পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
বকেয়া বেতন ও পুজো বোনাসের দাবিতে খড়গপুরে মিড ডে মিল কর্মীদের ডেপুটেশন
বকেয়া বেতন দ্রুত প্রদান, প্রতি মাসে নিয়মিত বেতন এবং শারদ উৎসবের বোনাসসহ একাধিক দাবিতে খড়গপুরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের খড়গপুর শহর ইউনিট কমিটি। ১৬ সেপ্টেম্বর সিটু অনুমোদিত সংগঠনের উদ্যোগে খড়গপুর পৌরসভা প্রাঙ্গণে জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন মিড ডে মিল কর্মীরা।ডেপুটেশনকারীদের অভিযোগ, জেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রন্ধন কর্মীরা সারা বছর কাজ করলেও সরকারি নিয়মে মাত্র ১০ মাসের বেতন পান। ফলে সামান্য আয়ের উপর নির্ভর
পশ্চিম মেদিনীপুর
হিজলি হত্যাকাণ্ড দিবসে শহিদদের স্মরণ, খড়গপুরে নাগরিক সমাজের শ্রদ্ধার্ঘ্য!
হিজলি হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বুধবার খড়গপুরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের দুই শহিদ বিপ্লবী সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্তকে। খড়গপুর নাগরিক সমাজের উদ্যোগে আইআইটি খড়গপুরের নেহরু মিউজিয়ামের সামনে হিজলি জেলের শহিদদের স্মৃতিতে মাল্যদান করা হয়।১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর হিজলি বন্দিশিবিরে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হন বিপ্লবী সন্তোষ কুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত। তাঁদের হত্যার প্রতিবাদে তৎকালীন সময়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়ে
পশ্চিম মেদিনীপুর
টাকা দিলেই জেলে মিলত বাড়তি সুবিধা? মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ!
ভালো খাবার থেকে থাকার ব্যবস্থা—টাকা না দিলে সুযোগ-সুবিধা মিলত না বলে দাবি বন্দির পরিজনের!মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। সংশোধনাগারের ভিতরে টাকা দিলেই বন্দিদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হতো বলে দাবি করেছেন এক বন্দির পরিবারের সদস্য। অভিযোগ, তুলনামূলক ভালো খাবার থেকে শুরু করে থাকার ব্যবস্থা—বিভিন্ন সুবিধা পেতে বন্দিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। এমনকি সেই টাকা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফোন নম্বরে পাঠানোর কথাও বলা হতো বলে দাবি করেছেন তিনি
খেলা
খড়গপুরে ৪০০-র বেশি প্রতিযোগী নিয়ে সফল ওপেন ওয়ারিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬!
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের নিউ সেটেলমেন্টের সাইবাবা মন্দির প্রাঙ্গণে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ওপেন ওয়ারিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ–২০২৬।দুই দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপে ৪০০-রও বেশি প্রতিযোগী, ১৫টি জেলা এবং ৫টি রাজ্য থেকে অংশগ্রহণ করেন। ফলে খড়গপুরের মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতা মার্শাল আর্টসের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে উঠে আসে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটিকে সফল করে তুলতে বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের প্র
আইআইটি খড়গপুরে গবেষণা সহযোগিতার বার্তা, আইআইএসসি অধ্যাপকের সঙ্গে পরিচালকের বৈঠক!
জাতীয় স্তরে গবেষণা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক ও বৈজ্ঞানিক অংশীদারিত্বের নতুন সম্ভাবনা খুঁজতে আইআইটি খড়গপুর পরিদর্শন করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc), বেঙ্গালুরুর এএনআরএফ ন্যাশনাল সায়েন্স চেয়ার অধ্যাপক ডি. ডি. শর্মা। সফরকালে তিনি আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন।সাক্ষাতে জাতীয় পর্যায়ে গবেষণার পরিসর বাড়ানো, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বিজ্
মোদীর জন্মদিনে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি, মেদিনীপুরে এক লক্ষ মাটির প্রদীপ বিতরণের উদ্যোগ!
