অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ…’ আবেগঘন ভিডিওতে বিদায়বার্তা ধোনির! চেন্নাই সুপার কিংসকে বিদায় জানিয়ে ফের চর্চায় ‘থালা’

পশ্চিম মেদিনীপুর

জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের বিক্ষোভ, জেলাশাসককে ডেপুটেশন পশ্চিম মেদিনীপুর

জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের বিক্ষোভ, জেলাশাসককে ডেপুটেশন

সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের এই কর্মসূচি দেশজুড়ে ঘোষিত প্রতিবাদ কর্মসূচির অংশ।এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে রিং রোড পরিক্রমা করে জেলা কালেক্টরেটের সামনে পৌঁছয়। সেখানে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান কংগ্

হনুমান চল্লিশা মন্তব্য ঘিরে উত্তেজনা, মেদিনীপুরে সিপিআই ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা! পশ্চিম মেদিনীপুর

হনুমান চল্লিশা মন্তব্য ঘিরে উত্তেজনা, মেদিনীপুরে সিপিআই ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা!

২৮শে সেপ্টেম্বর সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের সামনে সিপিআই-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরের কালেক্টর মোড় এলাকায়। একাধিক দাবি নিয়ে সিপিআই-এর বিক্ষোভ চলাকালীন হনুমান চল্লিশা সম্পর্কে দলের রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জির বক্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। পরে সিপিআই কর্মী-সমর্থকদের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সোমবার দুপুরে সিপিআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ

ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে রক্তদান শিবির!

শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগে এগিয়ে এল পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট। সোমবার, ২৮ সেপ্টেম্বর খড়গপুর মহকুমা হাসপাতালের চান্দমারি ব্লাড ব্যাংকে সংস্থার উদ্যোগে একটি বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শহীদ ভগৎ সিংয়ের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমকে স্মরণ করেই এই রক্তদান কর্মসূচির আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল স্বেচ্ছায় রক্তদান। একজনের দান করা এক ইউনিট রক্ত সংকটাপন্ন

ইংলিশ থেকে পাক, এবার ক্যাটলিনা—প্রশান্তের বুক চিরে ঘরে ফিরলেন মেদিনীপুরের জলকন্যা। পশ্চিম মেদিনীপুর

ইংলিশ থেকে পাক, এবার ক্যাটলিনা—প্রশান্তের বুক চিরে ঘরে ফিরলেন মেদিনীপুরের জলকন্যা।

উত্তাল প্রশান্ত মহাসাগর, হাড়কাঁপানো ঠান্ডা জল, প্রবল স্রোত, রাতের অন্ধকার আর বারবার জেলিফিশের আক্রমণ—সব প্রতিকূলতাকে পেরিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় করে রবিবার, ২৭ সেপ্টেম্বর মেদিনীপুরের মাটিতে ফিরলেন শহরের গর্ব, সাঁতারু আফরিন জাবি। তাঁর এই ঐতিহাসিক সাফল্যকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠল মেদিনীপুর। এদিন অন্বেষণা হাসপাতালের উদ্যোগে আফরিনকে নাগরিক সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে নিজের ক্যাটলিনা জয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। প্রায় ৩২.৫ কিলোমিটার দীর্ঘ কঠিন সমুদ্রপথ পাড়ি দিতে আফরিনের

খাবারে স্বাদ, তৈরিতে স্বচ্ছতা—খড়গপুরের রাজবাড়িতে নতুন নজির! পশ্চিম মেদিনীপুর

খাবারে স্বাদ, তৈরিতে স্বচ্ছতা—খড়গপুরের রাজবাড়িতে নতুন নজির!

