অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুর

মানবতার বার্তা, চতুর্থ বর্ষে মহর ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

মানবতার বার্তা, চতুর্থ বর্ষে মহর ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান শিবির!

রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ নিল মহর ফাউন্ডেশন। সোমবার, ২১ সেপ্টেম্বর খড়গপুরের ওল্ড সেটেলমেন্টের ২১ নম্বর ওয়ার্ডের বালাজি মন্দিরে অনুষ্ঠিত হল সংগঠনের চতুর্থ বর্ষের স্বেচ্ছা রক্তদান শিবির। মালঞ্চা ও বিবেকানন্দপল্লী এলাকার মহিলা সংগঠন মহর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে বহু মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সদস্যদের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। খড়গপুর মহিলা থানার ইনচার্জ প্রতিভা হালদার, পারসনাথ ওরফে টিঙ্কু, হেমলতা শর্মা, অমিত মিশ্র, রাহুল শর্মা,

পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে,ডেবরায় উদ্ধার হওয়া ১০০ মোবাইল পৌঁছল আসল মালিকের হাতে! পশ্চিম মেদিনীপুর

পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে,ডেবরায় উদ্ধার হওয়া ১০০ মোবাইল পৌঁছল আসল মালিকের হাতে!

হারিয়ে গিয়েছিল মোবাইল, কারও আবার চুরি হয়ে গিয়েছিল। সেই হারানো ফোনগুলিই এবার ফিরে পেলেন ১০০ জন। প্রযুক্তিকে হাতিয়ার করে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। রবিবার ডেবরায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১০০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার আইপিএস পাপিয়া সুলতানা। তাঁর উপস্থিতিতেই একে একে মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর

শালবনিতে লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা গ্রেফতার! পশ্চিম মেদিনীপুর

শালবনিতে লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা গ্রেফতার!

পশ্চিম মেদিনীপুরের শালবনি থেকে গ্রেফতার করা হল পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত মাওবাদী নেতা রাজু মাহাতো ওরফে পতিত পবন মাহাতো ওরফে মঙ্গলকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্ত্রী মালতী মুর্মু ওরফে মালাকেও। তাঁর বিরুদ্ধেও দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বলে জানা গিয়েছে।সূত্রের দাবি, শালবনি থানার ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের সরবেড়িয়া গ্রামে STF গোপন অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু ও মালতী শীর্ষ মাওবাদী নেতা অসীম

বালিচক ফ্লাইওভারে গার্ডার বসাতে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের গতি! পশ্চিম মেদিনীপুর

বালিচক ফ্লাইওভারে গার্ডার বসাতে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের গতি!

দীর্ঘ আন্দোলন, দাবি-দাওয়া ও অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছিল ডেবরার বালিচক রেলগেটের বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের সংযোগের কাজ। পুজোর আগে কাজ এগিয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছিল স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে। কিন্তু কাজ শুরুর পরই ঘটল বিপত্তি। প্রথম গার্ডার বসানোর সময় একটি বিয়ারিং ভেঙে যাওয়ায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাজ।জানা গিয়েছে, গত দু’দিন ধরে ফ্লাইওভারের সংযোগের কাজ চলছিল। শনিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হওয়ায় কয়েক ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখতে হয়। পরে

খড়কুশমায় বিজেপি–সিপিএম সংঘর্ষ, আহত অন্তত ৩০ পশ্চিম মেদিনীপুর

খড়কুশমায় বিজেপি–সিপিএম সংঘর্ষ, আহত অন্তত ৩০

চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। খড়কুশমা এলাকায় বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে খড়কুশমা, সন্ধিপুর-সহ সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ঘটনার সূত্রপাত নিয়ে অবশ্য বিজেপি ও সিপিএমের বক্তব্য পরস্পরবিরোধী। বিজেপির দাবি, খড়কুশমায় সিপিএমের একটি পার্টি অফিসে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে

গ্রিফিন্স ইন্টারন্যাশনাল প্রি-স্কুলের খুদেদের দাঁতের যত্নে বিশেষ উদ্যোগ- দাঁতের যত্নের পাঠ ছোটবেলাতেই! পশ্চিম মেদিনীপুর

গ্রিফিন্স ইন্টারন্যাশনাল প্রি-স্কুলের খুদেদের দাঁতের যত্নে বিশেষ উদ্যোগ- দাঁতের যত্নের পাঠ ছোটবেলাতেই!