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। একইসঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর টানা ২৫ বছরের রাজনৈতিক কর্মজীবন পূর্তিকে সামনে রেখে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুরু হয়েছে ‘আশীর্বাদের প্রদীপ’ বা ‘আশীর্বাদের দিয়া’ কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আগামী ১৭ সেপ্টেম্বর সূর্যাস্তের পর সন্ধ্যা ৭টায় নিজেদের বাড়ি ও ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় সাধ
মেদিনীপুরে পুলিশ সুপারের বাসভবনে গণেশ পুজো!
মহা সমারোহে গণেশ পুজো অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানার বাসভবনে। পুজোকে ঘিরে এদিন পুলিশ সুপারের বাসভবনে তৈরি হয় উৎসবের আবহ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় গণেশ পুজো।পুজো অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন বিধায়ক শঙ্কর গুছাইত, বিধায়ক রমাপ্রসাদ গিরি, বিধায়ক অমল পণ্ডা, বিধায়ক শীতল কপাট বিধায়ক বিমান মাহাত এবং তন্ময় দাস। এছাড়াও
পশ্চিম মেদিনীপুর
মাত্র ২ মাস ১৪ দিনেই বদলি খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানো!
খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ২ মাস ১৪ দিনের মধ্যেই বদলি হলেন বুশরা বানো। নতুন নির্দেশ অনুযায়ী, তাঁকে SAP-এর ৪র্থ ব্যাটালিয়নের Dy. CO (Deputy Commandant) পদে পোস্টিং দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।খড়গপুরের Additional SP হিসেবে অল্প সময় দায়িত্ব পালনের পরই বদলির নির্দেশ সামনে আসায় পুলিশ ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মাত্র ২ মাস ১৪ দিনের মাথায় তাঁকে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।নতুন পদে SAP-এর ৪র্থ ব্যাটালিয়নের Dy. CO হিস
চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও নেতা-কর্মী জড়িত নন।জানা গিয়েছে, সোমবার চন্দ্রকোনা রোডে সিপিএমের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। মিছিল চলাকালীন বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ
জাতীয় ডাইভিং চ্যাম্পিয়নশিপে উর্জিতার ব্রোঞ্জ জয়, গর্বিত মেদিনীপুর!
মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত ৪২তম সাব-জুনিয়র ও ৫২তম জুনিয়র জাতীয় ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ সাফল্য পেলেন উর্জিতা দাস। ৭ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় বালিকা গ্রুপ-২-এর হাই বোর্ড ডাইভিং ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন উর্জিতা।এই প্রতিযোগিতায় উর্জিতা দাসের পাশাপাশি
খড়গপুরে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির, রক্ত দিলেন ৬৪ জন!
মানবিকতার বার্তা নিয়ে খড়গপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সোমবার গোলবাজারের রবীন্দ্র ইনস্টিটিউটের সভাগৃহে আয়োজিত এই শিবিরে মোট ৬৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডা. বি. মুর্মুর নেতৃত্বাধীন সাত সদস্যের চিকিৎসক দল। শিবির পরিচালনায় সহযোগিতা করেন KVBIDO-র সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার, এএসআই নীলিমা সিংহ হুই, কাউন্সিলর ডি. বা
চন্দ্রকোনা রোডে সিপিএম পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, উত্তেজনা!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সিপিএমের একটি মিছিলকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।এর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ সামনে
মন্দারমণি ও বগুড়ান-জলপাইয়ে ‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’ অভিযান!
সৈকতে জমে থাকা সামুদ্রিক বর্জ্য পরিষ্কার এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণি ও বগুড়ান-জলপাই সৈকতে অনুষ্ঠিত হল ‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’ অভিযান। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Coastal Observatory and Outreach Centre এবং Centre for Environmental Studies-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তিনশোরও বেশি মানুষ অংশ নেন। মন্দারমণির দক্ষিণ পুরুষোত্তমপুর এবং বগুড়ান-জলপাই সৈকতে একইসঙ্গে চলে সৈকত পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি। অনুষ্ঠান
পশ্চিম মেদিনীপুর
“ফিরে দেখা” —মেদিনীপুর কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের ৪র্থ মিলনসভা!