খাবার তৈরির প্রক্রিয়া নিয়ে গ্রাহকদের আস্থা ও স্বচ্ছতা আরও বাড়াতে অভিনব উদ্যোগ নিল খড়গপুর শহরের রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রবিবার, ২৭ সেপ্টেম্বর থেকে হোটেলে চালু হল বিশেষ ‘লাইভ ভিউ’ ফিচার পরিষেবা। এই ব্যবস্থার মাধ্যমে নিরাপদ লাইভ লিঙ্ক ব্যবহার করে গ্রাহকরা তাঁদের অর্ডার করা খাবার কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা সরাসরি দেখতে পারবেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, খাবার তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রান্নাঘরে খাবার

পশ্চিম মেদিনীপুরে মকরামপুরে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, চাঞ্চল্য নারায়ণগড়ে! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে মকরামপুরে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, চাঞ্চল্য নারায়ণগড়ে!

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রেল দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মকরামপুরের ১১ নম্বর রেলগেট সংলগ্ন চক মকরামপুর এলাকায় লাইনচ্যুত হল কয়লাবোঝাই একটি মালগাড়ির দুটি বগি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশার দিক থেকে কয়লা নিয়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল মালগাড়িটি। চক মকরামপুর এলাকায় পৌঁছনোর পর আচমকাই ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ক

পিড়াকাটায় বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে ৩ হাতির মৃত্যু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে! পশ্চিম মেদিনীপুর

পিড়াকাটায় বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে ৩ হাতির মৃত্যু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে!

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে তিনটি হাতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়। রবিবার সকাল ৬টা ১২ মিনিট নাগাদ পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের অন্তর্গত হাড়তাড়া মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, হাড়তাড়া মাঠে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় তিনটি হাতির। সকালে ঘটনাটি নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হ

আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতায় ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের দারুণ সাফল্য! পশ্চিম মেদিনীপুর

আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতায় ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের দারুণ সাফল্য!

খড়গপুরের গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আয়োজিত ‘কমফিয়েস্তা’২৬ – আন্তঃস্কুল বাণিজ্য উৎসব’-এর অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা ২০২৬-২৭। এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছে ডিএভি পাবলিক স্কুল, মেদিনীপুরের ছাত্রছাত্রীরা।নিষ্ঠা, কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং অসাধারণ ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে একাধিক বিভাগে সাফল্য অর্জন করেছে স্কুলের সাঁতারুরা। ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি বিভিন্ন রিলে ইভেন্টেও একাধিক পদক জিতে স্কুলের গৌরব বৃদ

দ্য ট্রি কিডস স্কুলে বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ক্যাম্প, উপকৃত ৫০-এর বেশি খুদে পড়ুয়া! পশ্চিম মেদিনীপুর

দ্য ট্রি কিডস স্কুলে বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ক্যাম্প, উপকৃত ৫০-এর বেশি খুদে পড়ুয়া!

শিশুদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে দ্য ট্রি কিডস স্কুল, মেদিনীপুরে অনুষ্ঠিত হল বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ক্যাম্প। স্কুলের প্লে-গ্রুপের খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে ৫০-এরও বেশি শিশু উৎসাহের সঙ্গে অংশ নেয়।শিবিরে শিশুদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি দাঁতের সঠিক যত্ন, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে সচেতন করা হয়। চিকিৎসক ডাঃ নেহা দাস-এর তত্ত্বাবধানে সম্পূর্ণ কর্মসূচিটি পরিচালিত হয়। তিনি অত্যন্ত যত্ন ও

ঘাটালে শ্রদ্ধায় পালিত বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস, দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান! পশ্চিম মেদিনীপুর

ঘাটালে শ্রদ্ধায় পালিত বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস, দুঃস্থ-মেধাবী পড়ুয়াদের বৃত্তি ও পাঠোপকরণ প্রদান!

