অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

অরণ্য সপ্তাহে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সবুজের ডাক, বৃক্ষরোপণে সামিল মন্ত্রী-প্রশাসন! পশ্চিম মেদিনীপুর

অরণ্য সপ্তাহে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সবুজের ডাক, বৃক্ষরোপণে সামিল মন্ত্রী-প্রশাসন!

অরণ্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁকে স্বাগত জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. জয়ন্ত কিশোর নন্দী, পশ্

মহাকাশে ভারতের ঐতিহাসিক উড়ান, বিক্রম-১ সাফল্যে উজ্জ্বল আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র! পশ্চিম মেদিনীপুর

মহাকাশে ভারতের ঐতিহাসিক উড়ান, বিক্রম-১ সাফল্যে উজ্জ্বল আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র!

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে বেসরকারি উদ্যোগে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’। এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র এবং স্কাইরুট অ্যারোস্পেস-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও পবন কুমার চন্দনা। তাঁর নেতৃত্বে বিক্রম-১ মিশনের সফল উৎক্ষেপণে গর্ব প্রকাশ করেছে আইআইটি খড়গপুর।২০০৭ থেকে ২০১২ ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডুয়াল ডিগ্রি (বি.টেক.-এম.টেক.) প্রাপ্ত পবন কুমার চন্দনা কর্মজীবন শুরু করেছিলেন ভারতীয়

সাঁতার শুধু খেলা নয়, বাঁচার কৌশল—মেদিনীপুরে জল-নিরাপত্তা নিয়ে বড় সচেতনতা কর্মসূচি! পশ্চিম মেদিনীপুর

সাঁতার শুধু খেলা নয়, বাঁচার কৌশল—মেদিনীপুরে জল-নিরাপত্তা নিয়ে বড় সচেতনতা কর্মসূচি!

সাঁতার শুধু প্রতিযোগিতা বা পদক জয়ের বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী দক্ষতা। বিপদের মুহূর্তে সাঁতার জানা একটি প্রাণ বাঁচাতে পারে। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি) এবং মেদিনীপুর সুইমিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল সচেতনতামূলক র‍্যালি, জল-নিরাপত্তা নিয়ে আলোচনা, সাঁতার প্রতিযোগিতা, ওয়াটার পোলো, ডাইভিং এব

ঋষি অরবিন্দ শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে,অরণ্য সপ্তাহ পালন পাঁচখুরিতে! পশ্চিম মেদিনীপুর

ঋষি অরবিন্দ শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে,অরণ্য সপ্তাহ পালন পাঁচখুরিতে!

অরণ্য সপ্তাহ উপলক্ষে শনিবার, ১৮ জুলাই ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে পাঁচখুরি বাজারে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক স্লোগান প্রচার এবং "বাঁচুক পৃথিবী" শীর্ষক পথনাটিকা পরিবেশিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষা, বনায়ন বৃদ্ধি, দূষণ প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক

ফুটবল জ্বরে কাঁপছে মেদিনীপুর! বড় স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখাতে প্রশাসনের জোর প্রস্তুতি FOOTBALL

ফুটবল জ্বরে কাঁপছে মেদিনীপুর! বড় স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখাতে প্রশাসনের জোর প্রস্তুতি

ফুটবল বিশ্বজুড়ে উন্মাদনার পারদ এখন তুঙ্গে। আগামী ২০ জুলাই গভীর রাত সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। রাজ্যের প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—হাজার হ

মেদিনীপুরে পর্যটন উন্নয়নে জোর, রানি শিরোমণির গড় ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে পর্যটন উন্নয়নে জোর, রানি শিরোমণির গড় ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী শনিবার মেদিনীপুর সফরে এসে জেলার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শুরুতেই তিনি মেদিনীপুর সার্কিট হাউসে পৌঁছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। বৈঠকে জেলার পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্পের

ফুটপাত দখলমুক্ত করতে ঘাটালে বুলডোজার, জীবিকা হারিয়ে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের! পশ্চিম মেদিনীপুর

ফুটপাত দখলমুক্ত করতে ঘাটালে বুলডোজার, জীবিকা হারিয়ে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের!

