অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ

পশ্চিম মেদিনীপুর

শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, মেদিনীপুর ছেড়ে বিধাননগরে নিয়ে যেতে চায় সিআইডি! পশ্চিম মেদিনীপুর

শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, মেদিনীপুর ছেড়ে বিধাননগরে নিয়ে যেতে চায় সিআইডি!

শালবনির জমি কেলেঙ্কারি মামলায় এবার নয়া মোড়। মেদিনীপুর আদালতে চলতে থাকা মামলাটি বিধাননগরের ময়ূখ ভবনে অবস্থিত এমপি-এমএলএ বিশেষ আদালতে স্থানান্তরের আবেদন জানাল সিআইডি। এতদিন মেদিনীপুর আদালতেই এই মামলার শুনানি হয়ে আসছিল।বৃহস্পতিবার মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে মেদিনীপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে পেশ করা হয়। সেখানেই সিআইডির পক্ষ থেকে মামলাটি মেদিনীপুর থেকে বিধাননগরের ময়ূখ ভবনে অবস্থিত এমপি-এমএলএ আদালতে স্থানান্তরের আবেদন জানানো হয়।উল্ল

১২০০ কোটির ঘোষণার পরই ৮ দফা দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব সংগ্রাম কমিটি পশ্চিম মেদিনীপুর

১২০০ কোটির ঘোষণার পরই ৮ দফা দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব সংগ্রাম কমিটি

ঘূর্ণিঝড় অর্ণবের পর নিম্নচাপজনিত টানা বৃষ্টিতে ফের জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। কোথাও নদীবাঁধ ভেঙে না গেলেও বিভিন্ন ব্লকের বহু এলাকা জলবন্দি হয়ে পড়েছে। ঘাটালের কিছু এলাকায় বারবার বন্যার পরিস্থিতি তৈরি হওয়ায় স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের দাবিতে সরব হল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।বুধবার বীরসিংহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য

"বিদ্যাসাগর স্মরণ"-মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে জন্মদিবস পালন! পশ্চিম মেদিনীপুর

"বিদ্যাসাগর স্মরণ"-মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে জন্মদিবস পালন!

যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রাতঃস্মরণীয় সমাজসংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস। বুধবার, ১২ আশ্বিন (৩০ সেপ্টেম্বর ২০২৬) মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে দিনটি বিশেষ কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।মেদিনীপুর শহরের ওল্ড এলআইসি মোড় সংলগ্ন বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মহান সমাজসংস্কারক, নারীশিক্ষার অগ্রদূত, শিক্ষা সংস্কারক ও প্রশাসক এবং বিধবা বিবাহ প্রচলনের অন্যতম পথি

গ্রামীণ চিকিৎসকদের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নির্বাচিত নতুন কমিটি পশ্চিম মেদিনীপুর

গ্রামীণ চিকিৎসকদের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নির্বাচিত নতুন কমিটি

গ্রামীণ চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নকে সামনে রেখে অনুষ্ঠিত হল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন-এর ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা। সংগঠনের নিজস্ব কার্যালয়ের সভাগৃহে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন।সভায় সভাপতিত্ব করেন ডা. দেবব্রত চ্যাটার্জী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এম. পি. মঙ্গল, ডা. এস. এন. ত্রিপাঠী, ডা. মুড়া, অর্জুন কুণ্ডু, মলয় রথ, তপন ভকত-সহ সংগ

বিদ্যাসাগরের জন্মদিবসে এলাহিয়া হাই মাদ্রাসায় প্রকাশিত ‘স্বদেশ’ দেওয়াল পত্রিকা পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগরের জন্মদিবসে এলাহিয়া হাই মাদ্রাসায় প্রকাশিত ‘স্বদেশ’ দেওয়াল পত্রিকা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর গ্রামীণের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক)-এ প্রকাশিত হল বার্ষিক দেওয়াল পত্রিকা ‘স্বদেশ’। বিদ্যাসাগরের জন্মদিবস পালনের পাশাপাশি পড়ুয়াদের সৃজনশীলতা ও দেশাত্মবোধকে তুলে ধরতেই এই দেওয়াল পত্রিকা প্রকাশ করা হয়।মাদ্রাসার নজরুল ভবনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁর ২০৭তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ সংস্কার এবং নারীশিক্ষার