শিশুদের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শনিবার ইন্ডায় গ্রিফিন্স ইন্টারন্যাশনাল প্রি-স্কুলের ইন্ডা শাখায় প্রাক-প্রাথমিক পড়ুয়াদের জন্য একটি দন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।শনিবার ১৯শে সেপ্টেম্বরশিবিরে দন্ত চিকিৎসক ডা. সুভাষিস মালাকার (এমডিএস) শিশুদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি, ছোটদের সঙ্গে মুখের স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি। সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করা, দাঁত ও মাড়ির যত্ন নেওয়া এবং ছোটবে

মেয়ের চোখের সামনে পুকুরে তলিয়ে বাবা,৪৫ ঘণ্টার তল্লাশির পর উদ্ধার নিথর দেহ পশ্চিম মেদিনীপুর

মেয়ের চোখের সামনে পুকুরে তলিয়ে বাবা,৪৫ ঘণ্টার তল্লাশির পর উদ্ধার নিথর দেহ

মেয়ের চোখের সামনেই পুকুরের জলে তলিয়ে গিয়েছিলেন বাবা। তারপর কেটে গিয়েছে প্রায় ৪৫ ঘণ্টা। পুকুরের জলে ডুবুরি থেকে স্পিডবোট—চলেছে লাগাতার তল্লাশি। অবশেষে মিলল সন্ধান। পুকুর থেকে উদ্ধার হল ৩৯ বছরের তরুণ কোটালের নিথর দেহ। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পদ্মপুকুরের কাজলা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ির বাসনপত্র ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন তরুণ কোটালের মেয়ে। সেই সময় বাবাও পুকুরে স্নান করতে নামেন। কিছুক্

শালবনী জমি মামলায় আদালতে সুমিত রায়, হাজির স্ত্রী সুস্মিতা—প্রশ্নে নীরবতা! পশ্চিম মেদিনীপুর

শালবনী জমি মামলায় আদালতে সুমিত রায়, হাজির স্ত্রী সুস্মিতা—প্রশ্নে নীরবতা!

শালবনী জমি দুর্নীতি মামলায় ১৯শে সেপ্টেম্বরশনিবার মেদিনীপুর সিজিএম আদালতে পেশ করা হল অভিযুক্ত সুমিত রায়-সহ আরও তিনজনকে। অভিযুক্তদের আদালতে পেশ করা ঘিরে এদিন মেদিনীপুর আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নজরদারি।সুমিত রায়-সহ অভিযুক্তদের আদালতে তোলার সময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ রায়ও। মামলার বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সাংবাদিকদের একাধিক প্রশ্ন এড়িয়ে আদালত চত্বর থেকে চলে যান সুস্মিতা।মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে সুমিত রায়ের আইন

শালবনী জমি মামলায় সুমিত-সহ চারজনের ৫ দিনের CID হেফাজত! পশ্চিম মেদিনীপুর

শালবনী জমি মামলায় সুমিত-সহ চারজনের ৫ দিনের CID হেফাজত!

শালবনী জমি সংক্রান্ত মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ১৯শে সেপ্টেম্বর শনিবার মেদিনীপুর আদালতে সুমিত রায়ের সঙ্গে পেশ করা হয় আরও তিন অভিযুক্ত—অমিত ঘোষ, নিত্যানন্দ রায় ও লক্ষ্মীকান্ত ভূঁইয়াকে। জমি সংক্রান্ত লেনদেনে তাঁদের ‘লিঙ্কম্যান’ হিসেবে ভূমিকা ছিল বলে আদালতে দাবি করেছে তদন্তকারী সংস্থা। সুমিত রায়কে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে CID-এর তরফে জানানো হয়েছে। চার অভিযুক্তের পক্ষ থেকে আদালতে জামিনের আব

সবংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি দুই বাইক,গুরুতর আহত ২ পশ্চিম মেদিনীপুর

সবংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি দুই বাইক,গুরুতর আহত ২

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই বাইক আরোহী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে সবং থানার বাড়জীবন ব্রিজ সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি মোটরবাইক তেমাথানির দিক থেকে সবংয়ের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে, সবংয়ের দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল আরও একটি মোটরবাইক। বাড়জীবন ব্রিজের কাছে পৌঁছতেই আচমকা দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছি

গড়বেতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, গুরুতর জখম ৮! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, গুরুতর জখম ৮!

গড়বেতায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রায় আটজন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গড়বেতা গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গড়বেতার খড়কুশমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে সিপিআইএম কর্মী-সমর্থ

বজ্রপাতে লালগড়ে আহত ১৪ দর্শক, আশঙ্কাজনক ৪ জন! পশ্চিম মেদিনীপুর

বজ্রপাতে লালগড়ে আহত ১৪ দর্শক, আশঙ্কাজনক ৪ জন!

১৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে লালগড়ের কুমারবাঁধ এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় মাঠ সংলগ্ন এলাকায় বজ্রপাতের জেরে গুরুতর আহত হন ১৪ জন দর্শক। ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মে

বন্দে মাতরম্ শুধু গান নয়, জাতির চেতনা ও প্রেরণা: মেদিনীপুর কলেজে জাতীয় স্তরের আলোচনা সভা! পশ্চিম মেদিনীপুর

বন্দে মাতরম্ শুধু গান নয়, জাতির চেতনা ও প্রেরণা: মেদিনীপুর কলেজে জাতীয় স্তরের আলোচনা সভা!

