অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ…’ আবেগঘন ভিডিওতে বিদায়বার্তা ধোনির! চেন্নাই সুপার কিংসকে বিদায় জানিয়ে ফের চর্চায় ‘থালা’

পশ্চিম মেদিনীপুর

ক্যাটলিনা জয় আফরিন জাবিরের! ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড প্রশান্ত মহাসাগর পেরিয়ে ইতিহাস! পশ্চিম মেদিনীপুর

ক্যাটলিনা জয় আফরিন জাবিরের! ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড প্রশান্ত মহাসাগর পেরিয়ে ইতিহাস!

সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে অবশেষে সফল হলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবির। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় করলেন তিনি। প্রায়১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড কঠিন জলযুদ্ধের পর প্রশান্ত মহাসাগরের বুকে উড়ল ভারতের বিজয় পতাকা।ভারতীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিট। গোটা দেশ যখন গভীর ঘুমে, তখন ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন আফরিন। প্রবল স্রোত, ঠান্ডা জল এবং দীর্ঘ সময়ের শারীরিক ও মানসিক চাপকে উপেক্ষা করে ক্যাটলিনা চ্যানেলের চ্যালেঞ্জ

খড়গপুর স্টেশনে জিআরপির বড়সড় অভিযান, ৩১ লক্ষ নগদ-সোনা ও হীরের আংটি উদ্ধার; গ্রেফতার ৫৩ বছরের ব্যক্তি পশ্চিম মেদিনীপুর

খড়গপুর স্টেশনে জিআরপির বড়সড় অভিযান, ৩১ লক্ষ নগদ-সোনা ও হীরের আংটি উদ্ধার; গ্রেফতার ৫৩ বছরের ব্যক্তি

খড়গপুর স্টেশনে জিআরপির তল্লাশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা ও হীরের গয়না। ঘটনায় ৫৩ বছরের অনাদি বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। ধৃতের বাড়ি কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।জিআরপি সূত্রে খবর, সম্বলপুর থেকে হাওড়াগামী একটি ট্রেনে যাত্রা করছিলেন অনাদি বিশ্বাস। খড়গপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিআরপি আধিকারিকরা তাঁকে আটক করেন। এরপর তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণ নগদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মেদিনীপুর-ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মেদিনীপুর-ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। গতি কিছুটা কমলেও বুধবার রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ গভীর নিম্নচাপটি কালীঙ্গপটনম থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং গোপালপুর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গত ছয় ঘণ্টায় সিস্টেমটির গতিবেগ ছিল প

সমুদ্রের প্রতিকূলতাকে উপেক্ষা করে ক্যাটালিনায় অর্ধেকের বেশি পথ পেরোলেন আফরিন,৭.৫ ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার পশ্চিম মেদিনীপুর

সমুদ্রের প্রতিকূলতাকে উপেক্ষা করে ক্যাটালিনায় অর্ধেকের বেশি পথ পেরোলেন আফরিন,৭.৫ ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার

প্রতিকূল সমুদ্র পরিস্থিতিকেও উপেক্ষা করে একের পর এক স্ট্রোক নিয়ে এগিয়ে চলেছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। সমাজ মাধ্যম থেকে জানা গিয়েছে,ক্যাটালিনা চ্যানেল পাড়ি দেওয়ার চ্যালেঞ্জে ইতিমধ্যেই ৭.৫ ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি। চ্যানেলের অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে এখন লক্ষ্য বাকি দূরত্ব জয় করা।তবে এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি মোটেই সহজ নয়। জানা গিয়েছে, সমুদ্রে বাতাসের গতি রয়েছে প্রায় ২.৩ মিটার/সেকেন্ড। বাতাসের দিক ২৭৬.২ ডিগ্রি এবং ঢেউয়ের উচ্চতা প্রায় ০.৯ মি

২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়,রানার্স-আপ মেদিনীপুর কলেজ পশ্চিম মেদিনীপুর

২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়,রানার্স-আপ মেদিনীপুর কলেজ

উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দুর্দান্ত ফুটবল নৈপুণ্যের মধ্য দিয়ে শেষ হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবল প্রতিযোগিতা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট পেল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। ফাইনালে লড়াই করে রানার্স-আপ হয়েছে মেদিনীপুর কলেজ (অটোনমাস)।ফাইনাল ঘিরে শেষ দিন ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আবহ। দুই দলের খেলোয়াড়দের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস এবং মাঠের টানটান উত্তেজনায় মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। শেষ

বিধবার সঙ্গে যুবককে দেখে ‘নীতিপুলিশি’! চন্দ্রকোনায় খুঁটিতে বেঁধে চুন মাখানোর অভিযোগ পশ্চিম মেদিনীপুর

বিধবার সঙ্গে যুবককে দেখে ‘নীতিপুলিশি’! চন্দ্রকোনায় খুঁটিতে বেঁধে চুন মাখানোর অভিযোগ

স্বামী মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই এক যুবতীর সঙ্গে অন্য এক যুবককে দেখে ‘নীতিপুলিশি’র অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। অভিযোগ, ওই যুবক-যুবতীকে রাস্তার ধারে খুঁটির সঙ্গে বেঁধে মুখে চুন মাখিয়ে হেনস্থা করেন স্থানীয়দের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা পুরসভার গোঁসাইবাজার-জওহরপুর এলাকার বাসিন্দা ওই যুবতীর স্বামীর মৃত্যু হয় প্রায় তিন

ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবার্ষিকী: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নবজাগরণ ও জাতীয়তাবাদ নিয়ে আলোচনা পশ্চিম মেদিনীপুর

ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবার্ষিকী: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নবজাগরণ ও জাতীয়তাবাদ নিয়ে আলোচনা

ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা চক্র। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঋষি রাজনারায়ণ বসুর জীবন, শিক্ষা-ভাবনা, নবজাগরণ, ইতিহাসচেতনা, ধর্মভাবনা এবং জাতীয়তাবাদী চিন্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদরা।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উপস্থিত ছিলে

অন্নপূর্ণার টাকা মিলছে না, ফের খড়গপুরে পথ অবরোধে মহিলারা পশ্চিম মেদিনীপুর

অন্নপূর্ণার টাকা মিলছে না, ফের খড়গপুরে পথ অবরোধে মহিলারা

অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের পথে নামলেন খড়গপুরের মহিলারা। বুধবার সকালে খড়গপুরের কৌশল্যা এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা তাঁরা পাচ্ছেন না। একই সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা চালুর দাবিও তোলেন তাঁরা।এদিন ‘খড়গপুর মহিলা সমিতি’ লেখা ফ্লেক্স হাতে নিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের মহিলারা রাস্তায় নেমে পড়েন। সকালেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ হওয়ায় যান চলাচল ব্যাহত

জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানা, প্রাণ গেল ৪৫ বছরের গঙ্গাধরের পশ্চিম মেদিনীপুর

জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানা, প্রাণ গেল ৪৫ বছরের গঙ্গাধরের

জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি রেঞ্জের চুয়াশোল এলাকায়। মৃতের নাম গঙ্গাধর দোলই (প্রায় ৪৫)। বনদপ্তর সূত্রে খবর, হাতির আক্রমণেই তাঁর মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার ভোরেও জঙ্গলে ছাতু কুড়াতে গিয়েছিলেন গঙ্গাধর। চুয়াশোলের জঙ্গলের ভিতরে ছাতু সংগ্রহ করার সময় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। কিছু বুঝে ওঠার আগেই হ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের- আন্তঃকলেজ যোগাসনে চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের- আন্তঃকলেজ যোগাসনে চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মোট ১২টি কলেজের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনায় প্রতিযোগিতার আসর জমে ওঠে।১২টি কলেজের প্রতিযোগিতার সামগ্রিক ফলাফলে ৯৯৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে মেদিনীপুর কলেজ (অটোনমাস)। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কেড়েছেন কলেজের প্রতিযোগীরা।Traditional Yoga বিভাগে প্রথম স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজ (অট

এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর! পশ্চিম মেদিনীপুর

এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর!

পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক ফের আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন। ২০২৬ এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে অংশ নেওয়া প্রণতি মহিলাদের ব্যক্তিগত ভল্ট ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাঁর এই সাফল্যে নতুন করে গর্বিত পিংলা তথা বাংলা।মঙ্গলবার আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের ব্যক্তিগত ভল্টের যোগ্যতা অর্জন পর্বে মোট ১৯ জন প্রতিযোগীর মধ্যে ১২.৯১৬ স্কোর করে সপ্তম স্থানে শেষ করেন প্রণতি। ফলে আটজন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত ফাইনালের ছাড়পত্র পেয়ে যান বঙ্গকন্যা

শস্য ও সন্তানের সমৃদ্ধির কামনায় জঙ্গলমহলে করম পরব, মাতল কুড়মি সমাজ! পশ্চিম মেদিনীপুর

শস্য ও সন্তানের সমৃদ্ধির কামনায় জঙ্গলমহলে করম পরব, মাতল কুড়মি সমাজ!

শস্যের সমৃদ্ধি, পরিবারে সুখ-শান্তি এবং সন্তানের মঙ্গল কামনায় মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গলমহলজুড়ে পালিত হল ঐতিহ্যবাহী করম পরব। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া-সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় এই উৎসবকে ঘিরে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর, মেদিনীপুর সদর ও শালবনী ব্লকেও সন্ধ্যায় নিয়ম-রীতি মেনে পালিত হয় করম পুজো।মূলত আদিবাসী কুড়মি সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। কর্ম ও সৃষ্টির সঙ্গে জড়িত এই

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মোট ১২টি কলেজের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকবৃন্দ। উপস্থিত ছিলেন IQAC-এর Director Professor Madhumangal Pal, Professor Keshab Chandra Mandal, Professor Brojo Gopal Bag এবং Professor Amal Kumar Mandal। উদ্বোধনী অনুষ

বিডিওকে হেনস্থার অভিযোগ, শালবনীতে গ্রেপ্তার ‘তারকাটা টিংকু’ পশ্চিম মেদিনীপুর

বিডিওকে হেনস্থার অভিযোগ, শালবনীতে গ্রেপ্তার ‘তারকাটা টিংকু’

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও পোস্ট করে ইতিমধ্যেই আলোচনায় এসেছিলেন শালবনীর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কার্তিক মাহাতো ওরফে ‘তারকাটা টিংকু’। এবার সরকারি আধিকারিককে হুমকি দেওয়া এবং গাড়ি আটকে হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল শালবনী থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে সমাজমাধ্যমে সদ্য নির্বাচিত বিধায়কদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই কার্তিক মাহাতোর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে বলে জানা যায়। সম্প্রতি শালবনীর

খানাখন্দে বিপজ্জনক পথ, দুর্ঘটনার আশঙ্কা—দ্রুত রাস্তা সংস্কারের দাবি মেদিনীপুরবাসীর! পশ্চিম মেদিনীপুর

খানাখন্দে বিপজ্জনক পথ, দুর্ঘটনার আশঙ্কা—দ্রুত রাস্তা সংস্কারের দাবি মেদিনীপুরবাসীর!

দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা বেহাল রাস্তা। তার জেরে প্রতিদিনই সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে টোটো, বাইক ও অন্যান্য যানবাহনের চালকরা। মঙ্গলবার দুপুরে সেই দুর্ভোগেরই ছবি দেখা গেল মেদিনীপুর শহরে। রাস্তার গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি টোটো।মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর বেলা ২টা ১৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশন স্কুল সংলগ্ন মেন গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহাল রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই টোটোটি উল্টে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড

ক্যাটলিনা জয়ের লক্ষ্যে  মেদিনীপুরের আফরিন! পশ্চিম মেদিনীপুর

ক্যাটলিনা জয়ের লক্ষ্যে মেদিনীপুরের আফরিন!

