অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের বেলডাঙায় কেন অশান্তি? মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের বেলডাঙায় কেন অশান্তি?

এবার যাত্রীবাহী বাসে হামলা! মুর্শিদাবাদের বেলডাঙায় বাসে হামলার ঘটনায় ফের বাড়ছে আতঙ্ক। রেলগেট ভেঙে রেললাইন অবরোধ, রাস্তায় অবরোধের পর এই বাসে হামলার ঘটনায় উঠছে প্রশ্ন। বেলডাঙায় বিক্ষোভের নামে নৈরাজ্য কেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন বেলাতেই বেলডাঙায় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, র‍্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামে। বিকেল পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।গত,শুক্রবার থেকেই উত্তপ্ত হয়েছিল বেলডাঙা। এদিন সকাল থেকে নতুন করে বিক্ষোভ শুরু হয়। শনিবার ফের উত্

মুর্শিদাবাদের নিজামত কেল্লার হাওয়া মহলে অনুষ্ঠিত হল দে'জ পাবলিশিং এর গ্রন্থ প্রকাশ! মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের নিজামত কেল্লার হাওয়া মহলে অনুষ্ঠিত হল দে'জ পাবলিশিং এর গ্রন্থ প্রকাশ!

১৫ই জানুয়ারী বৃহস্পতিবার মুর্শিদাবাদের নিজামত কেল্লার হাওয়া মহলে অনুষ্ঠিত হল দে'জ পাবলিশিং এর গ্রন্থ প্রকাশ। এখানে প্রাচীন প্রাসাদোপম অট্টালিকা, ইমামবাড়া প্রভৃতি রয়েছে, চারিদিকে তার ইতিহাসের গন্ধ। "জাফরাগঞ্জ ও শূন্য সিংহাসনের পাঁচ রাত" নামক এই ঐতিহাসিক বইটি প্রকাশ করেন নবাব সৈয়দ মহম্মদ আব্বাস আলি মির্জা। উপস্থিত ছিলেন ছোটা নবাব সৈয়দ রেজা আলি মির্জা , সাখাওয়াত আলি মির্জা সহ মুর্শিদাবাদের নবাব পরিবারের সদস্যবৃন্দ ও মুর্শিদাবাদের বিশিষ্ট মানুষজন। উপস্থিত ছিলেন লেখক হিমাদ্রি কিশো

বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পিটুনি, প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরলেন মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক! পশ্চিমবঙ্গ

বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পিটুনি, প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরলেন মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক!

ফের আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরলেন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা। ওড়িশায় বাংলাদেশি সন্দেহে মারধরের অভিযোগ উঠল মুর্শিদাবাদের চার যুবকের বিরুদ্ধে। কর্মক্ষেত্র থেকে তুলে নিয়ে এক ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় তাঁদের। পরে পুলিশ উদ্ধার করলেও প্রাণনাশের আশঙ্কায় আর ওড়িশায় না থেকে তড়িঘড়ি মুর্শিদাবাদে ফিরে আসেন তাঁরা। আক্রান্ত চার শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগর এলাকায়। বছরখানেক আগে কাজের সন্ধানে ওড়িশায় পাড়ি দিয়েছিলেন মহিবুর ইসলাম, শহিদুল ইসলাম-সহ

অঙ্কন প্রতিযোগিতার সাফল্য পেলে বহরমপুর জহর  নবোদয় শিক্ষার্থীরা! মুর্শিদাবাদ

অঙ্কন প্রতিযোগিতার সাফল্য পেলে বহরমপুর জহর নবোদয় শিক্ষার্থীরা!

The ministry of power bureau of energy.govt of India উদ্যোগে কোলকাতা ডি ভী সী টাওয়ার বিল্ডিংস্টেট লেবেল আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার সাফল্য পেলে বহরমপুর জহর নবোদয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্যতম শিক্ষার্থীরা ছিল সুপূর্বা দাস ও পূর্বাশা সাহা এবং যশপাল সরকার, সাহেনাজ জামান।এরা প্রত্যেকেই নগদ 2000 টাকা করে পুরস্কৃত হয় । জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ তপন মিস্ত্রীর সহযোগীতায় ও অংকন শিক্ষক সোমনাথ বিশ্বাস এর ব্যবস্থাপনায় এই সব কিছু সম্ভব হয়েছে।এত বড় সম্মান অঙ্কন বিভাগের সাফল

বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টেকনোলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন! মুর্শিদাবাদ

বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টেকনোলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন!

ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডোম তৈরি করছে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ৷ এর মাধ্যমে আকাশ চিনবেন দর্শক-পড়ুয়ারা ৷ নাগপুরের পর কলকাতায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে দ্বিতীয় কোনও স্থায়ী ডিজিটাল ডোম তৈরি হচ্ছে ৷ এর ফলে দর্শক থেকে পড়ুয়ারা সহজেই আকাশ চিনিতে সক্ষম হবে ৷ বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় অভূতপূর্ব এক উদ্যোগ। রাজ্যের প্রত্যন্ত এই এলাকার ছাত্রছাত্রীরা এমন তৎপ

Artificial Intelligence v/s Education : Preserving Humanity (A K Gautam Vice-principal JNV Murshidabad) প্রযুক্তি

Artificial Intelligence v/s Education : Preserving Humanity (A K Gautam Vice-principal JNV Murshidabad)

Artificial Intelligence (AI) is rapidly transforming the landscape of education, bringing profound changes to how knowledge is created, transmitted and assessed. While the promise of smart automation and personalisation in learning is immense, these advances also raise urgent questions about the preservation of human agency and the future of humane societies in an increasingly automated world. This article explores the intersection of AI and education, evaluating the threats to humanity posed by

পড়ে থাকা প্লাস্টিকের বোতল দিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকে বিশ্বরেকর্ড সৃষ্টি করলো  বহরমপুর  জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা! মুর্শিদাবাদ

পড়ে থাকা প্লাস্টিকের বোতল দিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকে বিশ্বরেকর্ড সৃষ্টি করলো বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা!

৫৬ জন ছাত্রছাত্রীদের নিয়ে বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের এক অভিনব বিশ্বরেকর্ড সৃষ্টি করলো। প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা জিনিস। প্লাস্টিকের বোতলের মুখের অংশটি কেটে নিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকেছে তারা । মোট ২৮০০টি ফুল অঙ্কনের মাধ্যমে

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ! মুর্শিদাবাদ

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!

বহরমপুরের থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী। 'থার্ড আই আর্টিস্টস' গ্রুপের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এ বার তাদের অষ্টম বর্ষ উদযাপিত হচ্ছে। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন, "দেশের ৩২ জন চিত্রশিল্পীর শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।" মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন। থার্ড আই আর্টিস্ট গ্রুপের সভাপতি আইপিএস অংশুমান সাহা নর্থ বেঙ্গল

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে প্রাণ হারালেন  বাংলার দুই জওয়ান! বীরভূম

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে প্রাণ হারালেন বাংলার দুই জওয়ান!

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে ছিলেন। সেইসময় তুষারঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। তার জেরে শহিদ হলেন ভারতীয় সেনার এলিট প্যারা ফোর্সের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। ল্যান্স হাবিলদার পলাশের বাড়ি মুর্শিদাবাদে এবং ল্যান্স নায়েক সুজয়ের বাড়ি বীরভূমে।শুক্রবার ভারতীয় সেনার চিনার কোরের তরফে বলা হয়েছে, ‘মারাত্মক বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে কোকেরনাগের কিশতোয়ার রেঞ্জে লাগাতার জঙ্গি-বিরোধী অভিযান চালানোর সময় দুই বীর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যা

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ! মুর্শিদাবাদ

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ!

থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে ৮ম বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী ও ওয়ার্কশপ শুরু হবে আগামী ৮ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর ২০২৫ থেকে। ৪ দিনের প্রদর্শনীর সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশের ডিসিপি ( সদর) অংশুমান সাহা, সোমনাথ বিশ্বাস ও ভারতীয় শিল্পীরা ও বিদেশি শিল্পীরা ও বিপ্লবী সংবাদ দর্পন প্রতিনিধিরা । মিডিয়া কাভারেজ ও মিডিয়া পার্টনার বিপ্লবী সংবাদ দর্পন। শুরু হবে চিত্রশিল্প প্রদর্শনী, ওয়ার্কশপ চলবে আগামী ৮ ই অক্টোবর থেকে ১২ ই অক্টোবর ২০২৫পর্যন্ত। প্রত্য

প্যানেলটা বাতিলে মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারেননি, মৃত্যু হল মুর্শিদাবাদের চাকরিহারা এক  শিক্ষকের! মুর্শিদাবাদ

প্যানেলটা বাতিলে মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারেননি, মৃত্যু হল মুর্শিদাবাদের চাকরিহারা এক শিক্ষকের!

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চাকরিহারা এক শিক্ষকের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। প্রবীণ কর্মকার (৩৩) নামে ওই শিক্ষক জিয়াগঞ্জের আমাইপাড়া বিদ্যাপীঠে পড়াতেন। প্যানেলটা বাতিলে মানসিক যন্ত্রণাটা সহ্য করতে পারেননি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীণেরা তিন ভাই। তাঁদের মধ্যে প্রবীণ মেজ। বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছেন।এই ঘটনার পরিপ্রেক্ষ

ফের  উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা,বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু! মুর্শিদাবাদ

ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা,বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু!

সোমবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদেরকে নাম নুসরত জাহান (৬) ও সামিয়া সুলতানা (১১)। বিস্ফোরণের অভিঘাতে নুসরতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। নুসরত বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নুসরত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তারা ঝোঁপের মধ্যে কয়ে

মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের এসপি বদল! মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের এসপি বদল!

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বেশ কিছুদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা মুর্শিদাবাদ। তার প্রভাব পড়ে জঙ্গিপুরেও। সংঘর্ষের জেরে মৃত্যু হয় তিনজনের। মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শনিবার জাতীয় মহিলা কমিশনের সামনে হাউহাউ করে কাঁদলেন হিন্দু মহিলারা! মুর্শিদাবাদ

শনিবার জাতীয় মহিলা কমিশনের সামনে হাউহাউ করে কাঁদলেন হিন্দু মহিলারা!

শুক্রবার মালদহের আশ্রয় শিবিরে কথা বলতে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তাঁদের কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার দিনভর ওই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদহে। আর শনিবার মুর্শিদাবাদে মহিলা কমিশন পৌঁছতেই মহিলারার কান্নায় ভেঙে পড়েন। মাটিতে শুয়ে কাঁদতে থাকেন তাঁরা।মহিলা কমিশনের প্রতিনিধিরা তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রের সব রিপোর্ট দেবেন, বিএসএফ ক্যামপ করার কথাও তাঁরা উল্লেখ করবেন রিপোর্ট। প্রতিনিধিরা বলেন, “আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। ক

শুক্রবার  সকালে মালদা পৌঁছেছেন জাতীয় কমিশন NCWও রাজ্যপাল সিভি আনন্দ! মালদা

শুক্রবার সকালে মালদা পৌঁছেছেন জাতীয় কমিশন NCWও রাজ্যপাল সিভি আনন্দ!

শুক্রবার সকালে মালদা পৌঁছেছেন NCW  জাতীয় কমিশনের ২ সদস্য। সার্কিট হাউসে বিশ্রামের পর বৈষ্ণবনগরে ঘরছাড়া বাসিন্দাদের সাথে কথা বলবেন তাঁরা। শুক্রবার মালদা এবং শনিবার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জাতীয় মহিলা কমিশনের সদস্যদেরও। অন্যদিকে, শুক্রবার সকাল ৯ টা নাগাদ মালদা-মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ। শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা ঘুরে দেখবেন তিনি। সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে হিংসায় জ্বলছে মুর্শিদাবাদ ও মামদার বিস্তির্ণ এলাকা। স

মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে বাংলাদেশিদের উসকানি! মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে হিংসা ছড়িয়েছে বাংলাদেশিদের উসকানি!

