অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ

পশ্চিম মেদিনীপুর

সংসদের সেন্ট্রাল হলে ‘Know Your Leader’ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেবায়ন! পশ্চিম মেদিনীপুর

সংসদের সেন্ট্রাল হলে ‘Know Your Leader’ কর্মসূচিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দেবায়ন!

মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হল ‘Know Your Leader’ কর্মসূচি। দেশজুড়ে UGC ও উচ্চশিক্ষা ক্ষেত্রের মাধ্যমে নির্বাচিত ৩৪ জন প্রতিনিধির মধ্যে অন্যতম ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন চক্রবর্তী।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিনিধি হিসেবে দেবায়নের সংসদে এই কর্মসূচিতে অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের কাছে বিশেষ গর্বের মুহূর্ত। জাতীয় স্তরের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্

পুলিশের গাড়িতে লরির ধাক্কা, দাঁতনে মৃত মহিলা হোমগার্ড,আহত ৩ পশ্চিম মেদিনীপুর

পুলিশের গাড়িতে লরির ধাক্কা, দাঁতনে মৃত মহিলা হোমগার্ড,আহত ৩

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নেকুড়সেনিতে খড়গপুর–বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা হোমগার্ডের। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মৃতের নাম ভারতী মুর্মু। তিনি পুলিশ বিভাগের হোমগার্ড পদে কর্মরত ছিলেন।জানা গিয়েছে, দাঁতন থানার অন্তর্গত মনোহরপুর হাই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র নেকুড়সেনি পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছিল। সেই গাড়িটিকে স্কোয়াড করে পুলিশের একটি প্রাইভেট গাড়িও নেকুড়সেনি পোস্ট অফিসের দিকে যাচ্ছিল।

যে মাঠে বিজেপিতে যোগ, ছয় বছর পর সেই মেদিনীপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু! পশ্চিম মেদিনীপুর

যে মাঠে বিজেপিতে যোগ, ছয় বছর পর সেই মেদিনীপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু!

কলেজ-কলেজিয়েট মাঠে সম্ভাব্য জনসভা ঘিরে জোর চর্চা, উন্নয়ন নিয়ে বার্তার অপেক্ষায় জেলা!একসময় যে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন, প্রায় ছয় বছর পর সেই একই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর। তবে এবার রাজনৈতিক পরিচয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ২০২০ সালে বিজেপিতে যোগদানের সময় তিনি ছিলেন বিরোধী শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ; আর ২০২৬ সালে রাজনৈতিক পালাবদলের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মেদিনীপুরে ফিরতে চলেছেন।গত ৩০ সেপ্টেম্বর ঘাটাল

ব্রায়োলজি গবেষণায় বিশ্বস্বীকৃতি, সম্মানিত অধ্যাপক অমল মণ্ডল! পশ্চিম মেদিনীপুর

ব্রায়োলজি গবেষণায় বিশ্বস্বীকৃতি, সম্মানিত অধ্যাপক অমল মণ্ডল!

আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বড় স্বীকৃতি পেলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বটানি ও ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক এবং Biodiversity and Germplasm Conservation Centre (BGCC)-এর অধিকর্তা অধ্যাপক অমল কুমার মণ্ডল। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Royal Society of Biology (RSB), United Kingdom-এর Fellow (FRSB) নির্বাচিত হয়েছেন। তাঁর Fellowship ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।উদ্ভিদবিজ্ঞান, Plant Taxonomy, Molecular Taxonomy and Plant Systematics, Natural Fibre-yielding Plants, Natural Dye-yie

ফুটবল টুর্নামেন্টে মানবিক উদ্যোগ, দীপশিখার চিকিৎসায় উঠল ₹৩৬,৯০০! পশ্চিম মেদিনীপুর

ফুটবল টুর্নামেন্টে মানবিক উদ্যোগ, দীপশিখার চিকিৎসায় উঠল ₹৩৬,৯০০!

খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা, আর তারই মাঝে মানবিকতার অনন্য নজির। গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর সংঘশ্রী ক্লাবের উদ্যোগে আয়োজিত হল প্রয়াত রামেশচন্দ্র পাল, প্রয়াত জ্যোতির্ময়ী পাল ও প্রয়াত নির্মল পালের স্মৃতিতে ২৭তম বর্ষের একদিবসীয় দিবা-রাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট। পশ্চিম মেদিনীপুরের অন্যতম বড় এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ছিল দর্শকদের উৎসাহ।তবে এবারের আয়োজনের বিশেষ দিক হয়ে উঠল এক মানবিক উদ্যোগ। একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দীপশিখা সরকার বর্তমানে কলকাতার Peerless Hosp

খড়্গপুরের তালবাগিচায় ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন SB XI মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরের তালবাগিচায় ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন SB XI মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের তালবাগিচায় সংঘশ্রী ক্লাবের আয়োজিত ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জয় করল SB XI মেদিনীপুর। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে একের পর এক প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে দলটি। শেষ পর্যন্ত ট্রাইবেকারের মাধ্যমে চ্যাম্পিয়নের মুকুট জিতে মাঠে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকেরা। এই টুর্নামেন্টকে ঘিরে তালবাগিচা এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য

হিজলী হাই স্কুলে শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, অংশ নিল ৩২৩ জন! পশ্চিম মেদিনীপুর

হিজলী হাই স্কুলে শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, অংশ নিল ৩২৩ জন!

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন শিশু-কিশোর আকাদেমি-র উদ্যোগে রাজ্যজুড়ে আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতার অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার হিজলী হাই স্কুলে অনুষ্ঠিত হল বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা ও ভাবনাকে উৎসাহিত করতেই এই আয়োজন।প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৩২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়ে ‘ক বিভাগ’, যেখানে ছবির বিষয় ছিল ‘স্বদেশ’। অন্যদিকে পঞ্চম শ্রেণি থেকে একাদশ শ্রেণির পড়

সুসুনিয়ায় ‘From Research to People’, গবেষণাকে পড়ুয়াদের দোরগোড়ায় পৌঁছে দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পশ্চিম মেদিনীপুর

সুসুনিয়ায় ‘From Research to People’, গবেষণাকে পড়ুয়াদের দোরগোড়ায় পৌঁছে দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষাকে শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁকুড়ার সুসুনিয়া এলাকায় আয়োজিত হল বিশেষ আউটরিচ কর্মসূচি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এবং সি. ভি. রমন বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘From Research to People’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।গত ৩০ সেপ্টেম্বর নামো সুসুনিয়া প্রাথমিক বিদ্যালয় এবং ২ অক্টোবর পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, সুসুনিয়ায় কর্মসূচির আয়োজন করা হয়। দুই বিদ্যালয় মিলিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের প্রায়

খড়গপুরে গান্ধী জয়ন্তী উদযাপন, সম্মানিত শহরের বর্ষীয়ান কৃতীজনেরা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে গান্ধী জয়ন্তী উদযাপন, সম্মানিত শহরের বর্ষীয়ান কৃতীজনেরা!

খড়গপুর গান্ধী জয়ন্তী উদযাপন সমিতির উদ্যোগে ২ অক্টোবর ২০২৬, মালঞ্চের প্রেমহরি ভবন (২) প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হল মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সৌমেন চক্রবর্তীর পরিচালনায় ‘গীতালি’র শিল্পীরা ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটি পরিবেশন করেন।অনুষ্ঠানে খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তের একাধিক বর্ষীয়ান ও কৃতী মানুষকে মঞ্চে সংবর্ধনা জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন মিন্টু চৌধুরী,অমল দাশগুপ্ত, অশোক সেন, অরুণ চ্যা

গান্ধী-শাস্ত্রীর জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্তরের আলোচনা চক্র পশ্চিম মেদিনীপুর

গান্ধী-শাস্ত্রীর জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্তরের আলোচনা চক্র

মহাত্মা গান্ধীর ১৫৭তম এবং স্বাধীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার, ২ অক্টোবর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল এক দিনের জাতীয় স্তরের আলোচনা চক্র। ‘দীর্ঘস্থায়ী উন্নয়নে গান্ধীজির ভাবনা’ শীর্ষক এই শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্র। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার হলে।সকাল সাড়ে ৮টায় গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপস্থিত

পাঁচ কিলোমিটার দৌড়ে গান্ধী জয়ন্তী পালন, মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলে ‘ফিট ডিএভি ফ্রিডম রান’! পশ্চিম মেদিনীপুর

পাঁচ কিলোমিটার দৌড়ে গান্ধী জয়ন্তী পালন, মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলে ‘ফিট ডিএভি ফ্রিডম রান’!

