অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলা, নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

পশ্চিম মেদিনীপুর

চাকরি প্রতারণা মামলায় সুজয় হাজরার বাড়িতে CID তল্লাশি, নথি সংগ্রহ তদন্তকারীদের! পশ্চিম মেদিনীপুর

চাকরি প্রতারণা মামলায় সুজয় হাজরার বাড়িতে CID তল্লাশি, নথি সংগ্রহ তদন্তকারীদের!

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগের মামলায় তদন্তে নয়া মোড়। এই মামলায় ইতিমধ্যেই CID-এর হেফাজতে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। রবিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে মেদিনীপুর শহরের দেওয়ান নগরে তাঁর বাড়িতে নিয়ে আসে CID-এর তদন্তকারী দল।রবিবার ১৬ আগস্ট দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সুজয় হাজরার বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা। প্রায় ৫০ মিনিট ধরে বাড়ির ভিতরে চলে তল্লাশি ও তদন্তের কাজ। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রা

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে খুনের প্রতিবাদে ‘কালা দিবস’, মেদিনীপুরে সরব মণীশ যাদব! পশ্চিম মেদিনীপুর

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে খুনের প্রতিবাদে ‘কালা দিবস’, মেদিনীপুরে সরব মণীশ যাদব!

নাকাশিপাড়ার নাগাদি বাজারে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হল জাতীয় কংগ্রেস। ১৬ই আগস্ট রবিবার পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি জানালেন AICC-র নিযুক্ত পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক তথা রাজস্থানের কংগ্রেস বিধায়ক মণীশ যাদব।এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণীশ যাদব। সেখানেই নাকাশিপাড়ার জোড়া খুনের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর অভিযোগ

রাজ্যে একসঙ্গে দুই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু, মেদিনীপুরে জেলা অনুষ্ঠান! পশ্চিম মেদিনীপুর

রাজ্যে একসঙ্গে দুই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু, মেদিনীপুরে জেলা অনুষ্ঠান!

স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রবিবার, ১৬ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। দুই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।দুই স্বাস্থ্যবিমা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হয় জেলা স্তরের অনুষ্ঠান। উপ

বেলদা কলেজ-ধলবেলুন রাস্তা বেহাল, যাতায়াত বন্ধের মুখে—চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ! পশ্চিম মেদিনীপুর

বেলদা কলেজ-ধলবেলুন রাস্তা বেহাল, যাতায়াত বন্ধের মুখে—চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ!

বেলদা কলেজ থেকে ধলবেলুন যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজার হাজার বাসিন্দা ও পড়ুয়া। রাস্তার একটি বড় অংশ ভেঙে গিয়ে কিংবা ধসে পড়ে বর্তমানে যাতায়াত কার্যত বন্ধ হওয়ার মুখে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও করছেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তাটি শুধুমাত্র একটি সাধারণ যোগাযোগপথ নয়, বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে কার্যত ‘লাইফলাইন’। ধলবেলুন, লকলাড়, বেলাড়-সহ বিনোদপুর এলাকার বাসিন্দারা বেলদা শহরে

স্বাধীনতা দিবসে চন্দ্রকোনা রোডে ফিরল নেতাজির আবক্ষ মূর্তি, আবেগে ভাসল গোটা এলাকা! পশ্চিম মেদিনীপুর

স্বাধীনতা দিবসে চন্দ্রকোনা রোডে ফিরল নেতাজির আবক্ষ মূর্তি, আবেগে ভাসল গোটা এলাকা!

দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতা দিবসের দিন চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ফের যথাস্থানে প্রতিষ্ঠিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। মূর্তি পুনঃস্থাপনের পাশাপাশি তার সুরক্ষায় ছাউনি নির্মাণকে কেন্দ্র করে ১৫ আগস্ট ‘পুনশ্চ’ প্রবীণ নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান।২০১৪ সালের ২৩ জানুয়ারি পথচলা শুরু করে চন্দ্রকোনা রোডের প্রবীণ নাগরিক সংগঠন ‘পুনশ্চ’। সংগঠনের উদ্যোগে এবং প্রাক্তন অধ্যাপক ও শিক্ষাবিদ দীনবন্ধু রায়ের সহযোগিতায় সেন্ট্রাল বাসস্ট্যান্ডে স্থা

চুয়াড় বীর গোবর্ধন দিকপতির স্মৃতিবিজড়িত আমশোলে বিধায়ক বিমান মাহাতোর পতাকা উত্তোলন! পশ্চিম মেদিনীপুর

চুয়াড় বীর গোবর্ধন দিকপতির স্মৃতিবিজড়িত আমশোলে বিধায়ক বিমান মাহাতোর পতাকা উত্তোলন!

