ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম
জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় ৫৫০ ঘণ্টার লাইভ সচেতনতা প্রচার, নজির ঝাড়গ্রামের প্রাক্তন বনকর্তার!
বন, বন্যপ্রাণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে টানা সাড়ে চার বছরে ৫৫০ ঘণ্টারও বেশি লাইভ সচেতনতা প্রচার করে নজির গড়লেন ঝাড়গ্রামের প্রাক্তন বনকর্তা সমীর মজুমদার। কমিউনিটি এফএম রেডিও ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’-এ তাঁর সাপ্তাহিক অনুষ্ঠান সম্প্রতি ৫৫০ ঘণ্টার মাইলফলক স্পর্শ করেছে।২০১৮ সালের ডিসেম্বরে অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক (ADFO) পদ থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের নভেম্বরে এই উদ্যোগ শুরু করেন সমীর মজুমদার। প্রতি বুধবার সকালে সম্প্রচারিত প্রায় দু’ঘণ্টার লাইভ অনুষ্ঠানে রেডিও
ঝাড়গ্রাম
প্রচণ্ড গরমে ট্রাফিক কর্মীদের পাশে ঝাড়গ্রাম জেলা পুলিশ, বিতরণ ৫০০ গ্রীষ্মকালীন সুরক্ষা কিট!
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) উদ্যোগের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আজ ঝাড়গ্রাম শহরের ফাইভ পয়েন্ট মোড়ে ট্রাফিক কর্মীদের জন্য গ্রীষ্মকালীন সুরক্ষা কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংগলা, আইপিএস, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, এসবিআই-এর আঞ্চলিক ব্যবস্থাপক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) সহ ঝাড়গ্রাম জেলা পুলিশের অন্যান্
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাঁতাল হাতির মৃত্যু, চাঞ্চল্য এলাকায়!
ঝাড়গ্রামের লোধাশুলি রেঞ্জের গড় শালবনীর কৌশলা হেরিটেজ এলাকার একটি ফলের বাগানে পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে বনদপ্তরের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানের চারপাশে বিদ্যুতের তার লাগানো ছিল। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের আধি
ঝাড়গ্রাম
সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম মনিমালা বেসরা, লড়াই জিতে সাফল্যের শিখরে ঝাড়গ্রামের কৃতি ছাত্রী!
উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম হয়ে নজির গড়লেন ঝাড়গ্রামের কৃতি ছাত্রী মনিমালা বেসরা। ৯১.৪ শতাংশ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (ইএমআরএস)-এর আবাসিক ছাত্রী মনিমালা। তাঁর এই কৃতিত্বে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা জেলা ও আদিবাসী সমাজ।ঝাড়গ্রামের বেলপাহাড়ির মুড়ানশোল গ্রামের বাসিন্দা মনিমালার জীবনসংগ্রাম মোটেও সহজ ছিল না। ছোটবেলাতেই বাবাকে হারান দুই বোন। এরপর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মা সকলমণি বেসরার কাঁধে। চাষের কা
পশ্চিমবঙ্গ
উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ
ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হলো পণ্ডিত রঘুনাথ মুর্মু-র ১২১তম জন্মজয়ন্তী!
ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুরমু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ৭ মে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হলো পণ্ডিত রঘুনাথ মুর্মু-র ১২১তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ বক্তৃতামালা, যেখানে সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে ‘অলচিকি’ লিপির শতবর্ষ পূর্তিও এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল।অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত ব্যক্তিত্ব সাধু রামচাঁদ মুরমু-র মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। বিশ্ব
ঝাড়গ্রামের গুপ্তমণিতে মাঝরাতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! ‘হাতির তত্ত্ব’ খারিজ, নিম্নমানের কাজের অভিযোগে তীব্র বিতর্ক!
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের সীমানায় গুপ্তমণি সংলগ্ন জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে, প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাস ধরেই চলছিল সেতুটির নির্মাণকাজ।এক প্রশাসনিক আধিকারিকের দাবি, রাতে একদল হাতি এসে সেতুর নীচের সাপোর্ট সিস্টেমে ধাক্কা দেওয়ায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে কাঠামো। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সম্প্রতি হাতির চলাচলের কোনও প্রমাণ মে
ঝাড়গ্রামে খেমাশুলি ও গুপ্তমণির মাঝামাঝি জাতীয় সড়কের উপর একটি উড়ালপুল আচমকাই ভেঙে পড়ে!
