ঝাড়গ্রাম
লালগড়ে ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’: জঙ্গলমহলে ফুটবলের মহাউৎসবে মাতলেন হাজারো দর্শক!
জঙ্গলমহলের ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে উঠল লালগড়ের ধরমপুর অঞ্চল সংলগ্ন ভাউদি ফরেস্ট অফিসের মাঠ। ‘জি. গ্রুপ লালগড়’-এর উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ঝাড়গ্রামসহ পার্শ্ববর্তী এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতায় জঙ্গলমহলের বিভিন্ন প্রতিভাবান দলের পাশাপাশি কলকাতা, মেদিনীপুর, নদীয়া এবং প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ কর
ঝাড়গ্রামে ভয়াবহ অভিযোগ: জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ, পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার নালিশ!
ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকায় এক মধ্যবয়স্ক বিধবাকে ধর্ষণ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, একই গ্রামের বাসিন্দা রোনাক পাণ্ডা ওই মহিলাকে গাড়িতে করে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাঁকে অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর মহিলার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।গুরুতর দগ্ধ অবস্থায় কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে রাস্তায় এসে কর্তব্যরত পুলিশক
ঝাড়গ্রাম
নয়াগ্রামে গড়ে উঠবে ‘স্বদেশী আদর্শ গ্রাম’, উদ্যোগ মন্ত্রী অমিয় কিস্কুর
ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও গ্রামীণ জীবনযাত্রার আদলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে গড়ে উঠতে চলেছে ‘স্বদেশী আদর্শ গ্রাম’। এই উদ্যোগ নিয়েছেন নয়াগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অমিয় কিস্কু।প্রকল্পের আওতায় একাধিক গ্রামকে কেন্দ্র করে জ্ঞান-বিজ্ঞান চর্চা, হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ, গ্রামীণ পাঠাগার, গো-পালন, আয়ুর্বেদিক চিকিৎসা, ভেষজ উদ্যান, খাদ্য প্রক্রিয়াকরণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পে
ঝাড়গ্রাম
‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে সবুজের বার্তা, নয়াগ্রামে সুবর্ণরেখার পাড়ে ১,০০০ চারা রোপণ,উপস্থিত প্রতিমন্ত্রী অমিয় কিস্কু
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ঝাড়গ্রামের নয়াগ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে অনুষ্ঠিত হল ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি। এমটিআর ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে জঙ্গল কন্যা সেতু সংলগ্ন এলাকায় একযোগে ১,০০০টি চারা গাছ রোপণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের কৃষি, উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল, সংস্থার কর্ণধার শেখ মুক্তার হোসেন, স্থানীয় বাসিন্দা ও
শালবনিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সম্পন্ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে জোর!
ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ২৩৪ নম্বর শালবনি বিধানসভার অন্তর্গত শালবনি মণ্ডল–২-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সোমবার সফলভাবে সম্পন্ন হয়েছে। ১২ ও ১৩ জুলাই চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি গেস্ট হাউসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য, জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বুথস্তরের কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো, শালবনি মণ্ডল–২-এর সভাপতি পলাশ সেন, রাজ্য, জেলা
সুবর্ণরেখার জলস্তর বাড়তেই ডুবল ফেয়ার ওয়েদার ব্রিজ, নৌকায় পারাপার দেউলবাড়-গড়ধরায় চরম ভোগান্তি!
সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রাম জেলার দেউলবাড় ও গড়ধরা এলাকার সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ জলের তলায় চলে গিয়েছে। এর ফলে সেতুর উপর দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি ডুবে যাওয়ার পর দুই এলাকার মধ্যে যাতায়াত স্বাভাবিক রাখতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই নৌকায় করে নদী পারাপার করছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। স্থানীয়দের অভ
ঝাড়গ্রাম
ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য,চিকিৎসায় গাফিলতির অভিযোগ,তদন্তের দাবি !
জঙ্গলমহলের জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের অকাল মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। তাঁর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সরব হয়েছে পরিবার, ঝুমুর শিল্পী মহল এবং কুড়মি সমাজের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নার্সিংহোমের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে
মানবিক উদ্যোগে ইউএএল বেঙ্গল! ঝাড়গ্রামে রক্তদান শিবিরে মিলল ১৩৩ ইউনিট রক্ত!
সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে ঝাড়গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ইউএএল বেঙ্গল (ইউএএল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন)। শুক্রবার তুঙ্গাধোয়া ইউনিটে ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে মোট ১৩৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এই রক্তদান শিবিরে ইউএএল-এর কর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বহু বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতি পূরণে এবং প্রয়োজনে অ
হুল দিবসে ঝাড়গ্রামে আদিবাসী বীরদের প্রতি শ্রদ্ধা, প্রশাসনের উদ্যোগে স্মরণানুষ্ঠান!
সাঁওতাল বিদ্রোহের বীর স্বাধীনতা সংগ্রামী সিধু মুর্মু, কানহু মুর্মু, চাঁদ, ভৈরব, ফুলো ও ঝানো-র আত্মত্যাগ ও সংগ্রামকে স্মরণ করে ঝাড়গ্রাম জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল হুল দিবস। এদিন ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পশুসম্পদ উন্নয়ন ও মৎস্য দফতরের প্রতিমন্ত্রী (দায়িত্বপ্রাপ্ত) রাজেশ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর, জেলার পুলিশ সুপার,
ঝাড়গ্রাম
ব্রাঘ্রেশ্বর চকে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক!
২৪শে জুন, বুধবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রাঘ্রেশ্বর চকে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার জেলাশাসক। ফিতে কেটে এই জনমুখী প্রকল্পের সূচনা করেন তিনি। গোপীবল্লভপুর-২ ব্লক উন্নয়ন আধিকারিকের দফতর থেকে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আইটিআই কলেজের শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।স্থানীয় বাসিন্দা এবং পথচলতি যাত্রীদের সুবি
‘পরিবর্তন অবশ্যম্ভাবী’—নিশীথ মাহাতোর মন্তব্যে বাড়ল জেলা পরিষদে অনাস্থার জল্পনা!
ঝাড়গ্রাম জেলা পরিষদের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠল ২৩শে জুন মঙ্গলবার। বিকেলে মেদিনীপুরে ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে লিখিত আবেদন জমা দিলেন জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের ১৩ জন বিদ্রোহী কর্মাধ্যক্ষ ও সদস্য। সূত্রের খবর, জেলা পরিষদে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করতেই এই আবেদন জমা দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলা পরিষদের মোট ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন একজোট হয়ে স্বাক্ষর-সম্বলিত আবেদনপত্র ডিভিশনাল কমিশনারের হাতে তুলে দেন। এই পদক্ষেপের পর জেলা
ঝাড়গ্রাম
দাম্পত্যের ২৫ বছর পূর্তিতে সমাজকল্যাণের বার্তা, প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী
সাধারণত বিবাহবার্ষিকী মানেই পারিবারিক অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও আপ্যায়ন। কিন্তু সেই চেনা ছকের বাইরে গিয়ে সমাজসেবা, পরিবেশ সচেতনতা ও সংস্কৃতির মেলবন্ধনে নিজেদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের টোপগাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক ও গৃহশিক্ষক গৌরাঙ্গ মণ্ডল এবং তাঁর স্ত্রী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা মণ্ডল। রজতজয়ন্তী বিবাহবার্ষিকী উপলক্ষে দিনভর একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানে
পশ্চিম মেদিনীপুর
জঙ্গলমহলে বড় বার্তা, লালবাজারে আত্মসমর্পণ প্রাক্তন মাওবাদী সদস্যের!
দীর্ঘদিনের মাওবাদী জীবন ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার পথ বেছে নিলেন প্রাক্তন মহিলা মাওবাদী সদস্য পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতার লালবাজারে নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামের বাসিন্দা পুষ্পা ২০০১ সালে সাংস্কৃতিক শাখার সদস্য হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেন। পরবর্তীতে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ
ঝাড়গ্রাম
শিক্ষাই এগিয়ে যাওয়ার পথ, ঝাড়গ্রামে ক্যারিয়ার গাইডেন্স শিবিরে বার্তা বিশিষ্টজনদের!