বন্দে মাতরম্ শুধু একটি গান নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার অন্যতম প্রতীক—এই ভাবনাকে সামনে রেখে মেদিনীপুর কলেজের রানী শিরোমণি সভাগৃহে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের একদিনের আলোচনা সভা। ‘এবিআরএসএম (উচ্চশিক্ষা)’ পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভার মূল বিষয় ছিল ‘সার্ধশতবর্ষে বন্দে মাতরম্—শুধু গান নয়, এ জাতির চেতনা, এ আমাদের প্রেরণা’।সকাল ১১টায় সরস্বতী বন্দনা, প্রদীপ প্রজ্জ্বলন এবং বন্দে মাতরম্ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সম্মানিত বক্তা হিসেবে উপস

খড়গপুরে মাদকবিরোধী অভিযানে ৭৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে মাদকবিরোধী অভিযানে ৭৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ গোলবাজার আজাদবস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইফতেখার আহমেদ ওরফে সুকুবাবা এবং শেখ তাহিল হোসেন। তাঁদের বিরুদ্ধে গাঁজা মজুত রাখার অভিযোগ রয়েছে। অভিযানের সময় চারটি গাঁজাভর্তি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পাশাপাশি পালানোর চেষ্টা করা দু’জনকেও পুলিশ ধরে ফেলে।খড়গপুর মহকুমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মেনে তল্ল

নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনের কর্মশালা পশ্চিম মেদিনীপুর

নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনের কর্মশালা

নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং (NLP) নিয়ে তিন দিনের অনলাইন কর্মশালার উদ্বোধন হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (IHE)-এর উদ্যোগে বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর “রিওয়্যার ইউর মাইন্ড অ্যান্ড ব্রেন উইথ নিউরো-ল্যাংগুইস্টিক প্রোগ্রামিং” শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের রঙ্গনাথন মেমোরিয়াল লেকচার হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মশালার সূচনা করেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। বক্তব

নিমপুরা আর্য বিদ্যাপীঠের দুই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দপ্তর? পশ্চিম মেদিনীপুর

নিমপুরা আর্য বিদ্যাপীঠের দুই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দপ্তর?

নিমপুরা আর্য বিদ্যাপীঠকে ঘিরে সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিল খড়গপুর মহকুমা আদালত। প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠী এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে দীপক কুমার দাশগুপ্তকে আইনি নোটিশ পাঠানোর পর মামলা দায়ের করেছিলেন।মামলার শুনানিতে বিদ্যালয়ের মিড-ডে মিল সংক্রান্ত বিষয়ও উঠে আসে। সহ-শিক্ষক দেবব্রত পানি আদালতে জানান, খাতায়-কলমে মিড-ডে মিলের দায়িত্ব তাঁর থাকলেও হিসাবপত্রসহ যাবতীয় বিষয় প্রধান শিক্ষক দেখভাল করেন। পাশাপাশি দীপকবাবুর বিরুদ্ধে প

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন সাংসদ জুন মালিয়া! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন সাংসদ জুন মালিয়া!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর পুলিশ লাইন এবং শহরের গান্ধীঘাটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন পালিত হচ্ছে; একইসঙ্গে তাঁর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচিও শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার, জেলা কমিশনার, মেদিনীপুরের বিধায়ক-সহ অন্যান্য

মোদির জন্মদিনে মেদিনীপুরে শিবমন্দিরে পুজো, শুরু ‘সেবা সংকল্প অভিযান’! পশ্চিম মেদিনীপুর

মোদির জন্মদিনে মেদিনীপুরে শিবমন্দিরে পুজো, শুরু ‘সেবা সংকল্প অভিযান’!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার সময়কালকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস ধরে চলবে এই কর্মসূচি।অভিযানের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকার প্রসিদ্ধ শিবমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজ

প্রধানমন্ত্রীর জন্মদিনে মেদিনীপুর মেডিক্যালে ফল বিতরণ, রোগীদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর

প্রধানমন্ত্রীর জন্মদিনে মেদিনীপুর মেডিক্যালে ফল বিতরণ, রোগীদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।এদিন হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা পরিষেবা নিয়েও কথা বলেন তিনি। হাসপাতালের কর্মরত নার্সদের সঙ্গেও কথা বলে তাঁদের কাজের বিষয়ে খোঁজ নেন দিলীপ ঘোষ।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়

মেদিনীপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, তোলাবাজি-সিন্ডিকেট থেকে ভূতনির জলবন্দি—একাধিক ইস্যুতে নিশানা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, তোলাবাজি-সিন্ডিকেট থেকে ভূতনির জলবন্দি—একাধিক ইস্যুতে নিশানা!

সাতসকালে মেদিনীপুর শহরের সার্কিট হাউস থেকে বেরিয়ে গান্ধী মূর্তির পাদদেশে চা-চক্রে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিনভর দলের কর্মসূচি নিয়েও বক্তব্য রাখেন তিনি। মেদিনীপুরে একাধিক স্থানীয় ও রাজনৈতিক ইস্যুতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দিলীপ।মেদিনীপুরে তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, এই সমস্যার শিকড় অনেক গভীরে। তাঁর বক্তব্য, নতুন সরকার সদ্য দায়িত্ব নিয়েছে, তাই পরিস্থিতি পুরো