অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

স্টার্ট-আপ সংস্কৃতি ও কর্মসংস্থানের নতুন দিশা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালা! পশ্চিম মেদিনীপুর

স্টার্ট-আপ সংস্কৃতি ও কর্মসংস্থানের নতুন দিশা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালা!

উদ্ভাবন, স্টার্ট-আপ সংস্কৃতি এবং দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (এসডিসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল "উদ্ভাবন, স্টার্ট-আপ ও দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা" শীর্ষক একদিনের জাতীয় কর্মশালা।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, আইকিউএসি-র অধিকর্তা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ, র

পথ নিরাপত্তায় নতুন বার্তা, গোলাপ হাতে সচেতন করল খড়গপুর ট্রাফিক পুলিশ! পশ্চিম মেদিনীপুর

পথ নিরাপত্তায় নতুন বার্তা, গোলাপ হাতে সচেতন করল খড়গপুর ট্রাফিক পুলিশ!

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার উদ্যোগে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে খড়গপুর টাউন ট্রাফিক গার্ডের উদ্যোগে ইন্দা মোড়ে অনুষ্ঠিত হয় এক অভিনব সচেতনতামূলক অভিযান।অভিযানে হেলমেট পরে বাইক চালানো মোটরবাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়। অন্যদিকে, হেলমেট ছাড়া বাইক চালিয়ে আসা চালকদের হেলমেট ব্যবহারের প

বেলদায় বিপ্লবী, অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর জন্মজয়ন্তী উপলক্ষে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন! পশ্চিম মেদিনীপুর

বেলদায় বিপ্লবী, অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর জন্মজয়ন্তী উপলক্ষে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন!

বেলদায় বিপ্লবী ‘অস্ত্রগুরু’ হেমচন্দ্র কানুনগোর জন্মজয়ন্তী পালিত, মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলিতে স্মরণ মহান বিপ্লবীকে।৪ আগস্ট। আজ বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর জন্মজয়ন্তী। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন অনেক বীর বিপ্লবীর নাম রয়েছে, যাঁদের অবদান আজও সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত নয়। তাঁদের মধ্যেই অন্যতম হেমচন্দ্র কানুনগো (হেমচন্দ্র দাস কানুনগো)। তিনি যেমন ছিলেন দুর্ধর্ষ বিপ্লবী, তেমনই ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন সংগঠক, প্রযুক্তিবিদ এবং জাতীয় চেতনার অন্যতম নির্মাতা। আজকের ভারত

জনগণনা ২০২৭-এ নাগরিক অংশগ্রহণ বাড়াতে নাড়াজোল রাজ কলেজে সচেতনতামূলক উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

জনগণনা ২০২৭-এ নাগরিক অংশগ্রহণ বাড়াতে নাড়াজোল রাজ কলেজে সচেতনতামূলক উদ্যোগ!

'জনগণনা ২০২৭: স্ব-গণনা' বিষয়কে সামনে রেখে নাড়াজোল রাজ কলেজে অনুষ্ঠিত হল একটি সচেতনতামূলক কর্মশালা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্ব-গণনার গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল এসডিও কার্যালয়ের কর্মী বিশ্বজিৎ পাল। তিনি অংশগ্রহণকারীদের জানান, ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান জনগণনা ২০২৭-এর স্ব-গণনা (Self Enumeration) প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করতে

প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখতে উপচে পড়ল ভিড়, মেদিনীপুরে বিশেষ প্রদর্শনীর আয়োজন বিজেপি বিধায়কের! পশ্চিম মেদিনীপুর

প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখতে উপচে পড়ল ভিড়, মেদিনীপুরে বিশেষ প্রদর্শনীর আয়োজন বিজেপি বিধায়কের!

প্রবল বর্ষণও দর্শকদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হল হিন্দি রাজনৈতিক নাট্যধর্মী চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিশেষ প্রদর্শনী। এই আয়োজনের উদ্যোগ নেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাইত।পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই চলচ্চিত্রটি ১৯৪৬ সালের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ এবং নোয়াখালী দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এটি তাঁর বহুল আলোচিত ‘ফাইলস’ ট্রিলজির একটি ছবি। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠু

লালগড়ে ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’: জঙ্গলমহলে ফুটবলের মহাউৎসবে মাতলেন হাজারো দর্শক! ঝাড়গ্রাম

লালগড়ে ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’: জঙ্গলমহলে ফুটবলের মহাউৎসবে মাতলেন হাজারো দর্শক!

জঙ্গলমহলের ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে উঠল লালগড়ের ধরমপুর অঞ্চল সংলগ্ন ভাউদি ফরেস্ট অফিসের মাঠ। ‘জি. গ্রুপ লালগড়’-এর উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ঝাড়গ্রামসহ পার্শ্ববর্তী এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতায় জঙ্গলমহলের বিভিন্ন প্রতিভাবান দলের পাশাপাশি কলকাতা, মেদিনীপুর, নদীয়া এবং প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ কর

খড়্গপুরে সেন্ট জন অ্যাম্বুলেন্সের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে সেন্ট জন অ্যাম্বুলেন্সের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা!

মানবসেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে খড়্গপুরে আয়োজিত হল এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার সেন্ট জন অ্যাম্বুলেন্স (SJAB) খড়্গপুর অ্যাম্বুলেন্স ডিভিশনের উদ্যোগে ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল সংলগ্ন পুরনো চেস্ট ক্লিনিকের এসজেএবি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করা বিশিষ্ট সমাজসেবীদের বিশেষভাবে সম্মান জানানো হয়। সংস্থার পক্ষ থেকে তাঁদের হাতে স্মারক ও উত্তরীয় তুলে দিয়ে

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

বন্ধুত্ব দিবসে রক্তের বন্ধনে মানবতার বার্তা, খড়গপুর মালঞ্চ মাতা পূজা  কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির! পশ্চিম মেদিনীপুর

বন্ধুত্ব দিবসে রক্তের বন্ধনে মানবতার বার্তা, খড়গপুর মালঞ্চ মাতা পূজা কমিটির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির!

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস উপলক্ষে মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল খড়গপুর মালঞ্চ মাতা পূজা কমিটির । আগস্ট মাসের প্রথম রবিবার পালিত বন্ধুত্ব দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছা রক্তদাতা।অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রীতা শর্মা, হরিশকুমার, দীপক দাশগুপ্ত,এ. শ্রীনিবাস রাও, কে. নাগেশ্বর রাও, জয় প্রকাশ ভার্য

‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০০-র বেশি পড়ুয়ার নেশামুক্তির শপথ! পশ্চিম মেদিনীপুর

‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০০-র বেশি পড়ুয়ার নেশামুক্তির শপথ!

নেশামুক্ত যুব, বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে ২ আগস্ট রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ভাষণটি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দীপক কুমার কর, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, এনএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও কর্মসূচির ন

মাছের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি রুখতে চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার! পশ্চিম মেদিনীপুর

মাছের কালোবাজারি ও মূল্যবৃদ্ধি রুখতে চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সম্ভাব্য কালোবাজারি রুখতে রবিবার চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে আকস্মিক পরিদর্শন চালাল জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-র নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি যৌথ টিম বাজারের বিভিন্ন অংশ ঘুরে মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে।রবিবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ পুলিশ সুপার হাটচালি বাজারে পৌঁছে সবজি ও মাছ বাজার ঘুরে দেখেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, স্থানীয় প

বড় বড় গর্তে বিপজ্জনক পশ্চিম মেদিনীপুরের চাংশোল-কইমা রাস্তা, সংস্কারের দাবি জোরালো! পশ্চিম মেদিনীপুর

বড় বড় গর্তে বিপজ্জনক পশ্চিম মেদিনীপুরের চাংশোল-কইমা রাস্তা, সংস্কারের দাবি জোরালো!

মেদিনীপুর-লালগড় রাজ্য সড়কের চাংশোল থেকে কইমা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং ধুলোর কারণে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া, রোগীবাহী অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন— সকলেরই এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই এই রাস্তায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ,

ঐতিহাসিক রথযাত্রার সফল আয়োজনে অবদানকারীদের সম্মান জানালেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত! পশ্চিম মেদিনীপুর

ঐতিহাসিক রথযাত্রার সফল আয়োজনে অবদানকারীদের সম্মান জানালেন বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত!

ঐতিহাসিক মেদিনীপুর শহরের রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে যাঁরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সম্মান জানাতে আয়োজন করা হল এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এই উদ্যোগ প্রথমবার গ্রহণ করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত।রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথ পর্যন্ত গোটা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক, বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সদস্য, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিষ্ঠা, শৃঙ্

বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীকে সম্মাননা বিপ্লবী সংবাদ দর্পণের, জনসেবা নিয়ে একান্ত সাক্ষাৎকার! পশ্চিম মেদিনীপুর

বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীকে সম্মাননা বিপ্লবী সংবাদ দর্পণের, জনসেবা নিয়ে একান্ত সাক্ষাৎকার!

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নিজ বাসভবনে বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ এবং বর্তমান মুখ্যমন্ত্রীর পিতা শিশির অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লবী সংবাদ দর্পণ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্যরা। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান সম্পাদক স্বর্গীয় মঙ্গলা প্রসাদ রায়ের বর্তমান সম্পাদকীয় প্রতিনিধিরা। সাক্ষাৎকারের শুরুতেই অবিভক্ত মেদিনীপুর তথা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে শিশির অধিকারীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্ব

ডিজিটাল যুগে জনগণনা: প্রথমবার ‘সেল্ফ এনিউমারেশন’, উদ্বোধন করলেন জেলাশাসক! পশ্চিম মেদিনীপুর

ডিজিটাল যুগে জনগণনা: প্রথমবার ‘সেল্ফ এনিউমারেশন’, উদ্বোধন করলেন জেলাশাসক!

দেশের ১৬তম জনগণনার প্রথম পর্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ আগস্ট থেকে। এবারের জনগণনার অন্যতম বড় বৈশিষ্ট্য হল প্রথমবারের মতো ‘সেল্ফ এনিউমারেশন’ (Self Enumeration) বা স্বগণনা ব্যবস্থার সূচনা। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকরা বাড়িতে বসেই নিজেদের ও পরিবারের সদস্যদের তথ্য সরাসরি সরকারের নির্ধারিত অনলাইন পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। প্রশাসনের মতে, এই উদ্যোগ জনগণনার প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ, দ্রুত এবং নির্ভুল করে তুলবে। এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদ

চলন্ত বাসে চালকের স্ট্রোক, চন্দ্রকোনার কালিকাপুরে দুর্ঘটনা—অল্পের জন্য রক্ষা পেলেন সকল যাত্রী! পশ্চিম মেদিনীপুর

চলন্ত বাসে চালকের স্ট্রোক, চন্দ্রকোনার কালিকাপুরে দুর্ঘটনা—অল্পের জন্য রক্ষা পেলেন সকল যাত্রী!

চলন্ত বাসের চালক আচমকাই অসুস্থ হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত বাসে থাকা সকল যাত্রী নিরাপদ রয়েছেন।জানা গিয়েছে, চন্দ্রকোনা থেকে ঘাটালগামী কৃষ্ণা সুদামা যাত্রীবাহী বাসটি কালিকাপুরে যাত্রী নামিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর দীপ প্যালেসের বিপরীতে হঠাৎ বাসচালক স্ট্রোকে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছ

খড়্গপুরের ৩২ নম্বর ওয়ার্ডে নারীর সুরক্ষা ও শিশু হেল্পলাইন নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের ৩২ নম্বর ওয়ার্ডে নারীর সুরক্ষা ও শিশু হেল্পলাইন নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান!

নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খড়্গপুর শহরের ৩২ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হলো একটি বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান।খড়্গপুর টাউন মহিলা পুলিশের উদ্যোগে এবং প্রতিভা হালদারের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারী সুরক্ষা, শিশুদের নিরাপত্তা এবং বিভিন্ন জরুরি হেল্পলাইন পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রচার অভিযানে উপস্থিত বাসিন্দাদের নারী ও শিশুদের আইনি অধিকার, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং সরকারি হেল্পলাইন নম্বর ব

নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন সাংসদ জুন! পশ্চিম মেদিনীপুর

নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন সাংসদ জুন!

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মেদিনীপুরের শিল্পায়ন, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন, আদিবাসী সমাজের উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং ক্রীড়ার প্রসার নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর জুন মালিয়া জানান, অমিত শাহের দিকনির্দেশনা তাঁকে আরও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। তিনি বলেন, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি, আদিবাসী ও মহিলাদের উ

মহিলাকে বাঁচাতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার পশ্চিম মেদিনীপুর

মহিলাকে বাঁচাতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে এক মহিলাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হলেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলদার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি রাস্তা পার হওয়া এক মহিলাকে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ দাস দ্রুত এগিয়ে গিয়ে মহিলাকে রক্ষা করার চেষ্টা করেন। মহিলা প্রাণে বাঁচলেও লরির ধাক্কায় গুরুতর আহত হন রঘুনাথ দাস। পরে লরিটি রা

বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল! পশ্চিম মেদিনীপুর

বদলির দিনে চোখের জলে বিদায়! প্রিয় দিদিমণিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল খুদে পড়ুয়ারা, আবেগে ভাসল গোটা স্কুল!

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবেড়িয়া পীর লোহানীয়া প্রাইমারি স্কুলে নিষ্ঠার সঙ্গে পাঠদান করার পর বৃহস্পতিবার বদলি হলেন সকলের প্রিয় শিক্ষিকা পাপিয়া চট্টোপাধ্যায়। তাঁর নতুন কর্মস্থল হয়েছে খড়গপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার প্রাইমারি স্কুল। বদলির খবর ছড়িয়ে পড়তেই স্কুলজুড়ে নেমে আসে আবেগঘন পরিবেশ। প্রিয় দিদিমণিকে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি ছোট্ট পড়ুয়ারা। কেউ তাঁর হাত শক্ত করে ধরে রাখে, কেউ আবার জড়