মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খেলা

সুব্রত কাপে বাংলার বিজয়ধ্বজা, চ্যাম্পিয়ন ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ FOOTBALL

সুব্রত কাপে বাংলার বিজয়ধ্বজা, চ্যাম্পিয়ন ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ

৬৫তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সাব-জুনিয়র বয়েজ (অনূর্ধ্ব-১৫) বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মুখ উজ্জ্বল করল ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ।৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এয়ার ফোর্স স্টেশন জালাহল্লির ETI-র সুব্রত ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয় বাংলার তরুণ ফুটবলাররা।গ্রুপ পর্বের লড়াই পেরিয়ে নকআউট পর্বে একের পর এক বাধা অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয়

আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গর্বিত করল পশ্চিম মেদিনীপুরের পিংলার খুদে প্রতিভা! খেলা

আন্তর্জাতিক যোগাসন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে গর্বিত করল পশ্চিম মেদিনীপুরের পিংলার খুদে প্রতিভা!

আন্তর্জাতিক মঞ্চে যোগাসনে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করল পশ্চিম মেদিনীপুরের পিংলার খুদে প্রতিভা সনম খাতুন। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশে ফিরতেই তাকে ঘিরে উচ্ছ্বাসে মাতলেন গ্রামের মানুষ। খুদে খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শোভাযাত্রা করে বাড়ি পৌঁছে দেন স্থানীয়রা।ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে গত ৪ থেকে ৭ সেপ্টেম্বর ব্যাঙ্ককে অনুষ্ঠিত হয় এশিয়া প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপ। থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত-সহ বিভিন

বরফঠান্ডা জলেও থামছে না লড়াই, ক্যাটালিনা জয়ের প্রস্তুতিতে মেদিনীপুরের আফরিন! পশ্চিম মেদিনীপুর

বরফঠান্ডা জলেও থামছে না লড়াই, ক্যাটালিনা জয়ের প্রস্তুতিতে মেদিনীপুরের আফরিন!

ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয় ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। এবার লক্ষ্য আমেরিকার কঠিনতম ওপেন-ওয়াটার চ্যালেঞ্জগুলির অন্যতম ক্যাটালিনা চ্যানেল জয়। আর সেই স্বপ্নপূরণের প্রস্তুতিতে মেদিনীপুরেই ঠান্ডা জলে ডুবে কঠোর অনুশীলন করছেন সাঁতারু আফরিন জাবি।ক্যাটালিনা চ্যানেলের জল অত্যন্ত ঠান্ডা। গরম জল থেকে আচমকা ঠান্ডা জলে নামার ধাক্কা সামলে দীর্ঘসময় সাঁতার কাটাই হবে অন্যতম বড় পরীক্ষা। সেই পরিস্থিতির সঙ্গে শরীরকে মানিয়ে নিতেই অভিনব পদ্ধতিতে প্রস্তুতি নিচ্ছেন মেদিনীপুর শহরের মেয়ে আফরিন। ২০০ লিটার

পাঁশকুড়ায় ফুটবল উন্মাদনা, MLA CUP ২০২৬-এর চ্যাম্পিয়ন SB XI Midnapore! খেলা

পাঁশকুড়ায় ফুটবল উন্মাদনা, MLA CUP ২০২৬-এর চ্যাম্পিয়ন SB XI Midnapore!

পাঁশকুড়ায় জমজমাট পরিবেশে শেষ হল MLA CUP ২০২৬-এর মেগা ফুটবল টুর্নামেন্ট। রবিবার, ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনার লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়ে MLA CUP ২০২৬-এর চ্যাম্পিয়ন হয় SB XI Midnapore।ফাইনাল ম্যাচকে ঘিরে সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। প্রিয় দলকে সমর্থন করতে মাঠে ভিড় জমান অসংখ্য ক্রীড়াপ্রেমী। ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। পাঁশকুড়ার বিধায়ক সিন্টু সেনাপতি-র

কাঁথিতে ‘আন্তরিক কাপ ২০২৬’-এর ফাইনালে SB XI-এর বাজিমাত, ২-০ গোলে হারল Bubai XI! খেলা

কাঁথিতে ‘আন্তরিক কাপ ২০২৬’-এর ফাইনালে SB XI-এর বাজিমাত, ২-০ গোলে হারল Bubai XI!

