অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে ট্যুরিস্ট লজে শিক্ষিকার রহস্যমৃত্যু, সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে ট্যুরিস্ট লজে শিক্ষিকার রহস্যমৃত্যু, সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক!

খড়্গপুর শহরের গোলবাজার ও ৭ নম্বর রেল কলোনি এলাকার একটি ট্যুরিস্ট লজ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্কুল শিক্ষিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। একই ঘর থেকে অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।পুলিশের প্রাথমিক অনুমান, বিষজাতীয় কোনও পদার্থ খাওয়ার কারণেই শিক্ষিকার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফল হাতে না আসা পর্যন্ত এ বিষ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নারী সুরক্ষা ও র‍্যাগিং বিরোধী সচেতনতা বার্তা পুলিশ সুপারের! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নারী সুরক্ষা ও র‍্যাগিং বিরোধী সচেতনতা বার্তা পুলিশ সুপারের!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নারী সুরক্ষা ও র‍্যাগিং বিরোধী সচেতনতা, ‘জিরো টলারেন্স’ বার্তা উপাচার্যের!নারী সুরক্ষা, ভয়হীন ক্যাম্পাস এবং র‍্যাগিং বিরোধী ব্যবস্থা নিয়ে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার, ২৩ জুলাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের কার্যালয়ের উদ্যোগে বি. এন. সাসমল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্

মেদিনীপুর পুরসভায় পুলিশের অভিযান, জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্টার বাজেয়াপ্ত! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর পুরসভায় পুলিশের অভিযান, জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্টার বাজেয়াপ্ত!

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তদন্তে বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে মেদিনীপুর পুরসভায় অভিযান চালাল কোতোয়ালি থানার পুলিশ। তদন্তকারী আধিকারিকরা পুরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন বিভাগে গিয়ে বিভিন্ন নথি, রেজিস্টার এবং গুরুত্বপূর্ণ সরকারি রেকর্ড খতিয়ে দেখেন। তদন্তের স্বার্থে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। জন্ম ও মৃত্যু শংসাপত্র সরকারি নিয়ম মেনে ইস্যু করা হয়েছে কি না, আবেদন গ্রহণ থেকে শংসাপত্র প্রদান পর্যন্ত প্রতিটি ধাপ আইনানুগভাবে সম্পন

মেদিনীপুর ও খড়গপুরে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট প্রকল্প, সফল হলে রাজ্যজুড়ে চালু হবে মডেল: দিলীপ ঘোষ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর ও খড়গপুরে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট প্রকল্প, সফল হলে রাজ্যজুড়ে চালু হবে মডেল: দিলীপ ঘোষ!

রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আগের সরকার অর্থ বরাদ্দ করলেও এখনও পর্যন্ত কোনও পঞ্চায়েতই এই প্রক্রিয়া সফলভাবে শুরু করতে পারেনি বলে দাবি করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এবার এই পরিস্থিতির পরিবর্তনে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার।আইআইটি খড়গপুরের সঙ্গে আলোচনা করে মেদিনীপুর ও খড়গপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দুটি পাইলট প্রকল্প শুরু করা হবে। এই প্রকল্প সফল হলে ধাপে ধাপে একই মডেল গোটা পশ্চিমবঙ্গে চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।বর্জ্য ব্যবস্থাপনায় পঞ্চায়েতগুল

পশ্চিম মেদিনীপুরে ‘রোজগার মেলা ২০২৬’, প্রশিক্ষণ ও চাকরির প্রস্তাব পাওয়া ৬৯ জনকে সংবর্ধনা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরে ‘রোজগার মেলা ২০২৬’, প্রশিক্ষণ ও চাকরির প্রস্তাব পাওয়া ৬৯ জনকে সংবর্ধনা!

পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হল ‘রোজগার মেলা ২০২৬’। বুধবার, ২২ জুলাই পশ্চিম মেদিনীপুর কালেক্টরেটের পুরাতন সম্মেলন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণ এবং চাকরির প্রস্তাব পাওয়া ৬৯ জন পুরস্কারপ্রাপ্তকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রাণী মাইতি, এসডিও মো. মারঘুব ইলমি-সহ প্রশাসনের বিশিষ্ট আধিকারিক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। রোজগার মেলার মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ ও কর্মসং

পুজোর মুখে মেদিনীপুরের শপিং মল V2-কে ‘অবৈধ নির্মাণের’ নোটিশ, পাল্টা অভিযোগ মালিকপক্ষের! পশ্চিম মেদিনীপুর

পুজোর মুখে মেদিনীপুরের শপিং মল V2-কে ‘অবৈধ নির্মাণের’ নোটিশ, পাল্টা অভিযোগ মালিকপক্ষের!