মুর্শিদাবাদ হিংসার নেপথ্যে হাত রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের! প্রাথমিক তদন্তে এমনই বিস্ফোরক তথ্য জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । গত শুক্রবার থেকেই মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বেশ কয়েকটি এলাকা ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ জন।স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই অশান্তির পেছনে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে জড়িত। তাঁদেরকে পেছন থেকে সমর্থন জুগিয়েছে শাসক দলের স্থানীয় কিছু নেতা। কিন্তু প

অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ! মুর্শিদাবাদ

অশান্তির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ!

আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত জঙ্গিপুর,মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার রাতে নতুন করে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ। স্পর্শকাতর এলাকাগুলিতে অতি সক্রিয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুটমার্চ চলছে। শেষ ৩৬ ঘণ্টায় কোনও অশান্তির খবর নেই। এখনও পর্যন্ত হিংসাত্মক ঘটনায় ২০০ জন গ্রেফতার করা হয়েছে। তবে গুজবের দাপট এখনও

ওয়াকফ বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, পুড়ল বাস, গুলিবিদ্ধ ৩! মুর্শিদাবাদ

ওয়াকফ বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, পুড়ল বাস, গুলিবিদ্ধ ৩!

ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! শুক্রবার ফের নতুন করে অশান্ত হয়ে উঠল ওই এলাকাগুলি। এ দিন পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, জনতার ছোড়া বোমা-ইটের ঘায়ে জখম হন বেশ কয়েক জন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা গুলিও চালায় বলে অভিযোগ। পাল্টা পুলিশের বিরুদ্ধেও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। দু’পক্ষের গোলাগুলিতে দু’জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। দু’টি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এক নাবালক ও এক পুলিশকর্মী।

জওহর নবোদয় বিদ্যালয় অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে! মুর্শিদাবাদ

জওহর নবোদয় বিদ্যালয় অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে!

২৩ শে ফেব্রুয়ারি রবিবার জওহর নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ শাখার কেন্দ্রীয় সরকারের আবাসিক বিদ্যালয় এক অভিনব উদ্যোগ নিয়েছে আর্ট এডুকেশন নিয়ে। ৩৫ জন ছাত্র ছাত্রী ওয়ার্ল্ড রেকর্ড এবং ইন্ডিয়া বুক রেকর্ড অংশগ্রহণ করতে চলেছে। গত 6 মাস ধরে ছাত্র ছাত্রী রা একটু একটু করে তারা তাদের আর্ট, ক্রিয়েটিভিটি প্রশিক্ষণ নিয়েছে ।তাদের শিক্ষক সোমনাথ বিশ্বাস নবোদয বিদ্যালয়ে অঙ্কন শিক্ষক কাছ থেকে।একসাথে ৩৫ জন ছাত্র ছাত্রী লাইভ ফেস মাস্ক বানাবে মডেল এবং পরিবেশ সচেতনতার বার্তা ।এই ব্যাপারে শিক

ব্রিটিশ গায়ক এড শিরনকে সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে অরিজিৎ সিং–এর বাড়িতে! বিনোদন

ব্রিটিশ গায়ক এড শিরনকে সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে অরিজিৎ সিং–এর বাড়িতে!

সোমবার কলকাতায় এসে জিয়াগঞ্জের পথ ধরেছিলেন ব্রিটিশ গায়ক এড শিরান।সোমবার দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে, ভারত বিখ্যাত গায়ক অরিজিৎ সিং–এর বাড়িতে। সম্প্রতি, ভারত সফরে এসেছেন গায়ক এবং লেখক এড শিরন। সূত্রের খবর, অরিজিৎ সিং–এর ‘‌ওয়ার্ল্ড ট্যুর’‌–এর সময় দু’‌জনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময়েই অরিজিৎ এডকে ভারতে এলে তাঁর বাড়িতে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন। অরিজিৎ–এর সেই ডাকে সাড়া দিয়ে এড হাতে গোনা ঘনিষ্ট কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদে এসেছেন। সোমবার বিকেল নাগ