স্বাধীনতা দিবসে শালবনীর বিধায়ক বিমান মাহাতোর পতাকা উত্তোলনের জন্য গরবেতা ৩ নম্বর ব্লকের প্রত্যন্ত আমশোল গ্রামকে বেছে নেওয়াকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। কারণ, এই আমশোলের মাটিই চুয়াড় বিদ্রোহের অন্যতম বীর যোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামী গোবর্ধন দিকপতির আত্মত্যাগের স্মৃতি বহন করে।স্বাধীনতা দিবস উপলক্ষে আমশোলে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন শালবনীর বিধায়ক বিমান মাহাতো এবং গরবেতা ৩ নম্বর ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কারক-সহ এলাকার

স্বাধীনতার ৮০ বছরে মীরপুরে যোগ শিবিরের বর্ণাঢ্য আয়োজন! পশ্চিম মেদিনীপুর

স্বাধীনতার ৮০ বছরে মীরপুরে যোগ শিবিরের বর্ণাঢ্য আয়োজন!

দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে খড়্গপুরের মীরপুর গ্রামে মীরপুর যোগ শিবিরের উদ্যোগে দিনটি পালিত হল আনন্দ ও উৎসাহের সঙ্গে। মীরপুর মনোছন্দা উৎসব অঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের পাশাপাশি খড়্গপুর শহরের বিভিন্ন যোগ শিবিরের সদস্যরাও অংশগ্রহণ করেন।নিবেদিতা বাগের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় বিশেষ স্মরণসভা। সভায় শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নাচ, গান-সহ

দেশাত্মবোধের আবহে চন্দ্রকোনা থানায় ৮০তম স্বাধীনতা দিবস পালন! পশ্চিম মেদিনীপুর

দেশাত্মবোধের আবহে চন্দ্রকোনা থানায় ৮০তম স্বাধীনতা দিবস পালন!

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও দেশাত্মবোধের আবহে চন্দ্রকোনা থানায় পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক পুরুষোত্তম পাণ্ডে-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য আত্মবলিদানকারী বীর স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিনের অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির বার্তাও তুলে ধরা হয়। স্বাধীনতার মর্যাদা রক্ষা এবং দেশে

খড়গপুর সুভাষপল্লীতে মর্যাদার সঙ্গে পালিত ৮০তম স্বাধীনতা দিবস পশ্চিম মেদিনীপুর

খড়গপুর সুভাষপল্লীতে মর্যাদার সঙ্গে পালিত ৮০তম স্বাধীনতা দিবস

দেশের ৮০তম স্বাধীনতা দিবস মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল খড়গপুর সুভাষপল্লীর সুপরিচিত সেবা সমিতি ক্লাব প্রাঙ্গণে। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ সামাজিক সংগঠক মিন্টু চৌধুরী। এরপর ক্লাবের মহিলা সদস্য ও অন্যান্য সদস্যদের সম্মিলিত পরিবেশনায় অনুষ্ঠিত হয় সমবেত ‘বন্দেমাতরম’ ও জাতীয় সংগীত। দেশাত্মবোধক আবহে ক্লাব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতি

বীর শহিদদের শ্রদ্ধায় চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘে স্বাধীনতা দিবস পালন পশ্চিম মেদিনীপুর

বীর শহিদদের শ্রদ্ধায় চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘে স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন-সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীর বিপ্লবী ও শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় সংহতি ও স্বাধীনতার মূল্যবোধের বার্তা তুলে ধরেন বিধায়ক।নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামী

দেশপ্রেম ও জাতি গঠনের অঙ্গীকারে আইআইটি খড়গপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

দেশপ্রেম ও জাতি গঠনের অঙ্গীকারে আইআইটি খড়গপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন!

দেশপ্রেমের আবেগ ও জাতি গঠনের নতুন অঙ্গীকারের মধ্য দিয়ে আইআইটি খড়গপুরে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। বিধান চকে আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত, গার্ড অফ অনার, শপথগ্রহণ এবং পরিচালকের বক্তব্য অনুষ্ঠিত হয়।ঐতিহাসিক হিজলি ডিটেনশন ক্যাম্প থেকে আইআইটি খড়গপুরের পথচলার ইতিহাস স্মরণ করে অধ্যাপক সুমন চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামের ত্যাগ ও আত্মবলিদানের উত্তরাধিকারকে সমাজের কল্যাণে কাজে লাগানো

স্বাধীনতা দিবসে সবংয়ে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবুজ উদ্যোগ, বিতরণ নারকেল চারা! পশ্চিম মেদিনীপুর

স্বাধীনতা দিবসে সবংয়ে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবুজ উদ্যোগ, বিতরণ নারকেল চারা!

সাড়ম্বরে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবং ব্লক কমিটির উদ্যোগে এবং সবং থানার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ১৫ আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।সকালে রুইনানে ট্রাস্টের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সবং অনাথবন্ধু স্মৃতিসৌধের সামনে পথচলতি প্রায় ১০০ জন মানুষের মধ্যে নারকেল চারা বিতরণ করা হয়।‘গাছ লাগান, প্রাণ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে পরিবেশ সচেতনতা গড়ে তুলত

স্বাধীনতা দিবসে খড়গপুরে জমজমাট রোড রেস, নজর কাড়ল আফরিন জাবির বার্তা! পশ্চিম মেদিনীপুর

স্বাধীনতা দিবসে খড়গপুরে জমজমাট রোড রেস, নজর কাড়ল আফরিন জাবির বার্তা!

