পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের শ্যামলপুর থেকে অসহায় মহিলা উদ্ধার, মানবিক মহিলা থানা!
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের শ্যামলপুর এলাকা থেকে এক অসহায় মহিলাকে উদ্ধার করে মানবিকতার নজির গড়ল খড়গপুর মহিলা থানা। মহিলা থানার আইসি প্রতিভা হালদার-এর উদ্যোগে মহিলাটিকে নিরাপদে উদ্ধার করা হয়।জানা গিয়েছে, মহিলার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর পরিচয় ও পরিবারের সদস্যদের সন্ধান চালাচ্ছে পুলিশ।আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পুলিশের এ
শহিদ গৌতম চৌবেকে স্মরণ খড়গপুরে!
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রাজনৈতিক ও সমাজসেবার ইতিহাসে প্রয়াত যুবনেতা গৌতম চৌবে-র অবদান আজও গভীরভাবে স্মরণীয়। খড়গপুরের প্রাক্তন হেভিওয়েট CPI সাংসদ ও বিশিষ্ট রাজনৈতিক নেতা নারায়ণ চৌবে-র জ্যেষ্ঠ পুত্র ছিলেন গৌতম। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।২০০১ সালের ১১ সেপ্টেম্বর খড়গপুরের মালঞ্চ রোডে অতর্কিত হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গৌতম চৌবের। অভিযোগ, কুখ্যাত সমাজবিরোধী বাসব রামবাবু ও তার দলের সদস্যদের
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ট্রাইবেকারে বাজিমাত! সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গড়বেতা কলেজ!
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭। প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল গড়বেতা কলেজ। রানার্স-আপ হয়েছে নাড়াজোল রাজ কলেজ।ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। স্নায়ুচাপের মুহূর্তে নিজেদের দক্ষতা ও
শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের ৮ দিনের CID হেফাজত, মেদিনীপুর আদালতে কড়া নিরাপত্তা!
শালবনী জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়কে। গ্রেফতারের পর শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করে সিআইডি। তাঁকে আদালতে তোলাকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা আদালত চত্বর। কোর্ট লকআপ এলাকা থেকে আদালতের মূল প্রবেশপথ—সর্বত্র মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ধৃতকে আদালতে হাজিরার সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই কড
সুমিত রায়কে মেদিনীপুর আদালতে পেশ: আট দিনের পুলিশি হেফাজত!
পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি সংক্রান্ত মামলায় গ্রেফতার সুমিত রায়কে শুক্রবার মেদিনীপুর আদালতে পেশ করা হল। তাঁকে আদালতে পেশ করার আগে ও পরে মেদিনীপুর আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।সুমিত রায়কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত বলে দাবি করা হয়। শালবনী জমি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তদন্তকারী সংস্থা। গ্রেফতার এড়াতে তিনি সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন
ব্যাংক ধর্মঘটে খড়গপুর-জঙ্গলমহলে পরিষেবা ব্যাহত, টানা তিন দিন শাখা বন্ধ!
পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবিসহ একাধিক অমীমাংসিত দাবি নিয়ে ব্যাংক কর্মচারী সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়ল খড়গপুর, পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল জুড়ে। শুক্রবার ধর্মঘটের জেরে সরকারি খাতের একাধিক ব্যাংক শাখায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। ফলে নগদ জমা ও উত্তোলন, চেক সংক্রান্ত কাজ, পাসবুক আপডেট, কেওয়াইসি, ঋণ সংক্রান্ত পরিষেবা-সহ বিভিন্ন কাউন্টার পরিষেবা থেকে বঞ্চিত হন গ্রাহকদের একাংশ।দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU)। পাঁচ দি
পশ্চিম মেদিনীপুর
নাবালিকা সন্তান প্রসবের ঘটনায় গড়বেতায় গ্রেফতার ২১ বছরের স্বামী!
এক নাবালিকা স্ত্রী সন্তান প্রসব করেছিলেন। তারপরই গ্রেফতার হলেন ২১ বছরের স্বামী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ওই নাবালিকার সঙ্গে রাহুল মণ্ডলের বিয়ে হয়েছিল। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হন।বুধবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হলে ১৭ বছরের ওই নাবালিকাকে গড়বেতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সন্তানের জন্ম দেন। বিষয়টি জানতে পেরে চিকিৎসক পুলিশকে খবর দেন। এরপর চিকিৎসকের অভিয
জীববৈচিত্র্য ও জার্মপ্লাজম সংরক্ষণে নতুন দিশা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোচনা!