পূর্বঘোষণা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে শুরু হল প্রশাসনের দখলমুক্তি অভিযান। শুক্রবার বিকেলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে সরকারি জমি ও ফুটপাতে থাকা অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু করে প্রশাসন। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সরকারি জমি মুক্ত করতে এই অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে মাইকিং করে এবং নোটিস দিয়ে ১৭ জুলাইয়ের মধ্যে ফুটপাত ও সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শুক্রবার ঘা

দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিক উদ্যোগ! দুর্ঘটনা রুখতে নিজেরাই রাস্তার গর্ত ভরাট করলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ট্র্যাফিক পুলিশ! পশ্চিম মেদিনীপুর

দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিক উদ্যোগ! দুর্ঘটনা রুখতে নিজেরাই রাস্তার গর্ত ভরাট করলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ট্র্যাফিক পুলিশ!

রাস্তার মাঝখানে বড় গর্ত, আর তা ঘিরেই প্রতিদিন বাড়ছিল দুর্ঘটনার আশঙ্কা। সম্প্রতি ওই গর্তে পড়ে আহত হন এক মহিলা। সেই ঘটনার পর আর অপেক্ষা করেননি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় কেশিয়াড়ি থানার ট্র্যাফিক পুলিশের কর্মীরা। সরকারি মেরামতির অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগেই ভাঙা ইট, সিমেন্ট ও স্টোন-চিপস জোগাড় করে রাস্তার গর্ত ভরাটের কাজে নেমে পড়লেন তাঁরা। শুক্রবার কেশিয়াড়িতে এই মানবিক উদ্যোগের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ।জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকু

শিলাবতীর উপর বাঁশের সাঁকো ভাঙার মুখে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত আট-দশ গ্রামের বাসিন্দাদের পশ্চিম মেদিনীপুর

শিলাবতীর উপর বাঁশের সাঁকো ভাঙার মুখে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত আট-দশ গ্রামের বাসিন্দাদের

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর উপর নির্মিত একমাত্র বাঁশের সাঁকোটি আবারও ভাঙনের মুখে। নদীতে জমে থাকা পানার প্রবল চাপে সাঁকোটি বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যদিও গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টায় আপাতত সাঁকোটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তবুও বর্ষার মরশুমে আতঙ্ক কাটেনি এলাকার মানুষের। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই শিলাবতী নদীর জলের স্রোত ও পানার চাপে বাঁশের সাঁকোটি ক্ষতিগ্রস্ত কিংবা ভেঙে যায়। এর ফলে ঘোষকির

শিক্ষা ও গবেষণায় আধুনিকতার ছোঁয়া, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চালু ‘পরশ’ ও CDRS পশ্চিম মেদিনীপুর

শিক্ষা ও গবেষণায় আধুনিকতার ছোঁয়া, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চালু ‘পরশ’ ও CDRS

উচ্চশিক্ষাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সর্বজনীন করে তুলতে বড় পদক্ষেপ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দুটি অত্যাধুনিক পরিষেবা— ‘পরশ’ (Enabling Unit for the Visually Impaired) এবং ‘সেন্টার ফর ডিজিটাল রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস’ (CDRS)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এই দুই বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ‘পরশ’ বিভাগটি বিশেষভাবে দৃষ্টিহীন ও

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভক্তদের ঢল, সুষ্ঠুভাবে সম্পন্ন চন্দ্রকোনা রোডের রথযাত্রা পশ্চিম মেদিনীপুর

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভক্তদের ঢল, সুষ্ঠুভাবে সম্পন্ন চন্দ্রকোনা রোডের রথযাত্রা

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। চন্দ্রকোনা রোড রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ অবশেষে শহর সংলগ্ন ডাবচা এলাকায় মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারাদিনের বৃষ্টির মধ্যেও হাজার হাজার ভক্তের

খড়গপুরে রথযাত্রার ৭৫তম বর্ষে জনসমুদ্র! লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতি, গরম জিলিপির সুবাসে জমে উঠল উৎসব! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে রথযাত্রার ৭৫তম বর্ষে জনসমুদ্র! লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতি, গরম জিলিপির সুবাসে জমে উঠল উৎসব!