স্বাধীনতা দিবস উপলক্ষে খড়গপুর শহরে অনুষ্ঠিত হল ১০ কিলোমিটার রোড রেস প্রতিযোগিতা। মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির খড়গপুর ইউনিট এবং অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার, খড়গপুরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫ আগস্ট সকালে ইন্দা লোকাল থানা মোড় থেকে নিমপুরা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হয় প্রতিযোগিতা। পুরুষদের জন্য ১০ কিলোমিটার, মহিলাদের জন্য ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ৩ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। প্রতিটি বিভাগ

দেশাত্মবোধের আবহে পশ্চিম মেদিনীপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন পশ্চিম মেদিনীপুর

দেশাত্মবোধের আবহে পশ্চিম মেদিনীপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সারা দেশের সঙ্গে শনিবার উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিতরা। দেশাত্মবোধ ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতিতে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা। পশ্চিম মেদিনীপুর জেলার মূ

খড়গপুরে পুলিশের বড়সড় অভিযান, ৫০ কুইন্টাল মাংস উদ্ধার! আটক ৭ গাড়ি, গ্রেফতার ১৮! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে পুলিশের বড়সড় অভিযান, ৫০ কুইন্টাল মাংস উদ্ধার! আটক ৭ গাড়ি, গ্রেফতার ১৮!

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খড়গপুর লোকাল থানার চৌরঙ্গী এলাকায় বড়সড় অভিযান চালিয়ে অবৈধভাবে মাংস পাচারের অভিযোগে সাতটি গাড়ি আটক করল পুলিশ। ১৪ই আগস্ট শুক্রবার খড়গপুর লোকাল থানা ও সাদাতপুর ফাঁড়ির যৌথ অভিযানে পাঁচটি প্রাইভেট গাড়ি এবং দুটি পিকআপ ভ্যান আটক করা হয়। ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, আটক গাড়িগুলি থেকে প্রায় ৫০ কুইন্টাল মাংস উদ্ধার হয়েছে। পাশাপাশি সাতটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পশু হত্যা আইন, খাদ্য সুরক্ষা

মানিকবাঁধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়ুষ্মান সপ্তাহ ও যুব-শিশু দিবস উদযাপন পশ্চিম মেদিনীপুর

মানিকবাঁধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়ুষ্মান সপ্তাহ ও যুব-শিশু দিবস উদযাপন

আয়ুষ্মান সপ্তাহ ও যুব-শিশু দিবস উপলক্ষে মানিকবাঁধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। স্বাস্থ্য সচেতনতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সমাজসেবী ধীমান কোলে, গৌতম কৌরি, সুশান্ত কারক, প্রণব ঘোষ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, শরীরচর্চা ও সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছাত্রীরা ‘বন্দেমাতরম

‘হর ঘর তেরঙ্গা’য় দেশাত্মবোধের বার্তা, পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিল তরুণ সংঘ ব্যায়ামাগার পশ্চিম মেদিনীপুর

‘হর ঘর তেরঙ্গা’য় দেশাত্মবোধের বার্তা, পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিল তরুণ সংঘ ব্যায়ামাগার

রাত পোহালেই ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে চলছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। সেই আবহেই দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ক্লাবের সামনে দিয়ে যাতায়াতকারী পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও জাতীয়তাবোধ আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে ক্লাব কর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দেশাত্মবোধের আবেগ, হাজারো কণ্ঠে ‘বন্দেমাতরম’! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দেশাত্মবোধের আবেগ, হাজারো কণ্ঠে ‘বন্দেমাতরম’!

স্বাধীনতা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে আরও শক্তিশালী করা এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ১৪ আগস্ট আয়োজিত হল একাধিক দেশাত্মবোধক ও ঐতিহাসিক কর্মসূচি। দিনভর চলা এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি পড়ুয়া উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। দিনের কর্মসূচির সূচনা হয় বর্ণময় মানববন্ধন-এর মাধ্যমে। হাতে জাতীয় পতাক

কন্যারত্ন দিবসে পাথরা হাইস্কুলে বাল্যবিবাহ রোধের বার্তা, সচেতনতা শিবিরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা! পশ্চিম মেদিনীপুর

কন্যারত্ন দিবসে পাথরা হাইস্কুলে বাল্যবিবাহ রোধের বার্তা, সচেতনতা শিবিরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা!

কন্যারত্ন দিবস উপলক্ষে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে বাল্যবিবাহের কুফল, নারী নিরাপত্তা এবং কম বয়সে বিয়ের কারণে ভবিষ্যতে তৈরি হওয়া নানা সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত ভূমিকার উ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে মানবিক উদ্যোগ, রক্তদান শিবিরে প্রায় ১০০ জন! পশ্চিম মেদিনীপুর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়গপুরে মানবিক উদ্যোগ, রক্তদান শিবিরে প্রায় ১০০ জন!

স্বাধীনতা দিবসের প্রাক্কালে মানবিক উদ্যোগে সামিল হল খড়গপুর গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে এবং মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় প্রথমবারের মতো আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রদীপ সামল নিজে রক্তদান করে শিবিরের সূচনা করেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল খড়গপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার এবং নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