ভারতীয় নবজাগরণের অন্যতম পথিকৃৎ ও প্রাতঃস্মরণীয় মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করল বিদ্যাসাগর স্মরণ সমিতির ঘাটাল শাখা। শনিবার দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যাসাগরের শিক্ষা, মানবিকতা ও সমাজসংস্কারের আদর্শকে স্মরণ করা হয়।সকাল ৯টা নাগাদ ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মূর্তিতে মাল্যদান করেন সমিতির সম্পাদক তথা শিক্ষক তাপস পোড়েল। অনুষ্ঠানে

হাতিহলকা গ্রামে সংঘর্ষে মৃত ১, আহত ৩; রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

হাতিহলকা গ্রামে সংঘর্ষে মৃত ১, আহত ৩; রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ!

মেদিনীপুর সদর ব্লকের ৬/২ অঞ্চলের হাতিহলকা গ্রামে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষে সামসের বিশ্বাস (৩১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর দেহ বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন তাজু খান (৪৮), ইমানি খান (৫১) এবং বিবেক বিশ্বাস (২৪)। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, ঘটনাটির পিছনে রাজনৈতিক বিবাদ রয়েছে। বিশেষ করে বি

থ্যালাসেমিয়া রোগীর মৃত্যু ঘিরে ঘাটাল হাসপাতালে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

থ্যালাসেমিয়া রোগীর মৃত্যু ঘিরে ঘাটাল হাসপাতালে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ!

থ্যালাসেমিয়া আক্রান্ত এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পরে ঘাটালের বিধায়ক শীতল কপাত হাসপাতালে গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনার বালা গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সি মোনালিসা ঘটক থ্যালাসেমিয়ায় আক্র

শ্রদ্ধায় স্মরণ বিদ্যাসাগর, ২০৭তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুর

শ্রদ্ধায় স্মরণ বিদ্যাসাগর, ২০৭তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচির আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। স্মৃতি-বক্তৃতা, বিদ্যাসাগর পুরস্কার প্রদান, বিদ্যাসাগর মিউজিয়াম উদ্বোধন-সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলার এই বিশিষ্ট সমাজসংস্কারক ও শিক্ষাবিদকে।এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী রিডার্স পার্ক-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রকাশিত হয় ‘বিদ্যাসাগর রচনাবলী’র চতুর্থ খণ্ড এবং চারটি ভাষায় বিদ্যাসাগরের

৪ দিনের পুলিশ হেফাজত অজিত মাইতির পশ্চিম মেদিনীপুর

৪ দিনের পুলিশ হেফাজত অজিত মাইতির

দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতি। শুক্রবার ভোরে মাদপুরে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ।অভিযোগকারী গোবিন্দ দাস বর্তমানে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় অভিযোগ দায়েরের পর আর্থিক প্রতারণার মামলা রুজু হয়।অজিত মাইতি দীর

বিদ্যাসাগরের আদর্শে শিক্ষা ও সমাজসেবার বার্তা,পাথরা হাইস্কুলে মূর্তি উন্মোচন পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগরের আদর্শে শিক্ষা ও সমাজসেবার বার্তা,পাথরা হাইস্কুলে মূর্তি উন্মোচন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে উন্মোচিত হল বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে মূর্তির আবরণ উন্মোচন করেন হুগলির রিষড়া প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দ মহারাজ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপ সিং তাঁর বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি বিদ্যালয়কে দান করেছেন। মূর্তি প্রতিষ্ঠার যাবতীয় খরচও তিনি নি

অগ্নিমূল্য প্রাকৃতিক ছাতু, তবু বাজারে উপচে পড়া ভিড়—বছরে মাত্র কয়েক দিনের স্বাদ! পশ্চিম মেদিনীপুর

অগ্নিমূল্য প্রাকৃতিক ছাতু, তবু বাজারে উপচে পড়া ভিড়—বছরে মাত্র কয়েক দিনের স্বাদ!