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘রান ফর ডিএভি’ ও ‘ফিট ডিএভি ফ্রিডম রান’। সুস্থ শরীর, সচেতন মন এবং গান্ধীজির অহিংসা ও সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এদিন সকাল থেকেই বিদ্যালয় চত্বরে তৈরি হয় উৎসবের আবহ। সকাল ৭টা

জঙ্গলমহল উদ্যোগের আয়োজনে গান্ধী ও শাস্ত্রীর জন্মদিন পালন পশ্চিম মেদিনীপুর

জঙ্গলমহল উদ্যোগের আয়োজনে গান্ধী ও শাস্ত্রীর জন্মদিন পালন

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধী ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন পালন করল সামাজিক সংগঠন জঙ্গলমহল উদ্যোগ। শুক্রবার সকালে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়।জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্যরা। এরপর খাপ্রেলবাজারে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।অনু

গড়বেতায় প্রয়াত সরোজ মজুমদারের স্মরণসভা, প্রকাশিত স্মারকগ্রন্থ! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় প্রয়াত সরোজ মজুমদারের স্মরণসভা, প্রকাশিত স্মারকগ্রন্থ!

গড়বেতার রাজনৈতিক ও সামাজিক জীবনের পরিচিত ব্যক্তিত্ব প্রয়াত সরোজ মজুমদার (১৯৪৮–২০২৬)-এর স্মরণসভা অনুষ্ঠিত হল গড়বেতার গণগণি রয়্যাল রেসিডেন্সিতে। অনুষ্ঠানে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার নানা স্মৃতি তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা।স্মরণসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. রঞ্জিত কুমার সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সরোজ মজুমদারের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন

পুজোর আগে সরকারি পরিষেবার সুযোগ, মেদিনীপুরে শুরু ‘সেবা সেতু অভিযান’! পশ্চিম মেদিনীপুর

পুজোর আগে সরকারি পরিষেবার সুযোগ, মেদিনীপুরে শুরু ‘সেবা সেতু অভিযান’!

পুজোর আগেই সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুক্রবার, ২ অক্টোবর থেকে শুরু হল ‘বিকশিত ভারতের সংকল্প জনকল্যাণ শিবির’, অর্থাৎ ‘সেবা সেতু অভিযান’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মেদিনীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিভিন্ন শিবিরে গিয়ে পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বিদ্যাসাগর মেমোরিয়াল হল, পৌরসভার মিটিং হল, রাঙামাটি কলেজ-সহ একাধিক ক

পাঁচ কিলোমিটার দৌড়ে গান্ধীজয়ন্তী পালন, মেদিনীপুর DAV পাবলিক স্কুলে উৎসবের আবহ পশ্চিম মেদিনীপুর

পাঁচ কিলোমিটার দৌড়ে গান্ধীজয়ন্তী পালন, মেদিনীপুর DAV পাবলিক স্কুলে উৎসবের আবহ

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী DAV পাবলিক স্কুল। ‘Run for DAV’ এবং ‘Fit DAV Freedom Run’-এর উদ্যোগে আয়োজিত এই দৌড়কে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর শহরে তৈরি হয় উৎসবের আবহ।সুস্থ শরীর ও সচেতন মানসিকতা গড়ে তোলার পাশাপাশি মহাত্মা গান্ধীর অহিংসা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী

স্বচ্ছতার বার্তা নিয়ে পথে মেদিনীপুর কলেজের NCC ক্যাডেটরা পশ্চিম মেদিনীপুর

স্বচ্ছতার বার্তা নিয়ে পথে মেদিনীপুর কলেজের NCC ক্যাডেটরা

স্বচ্ছতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মেদিনীপুর কলেজ (অটোনমাস)-এর NCC ইউনিটের উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। ৪৫ বেঙ্গল ব্যাটালিয়ন NCC-এর অধীনে আয়োজিত এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন কলেজের NCC ক্যাডেটরা।কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব এবং সমাজের প্রতি নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার বার্তাও দেওয়া হয়।অভিযানে NCC ক্যাড

৩৪০ দাবাড়ুর বুদ্ধির লড়াই, মেদিনীপুরে জমজমাট এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা! পশ্চিম মেদিনীপুর

৩৪০ দাবাড়ুর বুদ্ধির লড়াই, মেদিনীপুরে জমজমাট এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা!

