পূর্ব মেদিনীপুর
অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!
শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা
বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!
রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা!
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। মাঠে জল জমে আমন ধানের গাছ হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো বিভিন্ন ফুলের চাষও। এর জেরে আসন্ন কালীপুজোয় বাজারে ফুলের জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষক সংগ্রাম পরিষদ এবং মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জমিতে দাঁড়িয়ে থাকা
দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়, তবুও কাটেনি বিপদ! বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়লেও তার প্রভাব পুরোপুরি কাটেনি। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক রয়েছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। ঘূর্ণিঝড়
দীঘা স্টেশনের কাছে আড়াই ঘণ্টা আটকে এক্সপ্রেস, চরম দুর্ভোগে যাত্রীরা!
দীঘা স্টেশন থেকে মাত্র ৫০০ মিটার দূরে টিকরা স্টেশনের কাছে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বুধবার সকালে আটকে পড়ে ১২৮৫৭ আপ এক্সপ্রেস। সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি থমকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে দিঘা স্টেশনে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যে পৌঁছয়। প্রায় আড়াই ঘণ্টা ট্রেনের ভিতরে আটকে থাকার পর অনেক যাত্রীর ধৈর্যচ্যুতি ঘটে। তাঁদের মধ্যে কয়েকজন ট্রেন চলার অপেক্ষা না করে ব্যাগ ও অন্যান্য মা
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি
পূর্ব মেদিনীপুর
সতর্কবার্তার মাঝেই সমুদ্রে নেমে বিপত্তি,মৃত্যু ১৮ বছরের যুবকের, উদ্ধার দুই!
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যখন উপকূলজুড়ে আতঙ্কের পরিবেশ, তখনই তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক। তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গোবিন্দ পন্ডা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। বাকি দু’জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জনকে অসুস্থ অবস্থায় কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় উপকূলবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর থান
পূর্ব মেদিনীপুর
বিজয়া দশমীতে মহৎ উদ্যোগ, খেজুরীতে স্বেচ্ছায় রক্ত দিলেন ৪০ জন
উৎসবের আনন্দকে মানবসেবার সঙ্গে যুক্ত করে বিজয়া দশমীতে এক প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের খেজুরী। কেয়ার অফ খেজুরী ও পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে, কামদেবনগর গ্রামীণ দুর্গাপূজা কমিটির আয়োজনে এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে মোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে মহিলা ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। উৎসবের আবহে
পূর্ব মেদিনীপুর
কোলাঘাটে ফুচকা খেয়ে শতাধিক অসুস্থ, নমুনা পরীক্ষার নির্দেশ প্রশাসনের; ফুচকার গুণমান যাচাই ও নজরদারির দাবি জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের
কোলাঘাটের সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ফুচকা খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থদের মধ্যে ৩১ জনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ বছরের শিশু কৃষ্ণেন্দু দিন্ডার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জন ফুচকা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।কোলাঘাট ব্লক হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র ন
পূর্ব মেদিনীপুর
পাঁশকুড়া বনমালী কলেজে AIDSO-র ছাত্র সম্মেলন, ৩১ সদস্যের নতুন কমিটি গঠন
