মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খেলা

ইংলিশ থেকে পাক, এবার ক্যাটলিনা—প্রশান্তের বুক চিরে ঘরে ফিরলেন মেদিনীপুরের জলকন্যা। পশ্চিম মেদিনীপুর

ইংলিশ থেকে পাক, এবার ক্যাটলিনা—প্রশান্তের বুক চিরে ঘরে ফিরলেন মেদিনীপুরের জলকন্যা।

উত্তাল প্রশান্ত মহাসাগর, হাড়কাঁপানো ঠান্ডা জল, প্রবল স্রোত, রাতের অন্ধকার আর বারবার জেলিফিশের আক্রমণ—সব প্রতিকূলতাকে পেরিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় করে রবিবার, ২৭ সেপ্টেম্বর মেদিনীপুরের মাটিতে ফিরলেন শহরের গর্ব, সাঁতারু আফরিন জাবি। তাঁর এই ঐতিহাসিক সাফল্যকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠল মেদিনীপুর। এদিন অন্বেষণা হাসপাতালের উদ্যোগে আফরিনকে নাগরিক সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে নিজের ক্যাটলিনা জয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। প্রায় ৩২.৫ কিলোমিটার দীর্ঘ কঠিন সমুদ্রপথ পাড়ি দিতে আফরিনের

একসময় ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া বিনোদ কাম্বলি আজ চিকিৎসাধীন বৃদ্ধাশ্রমে! খেলা

একসময় ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া বিনোদ কাম্বলি আজ চিকিৎসাধীন বৃদ্ধাশ্রমে!

একসময় তাঁর ব্যাটে ঝড় উঠত। বাঁ-হাতি ব্যাটিংয়ের নান্দনিকতা, চোখধাঁধানো স্ট্রোক আর অনায়াস আত্মবিশ্বাসে মুগ্ধ হতেন ক্রিকেটপ্রেমীরা। তাঁকে ঘিরে তৈরি হয়েছিল বড় স্বপ্ন। মনে হয়েছিল, ভারতীয় ক্রিকেটের আকাশে আরও এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটেছে।তিনি বিনোদ কাম্বলি।আজ সেই বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ ক্রিকেটবিশ্ব। ৫৪ বছর বয়সি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বর্তমানে থানের Nidan Centre for Elderly Care-এ চিকিৎসাধীন। সাম্প্রতিক ভিডিওতে তাঁকে কথা বলতে যথেষ্

‘দাদা’র সঙ্গে দেখা, হাতে স্মারক ব্যাট—পুদুচেরির খুদেদের কলকাতা সফরে স্বপ্নের বিকেল! কলকাতা

‘দাদা’র সঙ্গে দেখা, হাতে স্মারক ব্যাট—পুদুচেরির খুদেদের কলকাতা সফরে স্বপ্নের বিকেল!

হাতে প্রিয় ‘দাদা’র অটোগ্রাফ দেওয়া ব্যাট, মুখে অমলিন হাসি—পুদুচেরি থেকে কলকাতায় আসা একদল খুদের কাছে শুক্রবারের বিকেলটা যেন সত্যিই রূপকথার মতো। সরকারি উদ্যোগে কলকাতায় আসা ২০-২২ জন পিছিয়ে পড়া পরিবারের কচিকাঁচাদের স্বপ্নপূরণের সাক্ষী থাকল বেহালার বীরেন রায় রোডের ‘গঙ্গোপাধ্যায় ভবন’। সেখানেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেল তারা।ক্রিকেটের মাঠে যাঁকে এতদিন দূর থেকে দেখেছে, সেই ‘দাদা’কে এদিন একেবারে সামনে পেয়ে উচ্ছ্বাস ধরে র

বিতর্ক-চোট-চাপ পেরিয়ে নাগোয়ায় রুপো, টানা তিন এশিয়ান গেমসে পদক রোশিবিনার! দেশ

বিতর্ক-চোট-চাপ পেরিয়ে নাগোয়ায় রুপো, টানা তিন এশিয়ান গেমসে পদক রোশিবিনার!