ভারত মুন্ডা সমাজ, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঝাড়গ্রামে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদেরও সম্মাননা জানানো হয়।এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নবীন প্রজন্মকে উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিশা দেখানো, পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সাফ
পশ্চিম মেদিনীপুর
‘একটি নিরাপদ ক্রসিং, একটি জীবন রক্ষা’— ঝাড়গ্রামে রেলের বিশেষ সচেতনতা অভিযান!
প্রতিটি নিরাপদ লেভেল ক্রসিং মানেই একটি মূল্যবান জীবন রক্ষা। রেল নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে খড়গপুর রেল বিভাগ ঝাড়গ্রামের কদম কানন গেটে বিশেষ প্রচার কর্মসূচির আয়োজন করে। পথনাটক, জনসচেতনতামূলক প্রচার এবং লিফলেট বিতরণের মাধ্যমে রেলপথ পারাপারের সময় সতর্কতা ও নিরাপত্তা বিধি মেনে চলার বার্তা তুলে ধরা হয়। রেল কর্তৃপক্ষের আহ্বান, নিরাপদ অভ্যাস গড়ে তুলে সবাই মিলে প্রতিটি লেভেল ক্রসিংকে দুর্ঘটনামুক্ত করে তুলি।
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে হাতির হানায় মৃত গৃহবধূর পরিবারের পাশে প্রশাসন, তুলে দেওয়া হল সরকারি ক্ষতিপূরণ!
বৃহস্পতিবার, ১১ জুন সকালে হাতির হানায় মৃত গৃহবধূর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাত এবং স্থানীয় বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে সরকারি ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, সম্প্রতি বন্য হাতির আক্রমণে ওই গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে। এদিন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সাহস জোগ
বেলপাহাড়ী বিডিও অফিস চত্বরে উত্তেজনা, কন্ডোম উদ্ধারের অভিযোগ ঘিরে শোরগোল!
ঝাড়গ্রাম জেলার বিনপুর-২ ব্লকের বেলপাহাড়ী বিডিও অফিস চত্বরে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে জোর বিতর্ক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকায় ‘অন্নপূর্ণা যোজনা’-র ফর্ম পূরণের কাজ চলছিল। প্রবল গরমের মধ্যেও গ্রামীণ এলাকার বহু মহিলা ফর্ম জমা দিতে বিডিও অফিসে আসেন। অভিযোগ, তাঁদের সুবিধার্থে বিজেপি কর্মীরা ফর্ম পূরণের কাজে সহায়তা করছিলেন এবং বসার জন্য একটি
ঝাড়গ্রাম
বেলিয়াবেড়ায় ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন, শহীদ দিবসে আবেগঘন শ্রদ্ধার্ঘ্য!
মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী, সমাজসংস্কারক ও জননায়ক ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার বেলিয়াবেড়ায় শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হলো শহীদ দিবস। একইসঙ্গে গোপীবল্লভপুর-২ ব্লকের চোরচিতা ১ নম্বর অঞ্চলের নয়াগা গ্রামে ভগবান বিরসা মুন্ডার একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Arjun Munda। তাঁর হাত ধরেই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত মুন্ডা সমাজের রাজ্য যুব সভাপতি ধরম রাজ সিং, সমাজসেবী
‘আইনের শাসনই হবে অগ্রাধিকার’— কোলাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর বার্তা!
নির্বাচনী রাজনীতি একদিকে, আর জনসেবার কাজ অন্যদিকে— এই বার্তাকেই সামনে রেখে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯ই জুন মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিধায়ক, সাংসদ এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “ভোটের সময়ে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু বছরের বাকি সময় মানুষের উন্নয়নের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ
ঝাড়গ্রাম
অস্বাস্থ্যকর রং মিশিয়ে বিরিয়ানি! ঝাড়গ্রামে ‘হাজী বিরিয়ানি’ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের!
ঝাড়গ্রাম শহরের একটি জনপ্রিয় বিরিয়ানি বিক্রয়কেন্দ্র ‘হাজী বিরিয়ানি’-র বিরুদ্ধে খাবারে অস্বাস্থ্যকর ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। সম্প্রতি সিএমওএইচ (CMOH) দফতরের আধিকারিকরা ওই প্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পান এবং দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খাবার প্রস্তুতের সময় এমন ফুড কালার ব্যবহার করা হচ্ছিল যা খাদ্য নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং দীর্ঘ