অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়!মেদিনীপুরে বৃষ্টির মধ্যেই হকারদের প্রতিবাদ মিছিল,ডেপুটেশন পশ্চিম মেদিনীপুর

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়!মেদিনীপুরে বৃষ্টির মধ্যেই হকারদের প্রতিবাদ মিছিল,ডেপুটেশন

পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে পথে নামলেন মেদিনীপুর শহরের শতাধিক হকার। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাতে প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। মিছিল শেষে মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজেদের দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা।হকারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছোট ব্যবসা করে তাঁরা জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে উচ্ছেদ করা হলে তাঁদের পরিবারগুলি চরম আর্থিক সংকটের মুখে পড়বে। তাই উচ্ছেদের আগে প্রত্য

চন্দ্রকোনার কালিকাপুরে বাস-লরির মুখোমুখি ধাক্কা,মৃত বাস চালক,আহত বহু যাত্রী পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনার কালিকাপুরে বাস-লরির মুখোমুখি ধাক্কা,মৃত বাস চালক,আহত বহু যাত্রী

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কালিকাপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে বাস ও লরির চালক-সহ একাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে বাস চালকের।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্য

মেদিনীপুরে উদ্বোধন হল ‘বিধায়ক সেবা কেন্দ্র’, সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ শঙ্কর কুমার গুছাইতের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে উদ্বোধন হল ‘বিধায়ক সেবা কেন্দ্র’, সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ শঙ্কর কুমার গুছাইতের!

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিলেন মেদিনীপুর ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। রবিবার বিকেলে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় নারায়ণ বিদ্যা ভবন বয়েজ স্কুলের নিকটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ‘বিধায়ক সেবা কেন্দ্র’।ফিতে কেটে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সৌম্য শঙ্কর সারেঙ্গী, বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।এই সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার বাস

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে কুবাই ফ্লাইওভার এখন মরণফাঁদ! গর্তে প্রতিদিন বিকল গাড়ি, প্রশ্নের মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ? পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে কুবাই ফ্লাইওভার এখন মরণফাঁদ! গর্তে প্রতিদিন বিকল গাড়ি, প্রশ্নের মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ?

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের এনএইচ–১৪-এর কুবাই ফ্লাইওভারের বেহাল দশা নিয়ে চরম উদ্বেগে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। ফ্লাইওভারের উপর তৈরি হওয়া একাধিক বড় বড় গর্তে প্রতিদিনই ছোট-বড় গাড়ির চাকা আটকে গাড়ি বিকল হয়ে পড়ছে বলে অভিযোগ। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বর্ষার জলে গর্তগুলি ঢেকে থাকায় চালকদের পক্ষে সেগুলির গভীরতা বোঝা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। আচমকাই গর্তে চাকা পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির টায়ার, সাসপেনশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ

সরকারি সামাজিক বনায়নের শতাধিক গাছ কাটা নিয়ে তোলপাড়! মোহনপুরে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন! পশ্চিম মেদিনীপুর

সরকারি সামাজিক বনায়নের শতাধিক গাছ কাটা নিয়ে তোলপাড়! মোহনপুরে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন!

সরকারি সামাজিক বনায়ন প্রকল্পের অধীনে লাগানো শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাঙ্গেদিয়া গ্রামে। অভিযোগ, শ্মশান ও ভাগাড় এলাকায় সরকারি উদ্যোগে লাগানো গাছগুলি অবৈধভাবে কেটে ফেলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের দিকে সরকারি উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই এলাকায় সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় গাছ লাগানো হয়েছিল। সম্প্রতি গ্রামে একটি নতুন ‘দেশ কমিটি’ গঠনের পর থেকেই ধীর

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা! শিলাবতীতে তলিয়ে গেলেন দুই বন্ধু, উদ্ধার এক জনের দেহ পশ্চিম মেদিনীপুর

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা! শিলাবতীতে তলিয়ে গেলেন দুই বন্ধু, উদ্ধার এক জনের দেহ