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ, বনভূমি হ্রাস এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের জেরে ক্রমশ চাপের মুখে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ। এই পরিস্থিতিতে পরিবেশ, কৃষি, খাদ্যনিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জীববৈচিত্র্য ও জার্মপ্লাজম সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ বক্তৃতা ও আন্তঃক্রিয়ামূলক আলোচনা।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Biodiversity and Germplasm Conservation Centre (BGCC)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয় ছিল “Biodiversity and Germplasm Conser
Census 2027: জনসংখ্যার তথ্য থেকে নীতিনির্ধারণ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোচনা!
জনসংখ্যা সংক্রান্ত তথ্যের গুরুত্ব এবং সেই তথ্যকে যথাযথভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যার চ্যালেঞ্জ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ বক্তৃতা। বিশ্ববিদ্যালয়ের Faculty of Arts and Commerce-এর উদ্যোগে বৃহস্পতিবার বি. এন. শাসমল হলে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয় ছিল “Census 2027: The Challenges of Making Sense of the Data”।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দীপক কুমার কর। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, Census শুধুমাত্র জনসংখ্যা গণনার প্রক্রিয়া
বাড়ি ধসের পর খড়গপুরে সতর্ক রেল প্রশাসন, রেল কোয়ার্টার পরিদর্শনে যৌথ দল!
সাম্প্রতিক বাড়ি ধসের ঘটনার পর খড়গপুরে রেল প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে সতর্কতা। রেল আবাসনগুলির নিরাপত্তা ও পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখতে মাঠে নামল রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি যৌথ দল।জানা গিয়েছে, আইওডব্লিউ (IOW), আরপিএফ (RPF)-সহ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকদের নিয়ে গঠিত দলটি বিভিন্ন রেল কোয়ার্টার পরিদর্শন করে। সরেজমিনে আবাসনগুলির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ এবং ভবনগুলির কাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।পরিদর্শনের সময় কোনও কোয়ার্টার বা ভবনে অবিলম্
শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, সুমিত রায়কে গ্রেফতার করল CID,শুক্রবার মেদিনীপুর আদালতে তোলার সম্ভাবনা?
শালবনি জমি দুর্নীতি মামলায় বড়সড় মোড়। সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন এবং রক্ষাকবচ খারিজ হওয়ার পরই গ্রেফতার করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়কে।বৃহস্পতিবার দুপুরে কলকাতার কালীঘাটে ১২১ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি। সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পরই বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছন তদন্তকারীরা। গ্রেফতারের পর সুমিত রায়কে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সি
পুরনো মোবাইল দিন, নতুন মোবাইল নিন! অফার-লাকি ড্রয়ে মেদিনীপুরে জমজমাট Jain's Mobiles & Laptops!
পুরনো মোবাইল নিয়ে আসুন, আর আকর্ষণীয় অফারের সঙ্গে নিয়ে যান একেবারে নতুন মোবাইল! একাধিক বিশেষ অফার, উপহার এবং লাকি ড্র-এর সুযোগ নিয়ে মেদিনীপুর শহরে পথচলা শুরু করল Jain's Mobiles & Laptops। শোরুমের উদ্বোধনের দিনেই ক্রেতাদের ব্যাপক ভিড়ে জমজমাট হয়ে উঠল এলাকা।উদ্বোধনের দিন সকাল থেকেই নতুন মোবাইল ও ল্যাপটপ কেনার জন্য শোরুমে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে ভিড়। একসময় ক্রেতাদের সামলাতে কার্যত ব্যস্ত হয়ে পড়েন শোরুমের কর্মীরা। ক্রেতাদের আকর্ষণ করতে সংস্থার তরফে র
মেদিনীপুরে নেশামুক্তি কেন্দ্রে স্বাস্থ্য দপ্তর-পুলিশের অভিযান, মিলল একাধিক বেনিয়মের অভিযোগ!
এবার প্রশাসনের নজরে মেদিনীপুরের নেশামুক্তি কেন্দ্রগুলি। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, নির্ধারিত নিয়ম এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) মেনে কেন্দ্রগুলি পরিচালিত হচ্ছে কি না—তা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।বুধবার সকাল থেকেই মেদিনীপুর শহরের একটি জননী নেশামুক্তি কেন্দ্রে অভিযান চালান স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ কর্তারা। দীর্ঘক্ষণ ধরে কেন্দ্রটি পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখা হয়। সেই সময়ই একাধিক অনিয়ম
মায়ের মৃত্যুবার্ষিকীতে বৃদ্ধাশ্রমে মানবিক উদ্যোগ, দাদু-ঠাকুমাদের সঙ্গে সময় কাটালেন সানাই পাত্র!
মায়ের মৃত্যুবার্ষিকীকে একটু অন্যভাবে স্মরণ করলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষিকা সানাই পাত্র। প্রয়াত মা মেনকা পাত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে মেদিনীপুর পৌরসভার ‘সেল্টার ফর আরবান হোমলেস’ বা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেলেন তিনি। সঙ্গে ছিলেন ‘মেদিনীপুর ছাত্রসমাজ পরিবার’-এর সদস্যরাও।বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার দাদু-ঠাকুমাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান সানাই পাত্র ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে গল্প, আলাপচারিতা ও কিছুটা সময় ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সন্ধ্যাটি হয়
খড়গপুর পৌরসভায় পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা, ১৫ তৃণমূল কাউন্সিলরের স্বাক্ষর!
