িয়ে আছে অন্ধকারের সজনে গাছে আমার আকাঙ্খাতে আছে, আছে তোমার নিবেদনে, সাঁঝ বিহানে
কবিতা
"দেশটা জাগছে" --সংঘমিত্রা সরকার কবিরাজ
দেশটা জাগছে, আলোড়ন উঠছে নদীর বাঁকের তলদেশে কখনো কামদুনিতে কখনো সন্দেশখালিতে হাতে হাতে হাতা খুন্তি গুলো শব্দ করে উঠছে। রান্নাঘরের এক চিলতে আগুন ধীরে ধীরে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। দেশটা জাগছে, মৌন পাহাড় আগ্নেয়গিরি হচ্ছে। দেশটা জাগছে, ভোর চারটের আর রাত দশটার লোকাল ট্রেনটা আরো জোরে ছুটবে প্রস্তুতি নিচ্ছে। ভাঙা চুবড়ি, ফুলের ডালি, মাছের জালি খলবল ক'রে উঠছে শাঁখা পলা পরা হাত গুলো ধীরে ধীরে লাঠি হয়ে যাচ্ছে হাড় ভাঙা দিন খাটুনির চোখ রাতেও শ্বাপদের মতো জ্বলছে পিছিয়ে পড়ছে কালো রাত, ভাঙছে অত্যাচারের দাঁত নক
কবিতা
"ও ভাষাজননী" -– আরণ্যক বসু
শেষ রাত ও ভোরের বৃন্তে ধীরে ধীরে ফুটে ওঠে যে আহির ভৈরবী তার কড়ি ও কোমল ছুঁয়ে থাকে বেদনা ও আশার বাংলা ভাষা। অত্যাচারের কালশিটে ঘিরে, যে নারীর চিবুক ও চোখের জলে জেগে ওঠে প্রতিবাদের শিলালিপি, তার বিন্দুতে বিন্দুতে বাংলা ভাষা। অমর একুশের দিন ও রাতের আবেগে-বিষাদে বুক ফাটা আর্তনাদ করবে মায়ের ভাষা বাংলা। অপমানিতার দিনলিপি মিশে যাবে ক্রোধের আগুনে। শীত থেকে ফাল্গুন হয়ে চৈত্র-বৈশাখের দিকে ভেসে যায় যে ধিক্কার ও মিছিল-তারও মুখর ও মৌনতা বাংলা ভাষা। ভৈরবী থেকে দীপক, পূরবী থেকে ইমন, বেহাগ থেকে দরবারীর যে স