একদিকে হাতির আতঙ্কে গভীর জঙ্গলে যেতে চাইছেন না বহু গ্রামবাসী। অন্য দিকে, বর্ষার শেষে জঙ্গলে ফুটতে শুরু করেছে জঙ্গলমহলের অন্যতম পরিচিত বুনো ছাতু— দুর্গা ছাতু বা কাড়াঙ ছাতু। হাতির অবস্থানের কারণে জঙ্গল থেকে ছাতু সংগ্রহ করা অনেকটাই কমেছে। আর সেই কারণেই বাজারে চড়ছে দুর্গা ছাতুর দাম বলে দাবি ব্যবসায়ীদের। কোনও কোনও মার্কেটে খাসির মাংসের দামকেও পিছনে ফেলেছে এই ছাতুর দাম।দাম আকাশছোঁয়া, তবুও চাহিদায় কোনও ভাটা নেই। বছরের নির্দিষ্ট কয়েকটি দিন জঙ্গলে মেলে প্রাকৃতিক ছাতু। সেই স্বাদ পেতে দাম

ডেবরা কলেজে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ফলস সিলিং, মাথায় আঘাত ছাত্রী! পশ্চিম মেদিনীপুর

ডেবরা কলেজে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ফলস সিলিং, মাথায় আঘাত ছাত্রী!

ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ল ফলস সিলিংয়ের একাংশ। ঘটনায় মাথায় আঘাত পেলেন এক স্নাতকোত্তর ছাত্রী। চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অবস্থিত শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ে। বৃহস্পতিবার কলেজের চারতলা ভবনের একটি কক্ষে সংস্কৃতের ক্লাস চলার সময় এই ঘটনা ঘটে।জানা গিয়েছে, তৃতীয় সেমিস্টারের সংস্কৃতের ক্লাস চলাকালীন হঠাৎই ঘরের ফলস সিলিংয়ের কয়েকটি বোর্ড ভেঙে পড়ে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রী প্রিয়স্মিতা সামন্ত। ভেঙে পড়া অংশের আঘাতে তাঁর মাথায় চোট লাগে। ঘটনা

অজিত মাইতিকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ পশ্চিম মেদিনীপুর

অজিত মাইতিকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পিংলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ। শুক্রবার ভোরে মাদপুরে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পিংলা থানার পুলিশ অজিত মাইতির বাড়িতে যায়। এরপর তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে পিংলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।তবে ঠিক কোন মামলায

শালবনি জমি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজত! পশ্চিম মেদিনীপুর

শালবনি জমি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের জেল হেফাজত!

শালবনী জমি সংক্রান্ত মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মেদিনীপুর আদালতে তৎকালীন সময়ে কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মরত দুই কর্মীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তাঁদের বয়ানে একটি ‘কালো ব্যাগ’-এর প্রসঙ্গ উঠে এসেছে বলে জানা যাচ্ছে।আদালত সূত্রে জানা গিয়েছে, ওই দুই কর্মীর বয়ান অনুযায়ী, শালবনির প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা একটি কালো ব্যাগ নিয়ে ক্যামাক স্ট্রিটের ওই অফিসে যাতায়াত করতেন। তবে অফিস থেকে ফেরার সময় তিনি সেই ব্

কনকনে জল, উত্তাল ঢেউ, গভীর রাত—সব বাধা পেরিয়ে প্রশান্তের বুকে ভারতের পতাকা ওড়ালেন মেদিনীপুরের আফরিন! পশ্চিম মেদিনীপুর

কনকনে জল, উত্তাল ঢেউ, গভীর রাত—সব বাধা পেরিয়ে প্রশান্তের বুকে ভারতের পতাকা ওড়ালেন মেদিনীপুরের আফরিন!

সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে ফের এক অসাধারণ নজির গড়লেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ক্যাটলিনা চ্যানেল জয় করলেন তিনি। প্রায় ৩২ কিলোমিটারের দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে সময় লাগল ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড। ভারতীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে উড়ল ভারতের বিজয় পতাকা।কনকনে ঠান্ডা জল, প্রবল স্রোত, উত্তাল ঢেউ এবং গভীর রাতের অন্ধকার—ক্যাটলিনা চ্যানেল অভিযানে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আফরিনকে। কিন্তু কোনও বাধাই তাঁ