ইংলিশ চ্যানেল ও পক প্রণালী পেরিয়ে এবার আমেরিকার অন্যতম কঠিন সমুদ্রপথ ক্যাটলিনা চ্যানেল জয়ের লক্ষ্যে নামছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবির। ক্যালিফোর্নিয়ার সান পেড্রোতে পৌঁছে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার, ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ক্যাটলিনা চ্যানেলে সাঁতার শুরু করবেন আফরিন। ভারতীয় সময় অনুযায়ী তা হবে বুধবার সকাল প্রায় ১১টা।প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ ক্যাটলিনা চ্যানেল পাড়ি দিতে আফরিনের প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তবে সান পেড্রো থেকে আফরি

আইআইটি খড়গপুরে শ্রমিক নিয়োগ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ? পশ্চিম মেদিনীপুর

আইআইটি খড়গপুরে শ্রমিক নিয়োগ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ?

প্রযুক্তিবিদ্যায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে নির্মাণকাজে শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনের অভিযোগ উঠেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, শ্রমিক নিয়োগ ও কাজের সুযোগ নিয়ে দলেরই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি হয়েছে। পাল্টা অভিযোগও উঠেছে দলের একাংশের বিরুদ্ধে।আইআইটি খড়গপুরে নিয়মিতই বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ হয়। সরকারি নথি অনুযায়ী, চলতি বছরও ক্যাম্পাসে একাধিক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য উন্মুক্ত টেন্ডার ডাকা হয়

রক্তদানের পাশাপাশি বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা, চন্দ্রকোনা রোডে ৫৫ জনের রক্তদান! পশ্চিম মেদিনীপুর

রক্তদানের পাশাপাশি বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা, চন্দ্রকোনা রোডে ৫৫ জনের রক্তদান!

রক্তের চাহিদা মেটানোর পাশাপাশি বাল্যবিবাহ রোধে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল এক্স-সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোড শহরের একটি বেসরকারি আবাসনে সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির ও বাল্যবিবাহবিরোধী সচেতনতা কর্মসূচি।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সংগঠন সূত্রে জানা যায়, শিবিরে ৮ জন মহিলা-সহ মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা DEB আতিয়া রহমান, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, সংগঠনের সভাপতি ব

শালবনী জমি মামলায় ফের তৎপর CID, ধৃত লিংকম্যানকে নিয়ে সুজয় হাজরার জমিতে তদন্ত! পশ্চিম মেদিনীপুর

শালবনী জমি মামলায় ফের তৎপর CID, ধৃত লিংকম্যানকে নিয়ে সুজয় হাজরার জমিতে তদন্ত!

শালবনী জমি কেলেঙ্কারি মামলার তদন্তে ফের তৎপর হল সিআইডি। সোমবার শালবনীতে পৌঁছে ধৃত এক লিংকম্যানকে সঙ্গে নিয়ে সরেজমিনে তদন্ত চালান সিআইডির আধিকারিকরা।তদন্তকারীরা ধৃত লিংকম্যানকে সঙ্গে নিয়ে মামলায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার জমির সামনে পৌঁছন। সেখানে জমিটির অবস্থান, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা এবং মামলার সঙ্গে ওই জমির সম্ভাব্য যোগসূত্র-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।শালবনী জমি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করেছে সিআইডি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জব ফেয়ার, ১৪ সংস্থার অংশগ্রহণে কর্মসংস্থানের নতুন সুযোগ! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জব ফেয়ার, ১৪ সংস্থার অংশগ্রহণে কর্মসংস্থানের নতুন সুযোগ!

ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে প্রথমবারের মতো জব ফেয়ার ২০২৬ আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ২১ ও ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দু’দিনের এই কর্মসংস্থান মেলায় বিভিন্ন ক্ষেত্রের মোট ১৪টি সংস্থা অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎকার, মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান।উৎপাদন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য পরিষেবা, আর্থিক পরিষেবা, বিমা,