অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুর

সামাজিক ন্যায় থেকে জলবায়ু পরিবর্তন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষকদের আন্তর্জাতিক সম্মেলন পশ্চিম মেদিনীপুর

সামাজিক ন্যায় থেকে জলবায়ু পরিবর্তন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষকদের আন্তর্জাতিক সম্মেলন

সামাজিক ন্যায়, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতার বার্তা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল ‘আন্তর্জাতিক সামাজিক বিজ্ঞান কনক্লেভ ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের উদ্যোগে দু’দিনের এই কনক্লেভের মূল বিষয়—‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু সহনশীলতা’।মঙ্গলবার বিবেকানন্দ সভাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত বলেন, বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত। তাই আন্তঃবিষয়ক গবেষণার মাধ্যম

মেদিনীপুরে যোগা জাজেস ওরিয়েন্টেশন ক্যাম্প, অংশ নিলেন তিন জেলার ৭৫ জন পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে যোগা জাজেস ওরিয়েন্টেশন ক্যাম্প, অংশ নিলেন তিন জেলার ৭৫ জন

যোগাসন প্রতিযোগিতায় বিচারকদের দক্ষতা ও বিচারপ্রক্রিয়াকে আরও আধুনিক ও সঠিক করে তুলতে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হলো একদিনের ‘যোগা জাজেস ওরিয়েন্টেশন ক্যাম্প’। পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সহযোগিতায় কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজে এই অনাবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।শিবিরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট ৭৫ জন যোগাসন শিক্ষক, বিচারক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কীনোট স্

কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির উদ্যোগ, আগামী বছরের শুরুতেই মিলতে পারে সুখবর! পশ্চিম মেদিনীপুর

কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির উদ্যোগ, আগামী বছরের শুরুতেই মিলতে পারে সুখবর!

মেদিনীপুরে এক কর্মসূচিতে যোগ দিতে এসে কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির সম্ভাবনা নিয়ে বড় দাবি করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির বিষয়ে ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছেন তিনি।জুন মালিয়ার দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে জমি সংক্রান্ত জটিলতার কারণে কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির উদ্যোগ বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তবে বর্তমান বিজেপি সরকারের আমলে সেই জটিলতা

মেদিনীপুরে যক্ষা নির্মূল কর্মসূচি, প্রাক্তন সরকারের বিরুদ্ধে সরব জুন মালিয়া! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে যক্ষা নির্মূল কর্মসূচি, প্রাক্তন সরকারের বিরুদ্ধে সরব জুন মালিয়া!

মেদিনীপুরে জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচিতে অংশ নিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শংকর গুছাইত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী, অ্যাডিশনাল এসপি, পৌরপ্রধান সৌমেন খান-সহ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন জুন মালিয়া। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে সাংসদদের অবহিত

মেদিনীপুর সদরে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ, বনদপ্তরে অভিযোগ পঞ্চায়েত সদস্যের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর সদরে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ, বনদপ্তরে অভিযোগ পঞ্চায়েত সদস্যের!

সরকারি জমিতে থাকা একাধিক গাছ অনুমতি ছাড়াই কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায়। ঘটনায় বনদপ্তরের ডিএফও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য দশরথ মাঝি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে ঘটনাস্থল থেকে কেটে ফেলা কয়েকটি গাছ উদ্ধার করে জব্দ করেছে বনদপ্তর।জানা গিয়েছে, কনকাবতী উপস্বাস্থ্য কেন্দ্রের পিছনে সরকারি জমিতে ইউক্যালিপটাস-সহ বেশ কয়েকটি গাছের বাগান ছিল। অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই এলাকার কয

বরফঠান্ডা জলেও থামছে না লড়াই, ক্যাটালিনা জয়ের প্রস্তুতিতে মেদিনীপুরের আফরিন! পশ্চিম মেদিনীপুর

বরফঠান্ডা জলেও থামছে না লড়াই, ক্যাটালিনা জয়ের প্রস্তুতিতে মেদিনীপুরের আফরিন!

ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয় ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। এবার লক্ষ্য আমেরিকার কঠিনতম ওপেন-ওয়াটার চ্যালেঞ্জগুলির অন্যতম ক্যাটালিনা চ্যানেল জয়। আর সেই স্বপ্নপূরণের প্রস্তুতিতে মেদিনীপুরেই ঠান্ডা জলে ডুবে কঠোর অনুশীলন করছেন সাঁতারু আফরিন জাবি।ক্যাটালিনা চ্যানেলের জল অত্যন্ত ঠান্ডা। গরম জল থেকে আচমকা ঠান্ডা জলে নামার ধাক্কা সামলে দীর্ঘসময় সাঁতার কাটাই হবে অন্যতম বড় পরীক্ষা। সেই পরিস্থিতির সঙ্গে শরীরকে মানিয়ে নিতেই অভিনব পদ্ধতিতে প্রস্তুতি নিচ্ছেন মেদিনীপুর শহরের মেয়ে আফরিন। ২০০ লিটার

খড়গপুরে টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, নিকাশি নিয়ে ক্ষোভ বাসিন্দাদের! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, নিকাশি নিয়ে ক্ষোভ বাসিন্দাদের!

খড়গপুর শহরে টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় শহরের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। পুরী গেট, ইন্দা, কৌশল্যা, সুভাষপল্লি থেকে শুরু করে খড়গপুর পুরসভার অফিস চত্বর—একাধিক এলাকায় থইথই করছে জল।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের নিকাশি নালা সংস্কার ও নিয়মিত পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জল জমছে। পরিস্থিতি যে পুর কর্তৃপক্ষের নজরের বাইরে নয়, তার অন্যতম উদাহরণ পুরসভার সামনের এলাকাতেই জল জমে যা

NEP ২০২০ ও জেনএআই-এ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আইআইটি খড়গপুরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

NEP ২০২০ ও জেনএআই-এ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আইআইটি খড়গপুরে পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি!

স্কুল শিক্ষায় আধুনিক প্রযুক্তি ও নতুন শিক্ষণ পদ্ধতির ব্যবহার বাড়াতে পাঁচ দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সফলভাবে আয়োজন করল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড কনভারজেন্ট টেকনোলজিস (CIDCT)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল বিষয় ছিল—‘স্কুল শিক্ষায় শিক্ষণ পদ্ধতির রূপান্তর: NEP 2020, ডিজিটাল শিক্ষণ পদ্ধতি এবং GenAI’।মূলত PGT রসায়ন এবং TGT (ওয়ার্ক এক্সপেরিয়েন্স) শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণে আধুনিক শিক্ষণ পদ্ধতির সঙ্গে প্রযুক্তি ও অভ

বন্যাকবলিত ঘাটালে নিজেই ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট! পশ্চিম মেদিনীপুর

বন্যাকবলিত ঘাটালে নিজেই ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট!

বন্যার জলে জলমগ্ন ঘাটাল। চারদিকে জল, যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। এমন পরিস্থিতিতে নিজেই ডিঙি চালিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে জলবন্দি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দীপুর এবং ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগর এলাকায় ডিঙি নিয়ে পৌঁছন বিধায়ক। বানভাসি মানুষের হাতে ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলেন এবং বন্যার জেরে তৈরি হওয়া সমস্যার কথাও শোনেন।দুর্যোগের মধ্য

বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদী মনন গড়ার বার্তা, মেদিনীপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুর

বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদী মনন গড়ার বার্তা, মেদিনীপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা প্রতিযোগিতা

বিজ্ঞানচেতনা, যুক্তিবাদী মনন ও সৃজনশীলতার প্রসারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো জেলাস্তরীয় বিজ্ঞান বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা। নির্মল হৃদয় আশ্রম হাইস্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। জেলার ১৯টি বিজ্ঞান কেন্দ্রে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে সফল ৬৩৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় জ