পুরনো দিনের স্মৃতি, সহকর্মীদের সঙ্গে ফের দেখা এবং প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে সম্পর্কের বন্ধন—এই আবেগকে কেন্দ্র করেই মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হল প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের চতুর্থ মিলনসভা ‘ফিরে দেখা’।২০২৩ সালে প্রথমবার এই মিলনসভার সূচনা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও প্রাক্তন শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিয়ে মিলনসভায় জমে ওঠে স্মৃতিচারণ ও পারস্পরিক আলাপচারিতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডা। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন
ষাট বছরের গৌরবময় পথচলার পরিসমাপ্তি, হীরক জয়ন্তীতে নতুন প্রত্যয় নাড়াজোল রাজ কলেজের!
ষাট বছরের গৌরবময় শিক্ষাযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। এক বছর ধরে নানা শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির পর শনিবার নাড়াজোল রাজ কলেজে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল হীরক জয়ন্তী বর্ষ। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর ৬০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছিল। সেই দীর্ঘ পথচলার স্মৃতি ও আগামী দিনের নতুন প্রত্যয়কে সামনে রেখে এদিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ণময় সমাপন অনুষ্ঠান।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও মনী
রক্তদানে মানবিকতার বার্তা, তিন বাঙালি বিজ্ঞানীর মূর্তি উন্মোচনে বিজ্ঞানমনস্কতার পাঠ!
একদিকে মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান, অন্যদিকে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে তিন বাঙালি বিজ্ঞানীর স্মরণ—একই দিনে দুই ভিন্নধর্মী উদ্যোগের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতন। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরের পাশাপাশি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা মেটাতে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত
৫৬তম প্রতিষ্ঠা দিবসে মানবতার নজির, বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান!
১৯৭১ থেকে মানবতার পথে পথচলা। ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিধাননগর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরে মোট ৫৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ৮ জন মহিলা রক্তদাতা।নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান শিবির ঘিরে ছিল উৎসাহের পরিবেশ। শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বাসিন্দা ও ক্লাবের শুভানুধ্যায়ীরাও এই উদ্যোগে সামিল হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌ রায়, সোসাইটির সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য-সহ ক্লাবের
খড়্গপুরের রশ্মি গ্রুপ (Rashmi Group)উদ্যোগে বরকোলা বিবেকানন্দ হাইস্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা!
এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রশ্মি গ্রুপের CSR উদ্যোগে বরকোলা বিবেকানন্দ হাইস্কুলে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবির। রশ্মি মেটালগার্ড ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের পরিচালনায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির।শিবিরে এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল উচ্চতা, ওজন, রক্তচাপ, BMI এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা
ভালোবাসা, আশীর্বাদ আর আবেগে ডিএভি পাবলিক স্কুল মেদিনীপুরে গ্র্যান্ড প্যারেন্টস ডে!
দাদু-ঠাকুমাদের শ্রদ্ধা জানানোর জন্য নির্দিষ্ট কোনও একটি দিন যথেষ্ট নয়। কারণ, তাঁদের স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসা জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তেই নাতি-নাতনিদের সঙ্গে জড়িয়ে থাকে। তাঁদের হাত ধরেই ছোটদের বেড়ে ওঠা, তাঁদের অভিজ্ঞতা ও আশীর্বাদেই জীবনের পথ চলা। সেই সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসাকে উদযাপন করতেই বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান।নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫০ জন দাদু-ঠাকুমা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সকালে নির্দিষ্ট সময়ে নাতি-নাতনিদে
ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা!
একের পর এক আন্তর্জাতিক জলপথ জয় করে এবার আরও কঠিন চ্যালেঞ্জের সামনে মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। ইংলিশ চ্যানেল এবং পক প্রণালী জয় করার পর এবার তাঁর লক্ষ্য আমেরিকার ক্যাটালিনা চ্যানেল। সেই লক্ষ্যকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা জানানো হয়।আগামী ২২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের উদ্দেশ্যে সাঁতার শুরু করবেন আফরিন। ওপেন-ওয়াটার সাঁতারের অন্