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খড়গপুর শহরেও পালিত হল পবিত্র রথযাত্রা উৎসব। এ বছর সুভাষপল্লী রথযাত্রা উৎসব তার গৌরবময় ৭৫তম বর্ষে পদার্পণ করায় উৎসবকে ঘিরে ছিল বিশেষ আয়োজন ও বাড়তি উচ্ছ্বাস। গত ১৬ জুলাই, বৃহস্পতিবার, বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী পঙ্কজানন্দ মহারাজ, বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট ক্রীড়

মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথমেলায় ভক্তদের ঢল, নন্দীঘোষ-দেবদলন-তালধ্বজ টানতে উপচে পড়ল ভিড়! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথমেলায় ভক্তদের ঢল, নন্দীঘোষ-দেবদলন-তালধ্বজ টানতে উপচে পড়ল ভিড়!

বৃষ্টির মাঝেও উৎসাহে কোনও ভাটা পড়েনি। রথযাত্রা উপলক্ষে মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকায় বসেছে বহু প্রতীক্ষিত রথমেলা। ভক্তদের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। রথযাত্রাকে কেন্দ্র করে ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং উৎসবের আমেজে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। শ্রীশ্রী জগন্নাথ মন্দির সংস্কার কমিটি-র উদ্যোগে আয়োজিত রথযাত্রা ও রথমেলাকে ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড

৪০০ বছরের ঐতিহ্যের সাক্ষী! চন্দ্রকোনার ঐতিহাসিক রথযাত্রায় ভক্তদের ঢল! পশ্চিম মেদিনীপুর

৪০০ বছরের ঐতিহ্যের সাক্ষী! চন্দ্রকোনার ঐতিহাসিক রথযাত্রায় ভক্তদের ঢল!

প্রায় চার শতাব্দীর ঐতিহ্য বহন করে চলা চন্দ্রকোনার ঐতিহাসিক রথযাত্রাকে ঘিরে এবারও উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠলেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। রথের দিন সকাল থেকেই চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াগঞ্জ এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষজন।এদিন রথের শুভ সূচনায় রশিতে টান দেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। তাঁদের উপস্থিতিতে ধর্মীয় উৎসবের আবহ আরও উৎসবমুখর হয়ে ওঠে। চা

জয় জগন্নাথ ধ্বনিতে মুখর মেদিনীপুর, ঐতিহ্যের আবহে শুরু রথযাত্রা উৎসব! পশ্চিম মেদিনীপুর

জয় জগন্নাথ ধ্বনিতে মুখর মেদিনীপুর, ঐতিহ্যের আবহে শুরু রথযাত্রা উৎসব!

মেদিনীপুরে জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। বৃহস্পতিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন এবং ভক্তদের বিপুল সমাগমের মধ্য দিয়ে শুভ সূচনা হলো রথযাত্রা উৎসবের। শহরজুড়ে শোনা গেল ‘জয় জগন্নাথ’ ধ্বনি, আর মন্দির চত্বরে তৈরি হলো এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।রথযাত্রা উপলক্ষে মেদিনীপুরের জগন্নাথ মন্দিরকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। রথযাত্রা

সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল! নদিয়া

সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল!