মঙ্গলবার, ২৯ এপ্রিল ঝাড়গ্রামে বড়সড় দুর্ঘটনা। খেমাশুলি ও গুপ্তমণির মাঝামাঝি ৬ নম্বর জাতীয় সড়কের উপর নির্মীয়মাণ একটি উড়ালপুল আচমকাই ভেঙে পড়ে, যার জেরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ঘটনার পরেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
ভোট ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! বিদায়ী মন্ত্রীর কনভয়ে ধাক্কা, জখম ২ পুলিশ!
শনিবার গভীর রাতে বড়সড় সড়ক দুর্ঘটনার মুখে পড়ল বিদায়ী মন্ত্রী বীরবাহ হাঁসদার কনভয়। মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার পথে শুক্রবার ২৪ এপ্রিল গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলের ওপর এই দুর্ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রচার সেরে ফেরার সময় কনভয়ের সামনের পাইলট গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের তীব্রতায় পাইলট গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে
বন্দিদশা ভেঙে ভোটের দিন হাজির ‘রামলাল’! ঝাড়গ্রামের বুথের সামনে হাতি ঘিরে চাঞ্চল্য!
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও চলছে ভোটগ্রহণ। অযাচিত বিপত্তি এড়াতে আগে থেকেই সতর্ক ছিল বনদফতর—নজরবন্দি করে রাখা হয়েছিল এলাকার পরিচিত হাতি ‘রামলাল’-কে। কিন্তু সব সতর্কতা সত্ত্বেও শেষরক্ষা হল না, বন্দিদশা ভেঙেই বেরিয়ে পড়ে সে।এরপরই দেখা যায় এক নজরকাড়া দৃশ্য—ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে হাজির ‘রামলাল’। মুহূর্তে কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভোট দিতে আসা সাধারণ মানুষও এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে খানিকটা বিস্মিত হয়ে পড়েন।স্থানী
বিধানসভা নির্বাচন ২০২৬: নিরাপত্তা ও সমন্বয়ে জোর, প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠক ঝাড়গ্রামে!
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হল। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) এবং জেলা প্রশাসনের মধ্যে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকরা। পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) সহ জেলা প্রশাসন ও CAPF-এর একাধিক শীর্ষ আধিকারিকরাও অংশ নেন।নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নি
আগে থেকেই ক্যামেরা ছিল?’ বিতর্কে পাল্টা জবাব ঝাড়গ্রামের ঝালমুড়িওয়ালার!
ঝাড়গ্রামের এক সাধারণ ফুটপাথের ঝালমুড়ির দোকান হঠাৎই জাতীয় রাজনীতির কেন্দ্রে। রবিবার প্রধানমন্ত্রী Narendra Modi-র আচমকা সেখানে নেমে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিক্রম সাউয়ের দোকান। তবে এই আকস্মিক জনপ্রিয়তা যেমন ব্যবসা বাড়িয়েছে, তেমনই বাড়িয়েছে চাপ এবং বিতর্ক। সোমবার সকাল থেকেই দোকানে ভিড় জমাতে শুরু করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। একই প্রশ্নের পুনরাবৃত্তিতে বিরক্ত বিক্রমের স্পষ্ট জবাব— “সবটাই সাজানো কি না, সেটা আমি কী করে বলব?” তাঁর দাবি, প্রধানমন্ত্রী আসার কয়
ঝাড়গ্রামে হঠাৎ চমক—ঝালমুড়ির দোকানে থামলেন মোদী, জমল আড্ডা ও হাসির মুহূর্ত!
রবিবার ১৯ এপ্রিল নির্বাচনের আগে শেষ রবিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা সেরে বেলদার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী Narendra Modi। তবে পথেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা, যা মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে আচমকাই নিজের কনভয় থামান তিনি। তারপর হঠাৎই গাড়ি থেকে নেমে ঢুকে পড়েন স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউয়ের ছোট্ট দোকানে। দেশের প্রধানমন্ত্রীকে সামনে দেখে প্রথমে হতবাক হয়ে যান বিক্রম। মুহূর্তের মধ্যেই আশপাশে ভিড় জমে যায়—কৌতূহলী মানুষের
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে আচমকা থামল প্রধানমন্ত্রীর কনভয়, রাস্তার ধারে ঝালমুড়ি খেয়ে চমকে দিলেন!
