পশ্চিম মেদিনীপুর
তরুণ প্রজন্মকে টানতে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে ‘এন-জেন’ ডাকঘর, বদলাচ্ছে ডাক পরিষেবার চেহারা!
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার পথে আরও এক ধাপ এগোল ‘ইন্ডিয়া পোস্ট’। তরুণ প্রজন্মকে ডাক পরিষেবার সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে থাকা ডাকঘরকে রূপান্তরিত করা হল অত্যাধুনিক ‘এন-জেন’ পোস্ট অফিসে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই নতুন রূপের উদ্বোধন হয়। জেলার মধ্যে এটিই প্রথম ‘এন-জেন’ পোস্ট অফিস।‘এন-জেন’ অর্থাৎ ‘নেক্সট জেনারেশন’ পোস্ট অফিসের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের কাছে ডাকঘরের পুরনো ধারণা বদলে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব পর
বৃষ্টিকে উপেক্ষা করে দেশপ্রেমের আবেগ, প্রেস ক্লাব অব খড়্গপুরের উদ্যোগে 'এক শাম দেশ কে নাম’-এ মানবিকতার বার্তা!
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম ও মানবিকতার অনন্য মেলবন্ধন দেখা গেল খড়্গপুরে। প্রেস ক্লাব অব খড়্গপুরের উদ্যোগে এবং মিডিয়া ফ্রেন্ডসের সহযোগিতায় বৃহস্পতিবার আন্ধ্রা হাইস্কুলের সভাগৃহে অনুষ্ঠিত হল ‘এক শাম দেশ কে নাম’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।বৃষ্টিমুখর সন্ধ্যাতেও অনুষ্ঠানে উপস্থিতির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে কবি সম্মেলন, দেশাত্মবোধক গান ও কবিতা পাঠের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। মহিলাদের নতুন শাড়ি, পুরুষদের ধুতি এবং ছোট পড়ুয়াদের হাতে
পশ্চিম মেদিনীপুর
আইআইটি খড়গপুরে মর্মান্তিক ছাত্রমৃত্যু, নালন্দা ক্যাম্পাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল ১৮ বছরের পড়ুয়ার!
বৃহস্পতিবার, ১৩ আগস্ট আইআইটি খড়গপুরের নালন্দা ক্যাম্পাসে মর্মান্তিক ছাত্রমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের।মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৮)। তিনি আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে আচমকাই নিচে পড়ে যান অঙ্কিত। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় আই
শালবনীর নান্দাড়িয়া বিদ্যাপীঠে বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির, পড়ুয়াদের বার্তা জেলা পুলিশ সুপারের!
বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে আয়োজিত হল বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল, নারী নিরাপত্তা এবং মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, সহকারী পুলিশ সুপার আতিয়া রহমান, শালবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ
মেদিনীপুরে তিরঙ্গার ঢেউ, দেশপ্রেমের বার্তায় বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা!
৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার বিকেলে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ শোভাযাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মান আরও সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইতের উদ্যোগে শহরের আয়োজিত হয় এই তিরঙ্গা যাত্রা। কর্মসূচিতে শহরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিধায়কের পাশাপাশি প্রাক্তন স
বৃষ্টিতে বিপর্যস্ত খড়্গপুর-কেশিয়াড়ি সড়ক, লেঙ্গামারা ব্রিজে জল বাড়ায় বন্ধ যান চলাচল!
টানা বৃষ্টি ও জল জমে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কের ৫ নম্বর রাজ্য সড়কে লেঙ্গামারা ও হাতিগেড়িয়ার মধ্যবর্তী অস্থায়ী ডাইভারশন বা সেতুর উপর জল উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লেঙ্গামারা ব্রিজ সংলগ্ন এলাকায় জলের স্রোত আরও বাড়ছে। ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। খড়্গপুর বা মেদিন
পশ্চিম মেদিনীপুর
অসহায় বৃদ্ধার পাশে বিজেপি স্বাস্থ্য সেল, মেদিনীপুরে মানবিক উদ্যোগ!