রথযাত্রার পবিত্র দিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভক্তিমূলক পরিবেশে তিনি ইসকনের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রভু শ্রীজগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে প্রথমেই ভগবানের উদ্দেশে আরতি করেন দিলীপ ঘোষ। এরপর গোমাতা পূজায় অংশ নিয়ে নিজ হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে প্রণাম জানান। পাশাপাশি বৈদিক যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞাহুতি

অর্থের অভাবে পড়াশোনা বন্ধ নয়! মেদিনীপুরে শুরু হলো ‘বিধায়ক পাঠশালা’! পশ্চিম মেদিনীপুর

অর্থের অভাবে পড়াশোনা বন্ধ নয়! মেদিনীপুরে শুরু হলো ‘বিধায়ক পাঠশালা’!

আসন্ন রথযাত্রার প্রাক্কালে বৃহস্পতিবার (১৬ জুলাই) মেদিনীপুরে এক নতুন শিক্ষামূলক উদ্যোগের সূচনা হলো। মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইতের সহযোগিতায় এবং ‘জ্ঞান সেতু’-র উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বিধায়ক পাঠশালা’, যেখানে ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ প্রদান করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য, আর্থিক প্রতিবন্ধকতার কারণে যেন কোনও পড়ুয়ার শিক্ষাজীবন ব্যাহত না হয়। শিক্ষাকে সকলের নাগালের মধ্যে পৌঁছে দিয়ে সমাজের প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা

'খড়্গপুরে মাফিয়ারাজ চলবে না'—কড়া হুঁশিয়ারি পুলিশ সুপার পাপিয়া সুলতানার! পশ্চিম মেদিনীপুর

'খড়্গপুরে মাফিয়ারাজ চলবে না'—কড়া হুঁশিয়ারি পুলিশ সুপার পাপিয়া সুলতানার!

খড়্গপুরে অপরাধ ও মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।১৫ জুলাই বুধবার খড়্গপুর টাউন থানায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস) জানান, গত দু'দিন ধরে চালানো বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৬টি মোটরবাইক, একটি টোটো এবং একটি টেলিভিশন উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি চুরি যাওয়া আরও মোটরবাইক উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি বেআইনি মদ, গাঁজা ও মাদক পাচারের ব

রথযাত্রা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, মেদিনীপুরে রুট পরিদর্শনে পুলিশ সুপার ও বিধায়ক! পশ্চিম মেদিনীপুর

রথযাত্রা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, মেদিনীপুরে রুট পরিদর্শনে পুলিশ সুপার ও বিধায়ক!

আসন্ন রথযাত্রাকে সামনে রেখে মেদিনীপুর শহরে শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক। রথযাত্রার নির্ধারিত রুট পরিদর্শন করে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলির সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে নজর দেওয়া হয় রথের যাত্রাপথ, পুলিশি মোতায়েন

জনমত,প্রতিবাদ ও সংবাদ প্রকাশের পর আমতলা পার্ক থেকে প্রশাসনের উদ্যোগে নিরাপদে স্থানান্তর শহীদ ক্ষুদিরাম বসুর ভাস্কর্য! পশ্চিম মেদিনীপুর

জনমত,প্রতিবাদ ও সংবাদ প্রকাশের পর আমতলা পার্ক থেকে প্রশাসনের উদ্যোগে নিরাপদে স্থানান্তর শহীদ ক্ষুদিরাম বসুর ভাস্কর্য!

মেদিনীপুরের আমতলা ক্ষুদিরাম পার্কে অবস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর ঐতিহাসিক পূর্ণাবয়ব মূর্তিকে অবশেষে নিরাপদ স্থানে সরিয়ে নিল প্রশাসন। কাঁসাই নদীর উপর নির্মীয়মাণ তৃতীয় সেতুর কাজের জন্য মূর্তির বেদীর একেবারে কাছাকাছি মাটি কাটায় এবং টানা বৃষ্টিতে মাটি ধসে পড়ায় মূর্তিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।উল্লেখ্য,১৯৯৮ সালে ডি ওয়াই এফ আই-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি বাহিনীর ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল। পরিস্থিতির অবনতি হওয়ায় ড