টানা তিনটি এশিয়ান গেমসে পদক জিতে বিরল নজির গড়লেন মণিপুরের রোশিবিনা দেবী নাওরেম। তবে নাগোয়ায় ম্যাটে নামার আগে তাঁর পথ মোটেও মসৃণ ছিল না। দল নির্বাচন ঘিরে সতীর্থ দিব্যাংশী চৌধুরীর মানসিক নির্যাতন ও ‘চক্রান্ত’-এর অভিযোগের মধ্যেই প্রতিযোগিতায় নামতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার ৬০ কেজি সান্দা বিভাগে রুপো নিশ্চিত করার পর সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন রোশিবিনা।বিতর্কের সূত্রপাত গত জুনে শ্রীনগরে অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালকে ঘিরে। সেই ট্রায়ালে রোশিবিনাকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছিল

ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে নাগোয়ায় ভারতের ব্রোঞ্জ জয়, ডাবল স্কালসে নজর কাড়লেন সাতনাম-সলমন! খেলা

ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে নাগোয়ায় ভারতের ব্রোঞ্জ জয়, ডাবল স্কালসে নজর কাড়লেন সাতনাম-সলমন!

ঘূর্ণিঝড় ‘দুয়ান’-এর প্রভাবে চার দিনের প্রতিযোগিতা নামিয়ে আনা হয়েছিল মাত্র দুই দিনে। তার সঙ্গে টিম কম্বিনেশন বদল নিয়েও তৈরি হয়েছিল ভারতীয় শিবিরে অসন্তোষ। সব প্রতিকূলতা ও মানসিক চাপকে পিছনে ফেলে শেষ পর্যন্ত নাগোয়ার রোয়িং ট্র্যাকেই সাফল্যের হাসি হাসল ভারত।বৃহস্পতিবার পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের দুই রোয়ার সাতনাম সিং ও সলমন খান। ২০০০ মিটারের মেগা ফাইনালে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ১০০০ মিটার পর্যন্ত চিন ও উজবেকিস্ত

কনকনে জল, উত্তাল ঢেউ, গভীর রাত—সব বাধা পেরিয়ে প্রশান্তের বুকে ভারতের পতাকা ওড়ালেন মেদিনীপুরের আফরিন! পশ্চিম মেদিনীপুর

কনকনে জল, উত্তাল ঢেউ, গভীর রাত—সব বাধা পেরিয়ে প্রশান্তের বুকে ভারতের পতাকা ওড়ালেন মেদিনীপুরের আফরিন!

সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে ফের এক অসাধারণ নজির গড়লেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ক্যাটলিনা চ্যানেল জয় করলেন তিনি। প্রায় ৩২ কিলোমিটারের দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিতে সময় লাগল ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড। ভারতীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে উড়ল ভারতের বিজয় পতাকা।কনকনে ঠান্ডা জল, প্রবল স্রোত, উত্তাল ঢেউ এবং গভীর রাতের অন্ধকার—ক্যাটলিনা চ্যানেল অভিযানে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আফরিনকে। কিন্তু কোনও বাধাই তাঁ

১২ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে রুপো মীরাবাই চানুর! খেলা

১২ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে রুপো মীরাবাই চানুর!

অলিম্পিক থেকে পদক এসেছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। কিন্তু এশিয়ান গেমসের পদকটি এতদিন অধরাই ছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু। এশিয়ান গেমসে রুপো জিতে নিজের পদক-তালিকায় যোগ করলেন আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য।৪৯ কেজি বিভাগে মোট ১৯৮ কেজি ওজন তুলে রুপোর পদক জিতেছেন চানু। স্ন্যাচে ৮৭/৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি ওজন তোলেন তিনি। ২১৫ কেজি তুলে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি

২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়,রানার্স-আপ মেদিনীপুর কলেজ পশ্চিম মেদিনীপুর

২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবলে চ্যাম্পিয়ন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়,রানার্স-আপ মেদিনীপুর কলেজ

উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দুর্দান্ত ফুটবল নৈপুণ্যের মধ্য দিয়ে শেষ হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২তম আন্তঃকলেজ পুরুষ ফুটবল প্রতিযোগিতা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট পেল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। ফাইনালে লড়াই করে রানার্স-আপ হয়েছে মেদিনীপুর কলেজ (অটোনমাস)।ফাইনাল ঘিরে শেষ দিন ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আবহ। দুই দলের খেলোয়াড়দের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস এবং মাঠের টানটান উত্তেজনায় মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। শেষ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের- আন্তঃকলেজ যোগাসনে চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের- আন্তঃকলেজ যোগাসনে চ্যাম্পিয়ন মেদিনীপুর কলেজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ১৩তম আন্তঃকলেজ যোগাসন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মোট ১২টি কলেজের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনায় প্রতিযোগিতার আসর জমে ওঠে।১২টি কলেজের প্রতিযোগিতার সামগ্রিক ফলাফলে ৯৯৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে মেদিনীপুর কলেজ (অটোনমাস)। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কেড়েছেন কলেজের প্রতিযোগীরা।Traditional Yoga বিভাগে প্রথম স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজ (অট

এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর! পশ্চিম মেদিনীপুর

এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর!

পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক ফের আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন। ২০২৬ এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে অংশ নেওয়া প্রণতি মহিলাদের ব্যক্তিগত ভল্ট ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাঁর এই সাফল্যে নতুন করে গর্বিত পিংলা তথা বাংলা।মঙ্গলবার আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের ব্যক্তিগত ভল্টের যোগ্যতা অর্জন পর্বে মোট ১৯ জন প্রতিযোগীর মধ্যে ১২.৯১৬ স্কোর করে সপ্তম স্থানে শেষ করেন প্রণতি। ফলে আটজন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত ফাইনালের ছাড়পত্র পেয়ে যান বঙ্গকন্যা

ক্যাটলিনা জয়ের লক্ষ্যে  মেদিনীপুরের আফরিন! পশ্চিম মেদিনীপুর

ক্যাটলিনা জয়ের লক্ষ্যে মেদিনীপুরের আফরিন!

ইংলিশ চ্যানেল ও পক প্রণালী পেরিয়ে এবার আমেরিকার অন্যতম কঠিন সমুদ্রপথ ক্যাটলিনা চ্যানেল জয়ের লক্ষ্যে নামছেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবির। ক্যালিফোর্নিয়ার সান পেড্রোতে পৌঁছে গিয়েছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার, ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ক্যাটলিনা চ্যানেলে সাঁতার শুরু করবেন আফরিন। ভারতীয় সময় অনুযায়ী তা হবে বুধবার সকাল প্রায় ১১টা।প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ ক্যাটলিনা চ্যানেল পাড়ি দিতে আফরিনের প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। তবে সান পেড্রো থেকে আফরি

বিদেশের মাটিতে ইতিহাস,দুরন্ত লড়াই লাল-হলুদের, এশিয়ার মঞ্চে প্রথম ম্যাচেই এল পয়েন্ট FOOTBALL

বিদেশের মাটিতে ইতিহাস,দুরন্ত লড়াই লাল-হলুদের, এশিয়ার মঞ্চে প্রথম ম্যাচেই এল পয়েন্ট

এশিয়ার ক্লাব ফুটবলের মঞ্চে নতুন অধ্যায় শুরু করল ইস্টবেঙ্গল। প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র (ACL Two) মূলপর্বে খেলতে নেমেই বিদেশের মাটিতে পয়েন্ট সংগ্রহ করল লাল-হলুদ ব্রিগেড। জর্ডনে আল হুসেনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরল ইস্টবেঙ্গল।বিশ্বকাপ খেলে আসা একাধিক ফুটবলার সমৃদ্ধ আল হুসেনের বিরুদ্ধে চোট-আঘাত ও অনুপস্থিতির ধাক্কা সামলে যে লড়াই ইস্টবেঙ্গল উপহার দিল, তা নিঃসন্দেহে নজর কাড়ল।গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ইস্টবেঙ্গলের এশীয় অভিযানের প্রস্তুতি শ

খড়গপুরে ৪০০-র বেশি প্রতিযোগী নিয়ে সফল ওপেন ওয়ারিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬! খেলা

খড়গপুরে ৪০০-র বেশি প্রতিযোগী নিয়ে সফল ওপেন ওয়ারিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬!

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের নিউ সেটেলমেন্টের সাইবাবা মন্দির প্রাঙ্গণে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ওপেন ওয়ারিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ–২০২৬।দুই দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে ৪০০-রও বেশি প্রতিযোগী, ১৫টি জেলা এবং ৫টি রাজ্য থেকে অংশগ্রহণ করেন। ফলে খড়গপুরের মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতা মার্শাল আর্টসের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে উঠে আসে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটিকে সফল করে তুলতে বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের প্র

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ভারতীয় ফুল-ব্যাক প্রবীর দাস FOOTBALL

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ভারতীয় ফুল-ব্যাক প্রবীর দাস

স্নায়ুর সমস্যা, মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন পরিচিত ফুটবলার তথা মোহনবাগানের প্রাক্তন রাইট-ব্যাক প্রবীর দাস। একই সঙ্গে তিনি একজন ফুল-ব্যাকও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিন পাতার একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করে সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। ১৪ বছরের ফুটবল কেরিয়ারে ভারতের একাধিক সফল ক্লাবের জার্সি পরেছেন সোদপুরের এই ফুটবলার। তবে তাঁর ফুটবল জীবনের অন্যতম উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে মোহনবাগান।ছোট বয়সেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি

সেরার পুরস্কারে নজর দুই তারকার, ব্যালন ডি’অর ঘিরে বাড়ছে উত্তেজনা! FOOTBALL

সেরার পুরস্কারে নজর দুই তারকার, ব্যালন ডি’অর ঘিরে বাড়ছে উত্তেজনা!