বন্যার জলে ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, ঘাটালে জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট পশ্চিম মেদিনীপুর

বন্যার জলে ডিঙি চালিয়ে বাড়ি বাড়ি ত্রাণ, ঘাটালে জলবন্দি মানুষের পাশে বিধায়ক শীতল কপাট

বন্যার জলে জলমগ্ন ঘাটাল। এই পরিস্থিতিতে নিজেই ডিঙি চালিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে জলবন্দি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দীপুর এবং ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগর এলাকায় ডিঙি নিয়ে পৌঁছন বিধায়ক। বানভাসি মানুষের হাতে ত্রিপল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কথাও শোনেন তিনি।জলবন্দি অবস্থায় বিধায়ককে নিজেদের কাছে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। দুর্যোগে

ধানজমিতে সার দিতে গিয়েছিলেন, বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু নারায়ণগড়ের কৃষকের! পশ্চিম মেদিনীপুর

ধানজমিতে সার দিতে গিয়েছিলেন, বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু নারায়ণগড়ের কৃষকের!

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ধানজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পাইখোলার বিম্বল গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম স্বপন সিংহ (৪৩)। তিনি বিম্বল গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে নিজের চাষের জমিতে সার দেওয়ার কাজে গিয়েছিলেন স্বপনবাবু। সেই সময় আচমকাই আকাশ কালো মেঘে ঢেকে যায়। বৃষ্টি শুরু হওয়ার আগেই আচমকা বজ্রাঘাতে গুরুতরভাবে আক্রান্ত হন তিনি।স্থা

গ্রামবাংলায় স্বাস্থ্য ও প্রতিভার মেলবন্ধন, বাজুয়াড়ায় উদ্দীপন সোসাইটির উদ্যোগ পশ্চিম মেদিনীপুর

গ্রামবাংলায় স্বাস্থ্য ও প্রতিভার মেলবন্ধন, বাজুয়াড়ায় উদ্দীপন সোসাইটির উদ্যোগ

গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এক অনন্য উদ্যোগ নিল উদ্দীপন সোসাইটি। সংগঠনের উদ্যোগে কেশপুর ব্লকের বাজুয়াড়া ফুটবল ময়দানে দু’দিনব্যাপী মেগা স্বাস্থ্য ও সাংস্কৃতিক শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরিষেবা, রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতায় জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেশপুরের বিডিও। শিবিরে এলাকার বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য আয়োজন

সামাজিক ভাতা বাড়ল ৫০০ টাকা, মেদিনীপুরে উপভোক্তাদের হাতে প্রতীকী অর্থ তুলে দিল প্রশাসন! পশ্চিম মেদিনীপুর

সামাজিক ভাতা বাড়ল ৫০০ টাকা, মেদিনীপুরে উপভোক্তাদের হাতে প্রতীকী অর্থ তুলে দিল প্রশাসন!

সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় ভাতা বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত কার্যকর হল। ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে বর্ধিত সামাজিক ভাতার সূচনা করেন। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বামীহারা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম শ্রেণির উপভোক্তারা উপকৃত হবেন।এর আগে এই প্রকল্পের আওতায় উপভোক্তারা মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার পর ভাতার পরিমাণ বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মাসিক ভাতা

‘জাগো গ্রাহক জাগো’ বার্তা, মেদিনীপুরে ক্রেতা সুরক্ষা সপ্তাহের সমারোপ! পশ্চিম মেদিনীপুর

‘জাগো গ্রাহক জাগো’ বার্তা, মেদিনীপুরে ক্রেতা সুরক্ষা সপ্তাহের সমারোপ!

রাজ্যজুড়ে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’। সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পর ৬ সেপ্টেম্বর মেদিনীপুরের জেলা পরিষদ হলে জেলা প্রশাসন ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল সমারোপ অনুষ্ঠান।‘জাগো গ্রাহক জাগো, পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর আপনার সঙ্গে আছে’—এই বার্তাকে সামনে রেখেই আয়োজিত হয় কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের

খড়্গপুরে ১৯তম রক্তদান শিবির ও শিক্ষক দিবস উদযাপন, রক্ত দিলেন ৬৯ জন! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে ১৯তম রক্তদান শিবির ও শিক্ষক দিবস উদযাপন, রক্ত দিলেন ৬৯ জন!