শিক্ষার উপযুক্ত পরিকাঠামো উন্নয়ন, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চালু হওয়া চার বছরের ডিগ্রি কোর্স বাতিল এবং কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে ছাত্র আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে ছাত্র সম্মেলন করল AIDSO। ১৩ সেপ্টেম্বর বিকেলে পাঁশকুড়ার নজরুল ভবনে পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের রক্তিম পতাকা উত্তোলন ও শহিদবেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। এরপর সম্মেলনের মূল প্রস্তাব পাঠ করেন সহিষ্ণুতা মাজী। কলেজের বিভিন্ন বিভাগ থে
পূর্ব মেদিনীপুর
দিঘার সমুদ্রসৈকতে পর্যটকদের সুরক্ষায় নতুন উদ্যোগ, চালু ‘সেফ ট্রিপ দিঘা’ অ্যাপ
সবুজে নিরাপদ স্নানের এলাকা, লাল রঙে বিপজ্জনক জোনের সংকেত; এক ক্লিকেই মিলবে নিকটবর্তী পুলিশ বুথ ও জরুরি যোগাযোগের নম্বর নিজস্ব সংবাদদাতা: সমুদ্রের উত্তাল ঢেউয়ে অসতর্কভাবে স্নান করতে নেমে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকেরা। বিশেষ করে দিঘা ও আশপাশের সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি মন্দারমণিতে সমুদ্রের স্রোতে ভেসে এক নাবালক ও এক তরুণীর মৃত্যু এবং তাঁদের সঙ্গে থাকা এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের সুরক্ষায় আরও সক্রিয় হয়েছে প্রশাসন। পুজোর ছু
পূর্ব মেদিনীপুর
হলুদ পাঞ্জাবিতে সাইকেল রাইড, দিঘার মেরিন ড্রাইভে নজর কাড়ল ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’
দুর্গাপুজোর আনন্দ, বাঙালির ঐতিহ্য এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে দিঘার মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হল ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’-এর দ্বিতীয় দিনের কর্মসূচি। ১১ অক্টোবর আয়োজিত এই বিশেষ সাইকেল রাইডে ২০০-রও বেশি যুবক ও সাইকেলপ্রেমী অংশগ্রহণ করেন। হলুদ পাঞ্জাবি পরে সমুদ্রের মনোরম পরিবেশে সাইকেল চালানোর দৃশ্য নজর কাড়ে পর্যটক ও স্থানীয়দের। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং ফিট ইন্ডিয়ার উদ্যোগে, ‘কেয়ার অফ খেজুরি’র সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল উৎসবের আনন্
পূর্ব মেদিনীপুর
জম্মুতে দুর্ঘটনায় মৃত্যু পটাশপুরের পর্যটকের,পরিবারের পাশে প্রশাসন
জম্মু-কাশ্মীরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের এক মহিলা। মৃতার নাম যমুনা ঠাকুর (৪৯)। তিনি পটাশপুর-২ ব্লকের খাড় অঞ্চলের বহড়দা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন বর্তমানে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, গত ১৯ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের জাহালদা থেকে একটি বাসে করে মোট ৬৫ জন পর্যটক জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা
পূর্ব মেদিনীপুর
মেচেদা স্টেশন থেকে নিখোঁজ বৃদ্ধ বাংলাদেশি নাগরিককে উদ্ধার, তৎপর পাঁশকুড়া জিআরপিএস
পরিবারের সঙ্গে ট্রেনে বেঙ্গালুরু থেকে হাওড়া আসার পথে মেচেদা স্টেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক প্রবীণ বাংলাদেশি নাগরিককে সফলভাবে উদ্ধার করল পাঁশকুড়া জিআরপিএস। বুধবার সন্ধ্যায় কাপাসডাঙা মোড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে।জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে বেঙ্গালুরু থেকে হাওড়ার উদ্দেশ্যে SMVB-হাওড়া এক্সপ্রেসে যাত্রা করেছিলেন ওই প্রবীণ বাংলাদেশি নাগরিক। যাত্রাপথে মেচেদা স্টেশ
পূর্ব মেদিনীপুর
বর্ষার আগেই নিকাশী সংস্কারের দাবি, সেচ দপ্তরে হলদিয়া নিকাশী সংস্কার কমিটি