SB XI (Medinipur) — ২ Bubai XI (Kharagpur) — ০ নিজস্ব সংবাদদাতা : কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে জমজমাট ফুটবল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল ‘আন্তরিক কাপ ২০২৬’। ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে কাঁথির আন্তরিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার ৬ সেপ্টেম্বর।ফাইনালে মুখোমুখি হয় SB XI (Medinipur) ও Bubai XI (Kharagpur)। টানটান উত্তেজনার ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়ে আন্তরিক কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হয় SB XI (Medinipur)। ফাইনাল ম

নারায়ণগড়ে শুরু MLA কাপ ২০২৬, ৩৬ স্কুলের ফুটবল লড়াই! পশ্চিম মেদিনীপুর

নারায়ণগড়ে শুরু MLA কাপ ২০২৬, ৩৬ স্কুলের ফুটবল লড়াই!

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগড়ে শুরু হলো MLA কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। জানা গিয়েছে, নারায়ণগড় বিধানসভার অন্তর্গত মোট ৩৬টি স্কুলকে নিয়ে ১২ দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থি

পাশের গ্রামের ছেলে আজ মেদিনীপুরের গর্বের দলে, SB XI এ বাবুলালের নতুন ইনিংস! FOOTBALL

পাশের গ্রামের ছেলে আজ মেদিনীপুরের গর্বের দলে, SB XI এ বাবুলালের নতুন ইনিংস!

পাশের গ্রামের এক তরুণ ফুটবলারের সাফল্যে গর্বিত গোটা এলাকা। চাঁদাবিলা গ্রামের বাসিন্দা বাবুলাল মল্লিক নিজের প্রতিভা, নিষ্ঠা এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের জেরে জায়গা করে নিয়েছেন মেদিনীপুরের পরিচিত ফুটবল দল SB XI Medinipur-এ।ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহ ছিল বাবুলালের। সেই ভালোবাসাকে সঙ্গী করে নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ গোলকিপার হিসেবে গড়ে তুলেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক বড় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই তরুণ খেলো

এক যুগের অবসান—আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন কিংবদন্তি লিওনেল মেসি FOOTBALL

এক যুগের অবসান—আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন কিংবদন্তি লিওনেল মেসি

শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানালেন লিওনেল মেসি। প্রায় দুই দশক ধরে দেশের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা আন্তর্জাতিক কেরিয়ারের পর্দা নামল এক আবেগঘন সিদ্ধান্তের মধ্য দিয়ে।৩৯ বছর বয়সি মেসি এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের দু’দিন পর, অর্থাৎ ২১ জুলাই, প্রথমবার অবসরের বার্তাটি লিখেছিলেন তিনি। এরপর নানা ঘটনা এবং পারিবারিক

শালবনীর মাঠ থেকে পাঞ্জাবের ময়দান—পাঁচ বছরের চুক্তিতে নতুন স্বপ্নের পথে! খেলা

শালবনীর মাঠ থেকে পাঞ্জাবের ময়দান—পাঁচ বছরের চুক্তিতে নতুন স্বপ্নের পথে!

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনী থেকে ফুটবলের বড় মঞ্চে পা রাখার সুযোগ পেল দুই প্রতিভাবান কিশোর। শালবনী ফুটবল একাডেমির রোহান মাহাতো ও সমর বাসফোর পাঞ্জাবের স্বনামধন্য মিনার্ভা ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৪ বিভাগে জায়গা করে নিয়েছেন। শনিবার দু’জনের সঙ্গেই মিনার্ভা ফুটবল একাডেমির চুক্তি স্বাক্ষরিত হয়। শালবনী অঞ্চলের কোলশিবাঙ্গা গ্রামের বাসিন্দা রোহান মাহাতো এবং মেদিনীপুর শহরের সমর বাসফোরের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দের আবহ শালবনী ফুটবল একাডেমিতে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খে

ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গার্লস’ কলেজে ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ’, ক্রীড়ার বার্তা পেলেন পড়ুয়ারা! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গার্লস’ কলেজে ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ’, ক্রীড়ার বার্তা পেলেন পড়ুয়ারা!