পুজোর মুখে মেদিনীপুরের অন্যতম পরিচিত শপিং মল V2-কে ‘অবৈধ নির্মাণের’ অভিযোগে নোটিশ দিল মেদিনীপুর পৌরসভা। পৌরসভার এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।মলটির মালিকপক্ষের অভিযোগ, নোটিশ দিতে আসা ব্যক্তিরা আদৌ পৌরসভার কর্মী কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। মালকিনের দাবি, “এঁরা পৌরসভার লোক বলে আমার মনে হয় না। বাইরের লোক এসে একটি কাগজ চিটিয়ে দিয়ে গিয়েছে।” পাশাপাশি, মেদিনীপুরে ‘গুন্ডাগিরি’ চলছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও মেদিনীপুর পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আবাসিক ভবন হিসেবে অনুমো

খড়গপুরে ধারাবাহিক চুরির কিনারা, উদ্ধার ৩ লক্ষ টাকার গয়না ও ১.১৩ লক্ষ নগদ! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে ধারাবাহিক চুরির কিনারা, উদ্ধার ৩ লক্ষ টাকার গয়না ও ১.১৩ লক্ষ নগদ!

খড়গপুরে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার হল প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না। পাশাপাশি উদ্ধার হয়েছে ১ লক্ষ ১৩ হাজার টাকা নগদ।গত কয়েকদিন ধরে খড়গপুর টাউন থানার বিভিন্ন এলাকায় পরপর বাড়িতে চুরির অভিযোগ সামনে আসছিল। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে তদন্তে নামে খড়গপুর টাউন থানার পুলিশ। প্রতিটি ঘটনার দ্রুত ও বিস্তারিত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরবর্তী তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।তদন্তে

বিধানসভায় মেদিনীপুরের জল নিকাশি সমস্যা, স্থায়ী সমাধানের দাবি বিধায়ক শংকর গুছাইয়ের পশ্চিম মেদিনীপুর

বিধানসভায় মেদিনীপুরের জল নিকাশি সমস্যা, স্থায়ী সমাধানের দাবি বিধায়ক শংকর গুছাইয়ের

মেদিনীপুর শহরের দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার বিষয়টি পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্থাপন করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শংকর গুছাই। বর্ষাকালে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি সমস্যার স্থায়ী সমাধানে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি এবং অপরিকল্পিত প্রশাসনিক ব্যবস্থার ফলে প্রতি বছর বর্ষা নামলেই মেদিনীপুর শহরের একাধিক এলাকায় জল জমে যায়। এর ফলে রাস্তা-ঘাট, বাড়িঘর, শি

খড়্গপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ!

গৃহশিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুরের আমড়াতেড়িয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই ছাত্রী টিউশন পড়তে গৃহশিক্ষক পশুপতি মহাপাত্রের বাড়িতে যায়। অভিযোগ, সেখানেই ওই ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করা হয়। বাড়ি ফিরে ছাত্রীটি কান্নায় ভেঙে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, তখনই ছাত্রীটি ঘটনার কথা জানায়।এরপর পরিবারের স

হিজলী হাই স্কুলে বাল্যবিবাহ রুখতে পুলিশের সচেতনতা শিবির, পড়ুয়াদের ‘নিজের অধিকার’ জানালেন অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো! পশ্চিম মেদিনীপুর

হিজলী হাই স্কুলে বাল্যবিবাহ রুখতে পুলিশের সচেতনতা শিবির, পড়ুয়াদের ‘নিজের অধিকার’ জানালেন অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো!

বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে আইআইটি খড়গপুর ক্যাম্পাসের হিজলী হাই স্কুলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় ‘Prevention of Early Marriage & Know Your Rights’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এনসিসি ক্যাডেটরা অতিথিদের মঞ্চে নিয়ে আসেন। এরপর উদ্বোধনী সঙ্গীত এবং অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্

খড়গপুরে নাবালিকা ছাত্রীকে হেনস্থার অভিযোগ,অভিযুক্ত শিক্ষিকার স্বামীকে ধরে পেটাল জনতা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে নাবালিকা ছাত্রীকে হেনস্থার অভিযোগ,অভিযুক্ত শিক্ষিকার স্বামীকে ধরে পেটাল জনতা!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগের জেরে শিক্ষিকার স্বামীকে গণপিটুনি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা প্রতিদিনের মতো পড়াশোনা করতে শিক্ষিকার বাড়িতে যায়। অভিযোগ, পড়ানোর সময় শিক্ষিকা অন্য কাজে বাইরে গেলে সেই সুযোগে তাঁর স্বামী পশুপতি মহাপাত্র ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি

গড়বেতার লোখাটাপোলে ভাঙা সাঁকো,মাসের পর মাস দুর্ভোগ! নৌকায় মোটরবাইক পারাপারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা পশ্চিম মেদিনীপুর

গড়বেতার লোখাটাপোলে ভাঙা সাঁকো,মাসের পর মাস দুর্ভোগ! নৌকায় মোটরবাইক পারাপারে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের লোখাটাপোলে শিলাবতী নদীর উপর বাঁশের অস্থায়ী সাঁকো ভেঙে যাওয়ার পর মাসের পর মাস ধরে চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। আর সেই নৌকাতেই জীবনের ঝুঁকি নিয়ে মোটরবাইক-সহ বিভিন্ন যানবাহন পারাপার করছেন সাধারণ মানুষ।সোমবার বিকেলে এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো এদিনও শতাধিক মানুষ নৌকায় করে শিলাবতী নদী পার হচ্ছেন। কেউ কর্মস্থলে, কেউ স্কুল-কলেজে, আবার কেউ জরুরি প্রয়োজনে নদী পার হতে বাধ্য হচ্ছেন। নৌকায় মোটরবাই

বিশ্বজুড়ে সামরিকীকরণের আবহে নাড়াজোল রাজ কলেজে আধ্যাত্মিক মানবতাবাদ নিয়ে জাতীয় আলোচনা চক্র! পশ্চিম মেদিনীপুর

বিশ্বজুড়ে সামরিকীকরণের আবহে নাড়াজোল রাজ কলেজে আধ্যাত্মিক মানবতাবাদ নিয়ে জাতীয় আলোচনা চক্র!

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে যখন গোটা বিশ্বজুড়ে আতঙ্ক, উদ্বেগ ও অস্থিরতা, ঠিক সেই সময়েই বিশ্বব্যাপী সামরিকীকরণের বিরুদ্ধে ভারতীয় আধ্যাত্মিক মানবতাবাদের ভূমিকা নিয়ে একদিনের জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো নাড়াজোল রাজ কলেজে।মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ‘Spiritual Humanism in Indian Thought as a Response to Global Militarisation’ শীর্ষক এই আলোচনা চক্রের আয়োজন করে নাড়াজোল রাজ কলেজের দর্শন বিভাগ। Indian Council of Philosophical Research-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সেমিনারের

চন্দ্রকোনায় জালে আটকে ১৫ ফুটের বিশাল পাইথন! বৃষ্টির মধ্যেই সাপ দেখতে উপচে পড়ল ভিড়! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় জালে আটকে ১৫ ফুটের বিশাল পাইথন! বৃষ্টির মধ্যেই সাপ দেখতে উপচে পড়ল ভিড়!

প্রবল বৃষ্টির মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি বাজার সংলগ্ন মাধবপুর কুমোর পাড়া এলাকায় প্রায় ১৫ ফুট লম্বা একটি বিশালাকার পাইথন উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার একটি কৃষিজমিতে পাতা জালের মধ্যে আটকে থাকতে দেখা যায় বিশাল সাপটিকে। খবর ছড়িয়ে পড়তেই বৃষ্টি উপেক্ষা করে পাইথনটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। সাপটিকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও স্থানীয় বাসিন্দারা দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপের দাবি জানান।খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থ

বর্ষার প্রথম ঝড়-বৃষ্টিতেই জলমগ্ন খড়গপুর! স্টেশন থেকে গোলবাজার—শহরজুড়ে দুর্ভোগ, ফের প্রশ্নের মুখে জলনিকাশি ব্যবস্থা! পশ্চিম মেদিনীপুর

বর্ষার প্রথম ঝড়-বৃষ্টিতেই জলমগ্ন খড়গপুর! স্টেশন থেকে গোলবাজার—শহরজুড়ে দুর্ভোগ, ফের প্রশ্নের মুখে জলনিকাশি ব্যবস্থা!