শিল্পনগরী হলদিয়ার জলবন্দী সমস্যা স্থায়ীভাবে সমাধানের দাবিতে এবার সরব হল হলদিয়া নিকাশী সংস্কার কমিটি। আগামী বর্ষার আগেই হলদিয়া শিল্পাঞ্চল-সহ সুতাহাটা ও হলদিয়া ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ নিকাশী খাল ও স্লুইশগেটের পূর্ণাঙ্গ সংস্কার এবং সামগ্রিক নিকাশী ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে তমলুকের সেচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দিল সংগঠনটি।পাঁচ দফা দাবিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়
পূর্ব মেদিনীপুর
জন্মতারিখ-মাধ্যমিকের বছর নিয়ে বিতর্ক, আপাতত স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের জন্মতারিখ ও মাধ্যমিকের বছর নিয়ে তৈরি বিতর্কে আপাতত স্বস্তি পেলেন তিনি। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে কংগ্রেসের করা মামলা খারিজ করেছে কলকাতা হাই কোর্ট।বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানায়, হলফনামায় হাসিরানি রথ হয় জন্মতারিখ, নয়তো মাধ্যমিকের বছর ভুল উল্লেখ করে থাকতে পারেন। তবে মনোনয়ন যাচাইয়ের সময় রিটার্নিং অফিসারের কাছে কোনও আপত্তি জানানো হয়নি। নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর এই পর্যায়ে হস্তক্ষেপ করলে ভোটপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে
পূর্ব মেদিনীপুর
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন-পর্বের সঙ্গে যুক্ত পুরনো ছ’টি মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকা মিলন প্রধানকে মঙ্গলবার অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তিনি জামিনে থাকবেন। ফলে ৬ অক্টোবরের উপনির্বাচনে জেলের বাইরে থেকেই প্রচারে অংশ নিতে পারবেন কংগ্রেস প্রার্থী।মিলন প্রধানের বিরুদ্ধে থাকা মামলাগুলির মধ্যে খুন, খুনের চেষ্টা, বেআইনি জম
পূর্ব মেদিনীপুর
অতিবর্ষণে জলবন্দি পূর্ব মেদিনীপুর, ১২ দফা দাবিতে সেচমন্ত্রীর দ্বারস্থ বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি
সাম্প্রতিক অতিবর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে পড়ার প্রেক্ষিতে স্থায়ী সমাধানের দাবিতে ১২ দফা দাবিতে সেচমন্ত্রী অরূপ দাসের কাছে স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি। কলকাতার জলসম্পদ ভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি তুলে দেন কমিটির প্রতিনিধিরা। প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, নিবাস মানিক, প্রশান্ত সামন্ত-সহ অন্যান্যরা।কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় অর্ণব-পরবর্তী নিম্নচাপের জেরে
হলদিয়া-নন্দীগ্রাম ফেরি পরিষেবায় নতুন সংযোজন, চালু ইলেকট্রিক ভেসেল!
দীর্ঘ প্রতীক্ষার অবসান। সামনেই দুর্গাপুজো। তবে তার আগেই হলদি নদীতে চালু হয়ে গেল ব্যাটারিচালিত ইলেকট্রিক ক্যাটামারিন ভেসেল পরিষেবা। হলদি নদীতে চালু হল ইলেকট্রিক ভেসেল পরিষেবা। সোমবার সকাল থেকেই হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে ফেরি পরিষেবায় যুক্ত হল আধুনিক এই ইলেকট্রিক ভেসেল। নতুন পরিষেবা চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলপড়ুয়া ও অফিসযাত্রীরা।হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে জলপথে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল ফেরি পরিষেবা। এতদিন লঞ্চের মাধ্যমে যাতায়াত করতেন স্থান
পূর্ব মেদিনীপুর
অর্ণব’-এর বৃষ্টিতে বিপর্যস্ত কোলাঘাট, ফের জলমগ্ন একাধিক গ্রাম
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে টানা বৃষ্টিতে ফের জলবন্দি হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। বৃন্দাবনচক, সিদ্ধা-১ ও ২, খন্যাডিহি, পুলশিটা, সাগরবাড়, দেড়িয়াচক এবং ভোগপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক মৌজায় নতুন করে জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা।চলতি বর্ষার শুরু থেকেই ওই এলাকায় জল জমার সমস্যা দেখা দিয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রায় ৪৫ থেকে ৫০টি মৌজা দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে। দেহাটি ও সোয়াদিঘী মূল খাল-সহ সংশ্লিষ্ট ছোট খা