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতি এবং ‘বিকশিত ভারত–২০৪৭’-এর ভাবনাকে সামনে রেখে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস’ কলেজে অনুষ্ঠিত হলো ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ—খেল কি বাত, পিএম মোদীর সাথ’ কর্মসূচি। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি দেশের ১,৫০০-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।তরুণ প্রজন্মকে ক্রীড়ার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যেই দেশের প্রতিটি জেলা থেকে দুটি করে কলেজকে এই কর

গ্রাম থেকে মাঠে, মাঠ থেকে স্বপ্নপূরণের পথে—CIL Cup-এ ফুটবলের নতুন দিগন্ত! ঝাড়গ্রাম

গ্রাম থেকে মাঠে, মাঠ থেকে স্বপ্নপূরণের পথে—CIL Cup-এ ফুটবলের নতুন দিগন্ত!

ঝাড়গ্রাম জেলার কাঁকো গ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো CIL Cup ফুটবল টুর্নামেন্ট। গ্রামীণ ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এই প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে।কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-এর সৌজন্যে স্পনসর হওয়া এই টুর্নামেন্টটি Back to Village সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানগুলির সহায়তায় আয়োজিত হয়। টুর্নামেন্টের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Abhyudaya এবং Kanko Five Star Sporting Club। এই প্রতিযোগিতার মূল লক্

বয়কটের ডাকেও টলল না ব্রাজিল, নির্ধারিত সূচিতে ম্যাচ FOOTBALL

বয়কটের ডাকেও টলল না ব্রাজিল, নির্ধারিত সূচিতে ম্যাচ

ভারতের মাটিতে ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ আয়োজন ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখনই বড় বার্তা দিল ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা (CBF)। ভারতে ব্রাজিলের ম্যাচ বয়কটের যে ডাক উঠেছে, তা নিয়ে আপাতত কোনও উদ্বেগ নেই ব্রাজিল ফুটবল সংস্থার। এমনকি আগামী অক্টোবরের প্রীতি ম্যাচের সূচি পরিবর্তনেরও কোনও পরিকল্পনা নেই বলে সূত্রের খবর।আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে মাঠে নামার কথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এই হাই-প্রোফাইল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে

২২ বছর পর ডুরান্ডে লাল-হলুদ ঝড়! মোহনবাগানকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! খেলা

২২ বছর পর ডুরান্ডে লাল-হলুদ ঝড়! মোহনবাগানকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!

কলকাতা ডার্বিতে সবুজ-মেরুনকে কার্যত উড়িয়ে দিয়ে দীর্ঘ ২২ বছর পর ডুরান্ড কাপের খেতাব জিতল ইস্টবেঙ্গল। ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ গোলে হারিয়ে রবিবার সন্ধ্যায় ইতিহাস গড়ল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে প্রতিপক্ষের কোমর ভেঙে দেয় ইস্টবেঙ্গল। আর এই জয়ের নায়ক এডমুণ্ড—ফাইনালে একাই তিন গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে জয় পেয়েছিল মোহনবাগান। কিন্তু ফাইনালে সেই হিসাব সুদে-আসলে মিটিয়ে দিল আন্তোনিও লোপেজ

ক্লাব সমন্বয়ে জোর বিজেপির, শ্যামবাজারে স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের বৈঠক! খেলা

ক্লাব সমন্বয়ে জোর বিজেপির, শ্যামবাজারে স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের বৈঠক!

ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যে শ্যামবাজারের সেরাম সভাগৃহে অনুষ্ঠিত হল বিজেপির স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের যৌথ বৈঠক। বৈঠকে শহরের ৭৫টি ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।রাজ্য কনভেনার দীপঙ্কর মোদকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার অতনু লাহিড়ী,  মহমেডান ক্লাবের সহ-সভাপতি তথা পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য ও ক্লাব রিলেশন ইনচার্জ শুভজিৎ দত্ত গুপ্ত। বৈঠকে মূলত বিভিন্ন ক্লাব ও সংগঠনের মধ

আইএসএলের দরজা বন্ধ ডায়মন্ড হারবারের,১৩ দলেই চূড়ান্ত লিগ FOOTBALL

আইএসএলের দরজা বন্ধ ডায়মন্ড হারবারের,১৩ দলেই চূড়ান্ত লিগ

আইএফএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেও দেশের প্রধান ফুটবল লিগে জায়গা হল না ডায়মন্ড হারবার এফসির। নির্ধারিত সময়ের মধ্যে পার্টিসিপেশন ফি জমা দিতে না পারায় আইএসএল ২০২৬-২৭ মরশুম থেকে বাদ পড়তে হল ডায়মন্ড হারবার এফসি ক্লাবকে। গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম বার আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার এফসি। ফলে ক্লাবের ইতিহাসে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন বাস্তবায়িত হল না। আইএসএলে অংশ নেওয়ার জন্য ফেডারেশনকে

টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে "ডুরান্ড" ফাইনালে ইস্টবেঙ্গল! খেলা

টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে "ডুরান্ড" ফাইনালে ইস্টবেঙ্গল!