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা গড়বেতায়। শিলাবতী নদী থেকে জল তুলতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হন দুই শিবভক্ত। ইতিমধ্যেই এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও এক জন।মৃত যুবকের নাম মিলন দাস (২৮)। ঘটনাটি ঘটেছে গড়বেতার কান্তোড় এলাকায়। জানা গিয়েছে, শ্রাবণের দ্বিতীয় সোমবার কান্তোড়নাথ মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে গড়বেতা থেকে সাতজনের একটি ভক্তের দল শিলাবতী নদীতে স্নান করতে ও জল তুলতে নামে। সেই সময় আচমকাই নদীর স্রোতে সাতজনই তলিয়ে যা

আন্তর্জাতিক জার্নালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য, গরুবা বেতের প্রাকৃতিক তন্তু নিয়ে বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা! পশ্চিম মেদিনীপুর

আন্তর্জাতিক জার্নালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য, গরুবা বেতের প্রাকৃতিক তন্তু নিয়ে বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা!

আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে আরও এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগ। বিভাগের Plant Taxonomy, Plant Systematics and Molecular Taxonomy Laboratory-এর বিজ্ঞানী অধ্যাপক ড. অমল কুমার মণ্ডল এবং গবেষক রনি সাহার সঙ্গে Botanical Survey of India-এর বিজ্ঞানী ড. দেবেন্দ্র সিং ও রাহুল দেব বর্মণের যৌথ গবেষণায় গরুবা বেত (Calamus guruba Buch.-Ham. ex Mart.)-এর প্রাকৃতিক তন্তুর বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। গ

টাকা জমা দিয়েও ৫ বছরে আবাস যোজনার বাড়ি মেলেনি, বৃষ্টিতে খড়্গপুর পুরসভার মাটির দেওয়াল ধসে গুরুতর জখম গৃহবধূ! পশ্চিম মেদিনীপুর

টাকা জমা দিয়েও ৫ বছরে আবাস যোজনার বাড়ি মেলেনি, বৃষ্টিতে খড়্গপুর পুরসভার মাটির দেওয়াল ধসে গুরুতর জখম গৃহবধূ!

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির আশায় পাঁচ বছর আগে টাকা জমা দিয়েছিলেন খড়্গপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুনটুন বেহেরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি বাড়ি নির্মাণের কাজ। এরই মধ্যে টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ধসে গুরুতর জখম হলেন তাঁর জা রেখা বেহেরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অবিরাম বৃষ্টির জেরে বাড়ির মাটির দেওয়াল দুর্বল হয়ে পড়ে। আচমকাই সেই দেওয়াল ভেঙে রেখা বেহেরার উপর পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার ক

টানা বৃষ্টিতে জলমগ্ন কেশিয়াড়ীর লেঙ্গামারা পোল, ব্যারিকেড দিয়ে বিকল্প পথে যান চলাচলের নির্দেশ প্রশাসনের! পশ্চিম মেদিনীপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন কেশিয়াড়ীর লেঙ্গামারা পোল, ব্যারিকেড দিয়ে বিকল্প পথে যান চলাচলের নির্দেশ প্রশাসনের!

টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী-খড়্গপুর রাজ্য সড়কের হাতিগেড়িয়া লেঙ্গামারা পোল সংলগ্ন এলাকা। রাস্তার উপর প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। পরিস্থিতি বিবেচনা করে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেশিয়াড়ী থেকে খড়্গপুরগামী যানবাহনকে আপাতত বেহেরাসাইয়ের বিকল্প রাস্তা ব্যবহার করে ঘুরে যেতে হবে। জল না নামা পর্যন্ত লেঙ্গামার

মেদিনীপুরে জমজমাট দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন প্রায় ১৭০ খেলোয়াড়! খেলা

মেদিনীপুরে জমজমাট দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন প্রায় ১৭০ খেলোয়াড়!