খড়গপুর পৌরসভায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পৌরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের ১৫ জন কাউন্সিলর। প্রাক্তন পৌরপ্রধান তথা কাউন্সিলর প্রদীপ সরকারের নেতৃত্বে ওই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে জানা গিয়েছে।বুধবার দুপুরে ১৫ জন কাউন্সিলরের স্বাক্ষর করা অনাস্থার চিঠি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং পৌরপ্রধান কল্যাণী ঘোষের হাতে তুলে দেন প্রদীপ সরকার-সহ বিদ্রোহী কাউন্সিলররা। যদিও অনাস্থা প্রস্তাব নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি পৌ
মেদিনীপুরের ঐতিহ্যবাহী রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত!
মেদিনীপুরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার পরিদর্শন করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত।এদিন পাঠাগারে পৌঁছে বিধায়ক বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাঠাগারের বর্তমান পরিকাঠামো, বইয়ের সংগ্রহ, পাঠকদের জন্য পরিষেবা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আধিকারিক ও কর্মীদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি, ঐতিহ্যবাহী এই পাঠাগারের ঐতিহাসিক গুরুত্ব এবং দীর্ঘদিনের পথচলা নিয়েও আলোচনা করেন। পরিদর্শনের সময় বর্তমান প্রজন্মে
পশ্চিম মেদিনীপুর
ঘাটালে ফিল্মি কায়দায় নদীতে নেমে ধাওয়া,চোলাই কারবারি গ্রেপ্তার,উদ্ধার ৯০০ লিটার মদ
চোলাই মদের কারবার রুখতে এবার যেন একেবারে সিনেমার দৃশ্য! গোপন সূত্রে খবর পেয়ে অভিনব কায়দায় অভিযান চালিয়ে এক চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৯০০ লিটার চোলাই মদ। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।জানা গিয়েছে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় ঝুমি নদীর পাড়ে চোলাই মদের কারবারের খবর পেয়ে বুধবার ভোরে ছদ্মবেশে এক নাটকীয় অভিযান চালায় ঘাটাল আবগারি দপ্তর। কারবারিরা যাত
পশ্চিম মেদিনীপুর
তাঁতিগেড়িয়া সমাজ সেবক ও ফিটনেস জিমের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবলের বিশ্বকাপ!
যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তাঁদের মধ্যে ঐক্য, সুস্থতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তাঁতিগেড়িয়ায় অনুষ্ঠিত হল মিনি ফুটবল প্রতিযোগিতা। তাঁতিগেড়িয়া সমাজ সেবক ও ফিটনেস জিমের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় যুবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।বর্তমানে মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের অনলাইন বিনোদনের প্রতি যুবসমাজের আকর্ষণ বাড়ছে। এই পরিস্থিতিতে তাঁদের মাঠমুখী করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার প
আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গর্বিত করল পশ্চিম মেদিনীপুরের পিংলার খুদে প্রতিভা!
আন্তর্জাতিক মঞ্চে যোগাসনে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল পশ্চিম মেদিনীপুরের পিংলার খুদে প্রতিভা সনম খাতুন। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশে ফিরতেই তাকে ঘিরে উচ্ছ্বাসে মাতলেন গ্রামের মানুষ। খুদে খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শোভাযাত্রা করে বাড়ি পৌঁছে দেন স্থানীয়রা।ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে গত ৪ থেকে ৭ সেপ্টেম্বর ব্যাঙ্ককে অনুষ্ঠিত হয় এশিয়া প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপ। থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত-সহ বিভিন
জেলা পরিষদের দোকানের ভাড়া বকেয়া ৬৮ লক্ষেরও বেশি! তালিকা তৈরি, এবার কড়া পদক্ষেপের পথে প্রশাসন!
দোকান খুলছে প্রতিদিন, চলছে রমরমিয়ে ব্যবসাও। অথচ বছরের পর বছর জেলা পরিষদের দোকানঘর ও স্টলের ভাড়া বকেয়া রেখেছেন একাংশ ব্যবসায়ী—এমনই অভিযোগ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরে। এবার সেই বকেয়া টাকা আদায়ে কড়া অবস্থান নিতে চলেছে জেলা প্রশাসন।প্রশাসন সূত্রে খবর, মেদিনীপুর শহরেই জেলা পরিষদের দোকানঘর ও স্টলের ভাড়া বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা বকেয়া রয়েছে। ইতিমধ্যেই বকেয়াদার ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে