অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

উপভোক্তাদের বাড়িতে পৌঁছে বিডিও,দাঁতনে বঙ্গ আবাস প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা পশ্চিম মেদিনীপুর

উপভোক্তাদের বাড়িতে পৌঁছে বিডিও,দাঁতনে বঙ্গ আবাস প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

বঙ্গ আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে সম্পন্ন করতে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুরের দাঁতন–২ নম্বর ব্লকে প্রকল্পের বিভিন্ন বাড়ি সরেজমিনে পরিদর্শন করলেন ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। ব্লকের একাধিক গ্রাম ও এলাকায় গিয়ে তিনি বঙ্গ আবাস প্রকল্পের আওতায় নির্মীয়মাণ বাড়িগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। প্রতিটি বাড়ির বর্তমান নির্মাণ পরিস্থিতি, কাজের মান এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ত

খড়গপুরের সঙ্ঘশ্রী ময়দানে শুরু এমএলএ কাপ-২০২৬, ২৪ দলের অংশগ্রহণে জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্ট! খেলা

খড়গপুরের সঙ্ঘশ্রী ময়দানে শুরু এমএলএ কাপ-২০২৬, ২৪ দলের অংশগ্রহণে জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্ট!

খড়গপুরের সঙ্ঘশ্রী ময়দানে ৭ই আগস্ট শুক্রবার থেকে শুরু হল তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা 'এমএলএ কাপ-২০২৬'। ক্রীড়াচর্চার প্রসার এবং যুবসমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতার প্রথম দিন শুধুমাত্র মহিলাদের বিভাগে আটটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামী দু'দিন পুরুষদের বিভাগে মোট ১৬টি দলের অংশগ্রহণে নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নিচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছ

মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নে সহায়তার হাত, রশ্মি গ্রুপের স্কলারশিপ পেল ১৩ কৃতী ছাত্রছাত্রী! পশ্চিম মেদিনীপুর

মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নে সহায়তার হাত, রশ্মি গ্রুপের স্কলারশিপ পেল ১৩ কৃতী ছাত্রছাত্রী!

মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল রশ্মি গ্রুপ। চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। খড়্গপুর গ্রামীণ এলাকার ওয়ালিপুর হাই স্কুল, বিধানচন্দ্র বিদ্যাভবন এবং বরকলা বিবেকানন্দ হাই স্কুল থেকে মোট ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়। ওয়ালিপুর হাই স্কুল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার বরকলা-গোকুলপুর এলাকার অন্যতম পরিচিত শি

‘Dignity For All, Harassment For None’—নাড়াজোল রাজ কলেজে সচেতনতামূলক কর্মশালা! পশ্চিম মেদিনীপুর

‘Dignity For All, Harassment For None’—নাড়াজোল রাজ কলেজে সচেতনতামূলক কর্মশালা!

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানিমুক্ত, নিরাপদ এবং সকলের জন্য সমান মর্যাদাসম্পন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে নাড়াজোল রাজ কলেজের স্মার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল "Dignity For All, Harassment For None" শীর্ষক একটি সচেতনতা কর্মশালা।কলেজের ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি (ICC), জেন্ডার ইক্যুইটি সেল এবং এনসিসি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। স্বাগত ভাষণে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, বৈষম্যহীন ও সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন চন্দ্রকোনায় পশ্চিম মেদিনীপুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন চন্দ্রকোনায়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শ্রদ্ধা, স্মরণ ও সাংস্কৃতিক আবহে পালিত হলো এক বিশেষ অনুষ্ঠান। চন্দ্রকোনা স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী ও সংস্কৃতিপ্রেমীরা।অনুষ্ঠানের সূচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুকান্ত দোলুই। পরে তিনি ত

পেশায় আইনজীবী, নেশায় মুদ্রা সংগ্রাহক! ৭,৯৭৪টি ১০ পয়সার মুদ্রায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেদিনীপুরের অভিজিৎ সামন্ত! পশ্চিম মেদিনীপুর

পেশায় আইনজীবী, নেশায় মুদ্রা সংগ্রাহক! ৭,৯৭৪টি ১০ পয়সার মুদ্রায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেদিনীপুরের অভিজিৎ সামন্ত!

পেশায় তিনি একজন আইনজীবী। প্রতিদিন আদালতে আইনের জটিল ধারা, যুক্তি ও বিচারপ্রক্রিয়ার মধ্যেই কাটে তাঁর কর্মজীবন। তবে পেশাগত ব্যস্ততার বাইরেও রয়েছে এক ভিন্ন পরিচয়—তিনি একজন নিবেদিতপ্রাণ মুদ্রা সংগ্রাহক ও প্রকৃতিপ্রেমী। ছোটবেলা থেকেই বিরল ও পুরনো দিনের মুদ্রা সংগ্রহ এবং বাগান করার প্রতি তাঁর বিশেষ আগ্রহ। সেই দীর্ঘদিনের শখ, নিষ্ঠা ও অধ্যবসায়ই এবার এনে দিল জাতীয় স্তরের স্বীকৃতি। পশ্চিম মেদিনীপুর শহরের শরৎপল্লি, ডাকবাংলা রোডের বাসিন্দা অভিজিৎ সামন্ত তাঁর অসাধারণ মুদ্রা সংগ্রহের জ

২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি! দেশ

২০২৬ সালের জনগণনায় কুড়মালি ভাষার পৃথক কোডের দাবিতে কেন্দ্রের কাছে স্মারকলিপি!

আসন্ন জনগণনা (আদমশুমারি)-তে কুড়মালি ভাষার জন্য পৃথক ভাষা কোডের দাবিতে দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটি। বুধবার, ৬ আগস্ট এই স্মারকলিপি পেশ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো এবং চন্দ্র প্রকাশ চৌধুরী।স্মারকলিপিতে দাবি করা হয়েছে, কুড়মি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় রয়েছে। কুড়মালি ভাষা ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে

দীর্ঘ অপেক্ষার অবসান! চন্দ্রকোনা রোডে আবাস যোজনার বকেয়া অনুমোদনপত্র পেলেন উপভোক্তারা! পশ্চিম মেদিনীপুর

দীর্ঘ অপেক্ষার অবসান! চন্দ্রকোনা রোডে আবাস যোজনার বকেয়া অনুমোদনপত্র পেলেন উপভোক্তারা!

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের আবাস যোজনার বকেয়া উপভোক্তাদের হাতে আর্থিক অনুমোদনপত্র তুলে দিল ব্লক প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে গড়বেতা-৩ বিডিও অফিসের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের মধ্যে এই অনুমোদনপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট বিডিও সন্দীপ ভৌমিক, সমাজসেবী ধীমান কোলে, গৌতম কৌড়ি, সুশান্ত কারক-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুমোদনপ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার কিশোর কুমারের জন্মজয়ন্তী উদযাপন, সুরের আবেশে মুখর ক্যাম্পাস! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার কিশোর কুমারের জন্মজয়ন্তী উদযাপন, সুরের আবেশে মুখর ক্যাম্পাস!

কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব। দিনভর কিশোর কুমারের অমর সৃষ্টির সুরে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক, পড়ুয়া এবং সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী

বিদ্যাসাগর শিশু নিকেতনে ট্রাফিক সচেতনতা শিবির, নিরাপদ সড়কের বার্তা পুলিশ-প্রশাসনের! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর শিশু নিকেতনে ট্রাফিক সচেতনতা শিবির, নিরাপদ সড়কের বার্তা পুলিশ-প্রশাসনের!

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন-এ বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হল একটি বিশেষ ট্রাফিক সচেতনতা কর্মসূচি। নিরাপদ সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ , মেদিনীপুরের আঞ্চলিক পরিবহন আধিকারিক (RTO) সন্দীপ সাহা এবং কোতোয়ালি ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জ প্রদীপ মণ্ডল। তাঁরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, হেলমেট

১১ আগস্ট মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর, প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শনে জেলাশাসক-পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর

১১ আগস্ট মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফর, প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শনে জেলাশাসক-পুলিশ সুপার

আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর স্মরণসভাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সফরকে ঘিরে প্রশাসনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।এই সফরকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের মোহবনী এলাকায় সভাস্থল ও আশপাশের পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তাঁদের সঙ্গে প্রশাসন ও পুল

‘অভিযুক্তদের গ্রেপ্তার না হলে ওসিকে হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করাব’— ঘাটালে বিস্ফোরক শতরূপ ঘোষ পশ্চিম মেদিনীপুর

‘অভিযুক্তদের গ্রেপ্তার না হলে ওসিকে হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করাব’— ঘাটালে বিস্ফোরক শতরূপ ঘোষ

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ঘাটাল থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম। কর্মসূচিতে উপস্থিত থেকে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ।সিপিআইএমের অভিযোগ, ঘাটাল ব্লকের বরদা চৌকান এলাকায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে তাদের কর্মী-সমর্থকদের উপর বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালায

রক্তদানেই জন্মদিন পালন! মেদিনীপুরে শ্রী রিদ্ধর্ভ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসিত! পশ্চিম মেদিনীপুর

রক্তদানেই জন্মদিন পালন! মেদিনীপুরে শ্রী রিদ্ধর্ভ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসিত!

সমাজসেবার বার্তা ছড়িয়ে দিতে বজরংলাল আগরওয়ালের জন্মদিন উপলক্ষে শ্রী রিদ্ধর্ভ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) মেদিনীপুর শহরের শ্রী শ্যাম সংঘ প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবীরা উৎসাহের সঙ্গে রক্তদান করেন। বিশেষভাবে নজর কেড়েছে মহিলা রক্তদাতাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ, যা সমাজে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধির ইতিবাচক বার্তা বহন করেছে।এই রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল মেদিনীপুর মেডিকেল

মেদিনীপুরের ঐতিহ্যবাহী অ্যাথলেটিক কোচিং সেন্টারের ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের ঐতিহ্যবাহী অ্যাথলেটিক কোচিং সেন্টারের ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

১৯৭৭ সালের ৬ আগস্ট প্রতিষ্ঠিত অ্যাথলেটিক কোচিং সেন্টার, মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)-এর ৫০তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে পালিত হল। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ক্রীড়াবিদ, সদস্য-সদস্যা, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি পরমেশ্বর জানা। উপস্থিত ছিলেন সেন্টারের সম্পাদক ড. সুব্রত কুমার পান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত। সম্মানীয় অতিথি হি

শিলাবতীর বাড়ন্ত জলে ডুবল বাঁশের সাঁকো, চন্দ্রকোনায় বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ! পশ্চিম মেদিনীপুর

শিলাবতীর বাড়ন্ত জলে ডুবল বাঁশের সাঁকো, চন্দ্রকোনায় বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ!

টানা নিম্নচাপজনিত বৃষ্টির জেরে শিলাবতী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। তার জেরে নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা–২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলাবতী নদীর উপর নির্মিত এই বাঁশের সাঁকোটিই ছিল এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা। স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে অসুস্থ রোগী

যাত্রীবাহী বাসে প্রায় ১০ কেজি রূপো পাচারের চেষ্টা ভেস্তে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ! পশ্চিম মেদিনীপুর

যাত্রীবাহী বাসে প্রায় ১০ কেজি রূপো পাচারের চেষ্টা ভেস্তে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে বড় সাফল্য। দাসপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রূপো পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৯ কেজি ৭০০ গ্রাম রূপো। এই ঘটনায় রূপো পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ই আগস্ট বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে দাসপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে পাচারের আগেই বিপুল পরিমাণ রূপো উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে হাতেন

প্রয়াত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক সুশীল গোস্বামী! পশ্চিম মেদিনীপুর

প্রয়াত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক সুশীল গোস্বামী!

পশ্চিম মেদিনীপুরের শিক্ষাজগতের এক শ্রদ্ধেয় নাম, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক এবং এবিটিএ (ABTA)-র বর্ষীয়ান প্রাক্তন নেতা সুশীল গোস্বামী (৯৯) প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে জেলার শিক্ষা মহল, প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার বাসিন্দা সুশীল গোস্বামী দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, আদর্শ এবং মানবিক মূল্যবোধের জন্য সকলের কাছে সমাদৃত ছিলেন। তিনি শুধু একজন দক্ষ শিক্ষকই নন, শিক্ষা আন্দোলন ও শিক্ষক সংগঠনের কর

ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত! পশ্চিম মেদিনীপুরে একদিনে প্রাণ হারালেন চারজন! পশ্চিম মেদিনীপুর

ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত! পশ্চিম মেদিনীপুরে একদিনে প্রাণ হারালেন চারজন!

বুধবারের ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের তাণ্ডবে শোকের ছায়া নেমে এল পশ্চিম মেদিনীপুর জেলায়। ডেবরা, নারায়ণগড় এবং খড়গপুর লোকাল থানা এলাকায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ। এছাড়াও ডেবরার ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। দুপুর গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি

স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফরের আগে পশ্চিম মেদিনীপুরের হাসপাতালগুলিতে জোরদার প্রস্তুতি, পরিষেবা ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা! পশ্চিম মেদিনীপুর

স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফরের আগে পশ্চিম মেদিনীপুরের হাসপাতালগুলিতে জোরদার প্রস্তুতি, পরিষেবা ও পরিচ্ছন্নতা খতিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা!

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সম্ভাব্য পশ্চিম মেদিনীপুর সফরকে ঘিরে জেলার সরকারি হাসপাতালগুলিতে তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডেবরা, সবং, খড়্গপুর, গড়বেতা, শালবনী, কেশপুর-সহ একাধিক সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। যদিও জেলা প্রশাসনের কাছে এখনও পর্যন্ত সফরের নির্দিষ্ট দিনক্ষণ বা আনুষ্ঠানিক সূচি পৌঁছয়নি।সম্ভাব্য এই সফরের খবর সামনে আসতেই জেলার বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ও

সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চন্দ্রকোনা বাজারে বিধায়ক ও ওসির আকস্মিক পরিদর্শন! পশ্চিম মেদিনীপুর

সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চন্দ্রকোনা বাজারে বিধায়ক ও ওসির আকস্মিক পরিদর্শন!

সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে চন্দ্রকোনা বাজারে আকস্মিক পরিদর্শনে যান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং চন্দ্রকোনা থানার ওসি।পরিদর্শন চলাকালীন বিভিন্ন সবজির খুচরো বিক্রয়মূল্য খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধির কারণ জানতে চাওয়া হয় এবং কোনওভাবেই অযৌক্তিকভাবে দাম না বাড়ানোর জন্য সতর্ক করা হয়। বাজারে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি নিশ্চি