বন্যার জলে তলিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ ঘাটাল—পরিবারের পাশে পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর

বন্যার জলে তলিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ ঘাটাল—পরিবারের পাশে পুলিশ সুপার

বন্যার জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল মাত্র তিন বছরের এক শিশুকন্যার। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়। বন্যার জলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুরের বাসিন্দা রামকৃষ্ণ চৌধুরীর দুই শিশু সন্তান বুধবার বাড়ির কাছেই খেলছিল। সেই সময় অসাবধানতাবশত দু’জনেই বন্যার জলে পড়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। কোন

বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে উন্নয়নের বার্তা, ঘাটাল মাস্টার প্ল্যানে ১২০০ কোটি! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে উন্নয়নের বার্তা, ঘাটাল মাস্টার প্ল্যানে ১২০০ কোটি!

বাংলা পঞ্জিকা অনুযায়ী ১২ আশ্বিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সেই উপলক্ষে বুধবার বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে ঘাটাল মহকুমার উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে ঘিরে বীরসিংহে ছিল উৎসবের আবহ। একইসঙ্গে বন্যাকবলিত ঘাটালের মানুষের সমস্যার কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।হেলিপ্যাডে অবতরণের পর গাড়িতে করে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ

বীরসিংহে মুখ্যমন্ত্রী, ঘাটালের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা! পশ্চিম মেদিনীপুর

বীরসিংহে মুখ্যমন্ত্রী, ঘাটালের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা!

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহে বুধবার উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত এই গ্রামে এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রথমেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবীর মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এরপর বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় যোগ দেন তিনি। হেলিকপ্টারে বীরসিংহে আসার পথে ঘাটালের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকার পরিস্থিতিও পরিদর্শন করেন মুখ্

বীরসিংহে মুখ্যমন্ত্রীর সফর, নজরে ঘাটালের জলবন্দি জনপদ! পশ্চিম মেদিনীপুর

বীরসিংহে মুখ্যমন্ত্রীর সফর, নজরে ঘাটালের জলবন্দি জনপদ!

একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত বীরসিংহ, অন্যদিকে টানা বৃষ্টি ও নদীর জল বাড়ায় জলবন্দি ঘাটালের বিস্তীর্ণ জনপদ। এই দুই পরিস্থিতির আবহেই বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ মোহনপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোহনপুরের অরুণা এলাকায় তৈরি অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঘাটালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী হেলিপ্যাড এলাকা ঘিরে ব

অজিত মাইতির চালকের বাড়িতে ভোরের তল্লাশি, মিলল চাকরির নথি ও ল্যাপটপ! পশ্চিম মেদিনীপুর

অজিত মাইতির চালকের বাড়িতে ভোরের তল্লাশি, মিলল চাকরির নথি ও ল্যাপটপ!

পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে ঘিরে তদন্তের আবহের মধ্যেই এবার পুলিশের তল্লাশি তাঁর গাড়িচালকের বাড়িতে। বুধবার ভোররাত থেকেই খড়্গপুর লোকাল থানার ফুলগেড়িয়া এলাকায় অজিত মাইতির গাড়িচালক প্রণব মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, ভোর প্রায় ৪টে নাগাদ বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়।পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে প্রণব মণ্ডলের বাড়ি থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, একাধিক চাকরিপ্রার্থীর বায়োডাটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্

৯ম আন্তঃকলেজ কাবাডি: পুরুষে কে ডি, মহিলা বিভাগে পাঁশকুড়া বনমালী চ্যাম্পিয়ন পশ্চিম মেদিনীপুর