শুক্রবার মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল জমজমাট এমএলএ কাপ দাবা প্রতিযোগিতা। ৩৪০ জন দাবাড়ুর অংশগ্রহণে প্রতিযোগিতাকে ঘিরে দিনভর তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় নানা বয়সের দাবাড়ুরা অংশ নেন এই বুদ্ধির লড়াইয়ে।জেলাশাসক বিজিন কৃষ্ণা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত ও জেলাশাসক দাবার বোর্ডে চাল দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নতু

গান্ধীজয়ন্তীতে স্বচ্ছতার বার্তা, খড়গপুর সদর হাসপাতালে পড়ুয়াদের উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

গান্ধীজয়ন্তীতে স্বচ্ছতার বার্তা, খড়গপুর সদর হাসপাতালে পড়ুয়াদের উদ্যোগ!

গান্ধী জয়ন্তীতে খড়গপুর সদর হাসপাতালে বিশেষ স্বচ্ছতা অভিযান। ‘স্বচ্ছতাই সেবা’ এবং ‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—এই বার্তাকে সামনে রেখে Griffins International School-এর উদ্যোগে শুক্রবার, ২ অক্টোবর, হাসপাতাল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মহাত্মা গান্ধীর স্বচ্ছতার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে অংশ নেন স্কুলের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রী। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন Griffins International School-এর Director, Founder & Academic Director অভিষেক কুমার যাদব এবং Principal প্রদীপ

জন্মদিনে নয় শুধু উৎসব, বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে আনন্দ ভাগ করল ছোট্ট সম্পূর্ণা! পশ্চিম মেদিনীপুর

জন্মদিনে নয় শুধু উৎসব, বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে আনন্দ ভাগ করল ছোট্ট সম্পূর্ণা!

জন্মদিন মানেই সাধারণত কেক কাটা, খাওয়া-দাওয়া আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে মেতে ওঠা। তবে সেই চেনা উদ্‌যাপনের বাইরে গিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন মেদিনীপুর শহরের হবিবপুরের বাসিন্দা দিব্যেন্দু কর্মকার।নিজের একমাত্র কন্যা সম্পূর্ণা কর্মকারের ষষ্ঠ জন্মদিনটি বাড়িতে নয়, বৃদ্ধাশ্রমের আবাসিক মায়েদের সঙ্গে উদ্‌যাপন করলেন তিনি। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন জনকল্যাণ ভবনে এই বিশেষ জন্মদিনের আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসি

‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—স্বচ্ছতার বার্তায় IIT খড়্গপুরে সম্মিলিত শ্রমদান! পশ্চিম মেদিনীপুর

‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’—স্বচ্ছতার বার্তায় IIT খড়্গপুরে সম্মিলিত শ্রমদান!

দেশজুড়ে ‘স্বচ্ছতাই সেবা ২০২৬’-এর আওতায় পালিত হচ্ছে ‘এক দিন, এক ঘণ্টা, এক সঙ্গে’ পরিচ্ছন্নতা অভিযান। সেই কর্মসূচির অংশ হিসেবে IIT খড়্গপুরেও আয়োজিত হয় বিশেষ পরিচ্ছন্নতা ও সম্মিলিত শ্রমদান কর্মসূচি। ক্যাম্পাসের Technology Students’ Gymkhana (TSG) এবং সংলগ্ন এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে IIT খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, শ্রীমতি শর্মিষ্ঠা চক্রবর্তী, Technology Students’ Gymkhana-র সভাপতি অধ্যাপক দেবালয় চক্রবর্তী এবং যুগ্ম সভাপতি অধ্যাপক জয়ন্ত চক্রব