ডুরান্ড কাপে ফাইনালের টিকিট নিশ্চিত করল ইস্টবেঙ্গল। এসসি দিল্লিকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-হলুদ। নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে নিখুঁত পাঁচটি শটে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। এডমুন্ড, জেসিন ও রশিদের পায়ে একের পর এক আক্রমণ তৈরি হচ্ছিল। ১৬ মিনিটে ফ্রি-কিক থেকে রশিদের দুরন্ত শট বারে লেগে ফিরে আসে। মাত্র তিন মিনিট পর জেসিনের শটও একই ভাবে বারে ধাক্কা খ

চার দিনে দু’বার মাঠে লুটিয়ে পড়লেন জার্মান-বায়ার্ন তারকা,মুসিয়ালার শরীরে ধরা পড়ল ‘অ্যাবসেন্স সিজার’ FOOTBALL

চার দিনে দু’বার মাঠে লুটিয়ে পড়লেন জার্মান-বায়ার্ন তারকা,মুসিয়ালার শরীরে ধরা পড়ল ‘অ্যাবসেন্স সিজার’

চার দিনের মধ্যে দ্বিতীয়বার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার জামাল মুসিয়ালা। মঙ্গলবার হেইডেনহাইমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন তিনি।এর আগে শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচেও একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মুসিয়ালা। প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলা চলাকালীন আচমকাই মাথা ঘুরে অসুস্থ বোধ করেন তিনি

মেদিনীপুরের ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস খেলা

মেদিনীপুরের ক্রীড়া জগতে নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস

মেদিনীপুরের ক্রীড়া জগতে নেমে এল শোকের ছায়া। আজ ভোরে প্রয়াত হলেন মেদিনীপুরের প্রখ্যাত ফুটবলার হরিপদ বোস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জেলার ক্রীড়ামহল। ফুটবল জগতে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ক্রীড়াপ্রেমীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন বহু মানুষ।হরিপদ বোস শুধু একজন দক্ষ ফুটবলারই ছিলেন না, মেদিনীপুরের ক্রীড়া জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে খেলাধুলার প্রসার ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাঁর স

ভারতীয় ফুটবল থেকে অতীত জামশেদপুর এফসি, ডুরান্ডেই শেষ পথচলা FOOTBALL

ভারতীয় ফুটবল থেকে অতীত জামশেদপুর এফসি, ডুরান্ডেই শেষ পথচলা

ভারতীয় ফুটবলে জামশেদপুর এফসির পথচলা আপাতত থেমে গেল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সাডেন ডেথে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল জামশেদপুর। ডুরান্ড কাপই ছিল ক্লাবটির শেষ প্রতিযোগিতা। তবে লাইসেন্স হস্তান্তরের মাধ্যমে আগামী আইএসএলে চার্চিল ব্রাদার্সের অংশগ্রহণের পথ তৈরি হয়েছে।ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে সাহাল আবদুল সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে প্রথমার্ধের শেষ দিকে জামশেদপুরের হয়ে সমতা ফেরান দেবেন্দ

স্বাধীনতা দিবসে খড়গপুরে জমজমাট রোড রেস, নজর কাড়ল আফরিন জাবির বার্তা! পশ্চিম মেদিনীপুর

স্বাধীনতা দিবসে খড়গপুরে জমজমাট রোড রেস, নজর কাড়ল আফরিন জাবির বার্তা!

স্বাধীনতা দিবস উপলক্ষে খড়গপুর শহরে অনুষ্ঠিত হল ১০ কিলোমিটার রোড রেস প্রতিযোগিতা। মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির খড়গপুর ইউনিট এবং অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার, খড়গপুরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫ আগস্ট সকালে ইন্দা লোকাল থানা মোড় থেকে নিমপুরা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হয় প্রতিযোগিতা। পুরুষদের জন্য ১০ কিলোমিটার, মহিলাদের জন্য ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ৩ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। প্রতিটি বিভাগ