২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি’অর পুরস্কারের আসর। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামাল ও এমবাপের পাশাপাশি রয়েছেন লিওনেল মেসি,উসমান দেম্বেলে, রদ্রি, হ্যারি কেন, আর্লিং হালান্ড, ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহাম, খভিচা কাভারৎসখেলিয়া,পাউ কুবার্সি-সহ একাধিক তারকা। ৩০ জনের তালিকায় থাকা ইয়ামালের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ কিলিয়ান এমবাপে। বয়স ১৯ পেরোতেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ব্যালন ডি’অরের মঞ্চেও নিজের দাবিকে জোরালো কর

জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশিপে উর্জিতার ব্রোঞ্জ জয়, গর্বিত মেদিনীপুর! খেলা

জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশিপে উর্জিতার ব্রোঞ্জ জয়, গর্বিত মেদিনীপুর!

মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত ৪২তম সাব-জুনিয়র ও ৫২তম জুনিয়র জাতীয় ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সাফল্য পেলেন উর্জিতা দাস। ৭ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় বালিকা গ্রুপ-২-এর হাই বোর্ড ডাইভিং ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন উর্জিতা।এই প্রতিযোগিতায় উর্জিতা দাসের পাশাপাশি

কলকাতায় ব্রাজিল-উরুগুয়ে, টিকিট না পেলেও ম্যাচ মিস নয়! জানুন কোথায় দেখবেন? FOOTBALL

কলকাতায় ব্রাজিল-উরুগুয়ে, টিকিট না পেলেও ম্যাচ মিস নয়! জানুন কোথায় দেখবেন?

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে মোট তিনটি আন্তর্জাতিক ম্যাচ। সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ৬ অক্টোবর একই মাঠে ভারতের প্রতিপক্ষ উরুগুয়ে।ফলে কলকাতার মাটিতে একসঙ্গে বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলকে দেখার সুযোগ পেতে চলেছেন বাংলার ফুটবলপ্রেমীরা। ব্রাজিলের দলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাদের মতো তারকাদের দেখা পাওয়ার সম্ভাবনায় ইতিমধ্

শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত! CRICKET

শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত!

মহিলা ক্রিকেটে ফের ইতিহাস গড়ল ভারত। দুবাইয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতল ভারতীয় দল। এই জয়ের ফলে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড অষ্টমবার চ্যাম্পিয়ন হল ভারত।দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকও গড়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। অধিনায়ক হিসেবে এটি তাঁর চতুর্থ এশিয়া কাপ জয়। এর ফলে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজের রেকর্ডকে ছাপিয়ে গেলেন হরমনপ্রীত।এর আগে অধিনায়ক হিসেবে তিনবার এশিয়া কাপ জিতেছিলেন মিতালি রাজ। এতদিন সেটিই

ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা! পশ্চিম মেদিনীপুর

ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা!

একের পর এক আন্তর্জাতিক জলপথ জয় করে এবার আরও কঠিন চ্যালেঞ্জের সামনে মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। ইংলিশ চ্যানেল এবং পক প্রণালী জয় করার পর এবার তাঁর লক্ষ্য আমেরিকার ক্যাটালিনা চ্যানেল। সেই লক্ষ্যকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা জানানো হয়।আগামী ২২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের উদ্দেশ্যে সাঁতার শুরু করবেন আফরিন। ওপেন-ওয়াটার সাঁতারের অন্

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ট্রাইবেকারে বাজিমাত! সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গড়বেতা কলেজ! পশ্চিম মেদিনীপুর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ট্রাইবেকারে বাজিমাত! সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গড়বেতা কলেজ!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭। প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল গড়বেতা কলেজ। রানার্স-আপ হয়েছে নাড়াজোল রাজ কলেজ।ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। স্নায়ুচাপের মুহূর্তে নিজেদের দক্ষতা ও