জনসভা শেষ করে হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। পড়ন্ত বিকেলের ব্যস্ত সূচির মাঝেই আচমকা থমকে গেল তাঁর কনভয়। নিরাপত্তা বলয় ভেঙে নয়, বরং একেবারে স্বতঃস্ফূর্তভাবেই গাড়ি থেকে নেমে তিনি এগিয়ে গেলেন কলেজ মোড়ের একটি ছোট্ট ঝালমুড়ির দোকানের দিকে। আর সেখানেই তৈরি হল এক অন্যরকম মুহূর্ত। দোকানদার বিক্রম সাউ তখনও বুঝে উঠতে পারেননি কী ঘটছে? প্রধানমন্ত্রী সামনে এসে হেসে বললেন, “ভাই, ঝালমুড়ি খাওয়ান তো।” কথাটা শুনে খানিকটা হতবাক বিক্রম। তবুও স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন
হেলিকপ্টারে কুলটিকরীতে অভিষেক, জনসভায় উপচে পড়ল সমর্থকদের ঢল!
হেলিকপ্টারে করে কুলটিকরীতে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ সেখানে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। কুলটিকরী ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে মিছিল করে বহু মানুষ সভামঞ্চের দিকে আসেন। দলীয় পতাকা, ব্যা
ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে!
বৈশাখ পড়তেই যেমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, ঠিক তেমনই হু-হু করে বেড়েছে গরমের দাপট। ভ্যাপসা ও প্যাচপ্যাচে গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে এই অস্বস্তির মাঝেই মিলেছে বড় স্বস্তির খবর।বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে এই সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির
ভয়মুক্ত ভোটের বার্তা ঝাড়গ্রামে, রাস্তায় নামলেন জেলাশাসক-এসপি; CAPF-রাজ্য পুলিশের কড়া রুটমার্চ!
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভয়মুক্ত ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ গড়ে তুলতে ঝাড়গ্রামে কড়া বার্তা দিল প্রশাসন। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশ সুপার মানব সিংলা স্বয়ং রাস্তায় নেমে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। প্রশাসনের এই সরাসরি সক্রিয়তা ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখত
জঙ্গলমহলে আদিবাসী ভোটে টানটান লড়াই, কুড়মালি ভাষা বনাম সারি-সারনা ধর্মে প্রতিশ্রুতির পাল্টা পাল্টি রাজনীতি!
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ক দখলে এখন তৎপর শাসক ও বিরোধী—দুই শিবিরই। একদিকে Amit Shah-এর প্রতিশ্রুতিতে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বার্তা দিয়েছে বিজেপি। অন্যদিকে পালটা চাল হিসেবে Mamata Banerjee ঘোষণা করেছেন আদিবাসীদের সারি-সারনা ধর্মকে সরকারি স্বীকৃতি দেওয়ার কথা।শনিবার Jhargram-এর জামদার সার্কাস ময়দানে নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দেন, “তৃণমূল ফের ক্ষমতায় এলে আদিবাসীদের সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া
তিন বছরের জট কাটল আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে, কৃষক বন্ধু প্রকল্পে ২ লক্ষ টাকার সহায়তা পেল নির্মল মান্ডির পরিবার!
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবশেষে দীর্ঘ প্রায় তিন বছরের জটিলতার অবসান। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুজনিত এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা পেল গোপীবল্লভপুরের নির্মল মান্ডির পরিবার। প্রশাসনিক জটিলতায় আটকে থাকা প্রাপ্য অর্থ আইনি সহায়তার ফলে দ্রুত মিটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্মল মান্ডি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত উপভোক্তা ছিলেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী, ৬০ বছরের মধ্যে কোনও কৃষকের মৃত্যু
আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা,বৃষ্টির দাপটেই ভিজবে বাংলা, বজ্রপাত-শিলাবৃষ্টির সতর্কতা একাধিক জেলায়!
ঝড়-বৃষ্টির জেরে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে ছয় ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ব