খড়্গপুরে মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস। খড়্গপুরে মালঞ্চ নটরাজ কালী মন্দিরের উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১৯তম রক্তদান শিবির। পাশাপাশি সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।রক্তদান শিবিরে মোট ৬৯ জন রক্তদান করেন, তাঁদের মধ্যে ছিলেন ২ জন মহিলা। সংগৃহীত রক্ত খড়্গপুর রেলওয়ে হাসপাতাল এবং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সংগ্রহ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সুধীর চন্দ্র ঘোষ, রঞ্জিত ভাদুড়ী, রতন মুখা

খড়গপুরের ক্রীড়াপ্রেমী খোকন মুখার্জীর প্রয়াণ, শোকের ছায়া! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের ক্রীড়াপ্রেমী খোকন মুখার্জীর প্রয়াণ, শোকের ছায়া!

খড়গপুর শক্তি মন্দির ক্লাবের প্রাক্তন সম্পাদক, ক্রীড়াপ্রেমী এবং সমাজ ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত খোকন মুখার্জী (সূর্যনারায়ণ, ৬৮)-র জীবনাবসান। রবিবার, ৬ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খোকন মুখার্জী খড়গপুর আইআইটির অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। কর্মজীবনের পাশাপাশি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগ ছিল। শক্তি মন্দির ক্লাবের সঙ্গে তা

জঙ্গলমহলের মহিলা ফুটবলে নতুন বার্তা, সাফল্যের সঙ্গে শেষ 'কন্যাবালী কাপ' ২০২৬ পশ্চিম মেদিনীপুর

জঙ্গলমহলের মহিলা ফুটবলে নতুন বার্তা, সাফল্যের সঙ্গে শেষ 'কন্যাবালী কাপ' ২০২৬

মহিলা ফুটবলের প্রসার ও প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দিতে আয়োজিত ‘কন্যাবালী কাপ ২০২৬’-এর সমাপ্তি হলো জমজমাট ফাইনালের মধ্য দিয়ে। কন্যাবালী প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত ফাইনালে মুখোমুখি হয় পুরুলিয়ার পুঞ্চার পাকবিররা ভৈরব ক্লাব ও মেদিনীপুর তরুণ সংঘ ব্যায়ামাগার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় পাকবিররা ভৈরব ক্লাব, রানার্স-আপ মেদিনীপুর তরুণ সংঘ।মহিলা ফুটবলারদের উৎসাহিত করা এবং তাঁদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু থেকেই এই প্রতিযোগিতার সঙ্গে সক্রি

চন্দ্রকোনারোডে পুলিশের অভিযানে ১৯ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার যুবক পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনারোডে পুলিশের অভিযানে ১৯ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার যুবক

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডিগ্রী এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোশারফ মণ্ডল। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে পুলিশের দাবি।স্থানীয় সূত্রে অভিযোগ, ডিগ্রী এলাকার টিভি হাসপাতাল সংলগ্ন একটি জরাজীর্ণ বাড়িতে বেশ কিছুদিন ধরেই মাদক কারবার চলছি

খড়্গপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা!

খড়্গপুরে CITU খড়্গপুর শহর পশ্চিম সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার ৬ই সেপ্টেম্বর খড়্গপুরের নিমপুরার আর কে হলে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য পরীক্ষা করান।শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন CITU পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সম্পাদক গোপাল মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিত বরণ মণ্ডল, সবুজ ঘোড়ই, নান্টু দাস, অঙ্কুর দোলই, সুমিত ব্যানার্জী, রীণা চক্রবর্তী, ফুলু সরকার, বাপি দাস-সহ সংগঠনের অন্য