৯ম আন্তঃকলেজ কাবাডি: পুরুষে কে ডি, মহিলা বিভাগে পাঁশকুড়া বনমালী চ্যাম্পিয়ন

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৯ম আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। শক্তি, ক্ষিপ্রতা, কৌশল ও দলগত দক্ষতার দারুণ সমন্বয় দেখা যায় প্রতিযোগিতায় অংশ নেওয়া কলেজগুলির খেলোয়াড়দের মধ্যে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অশোক কুমার এবং ডিন অব সায়েন্স অধ্যাপক পরেশচন্দ্র জানা। বক্তব্যে তাঁরা কাবাডির ঐত

মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে মেদিনীপুরে শ্রদ্ধার্ঘ্য পশ্চিম মেদিনীপুর

মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে মেদিনীপুরে শ্রদ্ধার্ঘ্য

দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আত্মত্যাগের এক উজ্জ্বল অধ্যায়ের নাম বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। তাঁর আত্মবলিদান দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল মেদিনীপুর। মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন ইউনিট এবং মেদিনীপুর তরুণ থিয়েটারের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মেদিনীপুর কলেজ রোড এবং মীরবাজারে অবস্থিত মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বাধীনতা

মেদিনীপুরে ‘সারথী’ কর্মসূচিতে পড়ুয়াদের হাতে সাইকেল, যাতায়াতের সমস্যা মেটাতে বড় উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে ‘সারথী’ কর্মসূচিতে পড়ুয়াদের হাতে সাইকেল, যাতায়াতের সমস্যা মেটাতে বড় উদ্যোগ!

বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা দূর করে পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতে পশ্চিমবঙ্গ সরকারের ‘সারথী’ কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল সাইকেল। বিশেষ করে প্রত্যন্ত ও দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ করতেই এই উদ্যোগ।মেদিনীপুরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং নারায়ণগড় বিধানসভার বিধায়ক রামপ্রসাদ গিরি-সহ প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে আনুষ্ঠ

ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে মাঠকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা! পশ্চিম মেদিনীপুর

ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে মাঠকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা!

২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার মেদিনীপুরের জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত ‘সেবায় আমায় যোগদান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাইত, প্রতিভা মাইতি, ডঃ সৌম্য শঙ্কর সারাঙ্গি, অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার,নির্মল ঘোষ-সহ ভিলেজ রিসোর্স পার্সন (VRP) ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে গ্রামাঞ্চলে জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে মাঠকর্মীদের ভূমিকার প্রশ

গবেষণাগার থেকে ফোক মিউজিয়াম, ‘ওপেন ডে’-তে বিশ্ববিদ্যালয় ঘুরল ১১ স্কুলের পড়ুয়ারা পশ্চিম মেদিনীপুর

গবেষণাগার থেকে ফোক মিউজিয়াম, ‘ওপেন ডে’-তে বিশ্ববিদ্যালয় ঘুরল ১১ স্কুলের পড়ুয়ারা

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলপড়ুয়াদের উচ্চশিক্ষা, গবেষণা ও আধুনিক পরিকাঠামোর সঙ্গে পরিচয় করাতে অনুষ্ঠিত হল ‘University Open Day–2026’। বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন অ্যান্ড স্টার্ট-আপ সেন্টার ও IQAC-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মেদিনীপুর শহরের ১১টি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশ নেয়।সকাল ১০টায় বি.এন. শাসমল হলে কিশলয়ে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী। তিনি বলেন, পাঠ্যবইয়ের গণ্ডি

মেদিনীপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, তোলাবাজি থেকে স্কুল বন্ধ—একাধিক ইস্যুতে সরব মন্ত্রী! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে চা-চক্রে দিলীপ ঘোষ, তোলাবাজি থেকে স্কুল বন্ধ—একাধিক ইস্যুতে সরব মন্ত্রী!

মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর সকালে মেদিনীপুর শহরের উদয় পল্লি এলাকায় চা-চক্রে যোগ দেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। চা-চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোলাবাজির অভিযোগে ইডির অভিযান, গরু পাচার, সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত, ওবিসি সংরক্ষণ, ‘ইন্ডি’ জোটের ভবিষ্যৎ-সহ একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।তোলাবাজি প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।গরু পাচার

আইআইটি মাদ্রাজের সঙ্গে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের উদ্যোগ, ₹১,০০০ কোটির ডিপটেক ফান্ড! দেশ

আইআইটি মাদ্রাজের সঙ্গে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের উদ্যোগ, ₹১,০০০ কোটির ডিপটেক ফান্ড!