বর্ষার প্রথম দফার প্রবল বৃষ্টিতেই ফের জলমগ্ন খড়গপুর শহর। কয়েক ঘণ্টার টানা মুষলধারে বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা কার্যত জলাশয়ে পরিণত হয়। খড়গপুর রেলস্টেশন চত্বর, সাবওয়ে, প্ল্যাটফর্ম, রেললাইন, রেলওয়ের ওয়াগন শপ এলাকা থেকে শুরু করে শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র গোলবাজার—সব জায়গাতেই দেখা যায় জলমগ্ন পরিস্থিতি। জল জমে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় খড়গপুর রেলস্টেশন এলাকায়। স্টেশনের সাবওয়ে সম্

সাইবার প্রতারণা ও বাল্যবিবাহ রুখতে পুলিশের সচেতনতা অভিযান, সোনাখালি হাই স্কুলে পড়ুয়াদের বিশেষ বার্তা! পশ্চিম মেদিনীপুর

সাইবার প্রতারণা ও বাল্যবিবাহ রুখতে পুলিশের সচেতনতা অভিযান, সোনাখালি হাই স্কুলে পড়ুয়াদের বিশেষ বার্তা!

সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাসপুর থানার ব্যবস্থাপনায় একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার, ২০ জুলাই সোনাখালি হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, খড়গপুর ড. বুশরা বানো, আইপিএস, ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য

রাস্তার ধারে সবুজের ছোঁয়া, মেদিনীপুর বাইপাসে গাছ লাগাল সবুজ মঞ্চ! পশ্চিম মেদিনীপুর

রাস্তার ধারে সবুজের ছোঁয়া, মেদিনীপুর বাইপাসে গাছ লাগাল সবুজ মঞ্চ!

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা সবুজ মঞ্চের উদ্যোগে মেদিনীপুর বাইপাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টোলগেট সংলগ্ন রাস্তার ধারে এদিন জারুল ও পলাশ মিলিয়ে মোট ২০টি চারা গাছ রোপণ করা হয়। গাছগুলিকে সুরক্ষিত রাখতে বাঁশ ও বস্তা দিয়ে ঘেরাও করে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক ঝর্ণা আচার্য, সহ-সভাপতি হীরক আট্য, সহ-সম্পাদক মণিকাঞ্চন রায়, সক্রিয় সদস্য সোমা নায়েক, ইন্দ্রদীপ সিনহা, সনাতন শীট, বিশ্বজিৎ পাল

সাংবাদিকদের সামাজিক উদ্যোগে রক্তদান ও বৃক্ষরোপণ! পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের কর্মসূচিতে ২৫ জনের রক্তদান, রোপণ ১০টি চারা! পশ্চিম মেদিনীপুর

সাংবাদিকদের সামাজিক উদ্যোগে রক্তদান ও বৃক্ষরোপণ! পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের কর্মসূচিতে ২৫ জনের রক্তদান, রোপণ ১০টি চারা!

সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার শহরের বার্জ টাউনে প্রেসক্লাবের দপ্তর ‘স্বরবর্ণ ভবন’-এ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিধায়ক শংকর গুছাইত, পুরপ্রধান সৌমেন খান, পশ্চিম মেদিনীপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী,এসডিও মো. মারঘুব ইলমি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি

মেদিনীপুরের বিপ্লবীরা এবার থ্রি-ডি মিনিয়েচারে, ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের বিপ্লবীরা এবার থ্রি-ডি মিনিয়েচারে, ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ!

মেদিনীপুরের গৌরবময় বিপ্লবী ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে অভিনব উদ্যোগ। প্রাক্-স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিহাস ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ‘প্রণমি তোমারে মেদিনীপুর’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল বাচিক (আবৃত্তি সংস্থা) এবং ট্রপিক্সি অ্যানিমেশন স্টুডিও। মেদিনীপুর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মেদিনীপুরের চার বিশিষ্ট বিপ্লবী—বিমল দাশগুপ্ত, অনাথবন্ধু পাঁজা, ক্ষুদিরাম বসু এবং নির্মল জীবন ঘোষের ৫

পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণ, ‘মায়ের নামে একটি গাছ’ অভিযানে নজির খাকুড়দায়! পশ্চিম মেদিনীপুর

পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণ, ‘মায়ের নামে একটি গাছ’ অভিযানে নজির খাকুড়দায়!

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সেই উপলক্ষে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার খাকুড়দা। পড়ুয়াদের বাড়িতে গিয়ে তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে চারা গাছ রোপণের মাধ্যমে পালন করা হলো ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি। এই উদ্যোগে যৌথভাবে অংশ নেয় ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা, ভগবতী দেবী শিক্ষা নিকেতন, বেলদা বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, খাকুড়দা বিজ্ঞান