মেদিনীপুর শহরে অসহায় এক বৃদ্ধা মাতার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল বিজেপি স্বাস্থ্য সেল। বৃদ্ধার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে উদ্যোগী হন সংগঠনের সদস্যরা।জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন বৃদ্ধাশ্রমে ওই বৃদ্ধার থাকার ব্যবস্থা করা হয়েছে। সম্মানীয় বিধায়ক শংকর গুচ্ছাইতের সুপারিশক্রমে বিজেপি স্বাস্থ্য সেলের পক্ষ থেকে তাঁকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হয় এবং সেখানে থাকার যাবতীয় ব্যবস্থা করা হয়। এই উদ্যোগে উপস্থিত ছিলেন পবিত্র কুমার সাহু, শংকর দাস
মাদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা,আহত প্রায় ১০ শ্রমিক!
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ খড়গপুর লোকাল থানার মাদপুর এলাকার জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। ভারী বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারলে ঘটনাস্থলে একজন শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বৃষ্টির মধ্যে শ্রমিকদের নিয়ে গাড়িটি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িতে থাকা শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন গ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় রিমোট সেন্সিং দিবস, আধুনিক ভূ-তথ্য প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিশেষ আলোচনা
প্রতি বছরের মতো এ বছরও ১২ আগস্ট সারা দেশে পালিত হল জাতীয় রিমোট সেন্সিং দিবস। এই উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বিভাগের উদ্যোগে বুধবার, ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রিমোট সেন্সিং, জিও-ইনফরমেশন সিস্টেম, ভূ-তথ্য প্রযুক্তি এবং আধুনিক ব্যবস্থাপনায় তার বহুমুখী প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্
দাঁতনে বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখতে সচেতনতা শিবির, ছাত্রীদের নিরাপত্তায় পুলিশের বার্তা!
বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী নিরাপত্তার বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাঁতন রবীন্দ্র ভবনে আয়োজিত হল বিশেষ সচেতনতা শিবির। দাঁতন থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনের আধিকারিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানু, দাঁতন থানার আইসি সুবীর মাঝি, বেলদার ডিওপি-সহ পুলিশের অন্যান্য আধিকারিক
তোলাবাজির অভিযোগে কেশপুরে গ্রেপ্তার যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আসিফ ইকবাল!
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে কেশপুর থানার পুলিশ।১২ই আগস্ট বুধবার ধৃতকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্তে আরও তথ্য সংগ্রহ এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আসিফ ইকবালকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে পুলিশের আবেদনের পুরোপুরি অনুমোদন না দিয়ে আদালত তাঁকে দু’দিনের
স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, পরিষেবা পেলেন প্রায় ২০০ জন!
ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবির। ১০ নম্বর ওয়ার্ড জাতীয় কংগ্রেসের উদ্যোগে এবং ইন্ডিয়া ফার্মেসি অ্যান্ড পলিক্লিনিকের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।বুধবার, ১২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মীরবাজার চকের একটি লজে চলে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, হৃদরোগ ও দাঁতের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ব্লাড সুগার পরীক্ষা করা হয়। বিশি
শহীদের জন্মভূমিতে উন্নয়নের দাবি, মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ আবেদন ক্ষুদিরামের বংশধর শান্তি বসুর!
বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনি। ১১ আগস্ট শহীদের আত্মবলিদান দিবস উপলক্ষে মোহবনিতে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনিক তৎপরতায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে শহীদের জন্মভূমি। এই সফরকে সামনে রেখে মোহবনির দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চান শহীদ ক্ষুদিরাম বসুর বংশধর শান্তি বসু।শান্তি বসুর দাবি, শহীদের জন্মভূমি হিসেবে মোহবনির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। তাই শুধু কোনও ব
পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর কলেজে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, শ্রদ্ধায় স্মরণ শহিদ ক্ষুদিরাম বসুকে
দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা নিয়ে মেদিনীপুর কলেজে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। একইসঙ্গে মহান বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়।মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করা হয়। তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপস্থিতরা দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মবলিদানকে কুর্নিশ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পশ্চিম মেদিনীপুর
রক্তদানে মানবিকতার বার্তা, সুভাষপল্লী উইমেন্স ক্লাব ও সেবা সমিতি ক্লাবের উদ্যোগে শিবির
রক্তের সংকট মেটাতে এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল সুভাষপল্লী উইমেন্স ক্লাব ও সেবা সমিতি ক্লাব। মঙ্গলবার (১১ আগস্ট) ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত সংগ্রহ করে খড়গপুর মহকুমা হাসপাতাল। শিবিরকে ঘিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। রক্তদানকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্
পশ্চিম মেদিনীপুর
বুড়িশোলে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের,NSS ও UBA-র উদ্যোগে বিশেষ কর্মসূচি
দেশপ্রেম, জাতীয় সংহতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বুড়িশোল গ্রামে অনুষ্ঠিত হল বিশেষ ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের NSS Cell ও Unnat Bharat Abhiyan (UBA)-এর উদ্যোগে মঙ্গলবার, ১১ আগস্ট এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে গ্রামের বাসিন্দা, স্কুলের ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচির মূল লক্ষ্য ছিল জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলার পাশাপাশি প্রতিটি বাড়িতে তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে
পশ্চিম মেদিনীপুর
শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস, ৭০ দুঃস্থ পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী
শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবারও সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবার সকালে হবিবপুরে মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর বসতভিটেতে তাঁর মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মেদিনীপুরের আমতলায় ভগিনী নিবেদিতা ও মাদার টেরেজার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা
পশ্চিম মেদিনীপুর
ক্ষুদিরামের পৈতৃক ভিটের উন্নয়নে ৫ কোটি, মোহবনীতে তৈরি হবে মিউজিয়াম-গ্যালারি ও লেজার শো!
শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মোহবনী থেকেই ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে ও স্মৃতিবিজড়িত এলাকার উন্নয়নে প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি।ক্ষুদিরামের জীবন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাঠ্যক্রমে আরও বিস্তারিতভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নতুন প্রজন্মের কাছে ক্ষুদিরামের
বাংলার মাটিতে প্রথমবার ভোর ৪টা ২০ মিনিটে ক্ষুদিরাম বসুকে স্মরণ, বেলদায় শহিদের আত্মোৎসর্গ দিবসে বিশেষ শ্রদ্ধাঞ্জলি!
শহিদ ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মোৎসর্গ দিবসে ঐতিহাসিক সময়কে স্মরণ করে বাংলার মাটিতে প্রথমবার ভোর ৪টা ২০ মিনিটে শহিদকে শ্রদ্ধা জানানো হল। মঙ্গলবার ভোরে বেলদা স্টেশনে অবস্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা।১৯০৮ সালের ১১ আগস্ট ভোর ৬টা নাগাদ বিহারের মুজফফরপুর জেলে ব্রিটিশ শাসকের হাতে ফাঁসিতে প্রাণ দেন বাংলার অগ্নিকিশোর ক্ষুদিরাম বসু। স্বাধীনতার পর মুজফফরপুরের ওই কারাগারের নামকরণ করা হয় শহিদ ক্ষুদিরাম বসুর নামে। প্রতি ব
শালবনির জমি দুর্নীতি মামলা: প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করবে সি.আই.ডি!
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির জমি দুর্নীতি মামলায় তদন্ত আরও জোরদার করল সিআইডি। এই মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সোমবার মেদিনীপুর আদালতে আবেদন জানায় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পরই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে জমি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চাইছে সিআইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য, জমির নথি, আর্থিক লেনদেন এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা সম