২৬ জুলাই, রবিবার মেদিনীপুরের তরুণ সংঘের জীবনাগড়ে এক জমজমাট দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় ১৭০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শ্রী বিমান মাহাতো। দাবার বোর্ডে d4 ঘরে পন চাল দিয়ে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাস্টার অতনু লাহিড়ী, ডিসিএপিএম-এর সভাপতি পন ভকট, সচিব অমিতাভ ঘোষ এবং টিএসভি-এর সচিব নন্দলাল ভকট। প্রধান আরবিটর হিসেবে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পর

ডেবরায় আত্মপ্রকাশ ‘রাধামোহনপুর নাগরিক সমিতির’, পরিবেশ সচেতনতা দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

ডেবরায় আত্মপ্রকাশ ‘রাধামোহনপুর নাগরিক সমিতির’, পরিবেশ সচেতনতা দিবস উদযাপন!

২৬ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুরে আত্মপ্রকাশ করল ‘রাধামোহনপুর নাগরিক সমিতি’। একই সঙ্গে রবিবার রাধামোহনপুর রামকৃষ্ণ মিলন মন্দির বিদ্যায়তনে পরিবেশ সচেতনতা দিবস উদযাপন করা হয়।শহুরে সভ্যতার ক্রমবর্ধমান চাপে পরিবেশ আজ বিপন্ন। আগামী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমিতির পক্ষ থেকে নির্ধারিত পরিবেশভিত্ত

ভুয়ো ST শংসাপত্রে IIT খড়্গপুরে চাকরির অভিযোগ, তদন্তে সার্টিফিকেট বাতিল! পশ্চিম মেদিনীপুর

ভুয়ো ST শংসাপত্রে IIT খড়্গপুরে চাকরির অভিযোগ, তদন্তে সার্টিফিকেট বাতিল!

ভুয়ো আদিবাসী (ST) শংসাপত্র ব্যবহার করে সংরক্ষিত কোটায় আইআইটি খড়্গপুরে চাকরি পাওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পর অভিযুক্তের ST শংসাপত্র বাতিল করেছে রানাঘাট মহকুমা প্রশাসন। একই সঙ্গে বিষয়টি আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় এফআইআর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।জানা গিয়েছে, ২০২২ সালে আইআইটি খড়্গপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২৩ সালের ১১ মে প্রকাশিত মেধাতালিকায় নদিয়ার ধানতল

মেদিনীপুরে নতুন বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন, বৈদিক মন্ত্রোচ্চারণে শুরু পূজা-অর্চনা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে নতুন বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন, বৈদিক মন্ত্রোচ্চারণে শুরু পূজা-অর্চনা!

মেদিনীপুর ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. শংকর কুমার গুছাইতের উদ্যোগে রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন বিধায়ক সেবা কেন্দ্র। উদ্বোধনের আগে সকাল থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও হোম-যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছে নানা আচার-অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। সন্ধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর হাত দিয়ে নতুন বিধায়ক সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্যোক্তাদের

ছুটির দিনে মেদিনীপুরে বুলডোজার অভিযান! দখলমুক্ত হচ্ছে ফুটপাত, ভাঙা হল ক্লাব ও পার্টি অফিস! পশ্চিম মেদিনীপুর

ছুটির দিনে মেদিনীপুরে বুলডোজার অভিযান! দখলমুক্ত হচ্ছে ফুটপাত, ভাঙা হল ক্লাব ও পার্টি অফিস!

মেদিনীপুর শহরে ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা একাধিক ক্লাব ও পার্টি অফিসে রবিবার বুলডোজার চালানো হয়।ছুটির দিনেই পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় এই অভিযান। রবিবার বেলা ১২টা নাগাদ শহরের এলআইসি মোড়, পঞ্চুরচক-সহ একাধিক এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, মোট ৬টি ক্লাব ও পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন প্রান

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খড়গপুরে ‘প্রেস অফ খড়গপুর’-এর মৌন মিছিল! পশ্চিম মেদিনীপুর

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খড়গপুরে ‘প্রেস অফ খড়গপুর’-এর মৌন মিছিল!

সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা ও নির্যাতন বন্ধের দাবি এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে খড়্গপুরে প্রতিবাদ কর্মসূচি ও মৌন মিছিলের আয়োজন করল প্রেস ক্লাব অব খড়্গপুর।গত ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপক দাসগুপ্ত, তারকেশ কুমার ওঝা, জিতেশ বোরকার, ভানু নাইডু, সুমন কুমার দাস, অভিম

ঘাটালে ‘জনতার দরবার’, মানুষের সমস্যা সরাসরি শুনলেন বিধায়ক শীতল কপাট পশ্চিম মেদিনীপুর

ঘাটালে ‘জনতার দরবার’, মানুষের সমস্যা সরাসরি শুনলেন বিধায়ক শীতল কপাট

সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনতে ঘাটালের মনসুকায় অনুষ্ঠিত হল ‘জনতার দরবার’। ঘাটাল বিধানসভার মনসুকা সুপার মার্কেট এলাকায় বিধায়ক শীতল কপাটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবি সরাসরি বিধায়কের কাছে তুলে ধরেন। শীতল কপাট মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন। বিধায়ক বলেন, “মানুষের পাশে থেকে তাঁদের সমস্য

ঘাটালে শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা সভা, উপস্থিত একাধিক ট্রেডের কর্মীরা পশ্চিম মেদিনীপুর

ঘাটালে শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা সভা, উপস্থিত একাধিক ট্রেডের কর্মীরা

ঘাটাল শহরে শ্রমিকদের জীবন-জীবিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভায় আশাকর্মী, আইসিডিএস, ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড সুইপার, মোটরভ্যান-সহ বিভিন্ন ট্রেডের ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন ট্রেডের শ্রমিকরা তাঁদের কর্মক্ষেত্র ও জীবন-জীবিকা সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা করেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র রাজ্য কমিটির সহ-সভাপতি সমরেন্দ্রনাথ মাজী।এদিনের সভায় এআইইউটিইউসি-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং

মেদিনীপুর-খড়গপুরে শুরু হচ্ছে পাইলট প্রকল্প, বর্জ্য থেকেই তৈরি হবে সার ও নানা উপযোগী পণ্য পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর-খড়গপুরে শুরু হচ্ছে পাইলট প্রকল্প, বর্জ্য থেকেই তৈরি হবে সার ও নানা উপযোগী পণ্য

গ্রাম থেকে শহর—বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। Indian Institute of Technology Kharagpur-এর প্রযুক্তিগত সহায়তায় মেদিনীপুর ও খড়গপুরে শুরু হতে চলেছে দুটি পাইলট প্রকল্প। প্রকল্প সফল হলে ভবিষ্যতে গোটা রাজ্যেই আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার এই মডেল চালু করার পরিকল্পনা রয়েছে। বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে বড় সমস্যা হয়ে দাঁড

কলকাতায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মেদিনীপুরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল! পশ্চিম মেদিনীপুর

কলকাতায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মেদিনীপুরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল!

কলকাতায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার অভিযোগের প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। মাথায় কালো কাপড় বেঁধে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা। মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। পরে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি। মিছিলে অংশ নেওয়া সাংবাদিকরা কলকাতায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। প্রতিবাদ সভা থেকে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে তাঁদের

নিউট্রাসিউটিক্যালস গবেষণায় নতুন সম্ভাবনা, বেলদা কলেজে শুরু জাতীয় সম্মেলন! পশ্চিম মেদিনীপুর

নিউট্রাসিউটিক্যালস গবেষণায় নতুন সম্ভাবনা, বেলদা কলেজে শুরু জাতীয় সম্মেলন!

নিউট্রাসিউটিক্যালস গবেষণার উদীয়মান প্রবণতা এবং পুষ্টিবিজ্ঞান ও শিল্পক্ষেত্রের মেলবন্ধন নিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে শুরু হয়েছে দু’দিনের জাতীয় সম্মেলন।ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগ (DBT)-এর আর্থিক সহায়তায় বেলদা কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল বিষয়— ‘নিউট্রাসিউটিক্যালস গবেষণার উদীয়মান প্রবণতা: পুষ্টিবিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন’।বেলদা কলেজে আয়োজিত এই জাতীয় সম্মেলনকে ঘিরে শিক্ষক-শিক্ষিকা, গবেষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গ