প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের সঙ্গে যখন দীর্ঘমেয়াদি মূলধনের সংযোগ ঘটে, তখন গবেষণাগারের যুগান্তকারী ধারণাগুলি বাস্তব ক্ষেত্রে দেশ গঠনের উদ্যোগে রূপ নেওয়ার নতুন সুযোগ পায়। ভারতের ডিপটেক বা গভীর প্রযুক্তি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে এমনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।এই উদ্যোগে গর্বিত আইআইটি খড়গপুরও। প্রতিষ্ঠানের দুই বিশিষ্ট প্রাক্তন ছাত্র ভাস্কর মজুমদার এবং রতুন লাহিড়ীর উদ্যোগে ইউনিকর্ন ইন্ডিয়া ভেঞ্চারস (UIV), আইআইটি মাদ্রাজের সঙ্গে অংশীদারিত্বে প্রতিষ্ঠা করেছে IITM Un

হাতিহালকায় সংঘর্ষের পরও কাটেনি আতঙ্ক, কার্যত বন্ধ দোকানপাট—ঘরছাড়া বহু পরিবার! পশ্চিম মেদিনীপুর

হাতিহালকায় সংঘর্ষের পরও কাটেনি আতঙ্ক, কার্যত বন্ধ দোকানপাট—ঘরছাড়া বহু পরিবার!

গত শনিবার মেদিনীপুর সদর ব্লকের হাতিহালকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে দু’জনের মৃত্যুর পরও থামেনি উত্তেজনা। ঘটনার পর থেকে এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। কার্যত অঘোষিত বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে হাতিহালকায়। অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও প্রায় জনশূন্য।সংখ্যালঘু-অধ্যুষিত এই এলাকায় প্রায় ১,৬০০ থেকে ১,৮০০ পরিবারের বসবাস। সংঘর্ষের পর পুলিশি তল্লাশি ও গ্রেফতারের আশঙ্কায় বহু পরিবার বাড়িঘরে তালা দিয়ে অন্যত্র চলে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।ঘরছাড়া ব্যক্তিদের মধ্যে

মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক - দলীয় সংগঠন মজবুত করা ও আগামী কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক - দলীয় সংগঠন মজবুত করা ও আগামী কর্মসূচি!

মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে দলের অন্দরে তৎপরতা বাড়ল। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নেতা তথা রাজ্য সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি সৌমেন তেওয়ারি, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, লক্ষ্মী কান্ত সাউ, অজিত কুমার জানা , শঙ্কর গুছাইত-সহ দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব। মেদিনীপুরে দলের সাংগঠনিক পরিকাঠামো আরও সক্রিয় করা, বিভিন্ন স্তরে সংগঠনের কাজের পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিনিময় হয়। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়

শালবনি জমি মামলায় সরকারি জমি চিহ্নিতকরণ শুরু, ঘটনাস্থলে CID ও ভূমি দফতর পশ্চিম মেদিনীপুর

শালবনি জমি মামলায় সরকারি জমি চিহ্নিতকরণ শুরু, ঘটনাস্থলে CID ও ভূমি দফতর

শালবনি জমি মামলার তদন্তে এবার সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করল সিআইডি ও ভূমি ও ভূমি সংস্কার দফতর। সোমবার দুপুরে শালবনিতে পৌঁছে তদন্তকারীরা সংশ্লিষ্ট জমি সরেজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ভূমি দফতরের আধিকারিকরাও। এর আগে CID ধৃতদের নিয়ে সংশ্লিষ্ট জমিতে গিয়ে সরেজমিন তদন্তও করেছে।তদন্তে সরকারি জমির মালিকানা, নথি ও জমির চরিত্র পরিবর্তনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। CID-এর চার্জশিটেও সরকারি জমি জাল নথির মাধ্যমে দখল ও হস্তান্তরের অভিযোগের উল্লেখ রয়েছে।এই মামলায় ইতিমধ্যেই সুমিত র